1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ফ্লোটিলা সদস্যদের আটকের ঘটনায় বাংলাদেশের নিন্দা

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

গাজাবাসীর জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করার ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনীর এই পদক্ষেপকে বাংলাদেশ আন্তর্জাতিক আইনের ঘোর লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের ন্যক্কারজনক উদাহরণ বলে অভিহিত করেছে।

শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। এতে বাংলাদেশ সরকার সব আটক মানবাধিকারকর্মী ও শান্তিকামী কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিতের দাবি জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলকে অবিলম্বে গাজা ও পশ্চিম তীর থেকে বেআইনি দখলদারিত্বের অবসান, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা, এবং গাজায় চলমান গণহত্যা ও মানবিক অবরোধ বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে।

বাংলাদেশ বলেছে, এই মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলা বিশ্ববাসীর ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রতীক। ইসরায়েলকে অবশ্যই গাজায় সহায়তা পৌঁছাতে অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে, যেখানে সাধারণ মানুষ এখনো জীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

বিবৃতির শেষে বাংলাদেশ সরকার ও জনগণ ফিলিস্তিনি জনগণের চলমান দুর্দশা ও কষ্টের সময় তাদের সঙ্গে অবিচল সংহতি প্রকাশ করেছে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT