1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
জাতিসংঘে ট্রাম্পের ভাষণ: ইরান, এআই ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে কঠোর বার্তা ভারতকে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের মেডিএইডার ও সেইজ হেলথের মধ্যে সৌদি আরবে চুক্তি স্বাক্ষর দূরপাল্লা ও মহানগরে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১৭ পয়সা সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো স্টেপ সংখ্যা নয়, হাঁটার গতিই গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২৬% সাপের কামড় ও আরশোলার দুধ: মানবজাতির বড় বড় প্রশ্নের উত্তর দিলেন ‘ইগ নোবেল’ বিজয়ীরা কী আছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুওতে? জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল

বিশ্বকাপের আগে ছয়টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ছয়টি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে আগামী অক্টোবরেই দুটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্ত জানায়, অক্টোবরের ১০ তারিখ সিউলে দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে মাঠে নামতে পারে কার্লো আনচেলত্তির দল। এর আগে ২০২২ বিশ্বকাপের প্রস্তুতিতেও এই দুই প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল তারা। সিউলে কোরিয়াকে ৫-১ এবং টোকিওতে জাপানকে ১-০ গোলে হারিয়েছিল তিতের দল।

অক্টোবরে ম্যাচ দুটির পর নভেম্বরে একটি আফ্রিকান দলের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল। আগামী বছরের মার্চে ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রীতি ম্যাচের পরিকল্পনাও রয়েছে। ম্যাচগুলোর ভেন্যু নির্ধারণ হবে বাণিজ্যিক চুক্তির ভিত্তিতে।

২০২৬ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন, আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। জুনের শুরুতেও দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রাখছে ব্রাজিল, তবে এ সিদ্ধান্ত কোচিং স্টাফের ওপর নির্ভর করবে।

আগামী মাসে বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ খেলবে সেলেসাও। ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলির বিপক্ষে নামবে তারা, আর ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে। ইতিমধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে দলটি।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT