1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার আগের দামেই ধান-চাল কিনবে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

৪৮তম বিশেষ বিসিএস: পরীক্ষা ১৮ জুলাই, আসন বিন্যাস প্রকাশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫

৪৮তম বিশেষ বিসিএসের (চিকিৎসক নিয়োগ) লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত (MCQ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এতে প্রায় তিন হাজার চাকরিপ্রার্থী অংশ নেবেন।

প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ দেওয়া হবে ১০ জুলাই থেকে। পরীক্ষার্থীরা পিএসসির ওয়েবসাইট বা টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত পোর্টাল থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

উল্লেখ্য, সরকারি স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট দূর করতে ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে পিএসসি।

বিটি/ আরকে

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT