1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে একদিনে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং সচল হলো টেকনাফ স্থলবন্দর বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার

বিশ্ব পাসপোর্ট সূচকে বাংলাদেশের ৫ ধাপ উন্নতি

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

বিশ্বের পাসপোর্টের মানের তালিকায় বাংলাদেশের পাসপোর্টের কিছুটা উন্নতি হয়েছে। গত বছরের তুলনায় ৫ ধাপ এগিয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯৫তম। গত বছর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’-এর তৈরি করা সর্বশেষ ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’-এ এই তথ্য উঠে এসেছে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) তথ্যের ভিত্তিতে প্রতিবছর এই তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় পাসপোর্টের শক্তির মান নির্ধারণ করা হয় কোনো দেশের নাগরিক কতটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন তার ওপর ভিত্তি করে। নতুন তালিকা অনুযায়ী, বাংলাদেশের নাগরিকরা এখন বিশ্বের ৩৭টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তালিকায় ভারতের অবস্থান ৮০তম। নাইজার ও আলজেরিয়ার সঙ্গে যৌথভাবে এই অবস্থানে রয়েছে দেশটি। বাংলাদেশের এক ধাপ নিচে, অর্থাৎ ৯৬তম অবস্থানে রয়েছে নেপাল। আর তিন ধাপ নিচে ৯৮তম অবস্থানে পাকিস্তান। পাকিস্তানের পরে রয়েছে ইরাক ও সিরিয়া। তালিকার একেবারে তলানিতে, অর্থাৎ ১০১তম অবস্থানে রয়েছে আফগানিস্তান।

সূচকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী তিনটি পাসপোর্টই এশিয়ার।

১ম স্থান: সিঙ্গাপুর (১৯২টি দেশে ভিসামুক্ত সুবিধা)।
২য় স্থান: জাপান ও দক্ষিণ কোরিয়া (১৮৮টি দেশে ভিসামুক্ত সুবিধা)।
৩য় স্থান: ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড (১৮৬টি দেশে ভিসামুক্ত সুবিধা)।
৪র্থ স্থান: অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে।
৫ম স্থান: সংযুক্ত আরব আমিরাত (আরও চারটি দেশের সঙ্গে)।

হেনলি পাসপোর্ট ইনডেক্সের তথ্য অনুযায়ী, বর্তমানে তাদের ডাটাবেসে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভিন্ন ভ্রমণ গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে।

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT