1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে একদিনে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং সচল হলো টেকনাফ স্থলবন্দর বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার

এনবিআর কর্মকর্তাদের কাজে ফেরার নির্দেশ, অন্যথায় কঠোর ব্যবস্থা: প্রধান উপদেষ্টার দপ্তর

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২৯ জুন, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশের অর্থনীতিতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হওয়ায় প্রধান উপদেষ্টার দপ্তর কর্মকর্তাদের কর্মস্থলে দ্রুত ফেরার আহ্বান জানিয়েছে। অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেয়া হবে।

রোববার (২৯ জুন) এনবিআরের বিদ্যমান সংকট নিরসন নিয়ে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর থকে একটি বিবৃতি দেওয়া হয়েছে।

বিবৃতি বলা হয়েছে, এনবিআরের এই আন্দোলন পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক, যা জাতীয় স্বার্থ ও নাগরিক অধিকারের পরিপন্থী। গত দুই মাস ধরে চলমান এই অবস্থার কারণে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ বাণিজ্যিক কর্মকাণ্ড ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

এতে আরও বলা হয়েছে, রাজস্ব সংগ্রহ ব্যবস্থার দুর্বলতা দূর করার জন্য এনবিআর পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যেই কিছু কর্মকর্তা-কর্মচারী আন্দোলনের নামে কাজকর্ম বন্ধ করে অর্থনীতির ক্ষতি করছেন যা অগ্রহণযোগ্য।

সরকারের পক্ষ থেকে বারবার আলাপ-আলোচনার আহ্বান সত্ত্বেও তারা অগ্রাহ্য করছেন। তাই জরুরি বাণিজ্যিক কার্যক্রম চলমান রাখার স্বার্থে এনবিআরের অধীনস্থ কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনসমূহের সব চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

সরকার আশা করছে, দ্রুত কর্মস্থলে ফিরে আইনবিরুদ্ধ কর্মকাণ্ড থেকে সরে আসবেন কর্মকর্তারা। অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT