1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
৪৫তম বিসিএস

৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ১ হাজার ৮০৭ জনকে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) রাতে পিএসসি এক বিজ্ঞপ্তিতে এ ফল ঘোষণা করে।

ফলাফল পিএসসির ওয়েবসাইটে মিলবে।

৪৫ তম বিসিএসের ২ হাজার ৩০৯টি পদের বিপরীতে ১ হাজার ৮০৭ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হলো।চলতি বছরের ১৮ জুন লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। তাতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়।

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। গত বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষায় পাস করেন ১২ হাজার ৭৮৯ জন।

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদনকারী ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ৭৭ দশমিক ২৪।

Tags:

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT