উন্নয়ন-পরিবেশ – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, আতিকুর রহমান রুমন অতিরিক্ত সচিব
সালেহ শিবলীকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব পদমর্যাদায় তার চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।

একই দিনে আলাদা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আতিকুর রহমান রুমনকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। তাকে গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে সালেহ শিবলী তারেক রহমানের প্রেস সচিব ছিলেন।

চার দলীয় জোট সরকারের সময়ে তিনি কলকাতা উপ-হাই কমিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিবলী সংবাদমাধ্যমেও দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে রিপোর্টার হিসেবে কাজ করেছেন। এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে আতিকুর রহমান রুমন দৈনিক দিনকালে কর্মরত রয়েছেন। দিনকালের সম্পাদক ও প্রকাশক তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পত্রিকাটির দায়িত্ব পান রুমন। এখন তাকেও এই দায়িত্ব ছাড়তে হবে।

বিটি/ আরকে

মধ্যরাতে ভারতে দফায় দফায় ভূমিকম্প, কেঁপেছে বাংলাদেশও
ভারতের হিমালয়কন্যা সিকিমে গত কয়েক ঘণ্টায় দফায় দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। একের পর এক কম্পনে কেঁপে উঠেছে গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকা। এসব ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশেও, বিশেষ করে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় তীব্র কম্পন অনুভূত হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল ছিল সিকিমের নামচি ও মাঙ্গান অঞ্চলে।

বাংলাদেশ সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত ১টা ৩৯ মিনিটে প্রথম বড় কম্পনটি অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৬। এরপর রাত ২টা ৫০ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রা এবং ভোর ৩টা ৩১ মিনিটে ৪ দশমিক ০ মাত্রার আরও দুটি মাঝারি কম্পন রেকর্ড করা হয়। ভোর ৬টা পর্যন্ত অন্তত আরও পাঁচ থেকে ছয়টি ছোট আকারের আফটারশক অনুভূত হয়েছে।

ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ থেকে ১০ কিলোমিটার গভীরে হওয়ায় কম্পনের তীব্রতা তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ভূতাত্ত্বিকদের মতে, সিকিম ও সংলগ্ন হিমালয় অঞ্চল একটি সক্রিয় ফল্ট লাইনের ওপর অবস্থিত হওয়ায় সেখানে মাঝেমধ্যেই ভূমিকম্প ও আফটারশক ঘটে থাকে।

এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মিয়ানমারে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। একইদিন ভোরে সাতক্ষীরার কলারোয়া এলাকায় ৪ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।

হাওর ও জলাভূমি অবৈধ দখলে ২ বছরের কারাদণ্ড
দেশের হাওর ও জলাভূমির অস্তিত্ব রক্ষায় কঠোর আইনি পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। হাওর বা জলাভূমি অবৈধ দখল, ভরাট কিংবা পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করলে অনধিক ২ বছরের কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রেখে ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে গতকাল বুধবার এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার এ তথ্য জানান।

কঠোর শাস্তির বিধান

অধ্যাদেশে অপরাধের ধরন অনুযায়ী শাস্তির মাত্রা নির্ধারণ করা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, জারিকৃত ‘সুরক্ষা আদেশ’ লঙ্ঘন, হাওর-জলাভূমি ও কান্দার অবৈধ দখল, ভরাটকরণ, অননুমোদিত খনন কিংবা পানির প্রবাহ ব্যাহত করে এমন অবকাঠামো নির্মাণের মতো অপরাধের ক্ষেত্রে অনধিক ২ (দুই) বছর কারাদণ্ড বা অনধিক ১০ (দশ) লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

অধ্যাদেশে এসব অপরাধকে ‘আমলযোগ্য’ ও ‘অ-জামিনযোগ্য’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

নিষিদ্ধ কার্যক্রম

অধ্যাদেশ অনুযায়ী, হাওর ও জলাভূমি এলাকা থেকে অনিয়ন্ত্রিত পানি উত্তোলন, মাটি, বালু বা পাথর আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া পরিযায়ী পাখি শিকার, সংরক্ষিত জলজ প্রাণী ধরা, জলাবন বিনষ্ট করা এবং বিষটোপ বা কারেন্ট জাল দিয়ে মাছ ধরা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

অধিদপ্তরের ক্ষমতা বৃদ্ধি

অধ্যাদেশের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ের ২০১৬ সালের ২৪ জুলাই গঠিত ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর’কে ব্যাপক ক্ষমতা প্রদান করা হয়েছে। এখন থেকে হাওর ও জলাভূমি সংশ্লিষ্ট এলাকায় যেকোনো সরকারি বা বেসরকারি উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে এই অধিদপ্তরের মতামত গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

অধিদপ্তর নিশ্চিত করবে, প্রস্তাবিত প্রকল্পের ফলে পরিবেশ, প্রতিবেশ ও জনসাধারণের জীবিকার কোনো ক্ষতি হবে কি না।

সুরক্ষিত এলাকা ঘোষণা

সরকার চাইলে বিশেষ কোনো হাওর বা জলাভূমিকে ‘সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করতে পারবে। সংরক্ষিত এলাকার পানির প্রবাহ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর কোনো স্থাপনা থাকলে অধিদপ্তর তা অপসারণ বা নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে পারবে।

সংবিধানের ১৮ক অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য প্রাকৃতিক সম্পদের নিরাপত্তা বিধানের অংশ হিসেবে এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। এটি অবিলম্বে সারা দেশে কার্যকর হবে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।

বিটি/ আরকে

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও শৈত্যপ্রবাহ
দেশের বিভিন্ন অঞ্চলে আবারও শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে পড়তে পারে কুয়াশা। এই শৈত্যপ্রবাহ দুই-তিন দিন স্থায়ী হতে পারে বলে বার্তায় বলা হয়েছে।

আজ (১৪ জানুয়ারি) এ তথ্য জানা গেছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫।

বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীর সকালের তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮, রংপুরে ১২ দশমিক ৬, ময়মনসিংহে ১৪ দশমিক ২, সিলেটে ১৪, চট্টগ্রামর ১৬ দশমিক ৫, খুলনায় ১২ দশমিক ৫ এবং বরিশালে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

পরপর দুই ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ
পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ ও ভারতের আসাম রাজ্য। আজ সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটের কিছু আগে ও পরে এই ভূমিকম্প দুটি অনুভূত হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি সংঘটিত হয় ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। এর ঠিক ৩০ সেকেন্ড পর ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে, যার মাত্রা ছিল ৫ দশমিক ৪।

ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির নিকটবর্তী মরিগাঁও এলাকায়।

আমেরিকান ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থলই ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

এই ভূমিকম্পের কম্পন বাংলাদেশের বিভিন্ন এলাকায় অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প একটি মধ্যম মানের ভূমিকম্প হওয়ায় এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশক বা পরবর্তী ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। এই আফটারশক বাংলাদেশের অভ্যন্তরে অথবা বাংলাদেশের উত্তর কিংবা পূর্বাঞ্চলের কোনো সক্রিয় ফল্ট লাইনে ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এ অবস্থায় সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় দেশের জনগণকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

নির্বাচনের আগে উন্নয়ন অংশীদারদের সহায়তা প্রতিশ্রুতি স্থগিত
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের প্রায় সব উন্নয়ন সহযোগী তাদের সহায়তার প্রতিশ্রুতি আপাতত স্থগিত রেখেছে। রাজনৈতিকভাবে স্থিতিশীল ও নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত তারা ‘অপেক্ষা ও পর্যবেক্ষণ’ নীতি অনুসরণ করছে বলে শনিবার জানিয়েছেন বিশ্লেষকেরা।

এই স্থবিরতার মধ্যে রয়েছে নতুন প্রকল্প অনুমোদন বিলম্বিত হওয়া এবং ঋণের কিস্তি ছাড়ে দেরি। অন্তর্বর্তী সরকারের অধীনে গত এক বছরের বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা স্পষ্ট না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক অবস্থান নিয়েছে। ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

অর্থনীতিবিদদের সতর্কবার্তা, আগামী কয়েক মাসের মধ্যে যদি সরকার পরবর্তী প্রশাসনের জন্য প্রতিশ্রুত সহায়তা কাজে লাগানোর প্রস্তুতি নিশ্চিত করতে না পারে, তাহলে চলতি অর্থবছরের শেষ দিকে আর্থিক চাপ বাড়তে পারে।

তাদের মতে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই–অক্টোবর) কোনো বহুপক্ষীয় বা দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার মধ্যম ও দীর্ঘমেয়াদি স্বল্পসুদী ঋণ কিংবা অনুদানের প্রতিশ্রুতি দেয়নি।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, সবচেয়ে বড় বহুপক্ষীয় ঋণদাতা বিশ্বব্যাংক জুলাই থেকে অক্টোবরের মধ্যে মাত্র ১ কোটি ২৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের সহায়তা অনুমোদন করেছে। একই সময়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি), জাপান, চীন, রাশিয়া ও ভারত কোনো আর্থিক প্রতিশ্রুতি দেয়নি।

ইআরডি সূত্র জানায়, এই পাঁচ প্রধান দাতা গত চার মাসে এক ডলারও নিশ্চিত করেনি। সরকারি কর্মকর্তাদের মতে, বিশ্বব্যাংক, এডিবি ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)সহ বড় আন্তর্জাতিক সংস্থাগুলো একটি নির্বাচিত ও স্থিতিশীল সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদি সহায়তা চুক্তি করতে আগ্রহী।

মানবিক সহায়তা ও চলমান গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থছাড় অব্যাহত থাকলেও নতুন বাজেট সহায়তা ও বড় অবকাঠামো প্রকল্পের অর্থায়ন অনেকটাই ধীর হয়ে গেছে।

ইআরডির হিসাবে, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে এডিবি ৫৮ কোটি ১৭ লাখ ১০ হাজার ডলারের প্রতিশ্রুতি দিলেও ছাড় দিয়েছে ২৪ কোটি ৮৮ লাখ ১০ হাজার ডলার যা মোট প্রতিশ্রুতির অর্ধেকেরও কম।

তবে উন্নয়ন সহযোগীরা বাংলাদেশের চলমান প্রকল্পগুলোর অর্থ ছাড় অব্যাহত রেখেছে। ইআরডির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ২০২৫ সালের শেষ দিকে স্বাক্ষরের কথা থাকা কয়েকটি বড় চুক্তি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পিছিয়ে দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “এ ধরনের বড় রাজনৈতিক রূপান্তরের আগে দাতারা স্বাভাবিকভাবেই ঝুঁকি এড়িয়ে চলে। বহু বিলিয়ন ডলারের নতুন সহায়তা ছাড়ের আগে তারা স্পষ্ট জনমত ও পূর্বানুমেয় নীতিপরিবেশ চায়।”

বিশ্লেষকদের মতে, নির্বাচনী অনিশ্চয়তার সঙ্গে আন্তর্জাতিক সহায়তার গতিপ্রকৃতিতে সাম্প্রতিক বৈশ্বিক পরিবর্তনও যুক্ত হয়েছে। ২০২৫ সালের শুরুতে যুক্তরাষ্ট্রের এক নির্বাহী আদেশের পর তথাকথিত ‘ট্রাম্প ইফেক্ট’-এর কারণে ইউএসএইডের অর্থায়নে পরিচালিত বহু প্রকল্প পর্যালোচনা ও সাময়িক স্থগিত হয়, যার প্রভাব এনজিও খাতজুড়ে পড়ে।

এপ্রিলে আইএমএফ একটি গুরুত্বপূর্ণ ঋণকিস্তি ছাড় স্থগিত করে, রাজস্ব আহরণে গভীর সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে। অন্তর্বর্তী সরকার এই রূপান্তরকালীন সময়ে ওই সংস্কার পুরোপুরি বাস্তবায়নে হিমশিম খাচ্ছে।

এ ছাড়া বাংলাদেশে অবস্থানরত প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা প্রয়োজনীয় বাজেটের প্রায় ৫০ শতাংশে নেমে এসেছে, যা দেশের অভ্যন্তরীণ সম্পদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

আগামী নির্বাচনটি হবে গত ১৫ বছরের মধ্যে প্রথম নির্বাচন, যা আওয়ামী লীগের নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে না। দলটি ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে সম্ভাব্য শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। ফলে নির্বাসিত নেতাদের দেশে ফেরা এবং প্রচারণা শুরুর পর (২২ জানুয়ারি থেকে) সম্ভাব্য সহিংসতা নিয়ে উন্নয়ন সহযোগীরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর থেকেই দাতারা প্রতিশ্রুতি স্থগিত করেছে। তিনি দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসকে বলেন, “পরবর্তী সরকারের উন্নয়ন অগ্রাধিকার ও কৌশল, পাশাপাশি দাতাদের নিজস্ব অগ্রাধিকারের কারণে বিদেশি অংশীদাররা অপেক্ষা-পর্যবেক্ষণ নীতি নিয়েছে।”

তিনি আরও বলেন, আর্থিক ও সামষ্টিক অর্থনৈতিক চাপের কারণে নতুন প্রকল্প হাতে নিতে অন্তর্বর্তী সরকারের সতর্ক অবস্থানও সহায়তার চাহিদা কমিয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অর্থনীতি অধ্যাপক ড. মঈনুল ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে উন্নয়ন সহযোগীরা অপেক্ষা ও পর্যবেক্ষণ নীতি নিয়েছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষক তৌফিকুল ইসলাম খান বলেন, বাজেট সহায়তা কমে যাওয়া, বড় প্রকল্পে সরকারের সতর্কতা এবং নির্বাচন ঘনিয়ে আসার কারণে দাতাদের প্রতিশ্রুতি হ্রাস পেয়েছে। তিনি জানান, কিছু দাতার ক্ষেত্রে বাংলাদেশের জন্য নির্ধারিত সহায়তার সর্বোচ্চ সীমাও ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, পরবর্তী প্রশাসনের জন্য সহায়তার ধারাবাহিকতা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নিতে, যাতে উন্নয়ন কার্যক্রম ব্যাহত না হয়। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের দুর্বলতার কারণে পাইপলাইনে আটকে থাকা প্রায় ৪৫ বিলিয়ন ডলার ব্যবহারে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

বিটি/ আরকে

তরুণদের কর্মসংস্থানে আরও ১৫০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক
বাংলাদেশের নিম্ন আয়ের তরুণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও সুযোগ বাড়াতে ১৫ কোটি ৭ লাখ ৫০ হাজার (১৫০ দশমিক ৭৫ মিলিয়ন) ডলারের অর্থ সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এতে নারী এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদেরও ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট’ (রেইজ) প্রকল্পের আওতায় এই অতিরিক্ত অর্থায়ন করা হচ্ছে। এর মাধ্যমে সারা দেশে আরও প্রায় ১ লাখ ৭৬ হাজার তরুণের জন্য কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হবে। এর আগে এই প্রকল্পের সুবিধাভোগী ছিলেন ২ লাখ ৩৩ হাজার জন।

অংশগ্রহণকারীরা দক্ষতা প্রশিক্ষণ, শিক্ষানবিশ কর্মসূচি (অ্যাপ্রেন্টিসশিপ), উদ্যোক্তা উন্নয়ন এবং মাইক্রোফাইন্যান্স বা ক্ষুদ্রঋণ সুবিধাসহ একটি সমন্বিত প্যাকেজ পাবেন। এটি তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মসংস্থান এবং ব্যবসার প্রবৃদ্ধির বাধাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে। এছাড়া নারীর ক্ষমতায়নে মানসম্মত শিশুযত্ন বা চাইল্ড কেয়ার সুবিধা এবং জলবায়ু অভিঘাত মোকাবিলায় সহনশীল জীবিকার উদ্ভাবনী পদ্ধতিও এতে অন্তর্ভুক্ত থাকবে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, ‘একটি ভালো চাকরি একজন ব্যক্তির জীবন, পরিবার এবং সমাজকে বদলে দিতে পারে। অথচ প্রতি বছর শ্রমবাজারে প্রবেশ করা অনেক বাংলাদেশি তরুণ কাজ খুঁজে পান না। এছাড়া চাকরির গুণগত মান, দক্ষতার ঘাটতি এবং অসামঞ্জস্যতার মতো চ্যালেঞ্জও রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই অতিরিক্ত অর্থায়ন নিম্ন আয়ের পরিবারের তরুণদের, বিশেষ করে নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বাজার-চাহিদা অনুযায়ী দক্ষতা, সম্পদ এবং প্রশিক্ষণের সুযোগ করে দেবে, যা তাদের উন্নত কর্মসংস্থান ও জীবিকার পথ দেখাবে।’

বিশ্বব্যাংক বলছে, এই অর্থায়ন প্রকল্পটিকে শহুরে কেন্দ্রের বাইরে গ্রামীণ জনপদে বিস্তৃত করতে সহায়তা করবে। এর ফলে সারা দেশের প্রান্তিক তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তারা এর সুফল পাবেন। নারীদের জন্য প্রশিক্ষণ ও স্টার্ট-আপ অনুদান প্রদানের মাধ্যমে মানসম্মত এবং সাশ্রয়ী ‘হোম-বেসড’ চাইল্ড কেয়ার বা শিশুযত্ন সেবার পরীক্ষামূলক কার্যক্রম চালু করা হবে।

সংস্থাটি জানায়, শিশুযত্নের চাহিদা ও জোগান—উভয় দিক বিবেচনা করে নেওয়া এসব উদ্যোগ নারীদের শ্রমশক্তির অংশগ্রহণ বাড়াবে এবং কেয়ার সেক্টরে নতুন কর্মসংস্থান তৈরি করবে। পাশাপাশি এটি শিশুদের প্রাথমিক স্বাস্থ্য ও বিকাশেও ভূমিকা রাখবে। এছাড়া নারীদের আত্মবিশ্বাস ও ক্ষমতায়ন বাড়াতে তাদের জীবনমুখী দক্ষতা বা লাইফ স্কিলস প্রশিক্ষণের আওতায় আনা হবে। এই অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে প্রশিক্ষণের পাশাপাশি চাকরি মেলার আয়োজন, নিয়োগকর্তাদের সঙ্গে প্রার্থীদের সংযোগ ঘটিয়ে দেওয়া এবং নেগোসিয়েশন বা দরকষাকষিতে সহায়তার মতো কাজগুলোও করা হবে।

বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ সোশ্যাল প্রোটেকশন ইকোনমিস্ট এবং প্রকল্পের টিম লিডার আনিকা রহমান বলেন, ‘রেইজ প্রকল্প প্রমাণ করেছে যে, লক্ষ্যভিত্তিক সহায়তা তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবনে প্রকৃত পরিবর্তন আনতে পারে। এই নতুন অর্থায়নের মাধ্যমে আমরা সফল কার্যক্রমগুলো আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে পারব, ক্ষুদ্রঋণের সুযোগ বাড়াতে পারব এবং মানসম্মত শিশুযত্নের মতো উদ্ভাবনী সমাধান আনতে পারব। এতে আরও বেশি তরুণ ও নারী তাদের সম্ভাবনা কাজে লাগিয়ে একটি টেকসই ভবিষ্যৎ গড়তে সক্ষম হবেন।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটি ইতিমধ্যে দারুণ সাফল্য দেখিয়েছে। গ্রাজুয়েট শিক্ষানবিশদের ৮০ শতাংশেরও বেশি কর্মসূচি শেষ করার তিন মাসের মধ্যে চাকরি পেয়েছেন। এছাড়া তরুণ ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় এবং ব্যবসায়িক কার্যক্রমেও উন্নতির খবর পাওয়া গেছে।

২০২১ সালে যাত্রার পর থেকে রেইজ প্রকল্প কোভিডে ক্ষতিগ্রস্ত ৫০ হাজারেরও বেশি ক্ষুদ্র উদ্যোক্তাকে রিকভারি ঋণ ও প্রশিক্ষণ সহায়তা দিয়েছে। এছাড়া আড়াই লাখের বেশি বিদেশফেরত অভিবাসীকে পুনর্বাসন সহায়তার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। ১ লাখ ২২ হাজার সুবিধাভোগীকে অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক সেবা দেওয়া হয়েছে, যার ৫৫ শতাংশই নারী। এই অতিরিক্ত অর্থায়নের ফলে রেইজ প্রকল্পে বিশ্বব্যাংকের মোট সহায়তার পরিমাণ দাঁড়াল ৩৫০ দশমিক ৭৫ মিলিয়ন ডলারে।

বিটি/ আরকে

হাদি হত্যাকাণ্ড ও চলমান অন্যান্য ঘটনায় অ্যামনেস্টির উদ্বেগ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং এর জেরে সৃষ্ট সংঘবদ্ধ সহিংসতায় গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দ্রুত, সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একইসাথে সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের সুষ্ঠু বিচারের দাবিও জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২০ ডিসেম্বর) এক্সে দেয়া এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এসব ঘটনার নিন্দা ও বিচারের দাবি জানায়।

বিবৃতিতে অ্যামনেস্টি বলে, ‘যুবনেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং এর পরবর্তী সময়ে সৃষ্ট “মব ভায়োলেন্স” বা সংঘবদ্ধ সহিংসতা—যার জেরে প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট কার্যালয়ে অগ্নিসংযোগ এবং নিউ এজ সম্পাদক নুরুল কবীরকে হেনস্তার ঘটনা ঘটেছে—সেসবের দ্রুত, সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।’

সংস্থাটি ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু পোশাককর্মী দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই মব ভায়োলেন্সের তীব্র নিন্দা জানাচ্ছে, যার ফলে মানুষ আহত হয়েছে, সম্পত্তির ধ্বংসসাধন হয়েছে এবং এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে এবং মৃত্যুদণ্ডের বিধান এড়িয়ে একটি সুষ্ঠু বিচারের মাধ্যমে তা নিশ্চিত করতে হবে।’

বিটি/ আরকে

রোহিঙ্গাদের সহায়তায় ১১.২ মিলিয়ন ডলার অনুদান দেবে যুক্তরাজ্য-কাতার
কক্সবাজারে আশ্রয় নেওয়া ছয় লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা ও তাদেরকে আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা ও পরিবেশ সুরক্ষা জোরদারে যুক্তরাজ্য ও কাতার যৌথভাবে ১১.২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছে।

ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়, এই যৌথ সহায়তার মাধ্যমে ক্যাম্পে বসবাসরত ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন এবং শরণার্থী শিবির ও আশপাশের এলাকায় পরিবেশগত ক্ষয়ক্ষতি কমাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ করা হবে।

বিবৃতিতে দুই দেশের বরাত দিয়ে আরও বলা হয়, ‘আমরা একসঙ্গে নিরাপদ, স্বাস্থ্যকর ও আরও টেকসই সম্প্রদায় গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এলপিজি সরবরাহের ফলে জ্বালানি কাঠের ওপর নির্ভরতা কমবে—বিবৃতিতে এমন আশাবাদ প্রকাশ করা হয়। গত কয়েক বছরে জ্বালানি কাঠের উচ্চ চাহিদার কারণে আশপাশের এলাকায় ব্যাপক বন উজাড়ের ঘটনা ঘটেছে।

২০১৭ সালে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের আগমনের পর থেকে কক্সবাজার বিশ্বের অন্যতম বৃহৎ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আবাসস্থল হিসেবে রয়ে গেছে।

বিটি/ আরকে

আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ
আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে।

ইউরোপ-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প গবেষণা কেন্দ্র (EMSC)-এর তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলা।  ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

হালকা মাত্রার এই ভূমিকম্প দেশের বিভিন্ন স্থানে অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।