অর্থনীতি – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

বাংলাদেশি জাহাজের নিরাপত্তা চেয়ে ইরানের সঙ্গে যোগাযোগ
উপসাগরীয় অঞ্চলের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তুরস্কে আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহর সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান। আজ সোমবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য ছয়টি দেশের মধ্যে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ইরানকে ধন্যবাদ জানাই।’

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করেন এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিষয়টি নিয়ে তারা যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছে।

বৈঠকে তারা উপসাগরীয় অঞ্চলের পরিবর্তনশীল পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।

রহমান চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি এ বিষয়ে সব পক্ষকে সংযম প্রদর্শন এবং সংলাপ ও কূটনৈতিক উপায়ে মতবিরোধ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই গঠনমূলক অবস্থানের প্রশংসা করেছেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের আশা প্রকাশ করেন।

এর আগে গত ৫ এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদির সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ‘বাংলার জয়যাত্রা’ এবং অপরিশোধিত তেলবাহী অন্য বাংলাদেশী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার অনুরোধ জানান।

রাষ্ট্রদূত ওই সময় জানিয়েছিলেন, এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যথাযথ পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে।

তিনি চলমান সংকটে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেছেন। পাশাপাশি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত।

বৈঠকে ড. খলিলুর রহমান বলেন, ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশির আজারবাইজানে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতের জন্য তিনি ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন।

বিটি/ আরকে

চট্টগ্রাম বন্দরে আসছে পরিশোধিত ডিজেল ও অকটেনবাহী ৫ জাহাজ
জ্বালানি সংকটের মধ্যে পরিশোধিত ডিজেল নিয়ে শুক্রবার চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে একটি জাহাজ। ডিজেলবাহী আরও দুটি জাহাজ রাতে পৌঁছানোর কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর সচিবে সৈয়দ রেফায়েত হামিমের দেওয়া তথ্য অনুযায়ী, এ তিনটি ছাড়াও ডিজেলবাহী আরেকটি জাহাজ রোববার বন্দরের জলসীমায় পৌঁছার কথা রয়েছে।

সব মিলিয়ে চারটি ট্যাংকারে মোট ১ লাখ ৪১ হাজার টন ডিজেল দেশে পৌঁছাবে।

ইরান যুদ্ধের কারণে অপরিশোধিত জ্বালানি তেল আসা বন্ধ থাকায় পরিশোধিত তেল এনে চাহিদা পূরণের চেষ্টা করছে সরকার।

তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে মার্চ মাস থেকে শুরু হওয়া জ্বালানি সরবরাহের সংকট সামাল দিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও পেট্রোল পাম্পে তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

বন্দর কর্তৃপক্ষ বলছে, ‘এমটি ওক ট্রি‘ নামে একটি জাহাজ মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে এদিন বন্দরের বর্হিনোঙ্গরের আলফা অ্যাংকরেজে পৌঁছেছে।

‘এমটি কেইপ বনি’ এবং ‘এমটি লিয়ান সং হু’ নামে অপর দুইটি জাহাজ মালয়েশিয়া ও ভারত থেকে পরিশোধিত ডিজেল নিয়ে বন্দরের জলসীমায় রাতে পৌঁছানোর কথা রয়েছে।

মালয়েশিয়া থেকে ‘এমটি গোল্ডেন হরাইজন’ ডিজেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রোববার এটি বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা আছে।

বন্দরের তথ্য মতে, অকটেনবাহী ‘এমটি নেইভ সিয়েলো‘ নামে অপর একটি জাহাজও শুক্রবার বন্দরে পৌঁছাবে।

বিটি/আরকে

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে ভরি আড়াই লাখের বেশি
দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুসের তথ্যমতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারা এই নতুন মূল্য নির্ধারণ করেছে। নতুন এই তালিকা অনুযায়ী, এখন থেকে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গ্রাহকদের গুনতে হবে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। একইভাবে ২১ ক্যারেটের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।

এর আগে, গত ৯ এপ্রিল ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়েছিল বাজুস। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে; যার মধ্যে দাম বাড়ানো হয়েছে ৩২ বার এবং কমানো হয়েছে ২৩ বার।

উল্লেখ্য, গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

বিটি/ আরকে

সবুজ ও টেকসই অর্থায়ন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে
২০২৫ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর–ডিসেম্বর) ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) সবুজ অর্থায়ন কিছুটা বৃদ্ধি পেলেও টেকসই অর্থায়নে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা গেছে, যা বৃহত্তর টেকসই-সংযুক্ত ঋণ প্রদানের দিকে অব্যাহত ঝোঁকের ইঙ্গিত দেয়।

বাংলাদেশ ব্যাংকের (বিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকে সবুজ অর্থায়নের পরিমাণ দাঁড়ায় ৬৯.৮০ বিলিয়ন টাকা, যা জুলাই–সেপ্টেম্বরে ছিল ৬৭.৭৬ বিলিয়ন টাকা।

অন্যদিকে, একই সময়ে টেকসই অর্থায়ন উল্লেখযোগ্যভাবে বেড়ে ৮৩৭.৪৬ বিলিয়ন টাকায় পৌঁছেছে, যা আগের প্রান্তিকে ছিল ৭৩২.৯২ বিলিয়ন টাকা।

এই প্রবণতা নির্দেশ করে যে আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রচলিত সবুজ বিনিয়োগের বাইরে গিয়ে টেকসই-সংযুক্ত অর্থায়নকে ক্রমেই বেশি অগ্রাধিকার দিচ্ছে।

২০২৫ সালের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সবুজ অর্থায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৬৭৮.২১ বিলিয়ন টাকা এবং টেকসই অর্থায়নের জন্য আরও বড় লক্ষ্য ৫.৪২ ট্রিলিয়ন টাকা, যা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের নিট ঋণ ও অগ্রিমের ওপর ভিত্তি করে নির্ধারিত।

এই লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানগুলোকে ২০২৫ সালের শেষে মোট ঋণ ও অগ্রিমের অন্তত ৫.০ শতাংশ সবুজ অর্থায়নে এবং ৪০ শতাংশ টেকসই অর্থায়নে বরাদ্দ রাখতে হবে।

নীতিগত সহায়তা থাকা সত্ত্বেও, মোট টেকসই অর্থায়নের তুলনায় সবুজ অর্থায়নের অংশ এখনও তুলনামূলকভাবে কম।

বিবির তথ্য অনুযায়ী, “অন্যান্য টেকসই-সংযুক্ত অর্থায়ন” ৩৫ শতাংশ নিয়ে সর্বোচ্চ অবস্থানে রয়েছে, এরপর টেকসই ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) অর্থায়ন ৩৩ শতাংশ।

টেকসই কৃষি খাতের অংশ ১৩ শতাংশ, যেখানে সবুজ অর্থায়ন মোট টেকসই অর্থায়নের মাত্র ৮.০ শতাংশ। সামাজিকভাবে দায়িত্বশীল অর্থায়নের অংশ বাকি ১১ শতাংশ।

এই বিশ্লেষণ থেকে বোঝা যায় যে টেকসই-সংযুক্ত ও এমএসএমই অর্থায়ন দ্রুত বাড়লেও সবুজ ও সামাজিকভাবে দায়িত্বশীল অর্থায়ন সম্প্রসারণের এখনও যথেষ্ট সুযোগ রয়েছে।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট স্থিতিশীল টেকসই অর্থায়নের পরিমাণ দাঁড়িয়েছে ৩.৯৪ ট্রিলিয়ন টাকা, যা টেকসই বিনিয়োগের ক্রমবর্ধমান প্রবাহকে প্রতিফলিত করে।

অন্যদিকে, অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকে জলবায়ু ঝুঁকি তহবিলের ব্যবহার তুলনামূলকভাবে কম ছিল, যার পরিমাণ মাত্র ১৫৩ মিলিয়ন টাকা।

অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশ-দায়িত্বশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংক ২০২০ সালের ডিসেম্বর মাসে টেকসই অর্থায়ন নীতি চালু করে, যা জাতীয় অঙ্গীকার যেমন এনডিসি, বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ এবং জাতীয় অভিযোজন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ২০২৩ সালে পরিবর্তিত অগ্রাধিকার অনুযায়ী এ কাঠামো হালনাগাদ করা হয়।

তবে, সব প্রতিষ্ঠানের অংশগ্রহণ এখনও সমান নয়।

প্রতিবেদনকালীন প্রান্তিকে ৬১টি ব্যাংকের মধ্যে ৫৬টি এবং ৩৪টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১২টি টেকসই অর্থায়নে অংশগ্রহণের তথ্য দিয়েছে।

বিশ্লেষকদের মতে, সবুজ অর্থায়ন সম্প্রসারণ এবং খাতভিত্তিক সুষম বণ্টন নিশ্চিত করতে আরও শক্তিশালী নীতিপ্রয়োগ ও প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাসরুর রিয়াজ ইংরেজি দৈনিক এফই-কে বলেন, “টেকসই অর্থায়নের প্রবৃদ্ধি উৎসাহজনক হলেও সবুজ অর্থায়ন এখনও পিছিয়ে রয়েছে, যা ইঙ্গিত করে যে জলবায়ু-কেন্দ্রিক বিনিয়োগ এখনও পর্যাপ্ত গতি পায়নি।”

তিনি আরও বলেন, “সবুজ অর্থায়ন ত্বরান্বিত করতে ব্যাংকগুলোর জন্য শক্তিশালী নীতিগত সহায়তা, উন্নত প্রকল্প পাইপলাইন এবং বিনিয়োগ-সংক্রান্ত ঝুঁকি মোকাবিলায় কার্যকর ঝুঁকি-বণ্টন ব্যবস্থার প্রয়োজন।”

বিটি/ আরকে

কমলো স্বর্ণের দাম
এবার ২৪ ঘণ্টার ব্যবধানে কমলো স্বর্ণের দাম। ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।বিশ্ব বাণিজ্য

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

বিটি/ আরকে

মালয়েশিয়া থেকে এসেছে ৩৪ হাজার টন ডিজেল
মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামের বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ।

আজ (শনিবার) সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জাহাজটি শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে, বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছে।

জাহাজটি ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস।

প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, জাহাজে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। এর মধ্যে প্রায় ৫-৬ হাজার টন ডিজেল বহির্নোঙরে ছোট জাহাজে খালাস (লাইটারিং) করতে হবে। এই কাজ শেষ করতে অন্তত দুই দফা অপারেশন প্রয়োজন।

তিনি আরও জানান, সবকিছু ঠিক থাকলে রোববার জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়তে পারে।

এর আগে, শুক্রবার দুপুর ২টায় সিঙ্গাপুর থেকে আসা ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ খালাস কার্যক্রম শুরু করেছে। এটি রোববার বন্দর ত্যাগ করবে। জাহাজটির স্থানীয় এজেন্টও প্রাইড শিপিং।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো দশম ডিজেল জাহাজ। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইনে থাকা সরবরাহের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

বিটি/আরকে

রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধ করা হবে: মালিক সমিতি
জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সারাদেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দোকান মালিক সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় জ্বালানি–সংকটের কারণে দেশের সব দোকান, বাণিজ্যবিতান এবং শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচাবাজার এর আওতাবহির্ভূত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, ‘আজই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং অবিলম্বে এটি কার্যকর হবে।’

তিনি বলেন, ‘হয়তো কিছু ব্যবসা প্রতিষ্ঠান এখনও এ বিষয়ে অবগত নয়, তবে আগামীকাল থেকে প্রায় সব শপিং মল ও দোকানে এ সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।’

বিটি/ আরকে

১২ কেজি এলপিজি সিলিন্ডারের ৩৮৭ টাকা বেড়ে এখন ১৭২৮ টাকা
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম একলাফে অনেকটা বাড়ানো হয়েছে। এপ্রিল মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

একই সাথে পরিবহন খাতে ব্যবহৃত অটোগ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬১.৮৩ টাকা থেকে বাড়িয়ে ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই মূল্য তালিকা ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানিয়েছে, আজ সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

এর আগে মার্চ মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। সে সময় অটোগ্যাসের দাম মাত্র ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।

বিটি/ আরকে

মার্চে ইতিহাস সর্বোচ্চ পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে
চলতি বছর মার্চে দেশের ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। গেল মাসে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংক আজ বুধবার (১ এপ্রিল) এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যায়, মার্চে ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এর আগে ২০২৫ সালের মার্চে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসার রেকর্ডটি ছিল এক মাসে সর্বোচ্চ।

আর প্রবাসীরা ডিসেম্বরে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছিলেন ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার।

বিটি/ আরকে

এপ্রিলের জন্য ৯ এলএনজি কার্গো নিশ্চিত করেছে সরকার
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট জ্বলানি সংকটের মধ্যেও দেশে গ্যাসের সরবরাহ স্থিতিশীল রাখতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী এপ্রিলের জন্য নয়টি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কার্গো আমদানি নিশ্চিত করা হয়েছে। তবে এ সংকটের ফলে ওই সময়ে এলএনজি আমদানিতে প্রায় ৪,৫০০ কোটি টাকা পর্যন্ত ভর্তুকি বাড়তে পারে বলে জানা গেছে।

নয়টি কার্গোর মধ্যে আটটি স্পট মার্কেট থেকে কেনা হবে, আর একটি কাতারএনার্জি ট্রেডিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় অ্যাঙ্গোলা থেকে আসবে।

রাজস্বের ওপর চাপ বাড়লেও এপ্রিল মাসের জন্য এসব কার্গো নিশ্চিত করতে সরকার অতিরিক্ত অর্থ বরাদ্দ দিয়েছে। যদিও মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর আগে ১১টি কার্গো আমদানির পরিকল্পনা ছিল সরকারের; সে তুলনায় এখন ২টি কার্গো কম আসছে।

স্পট মার্কেট থেকে কার্গোগুলো গড়ে প্রায় ২২ ডলার প্রতি এমএমবিটিইউ দরে কেনা হচ্ছে—যা যুদ্ধের আগে প্রতি এমএমবিটিইউ ৯ থেকে ১০ ডলারের তুলনায় দ্বিগুণেরও বেশি।

কর্মকর্তারা বলছেন, এ ব্যয় বৃদ্ধি উল্লেখযোগ্য।

চলতি অর্থবছর ২০২৫-২৬-এর জন্য বরাদ্দকৃত ৬ হাজার কোটি টাকার প্রায় সমান এই ভর্তুকি বৃদ্ধির প্রধান কারণ হলো স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কেনা। মার্চের শুরু থেকে চুক্তিবদ্ধ পাঁচটি সরবরাহকারীই ‘ফোর্স মেজর’ ঘোষণা করায় দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে সরকারকে ব্যয়বহুল স্পট মার্কেটের ওপরই নির্ভর করতে হচ্ছে।

পেট্রোবাংলার হিসাবে, চলতি অর্থবছরের শেষ তিন মাস—এপ্রিল থেকে জুন—পর্যন্ত অতিরিক্ত প্রায় ১৭ হাজার কোটি টাকা ভর্তুকির প্রয়োজন হবে, যা মূলত ওই ৬ হাজার কোটি টাকা বরাদ্দের বাইরে। এর বড় অংশই ব্যয় হবে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানিতে।

পেট্রোবাংলার পরিচালক (অর্থ) একেএম মিজানুর রহমান বলেন, “উচ্চমূল্য হলেও এলএনজি সরবরাহ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। স্পট মার্কেট থেকে কেনার কারণে শুধু এপ্রিল মাসেই অতিরিক্ত প্রায় ৪,৫০০ কোটি টাকা ব্যয় বেড়েছে।”

তিনি আরও বলেন, “এই অভূতপূর্ব পরিস্থিতিতে অতিরিক্ত ভর্তুকির আর্থিক চাপ থাকা সত্ত্বেও আমরা গ্যাস সরবরাহ সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি।”

স্পট মার্কেটই একমাত্র ভরসা

সংঘাত তীব্র হওয়ার আগে এপ্রিল মাসে ১১টি এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা ছিল পেট্রোবাংলার। এর মধ্যে আটটি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এবং তিনটি স্পট মার্কেট থেকে আনার কথা ছিল।

তবে চুক্তিভিত্তিক সরবরাহ ব্যাহত হওয়ায় সেই পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের পর কাতারএনার্জি, ওমানের ওকিউটি ট্রেডিং এবং এক্সেলারেট এনার্জিসহ বড় সরবরাহকারীরা ‘ফোর্স মেজর’ ঘোষণা করে। এর ফলে হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহন বন্ধ হয়ে যায়। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়েই পরিবাহিত হয়।

পেট্রোবাংলা জানিয়েছে, বাংলাদেশের এলএনজি সরবরাহ ব্যবস্থা সরাসরি বা সংশ্লিষ্ট সরবরাহকারীদের মাধ্যমে কাতারএনার্জির ওপর অনেকটাই নির্ভরশীল।

মিজানুর রহমান বলেন, “কাতারএনার্জির কার্যক্রম ব্যাহত হওয়ায় দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।”

তিনি আরও বলেন, “কাতারএনার্জি পূর্ণমাত্রায় উৎপাদন শুরু না করা এবং হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌপরিবহন স্বাভাবিক না হওয়া পর্যন্ত চুক্তিভিত্তিক এলএনজি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাবে।”

ব্যয় বাড়ছে

স্পট মার্কেট ও দীর্ঘমেয়াদি এলএনজির দামের মধ্যে এখনও বড় ব্যবধান রয়েছে।

বর্তমানে স্পট মার্কেটে এলএনজির দাম প্রতি এমএমবিটিইউ প্রায় ২২ ডলার। আর এপ্রিলের একমাত্র দীর্ঘমেয়াদি কার্গোর দাম ধরা হচ্ছে প্রতি এমএমবিটিইউ ১০ থেকে ১১ ডলারের মধ্যে—যা ব্রেন্ট ক্রুডের গত তিন মাসের গড় মূল্য ও প্রযোজ্য অতিরিক্ত খরচের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।

পেট্রোবাংলা জানিয়েছে, স্পট কার্গোর সংখ্যা বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে এলএনজির দামের তীব্র ঊর্ধ্বগতির কারণে অতিরিক্ত প্রায় ৪,৫০০ কোটি টাকার ভর্তুকির চাপ তৈরি হয়েছে।

মিজানুর রহমান বলেন, “এপ্রিলের জন্য এলএনজি কার্গো পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এখন মে ও জুন মাসের জন্য সরবরাহ নিশ্চিত করার কাজ চলছে।”

গ্যাস সরবরাহ স্থিতিশীল থাকার আশা

চলমান সরবরাহ সংকটের মধ্যেও এপ্রিলে গ্যাস সরবরাহ তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে বলে আশা পেট্রোবাংলার। এ সময় দৈনিক ২,৫৭০ থেকে ২,৬৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ বজায় রাখা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

এই সরবরাহ নিশ্চিত করতে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে দৈনিক প্রায় ১,৭০০ থেকে ১,৭৫০ এমএমসিএফডি এবং এলএনজির মাধ্যমে অতিরিক্ত ৮৭০ থেকে ৮৯২ এমএমসিএফডি গ্যাস পাওয়া যাবে।

এর মধ্যে বিদ্যুৎ খাতে বরাদ্দ দেওয়া হবে প্রায় ৮২৫ থেকে ৮৫০ এমএমসিএফডি গ্যাস— যা দিয়ে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে সর্বোচ্চ প্রায় ৪,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

অবশিষ্ট গ্যাস শিল্প খাত, সার কারখানা ও গৃহস্থালি খাতে বিতরণ করা হবে; তবে এক্ষেত্রে বিদ্যুৎকেন্দ্র ও শিল্পখাতকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।

সূত্র: টিবিএস