1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

সাড়ে ১২ হাজার কোটি টাকার বিশেষ ধার পেলো তিন ব্যাংক

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

প্রতিবছরের মতো এবারও ডিসেম্বরভিত্তিক আর্থিক প্রতিবেদন (ব্যালেন্স শিট) ভালো দেখাতে তিন ব্যাংকে ১২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক। এই ধারের বিপরীতে ব্যাংকগুলোকে ১১ শতাংশ হারে সুদ গুণতে হবে। গত বছর ৭টি ব্যাংকে প্রায় ২২ হাজার কোটি টাকা ধার দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকগুলো হলো- ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং এবি ব্যাংক। সবচেয়ে বেশি ৬ হাজার কোটি টাকা পেয়েছে ন্যাশনাল ব্যাংক। এরপর ইসলামী ব্যাংক সাড়ে ৫ হাজার কোটি এবং এবি ব্যাংক এক হাজার কোটি টাকার বিশেষ ধার পায়।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন প্রস্তুত হয় ৩১ ডিসেম্বর ভিত্তিক তথ্যের ভিত্তিতে। আর্থিক প্রতিবেদনে যেন বিধিবদ্ধ তারল্য সংরক্ষণ করতে না পারা এবং কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে রক্ষিত চলতি হিসাবে ঘাটতি দেখাতে না হয়, সেজন্য বিশেষ ধার দেয়া হয়েছে। সাধারণত কোনো ব্যাংক নগদ টাকার সংকটে পড়লে আগে বিনিয়োগ করা ট্রেজারি বিল ও বন্ড বন্ধক রেখে ধার নেয়। তবে তিনটি ব্যাংকের পর্যাপ্ত সিকিউরিটি না থাকায় বিশেষ ‘প্রমিসারি ডিমান্ড নোট’-এর বিপরীতে তিন দিন মেয়াদে ধার দেয়া হয়েছে। ব্যাংক হলিডের কারণে গতকাল শেষ কর্মদিবসে লেনদেন বন্ধ থাকে, যে কারণে গত ৩০ ডিসেম্বর ওই ধার দেয়া হয়।

বিটি/ আরকে

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT