উদ্যোক্তা-স্টার্টআপ – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

সেরা মেডিকেল টুরিজম প্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেল মেডিএইডার
দেশের শীর্ষস্থানীয় মেডিকেল টুরিজম প্রতিষ্ঠান মেডিএইডার লিমিটেড সেরা মেডিকেল টুরিজম প্রতিষ্ঠান হিসেবে জাতীয় স্বীকৃতি অর্জন করেছে। বাংলাদেশ মনিটর আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা প্রদান করা হয়।

গত ২৯ জানুয়ারি ঢাকার একটি হোটেলে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে মেডিএইডার লিমিটেডের প্রধান নির্বাহী শাব্বির আহমদ তামীমের হাতে এওয়ার্ড তুলে দেন তথ্য, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিটরের সম্পাদক ওয়াহিদুল আলম, গ্যালাক্সি বাংলাদেশের প্রধান নির্বাহী আহমেদ ইউসুফ ওয়ালিদ, ইস্টার্ন ব্যাংকের হেড অব কমিউনিকেশন জিয়াউল করিম এবং বিশিষ্ট স্থপতি ইকবাল হাবিবসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা।

মেডিএইডার লিমিটেড কর্তৃপক্ষ জানায়, গত সাত বছরে প্রতিষ্ঠানটি প্রায় ১২ হাজার রোগীকে বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণে পরামর্শ ও সহায়তা সেবা দিয়েছে। মানসম্মত সেবা, স্বচ্ছতা ও রোগীবান্ধব কার্যক্রমের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার প্রাপ্তিকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এওয়ার্ড অর্জনের মাধ্যমে দেশের মেডিকেল টুরিজম খাতে মেডিএইডার লিমিটেডের অবস্থান আরও সুদৃঢ় হলো বলে মনে করছেন আয়োজক ও অতিথিরা।

হরিণ শিকারের ফাঁদে আটকা পড়েছে বাঘ
সুন্দরবনে চোরা শিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার।সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস বলেন, শনিবার দুপুরের পর খবর পেয়ে সেখানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাঠানো হয়। তারা গিয়ে ফাঁদে আটকা পড়া বাঘটি দেখতে পান।

মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড়ের সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে বাঘটি আটকা পড়েছে। স্থানীয়দের প্রবেশ এড়াতে এরপর থেকে খাল পাড় এলাকা ঘেরাও করে রেখেছে কর্তৃপক্ষ।

বাঘটি উদ্ধারে ঢাকা থেকে বন বিভাগের একজন ভেটেরিনারি সার্জনকে নেয়া হচ্ছে। তিনি পৌঁছালে বাঘ উদ্ধার কার্যক্রম শুরু করা হবে। প্রয়োজনে ট্র্যাংকুলাইজার গান ব্যবহার করা হবে।

বন কর্মকর্তা দ্বীপন আরো বলেন, বাঘটি যদি অন্য কোনো আঘাতে অসুস্থ হয়ে থাকে, তাহলে সেটি উদ্ধার করে খাঁচায় বন্দি করে খুলনা কিংবা ঢাকায় বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে। বন বিভাগের পক্ষ থেকে এ জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হয়েছে।

বিটি/ আরকে

জলবায়ু নীতিমালায় নারী ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের অন্তর্ভুক্তির দাবি
জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের অর্থনীতি, নীতি এবং ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের ওপর গভীর প্রভাব ফেলছে। বিশেষ করে নারীরা উদ্যোক্তারা যারা স্থানীয় অর্থনীতিতে কর্মসংস্থান, উদ্ভাবন ও সামাজিক স্থিতিশীলতার নেতৃত্ব দেন—তারা ঝুঁকির পাশাপাশি সম্ভাবনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন।

শনিবার (০৬ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) আয়োজিত ‘ভয়েসেস ফর চেঞ্জ: পুটিং ক্লাইমেট অ্যাকশন, ওমেন এন্ট্রেপ্রেনিউরস, এন্ড এসএমই ইন বাংলাদেশ’স পাবলিক পলিসি’-শীর্ষক দিনব্যাপী সেমিনারে ওয়েব সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল এ কথা বলেন।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারিদা আখতার, মাননীয় উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বিশেষ অতিথি ছিলেন বাইবা জারিনা- ডেপুটি হেড, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেট বাংলাদেশ, মোঃ মুশফিকুর রহমান- চেয়ারপারসন, এসএমই ফাউন্ডেশন, মীর নাসির হোসাইন, সাবেক সভাপতি এফবিসিসিআই এবং মো. রফিকুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক।

বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বিশেষ অতিথি ছিলেন জনাব আবদুন নাসের খান, চেয়ারম্যান, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি। দুইটি টেকনিক্যাল সেশনে উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, মিসেস সারা হোসেন, সিনিয়র এডভোকেট, সুপ্রিম কোর্ট, আবদুল হাই সরকার, চেয়ারম্যান, ঢাকা ব্যাংক, মাহিউল কাদির, কান্ট্রি ডিরেক্টর ফর বেটার উইথ ওয়াটার ইন বাংলাদেশ, শেখ মুহাম্মদ মেহেদি আহসান, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্লানার্স, মিসেস ফারাহ কবির, কান্ট্রি ডিরেক্টর অ্যাকশন এইড, বাংলাদেশ, হুরায়রা জাবীন, কনসালটেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক, মিস. হাসনা জসিমউদদীন মউদুদ, আইইউসিএন কাউন্সিলর, সাউথ এন্ড ইস্ট এশিয়া। সারা দেশ থেকে আগত শতাধিক নারী উদ্যোক্তাগণ।

বিটি/ আরকে

ক্ষুদ্র উদ্যোক্তাদের সুবিধার্থে শীঘ্রই দেশে আসছে পেপ্যাল: গভর্নর
আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ শীঘ্রই বাংলাদেশে কার্যক্রম শুরু করতে চাইছে এবং এর ফলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা সহজেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই আয়োজিত ‘অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এই তথ্য জানান।

গভর্নর বলেন, ‘পেপ্যাল বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী। ব্যাংকের মাধ্যমে এলসি খোলার মাধ্যমে ছোট চালানে পণ্য রপ্তানি করা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কঠিন হয়ে যায়। পেপ্যালের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম চালু হলে তারা সহজেই ইউরোপ, আমেরিকা ও বিশ্বের অন্যান্য দেশে পণ্য পাঠাতে পারবেন এবং দ্রুত পণ্যের দাম দেশে আনা সম্ভব হবে।’

তিনি আরও করেন, ‘বর্তমানে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত অনেকে বিদেশ থেকে টাকা আনার সময় বিড়ম্বনায় পড়েন। অনেক সময় তারা তাদের পারিশ্রমিকও পান না। পেপ্যাল চালু হলে এই সমস্যার সমাধান হবে।’

পেপ্যাল একটি বিশ্বব্যাপী ডিজিটাল পেমেন্ট সেবা, যা ব্যবহারকারীরা অনলাইনে টাকা পাঠানো ও গ্রহণ করা, বিল পরিশোধ করা এবং আন্তর্জাতিক কেনাকাটা করার জন্য ব্যবহার করতে পারেন। এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীর ব্যাংক বা কার্ডের সঙ্গে নিরাপদভাবে সংযুক্ত হয়ে দ্রুত লেনদেন সম্পন্ন করে।

পেপ্যাল ক্রেতা ও বিক্রেতাদের জন্য সুরক্ষা এবং রিফান্ডের সুবিধাও দেয়। বিশ্বের ২০০-এর বেশি দেশে ফ্রিল্যান্সার, অনলাইন ব্যবসা এবং আন্তর্জাতিক লেনদেনে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

নগদ লেনদেন কমানোর ওপর গুরুত্ব দিয়ে আহসান এইচ মনসুর বলেন, ‘দেশের দুর্নীতির মূলেই রয়েছে নগদ টাকার লেনদেন। যেখানে যেখানে দুর্নীতি আছে, সেখানে সেখানে নগদ লেনদেন জড়িত।’ তিনি জানান, টাকা ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়। তাই কেন্দ্রীয় ব্যাংক ধাপে ধাপে নগদ লেনদেন কমানোর পরিকল্পনা করছে।

কৃষি খাতের উন্নয়নে ঋণের প্রবাহ বাড়ানোর আহ্বান জানিয়ে গভর্নর বলেন, ‘বর্তমানে মোট ঋণের মাত্র ২ শতাংশ কৃষি খাতে দেওয়া হয়। এটি বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করা প্রয়োজন। এছাড়া এসএমই ঋণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ২৫ হাজার কোটি টাকার তহবিল থাকলেও ব্যাংকগুলোর সক্ষমতার অভাবে তা যথাযথভাবে বিতরণ করা যাচ্ছে না।’

খাদ্যশস্য উৎপাদনে দেশের সাফল্যের কথাও তুলে ধরে তিনি বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতার পর দেশে খাদ্যশস্য উৎপাদন ছিল ১ কোটি ৩০ লাখ টন। এখন তা প্রায় ৪ কোটি টনে উন্নীত হয়েছে। জনসংখ্যা দ্বিগুণ হলেও উৎপাদন তিনগুণেরও বেশি বেড়েছে, যা একটি বিশাল অর্জন।’

অনুষ্ঠানে কৃষিখাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৮ জন ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। পাঁচ শতাধিক আবেদন যাচাই-বাছাই করে এই বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে।

কিটি/ আরকে

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ তরুণ-তরুণীর হাতে ল্যাপটপ তুলে দিল “লার্ন টু আর্ন”
তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বগুড়ার শেরপুরে “লার্ন টু আর্ন” প্রকল্পের আওতায় ১৪ জন প্রশিক্ষণার্থীর হাতে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ল্যাপটপগুলো তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, শেরপুর থানার তদন্ত কর্মকর্তা জয়নুল আবেদিন, ফজলে নাসিম খান (ইউএসএ), ট্রেজারার ড. মোল্লা আজফারুল হক এবং সংস্থার নির্বাহী পরিচালক এটিএম কামরুজ্জামান। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিভিত্তিক এই প্রশিক্ষণ গ্রামীণ শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তরুণরা এ প্রশিক্ষণের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে আয়ের সুযোগ তৈরি করতে পারবে।

প্রকল্প সূত্রে জানা যায়, “প্রোগ্রেসিভ থ্রো ইনোভেশন সোসাইটি (PI)” পরিচালিত “লার্ন টু আর্ন” কর্মসূচির আওতায় শেরপুরের ১৪ জন তরুণ-তরুণীকে তিন মাস মেয়াদি ‘কম্পিউটার ও ফ্রিল্যান্সিং’ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তাদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে সফল অংশগ্রহণকারীদের সার্টিফিকেটও প্রদান করা হয়, যাতে তারা বাস্তব ফ্রিল্যান্সিং কার্যক্রমে যুক্ত হতে পারে। পরবর্তী তিন মাস তাদের জন্য মেন্টরিং সহায়তাও প্রদান করা হবে।

সংস্থার নির্বাহী পরিচালক এটিএম কামরুজ্জামান বলেন, “আমাদের লক্ষ্য হলো দেশের তরুণ প্রজন্মকে আইটি দক্ষ করে তুলতে সহায়তা করা, যাতে তারা পড়াশোনার পাশাপাশি নিজে উপার্জন করে পরিবার ও সমাজে অবদান রাখতে পারে।”

প্রোগ্রেসিভ থ্রো ইনোভেশন সোসাইটি বর্তমানে দেশের বিভিন্ন জেলায় ইংরেজি ও গণিত দক্ষতা উন্নয়ন, ডিজিটাল স্কিল ট্রেনিং, সড়ক নিরাপত্তা সচেতনতা, অফিস দক্ষতা উন্নয়ন, কম্পিউটার সাক্ষরতা কর্মসূচি ও নারী নেতৃত্ব বিকাশ– এসব বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে।

বিটি/ আরকে

এসএমই খাতকে অর্থনীতির মূল চালিকাশক্তি করতে বৈঠক, আসছে নতুন সংস্কার
ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে চারটি বৈঠক করেছে বিনিয়োগ সমন্বয় কমিটি। এসব বৈঠকে এসএমই উদ্যোক্তাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করে নীতিনির্ধারণ প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈদেশিক অর্ডার থেকে প্রাপ্ত অর্থের ১০ শতাংশ ব্যাংকে জমা রাখার বাধ্যবাধকতা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের নামে বছরে ন্যূনতম তিন হাজার মার্কিন ডলারের পৃথক বৈদেশিক মুদ্রা কোটা বরাদ্দের প্রস্তাবও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে এসএমই খাতের জন্য চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে উদ্যোক্তাবান্ধব নতুন আর্থিক পণ্য তৈরি, মাস্টার সার্কুলারের কার্যকারিতা মূল্যায়ন, বাণিজ্য লাইসেন্স ছাড়া পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদানের সম্ভাব্যতা যাচাই এবং গ্রাহক পর্যায়ে সুদের হার পুনর্বিবেচনা।

ইতিমধ্যে কিছু বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর মধ্যে রয়েছে অনলাইন বিক্রির অর্থ দ্রুত উদ্যোক্তাদের হিসাবে জমা দেওয়া, ডিজিটাল মানিব্যাগের মাধ্যমে অর্থপ্রাপ্তি সহজ করা, অনলাইন রপ্তানিতে বি-টু-বি ও বি-টু-সি মডেল অন্তর্ভুক্ত করা এবং ব্যাংক গ্যারান্টি ছাড়াই আগাম অর্থপ্রদানের সীমা বাড়ানো।

বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, সংস্কারের মূল লক্ষ্য হলো অর্থনীতিতে গতিশীলতা সৃষ্টি করা। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন, কিন্তু তাদের কণ্ঠ সবসময় জোরালোভাবে শোনা যায় না। তাই তাদের ব্যবসা আরও সহজ করতে সরকারকে সহায়ক ভূমিকা পালন করতে হবে।

এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে এসএমই খাত শুধু কর্মসংস্থান সৃষ্টি নয়, বরং বৈদেশিক বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

মালয়েশিয়ার হ্যাভেঞ্জা হোটেলের সঙ্গে মেডিএইডারের চুক্তি
মালয়েশিয়ার বিখ্যাত হ্যাভেঞ্জা হোটেল অ্যান্ড রিসোর্টের সঙ্গে পারস্পরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের হেলথ স্টার্টআপ (Startup) মেডিএইডার লিমিটেড।

সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হ্যাভেঞ্জা হোটেল অ্যান্ড রিসোর্টের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিএইডারের প্রধান নির্বাহী শাব্বির আহমদ তামীম এবং হ্যাভেঞ্জা হোটেল অ্যান্ড রিসোর্টের প্রধান নির্বাহী ড. সোহেল মাসুদ।

চুক্তি অনুযায়ী, মেডিএইডারের গ্রাহকেরা এখন থেকে হ্যাভেঞ্জা হোটেল অ্যান্ড রিসোর্টে বিশেষ ছাড় ও এক্সক্লুসিভ সুবিধা পাবেন।

মেডিএইডারের প্রধান নির্বাহী শাব্বির আহমদ তামীম বলেন, “আমরা সবসময় আমাদের গ্রাহকদের আন্তর্জাতিক মানের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তির মাধ্যমে মেডিএইডার পরিবার এখন মালয়েশিয়ায় আরও এক ধাপ এগিয়ে গেল।”

এ সময় দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভবিষ্যতে যৌথ উদ্যোগে আরও বিভিন্ন প্রকল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

মালয়েশিয়ায় স্বাস্থ্যসেবা খাতে মেডিএইডারের নতুন অংশীদারিত্ব
মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (Malaysia Healthcare Travel Council – MHTC) এর আমন্ত্রণে সম্প্রতি কুয়ালালামপুরে প্রতিষ্ঠানটির অফিস পরিদর্শন করেন বাংলাদেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেডিএইডার এর প্রধান নির্বাহী শাব্বির আহমদ তামীম।

এ সময় MHTC-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজার মিস সুজি ইদ্রিস ও সহকারী ম্যানেজার মিস শিলা। দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় আগামী এক বছরের জন্য পারস্পরিক সহযোগিতায় কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে MHTC।

আলোচনায় উভয় পক্ষ বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও সমৃদ্ধ করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেয়। ভবিষ্যতে দুই দেশের স্বাস্থ্য খাতের মধ্যে সেতুবন্ধন রচনা ও চিকিৎসা পর্যটনের সুযোগ বাড়ানোর বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখার জন্য MHTC কর্মকর্তারা মেডিএইডারের উদ্যোগের প্রশংসা করেন। এর জবাবে মেডিএইডারের প্রধান নির্বাহী শাব্বির আহমদ তামীম ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “বাংলাদেশি রোগীদের মানসম্মত চিকিৎসা ও আন্তর্জাতিক সেবা পৌঁছে দিতে মেডিএইডার নিরলসভাবে কাজ করছে। এই সহযোগিতা সেই প্রয়াসকে আরও শক্তিশালী করবে।”

চুক্তি অনুযায়ী, এখন থেকে মালয়েশিয়ার বিভিন্ন স্বনামধন্য হাসপাতালে মেডিএইডারের গ্রাহকেরা চেকআপে বিশেষ ছাড় (ডিসকাউন্ট) পাবেন। এছাড়া ইনপেশেন্ট রোগীরা বিমান টিকিটে ১০ শতাংশ ছাড়ের সুবিধাও উপভোগ করতে পারবেন।

এই নতুন অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ-মালয়েশিয়া স্বাস্থ্যসেবা সহযোগিতা এক নতুন অধ্যায়ে প্রবেশ করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএমই খাতের জন্য বৈদেশিক লেনদেন সহজ হলো
দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের জন্য বৈদেশিক মুদ্রায় লেনদেন আরও সহজ করলো বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে এসএমই প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বছরে ৩ হাজার ডলার পর্যন্ত বিদেশে পাঠাতে পারবে। বিদেশ থেকে পণ্য আমদানির বিল পরিশোধসহ বিভিন্ন ব্যবসায়িক প্রয়োজন মেটাতে এই সুবিধা ব্যবহার করা যাবে।

রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, এসএমই খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এই খাতের প্রসারে প্রচলিত ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি কার্ডের মাধ্যমে বৈদেশিক লেনদেন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, নিবন্ধিত এসএমই প্রতিষ্ঠানগুলো তাদের আন্তর্জাতিক ক্রেডিট, ডেবিট বা প্রিপেইড কার্ড ব্যবহার করে এই সুবিধা গ্রহণ করতে পারবে।

উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি প্রতিষ্ঠান তাদের মনোনীত কর্মকর্তার নামে রিফিলযোগ্য আন্তর্জাতিক কার্ড বা ‘এসএমই কার্ড’ নিতে পারবে।

এই কার্ডে প্রাথমিকভাবে সর্বোচ্চ ৬০০ মার্কিন ডলার লোড করা যাবে, যা মূলত বৈধ অনলাইন খরচ পরিশোধের কাজে ব্যবহার করা যাবে।

তবে কার্ড লেনদেন ও সরাসরি রেমিট্যান্স—দুই ক্ষেত্র মিলিয়ে একটি এসএমই প্রতিষ্ঠানের বার্ষিক বৈদেশিক লেনদেনের সীমা সর্বোচ্চ ৩ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। এই অর্থ আন্তর্জাতিক সেমিনার, সম্মেলন, প্রযুক্তিগত সহায়তা ফি এবং ফ্র্যাঞ্চাইজি ফি-এর মতো ব্যবসায়িক খরচ মেটানোর কাজে ব্যবহার করা যাবে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি এসএমই প্রতিষ্ঠান কেবল একটি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমেই এই সুবিধা নিতে পারবে। যদি কোনো প্রতিষ্ঠান শাখা পরিবর্তন করতে চায়, তবে লিখিত আবেদনের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুমোদন নিতে হবে।

লেনদেনের ক্ষেত্রে ব্যাংকগুলোকে প্রচলিত নিয়ম কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। উৎসে কর, ভ্যাট ও অন্যান্য শুল্ক আদায়ের পাশাপাশি গ্রাহকের তথ্য যাচাই (কেওয়াইসি), মানি লন্ডারিং প্রতিরোধ (এএমএল/সিএফটি) এবং বৈদেশিক মুদ্রা প্রেরণ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সব নীতিমালা ও রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংককে তাদের এসএমই গ্রাহকদের এই নতুন সুবিধা সম্পর্কে অবিলম্বে অবহিত করতে এবং নির্দেশনাগুলো কার্যকরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে। আশা করা হচ্ছে, এই উদ্যোগের ফলে দেশের এসএমই খাত বিশ্ববাজারের সঙ্গে আরও সহজে যুক্ত হওয়ার সুযোগ পাবে।

বিটি/ আরকে

স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল ‘স্টার্ট-আপ ফান্ড’ এর আওতায় স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ১৬টি ব্যাংক ও চারটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত অংশগ্রহণ চুক্তি সই করেছে ঋণ প্রদানে আগ্রহী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।

চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। এ সময় সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এসএমই বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, স্টার্ট-আপ খাতে অর্থায়ন প্রক্রিয়া জোরদার ও গতিশীল করার লক্ষ্যে চলতি বছরের ৯ জুলাই ৫০০ কোটি টাকার একটি ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ঋণ প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে একটি মাস্টার সার্কুলার জারি করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, এ তহবিলের আওতায় স্টার্ট-আপ উদ্যোক্তারা নির্ধারিত শর্ত পালন সাপেক্ষে বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সর্বোচ্চ ৪ শতাংশ সুদ বা মুনাফা হারে ২ কোটি টাকা থেকে ৮ কোটি টাকা পর্যন্ত মেয়াদি ও চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ সুবিধা নিতে পারবেন।

এছাড়া ‘স্টার্ট-আপ ফান্ড’ এর ৫২টি অংশীদার ব্যাংকের সমন্বয়ে প্রস্তাবিত ‘ইক্যুইটি বিনিয়োগ কোম্পানি’ স্থাপনে করণীয় নির্ধারণ বিষয়েও আলোচনা হয়।

বিটি/ আরকে