1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

নভেম্বরের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ডলার

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
বৈদেশিক মুদ্রার রিজার্ভ

চলতি মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৬৮ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে যা প্রতিদিনের হিসাবে গড়ে ৯ কোটি ২৫ লাখ ডলার। আজ রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের এসব রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় ব্যাংকগুলো পেয়েছে ৫১ কোটি ৬৯ লাখ ৪০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলো পেয়েছে ২৭ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি—১৮৭ কোটি ৯০ লাখ ৭০ হাজার ডলার, আর বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৫ লাখ ৫০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, নভেম্বরের শেষ সাত দিনে (২৩–২৯ নভেম্বর) এসেছে ৫৪ কোটি ৬১ লাখ ৪০ হাজার ডলার। এর আগের সপ্তাহে (১৬–২২ নভেম্বর) এসেছে ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার, ৯–১৫ নভেম্বর এসেছে ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার, ২–৮ নভেম্বর এসেছে ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার। মাসের প্রথম দিন একাই এসেছে ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার।

গত কয়েক মাসেও রেমিট্যান্স প্রবাহ ছিল উল্লেখযোগ্য। অক্টোবর ও সেপ্টেম্বরে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাইয়ে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

এ ছাড়া, ২০২৪–২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার—যা প্রায় ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার। দেশের ইতিহাসে এক অর্থবছরে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স অর্জন।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT