খেলা – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির নির্বাচিত কমিটি বিলুপ্ত ঘোষণা করে এই সিদ্ধান্ত নেয় এনএসসি। বিকেলে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

এনএসসির ক্রীড়া পরিচালক জানান, গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। আজ সেই তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়, যেখানে নির্বাচনে ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও জানান, তদন্তের এই প্রতিবেদন এবং ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ইমেইলের মাধ্যমে অবহিত করা হয়েছে। নবগঠিত এই অ্যাডহক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে বিসিবির নতুন নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে।

তামিম ইকবালকে সভাপতি করে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন— রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলী খান, তানভীর চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।

তদন্ত কমিটির সুপারিশ এবং দেশের ক্রিকেটে স্বচ্ছতা ও নতুন নেতৃত্বের সুযোগ তৈরির লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এনএসসি সূত্রে জানা গেছে।

বিটি/ আরকে

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ মিরপুরে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজেদের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে। এটি আগামী ১১ থেকে ১৫ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শুক্রবার দুই বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে। সূচি অনুযায়ী, তিনটি ম্যাচই হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে। খেলাগুলো হবে দিবা-রাত্রির এবং বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে।

বাংলাদেশ দলের বিপক্ষে খেলতে পাকিস্তান দল আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে। পরদিন একটি অনুশীলন সেশন করে ১১ মার্চ প্রথম ওয়ানডেতে তারা স্বাগতিকদের মুখোমুখি হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ মাঠে গড়াবে।

গত বছরের জুলাই থেকে এটি হবে পাকিস্তানের দ্বিতীয় বাংলাদেশ সফর। তারা সেবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছিল। ওই লড়াইয়ে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা ২-১ ব্যবধানে জয়ী হয়।

অন্যদিকে, বাংলাদেশ গত বছরের মে-জুন মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছিল। সেখানে সালমান আলী আগার নেতৃত্বাধীন দল ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে লাল-সবুজ জার্সিধারীদের।

সিরিজের সময়সূচি:

৯ মার্চ– পাকিস্তানের আগমন

১১ মার্চ– প্রথম ওয়ানডে, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, দুপুর ২টা ১৫ মিনিট

১৩ মার্চ– দ্বিতীয় ওয়ানডে, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, দুপুর ২টা ১৫ মিনিট

১৫ মার্চ– তৃতীয় ওয়ানডে, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, দুপুর ২টা ১৫ মিনিট

১৬ মার্চ– পাকিস্তানের প্রস্থান

বিটি/ আরকে

নারী এশিয়া কাপ রাইজিং স্টারস: বিশাল জয়ে ফাইনালে বাংলাদেশ
নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠেছে বাংলাদেশ ‘এ’ নারী দল। ফাহিমা খাতুনের অলরাউন্ড নৈপুণ্যে আজ পাকিস্তানকে ৫৪ রানের বিশাল ব্যবধানে হারায় টাইগ্রেসরা।

টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। ৩৯ রানেই বিদায় নেন দুই ওপেনার শামীমা সুলতানা (১৩) ও ইশমা তানজিম (১২)। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে ৮১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। তবে অধিনায়ক ফাহিমা খাতুনের অপরাজিত ৪০ রানের (৩২ বল, ৫টি চার) ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। পাকিস্তানের হাফসা খালিদ ও ওমাইমা সোহেল ২টি করে উইকেট নেন।

১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। বিশেষ করে সানজিদা আক্তার মেঘলার স্পিন জাদুতে দিশেহারা হয়ে পড়ে তারা। মাত্র ৯ রানেই ২ উইকেট হারিয়ে বসা পাকিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি। ফাহিমা খাতুন ও ফাতেমা জাহানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার।

ব্যাটিংয়ে ৪০ রান করার পর বল হাতেও ২ উইকেট শিকার করেন অধিনায়ক ফাহিমা খাতুন। তবে সবচেয়ে সফল বোলার সানজিদা আক্তার মেঘলা। ৩.৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে তিনি শিকার করেন ৩টি উইকেট। এছাড়া ফারিহা তৃষ্ণা, ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন ১টি করে উইকেট নেন।

বিটি/ আরকে

বাংলাদেশে এসেছেন ফুটবল তারকা মেসুত ওজিল
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে হাজির হলেন জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল। পূর্ব ঘোষণা ছাড়াই অনেকটা নীরবেই তিনি বাংলাদেশেস এসেছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই তার এই ঝটিকা সফর।

দেশে নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভা নিয়ে ব্যস্ততার মধ্যেই গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় পৌঁছান এই তারকা। আজ ক্যাম্পাসে তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়।

ডাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা ‘টিকা’ (TIKA)-এর আর্থিক সহায়তায় মেডিকেল সেন্টারের এই সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় বিভিন্ন অবকাঠামোগত ও সেবামূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামীকাল তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং সেখানে একটি ইফতারে অংশ নেবেন। সংক্ষিপ্ত সফর শেষে কাল রাতেই তার বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মি. রামিস সেন, টিকার প্রেসিডেন্ট আব্দুল্লাহ এরেন এবং টিকা বাংলাদেশের কোঅর্ডিনেটর মোহাম্মদ আলী আরমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিটি/ আরকে

পাকিস্তানের সঙ্গে উত্তেজনা: ভারত থেকে সরতে পারে ২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০৩১ সালের বিশ্বকাপ
পাকিস্তান ও ভারতের মধ্যকার ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব ক্রিকেটে পড়ার প্রেক্ষিতে, ভবিষ্যতে বড় ধরণের টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব ভারত থেকে অস্ট্রেলিয়ায় সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সম্প্রতি ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৯ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের বিকল্প ভেন্যু হিসেবে অস্ট্রেলিয়াকে বিবেচনা করা হতে পারে। বর্তমানে এই দুটি টুর্নামেন্ট ভারত ও বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বর্তমানে চলমান ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই প্রতিবেদনটি সামনে এসেছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে, গত ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কটের ঘোষণা দিয়েছিল পাকিস্তান। নিরাপত্তাজনিত কারণে ভারত ভ্রমণে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছিল।

তবে বন্ধুপ্রতীম দেশগুলোর অনুরোধ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আইসিসি প্রতিনিধি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচ্চপর্যায়ের আলোচনার পর শেষ পর্যন্ত ইসলামাবাদ তাদের জাতীয় দলকে ভারতের বিপক্ষে ম্যাচে অংশগ্রহণের অনুমতি দেয়। মূলত পাকিস্তান নাম প্রত্যাহার করে নিলে যে ২৫০ মিলিয়ন ডলারের সম্ভাব্য আর্থিক ক্ষতির আশঙ্কা ছিল, তা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা এখনও চরমে। ২০২৫ সালের মে মাসে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে শুরু হওয়া যুদ্ধ (যা পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শেষ হয়) পরবর্তী প্রথম বড় টুর্নামেন্ট ছিল ২০২৪ সালের এশিয়া কাপ। সেই টুর্নামেন্টে এবং সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচেও দেখা গেছে যে, ভারতীয় খেলোয়াড় এবং তাদের অধিনায়ক ম্যাচের পর পাকিস্তানি খেলোয়াড়দের সাথে প্রথাগত করমর্দন থেকে বিরত ছিলেন।

তবে ক্রিকেট নিয়ে এই দুই দেশের মধ্যে বিবাদ ২০২৫ সালের মে মাসের যুদ্ধের অনেক আগে থেকেই শুরু হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে পিসিবি এবং বিসিসিআই ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটি ‘হাইব্রিড মডেল’-এ সম্মত হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী, ২০২৪-২০২৭ চক্রের মধ্যে দুই দেশ একে অপরের দেশে আইসিসি টুর্নামেন্ট খেলতে না যাওয়ার এবং নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলার বিষয়ে একমত হয়।

বর্তমানে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী কেবল আইসিসির বহুজাতিক টুর্নামেন্টেই একে অপরের মুখোমুখি হয়। ২০১২-১৩ সালে পাকিস্তানের ভারত সফরের পর থেকে এই দুই দলের মধ্যে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি। রাজনৈতিক উত্তেজনার কারণে গত এক দশকেরও বেশি সময় ধরে নয়া দিল্লি তাদের জাতীয় দলকে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি দিচ্ছে না।

এই পটভূমিতে ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ দুজন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, প্রভাবশালী দুই ক্রিকেট খেলুড়ে দেশের সম্পর্কের টানাপোড়েনে সৃষ্ট জটিলতা বিশ্ব ক্রিকেট প্রশাসকদের বিকল্প ভাবনার পথে চালিত করেছে। বড় টুর্নামেন্টগুলো যাতে কোনো বিঘ্ন ছাড়াই শেষ করা যায়, সেজন্য তারা ব্যাকআপ ভেন্যু হিসেবে অস্ট্রেলিয়াকে শনাক্ত করার মতো বড় ধরণের আলোচনা শুরু করেছে।

অস্ট্রেলিয়া এর আগেও হাই-প্রোফাইল ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচের সফল আয়োজন করেছে, যার মধ্যে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ উল্লেখযোগ্য। ২০১৫ সালে অ্যাডিলেড ওভালে ৪১,৫৮৭ জন এবং ২০২২ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৯০,২৯৩ জন দর্শক দুই দলের লড়াই উপভোগ করেছিলেন।

বিটি/ আরকে

ইমরান খানের দৃষ্টিশক্তি হারানোর খবরে উদ্বিগ্ন আকরাম-ওয়াকার-আফ্রিদিরা
কারাবন্দি পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডান চোখের বেশিরভাগ দৃষ্টিশক্তি হারানোর খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শাহিদ আফ্রিদিসহ দেশটির আরও কয়েকজন সাবেক ক্রিকেটার। বিশ্বকাপজয়ী এই অধিনায়কের জন্য যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

৭৩ বছর বয়সী ইমরান কয়েক মাস ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নির্জন বন্দিত্বে রয়েছেন এবং চোখের সংক্রমণে ভুগছেন। সুপ্রিম কোর্টের নিয়োগপ্রাপ্ত অ্যামিকাস কিউরি সালমান সাফদারের প্রতিবেদনে বলা হয়েছে, জেল কর্তৃপক্ষের অবহেলার কারণে তিনি ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন।

ইমরানকে নিজের ক্যারিয়ারের প্রধান অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে ওয়াসিম আকরাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, তার স্বাস্থ্যগত অবস্থার খবর শুনে তিনি অত্যন্ত মর্মাহত। তিনি আশা প্রকাশ করেন, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করবে এবং ইমরানের দ্রুত আরোগ্য কামনা করেন।

একই ধরনের বার্তা দিয়েছেন ওয়াকার ইউনিস। তিনি বলেন, রাজনৈতিক মতভেদ পাশে রেখে জাতীয় বীর হিসেবে ইমরানের অবদান বিবেচনা করা উচিত। যিনি দেশকে ক্রীড়াক্ষেত্রে গৌরব এনে দিয়েছেন এবং যার প্রতিষ্ঠিত ক্যান্সার হাসপাতাল অসংখ্য মানুষের সেবা দিচ্ছে, তার বর্তমান স্বাস্থ্যসংকটের দ্রুত সমাধান প্রয়োজন।

সাবেক পেসার শোয়েব আখতারও দুঃখ প্রকাশ করে আশা জানিয়েছেন, ইমরান যথাযথ চিকিৎসা পাবেন। চিকিৎসাসেবা পাওয়া ইমরানের মৌলিক অধিকার বলে মন্তব্য করেন শাহিদ আফ্রিদি।

ইমরান প্রধানমন্ত্রী থাকাকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকা রমিজ রাজা মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের আহ্বান জানান। আর সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও তার দ্রুত সুস্থতা কামনা করে সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান।

পাকিস্তানের বাইরেও বিষয়টি প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভারতের সাবেক ব্যাটসম্যান আজয় জাদেজা পাকিস্তানি ক্রিকেটারদের ইমরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

পাকিস্তান তেহরিক-ই ইনসাফের প্রধান ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ২০২৩ সালের আগস্টে তিনি গ্রেপ্তার হন এবং রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস ও রাষ্ট্রীয় উপহার বিক্রিসহ শতাধিক মামলার মুখোমুখি হন। তবে তিনি এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

বিটি/ আরকে

ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ
টি-টুয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি পাকিস্তান খেলবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) জানিয়েছে, ২০৩১ সালের বিশ্বকাপের আগে বাংলাদেশে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনে সম্মত হয়েছে সংস্থাটি। পাশাপাশি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপরও কোনো ধরনের জরিমানা বা শাস্তি আরোপ করা হবে না। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন-এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সোমবার এক্স-এ এক পোস্টে পাকিস্তান সরকার জানায়, ‘ক্রিকেটের চেতনা রক্ষা ও বৈশ্বিক খেলাটির ধারাবাহিকতা বজায় রাখতে অংশগ্রহণকারী সব দেশের স্বার্থে’ ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচটি খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইসিসির প্রতিনিধি দল ভারতের বিরুদ্ধে ম্যাচে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে বৈঠক করার পরই এই ঘোষণা এলো।

ম্যাচ খেলতে পাকিস্তানকে অনুরোধ করেছিল শ্রীলঙ্কার

এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে ভারতের বিরুদ্ধে টি-টুয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলার জন্য পাকিস্তানের প্রতি বিশেষ আহ্বান জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এক ফোনালাপে তিনি এই অনুরোধ করেন।

দিশানায়েকে বলেন, ‘শ্রীলঙ্কায় যখন চরম সন্ত্রাসবাদ চলছিল, তখন পাকিস্তান শ্রীলঙ্কার ক্রিকেটের পাশে পূর্ণ সমর্থন নিয়ে দাঁড়িয়েছিল। পাকিস্তান অন্য সবকিছুর ঊর্ধ্বে শ্রীলঙ্কার সঙ্গে তাদের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রাধান্য দিয়েছিল। সন্ত্রাসবাদের ঝুঁকি থাকা সত্ত্বেও পাকিস্তান ক্রিকেট দল নিয়মিত শ্রীলঙ্কা সফর অব্যাহত রেখেছিল।’

পাক শাহবাজ শরীফও স্মরণ করেন, কঠিন সময়ে কলম্বো কীভাবে ইসলামাবাদের পাশে দাঁড়িয়ে পাকিস্তানে ক্রিকেট সচল রাখতে সহায়তা করেছিল। তিনি বলেন, ‘সম্প্রতি শ্রীলঙ্কা দল পাকিস্তান সফর বাতিল না করে এদেশের জনগণ ও ক্রিকেট ভক্তদের জন্য এক অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।’

পাকিস্তান সরকারের বিবৃতিতে জানানো হয়, শাহবাজ শরীফ ভারত-পাকিস্তান ম্যাচের বিষয়ে প্রয়োজনীয় আলাপ-আলোচনা শেষে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে তাদের ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ জানাবেন বলে আশ্বস্ত করেছেন।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে সংহতি প্রকাশের জন্য পিসিবিকে ধন্যবাদ জানিয়েছে। একইসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তানকে মাঠে নামার অনুরোধ জানান।

বিশেষভাবে পিসিবির চেয়ারম্যান মোহসিন রাজা নাকভি, তার বোর্ড ও পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের প্রশংসা করা হয়। বিসিবি সভাপতি বলেন, ‘এই সময়ে বাংলাদেশকে সহযোগিতা করতে পাকিস্তান যে উদ্যোগ নিয়েছে, তাতে আমরা গভীরভাবে কৃতজ্ঞ। দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও শক্তিশালী হোক—এটাই আমাদের প্রত্যাশা।’

২০৩১ সালের আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

এদিকে আইসিসি জানিয়েছে, ২০৩১ সালের বিশ্বকাপের আগে বাংলাদেশে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে সংস্থাটি। সেইসঙ্গে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর কোনো ধরনের জরিমানা বা শাস্তি আরোপ করা হবে না।

এক বিবৃতিতে আইসিসি জানায়, তারা পিসিবি ও বিসিবি কর্মকর্তাদের সঙ্গে একটি ‘উন্মুক্ত, গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা’ করেছে। এ বৈঠক কেবল ভারতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের ‘বিস্তৃত সম্ভাবনা’ নিয়েও আলোচনা হয়েছে।

বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের প্রসারে বাংলাদেশের গৌরবময় ইতিহাস এবং গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে।

প্রায় ২০ কোটিরও বেশি সমর্থক নিয়ে গঠিত ক্রিকেটের অন্যতম ‘প্রাণবন্ত’ এই বাজারে ক্রিকেটের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে আইসিসি।

বিসিবি ও পিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মূল দিকগুলো তুলে ধরে বিবৃতিতে বলা হয়, এটি একটি ‘সদিচ্ছাপ্রসূত ও ভবিষ্যৎমুখী ঐকমত্যের’ প্রতিফলন।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আরও নিশ্চিত করেছে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বিসিবির ওপর ‘আর্থিক, ক্রীড়াসংক্রান্ত বা প্রশাসনিক কোনো জরিমানা আরোপ করা হবে না’।

বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিসিবি চাইলে বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) দ্বারস্থ হওয়ার অধিকার রাখে। আইসিসির বর্তমান নিয়মের অধীনে এই অধিকার তাদের জন্য সংরক্ষিত রয়েছে।’

এছাড়া সংশ্লিষ্ট সব পক্ষ এই বিষয়ে একমত হয়েছে যে, ২০৩১ সালের পুরুষ ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে। তবে তা আইসিসির স্বাভাবিক আয়োজক প্রক্রিয়া, সময়সীমা ও পরিচালনগত শর্তাবলি পূরণের সাপেক্ষে নির্ধারিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি আয়োজক হিসেবে বাংলাদেশের সক্ষমতার ওপর আস্থার প্রতিফলন। পাশাপাশি এর মাধ্যমে সদস্য দেশগুলোর ক্রিকেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়ার ক্ষেত্রে আইসিসির যে প্রতিশ্রুতি, তা আরও জোরালো হলো।’

আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত বলেন, ‘আইসিসি পুরুষ টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকা অত্যন্ত দুঃখজনক বিষয়। তবে এতে বাংলাদেশের ক্রিকেটের প্রতি আইসিসির দীর্ঘদিনের যে প্রতিশ্রুতি, তার কোনো পরিবর্তন হবে না।’ বাংলাদেশ ক্রিকেটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম বলেও উল্লেখ করেন তিনি।

বিটি/ আরকে

বাংলাদেশকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়াসহ তিন শর্ত মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান
টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা নিরসনে তৎপরতা আরও জোরদার হয়েছে। ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কটের বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখন সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট নির্দেশনার পাওয়ার অপেক্ষায় রয়েছে। সোমবার বিভিন্ন সূত্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা রয়েছে।

পিসিবি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলা ম্যারাথন বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ মোড় সামনে এলো।

এদিকে সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান, কিন্তু সেজন্য তিনটি প্রধান শর্ত জুড়ে দিয়েছে পিসিবি। শর্ত তিনটি হচ্ছে: ১. বাংলাদেশকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া, ২. বিশ্বকাপ থেকে বাদ দেওয়া সত্ত্বেও বাংলাদেশকে একটি অংশগ্রহণ ফি দেওয়া এবং ৩. ভবিষ্যতে আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব বাংলাদেশকে দেওয়া।

এনডিটিভির সূত্রগুলো আরও বলেছে, পিসিবির কিছু কর্মকর্তা কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার পক্ষে থাকলেও বোর্ড চেয়ারম্যান নকভি এখনও এ বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নকভি সোমবার ফের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করে তার পরামর্শ নেবেন।

ভারত ম্যাচ বয়কট নিয়ে আলোচনা করতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা বৈঠকে বসেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও তাতে উপস্থিত ছিলেন।

সূত্রমতে, বাংলাদেশের দাবিগুলোর প্রতি আইসিসি ইতিবাচক সাড়া দিয়েছে। বিসিবির অভিযোগগুলো সুরাহার জন্য একটি ফর্মুলাও তৈরি করা হয়েছে। আইসিসি ও বিসিবি পরস্পরের সঙ্গে বিভিন্ন প্রস্তাব বিনিময় করেছে। এই আলোচনায় প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছে পিসিবি।

এই ম্যারাথন বৈঠক শেষে ইমরান খাজা প্রস্তাবগুলোর চূড়ান্ত অনুমোদনের জন্য আইসিসি সদর দপ্তরে ফিরে গেছেন। অন্যদিকে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বাংলাদেশ সরকারকে বিষয়টি অবহিত করতে দেশে রওনা হয়েছেন।

সূত্র জানিয়েছে, ‘এই ফর্মুলার বিষয়ে উভয় পক্ষ একমত হলে আইসিসি ও বিসিবি কর্মকর্তারা আগামীকাল (আজ) বিকেলে পরবর্তী পদক্ষেপগুলো চূড়ান্ত করতে ফের বৈঠকে বসবেন।’

এদিকে ভারত ম্যাচের বিষয়ে পাকিস্তানের চূড়ান্ত অবস্থান কী হবে, সে বিষয়ে সরকারি দিকনির্দেশনা পেতে আগামী দুই দিনের মধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পিসিবি চেয়ারম্যানের দেখা করার কথা রয়েছে।

সূত্র অনুযায়ী, এই ম্যাচের ভাগ্য নির্ধারণে পাক প্রধানমন্ত্রীই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

এর আগে ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ভারতের বিপক্ষে ম্যাচটি পাকিস্তান বয়কটের ঘোষণা দেওয়ার পর পিসিবি-প্রধানের সঙ্গে আলোচনার জন্য লাহোরে পৌঁছান ইমরান খাজা।

তারও আগে বিসিবি সভাপতি পাকিস্তানে এসে মহসিন নকভির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন।

টুর্নামেন্টকে কেন্দ্র করে আইসিসির সঙ্গে বাংলাদেশের বিরোধপূর্ণ অবস্থানে সমর্থন দেওয়ার জন্য বিসিবি সভাপতি পাকিস্তানকে ধন্যবাদ জানান। বৈঠক চলাকালে নকভি ও বুলবুল বর্তমান সংকট নিরসনে নিজেদের মতামত বিনিময় করেন।

সূত্রমতে, বিসিবি-প্রধান আইসিসির জরুরি সভায় যোগ দেবেন। সেখানে অন্যান্য বোর্ড সদস্যদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

আইসিসির পক্ষপাতমূলক আচরণণের অভিযোগে পাকিস্তান ১৫ ফেব্রুয়ারির ম্যাচ বর্জনের যে সিদ্ধান্ত নিয়েছিল, সে প্রেক্ষাপটেই এই নতুন নাটকীয়তা শুরু হয়েছে। বাংলাদেশও এই বিরোধের একটি কেন্দ্রীয় পক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে।

সংকট ও বাণিজ্যের দোলাচলে ভারত-পাকিস্তান লড়াই

উগ্র হিন্দুত্ববাদীদের দাবির মুখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড—বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে বাদ দেওয়ার এই সিদ্ধান্তে ঢাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

পরে বিসিবি নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপে তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ জানায়। তবে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সেই আবেদন প্রত্যাখ্যান করে। বিসিবি তাদের অবস্থানে অনড় থাকলে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে।

অন্যদিকে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে পিসিবির পক্ষ থেকে আইসিসির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে যে দাবি করা হয়েছে, পিসিবি তা সরাসরি নাকচ করে দিয়েছে।

ভারত-পাকিস্তান ম্যাচের বাণিজ্যিক গুরুত্ব

ক্রিকেট বিশ্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াই মানেই কোটি কোটি ডলারের বাণিজ্য। সম্প্রচার স্বত্ব, স্পন্সরশিপ ও বিজ্ঞাপন থেকে এই ম্যাচ বিশাল অঙ্কের রাজস্ব আনে।

প্রাক্কলন অনুসারে, বাণিজ্যিক পরিমণ্ডলে একটি ভারত-পাকিস্তান টি-টুয়েন্টি ম্যাচের মোট মূল্য প্রায় ৫০০ মিলিয়ন ডলার বা প্রায় ৪৫ হাজার কোটি ভারতীয় রুপি। এর মধ্যে সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপনের প্রিমিয়াম, স্পন্সরশিপের সক্রিয়তা, টিকিট বিক্রি ও অন্যান্য আনুসঙ্গিক বাণিজ্যিক কর্মকাণ্ড রয়েছে।

একটি প্রতিবেদন অনুযায়ী, ভারত-পাকিস্তান টি-টুয়েন্টি ম্যাচে মাত্র ১০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনের স্লটের দাম ২৫-৪০ লাখ ভারতীয় রুপি পর্যন্ত হতে পারে। এই মূল্য ভারতের অন্য বড় কোনো দলের বিপক্ষে নক-আউট ম্যাচের বিজ্ঞাপন মূল্যের চেয়েও অনেক বেশি।

শিল্প খাতের প্রাক্কলন অনুযায়ী, শুধু এই একটি ম্যাচ থেকে বিজ্ঞাপন বাবদ আয় প্রায় ৩০০ কোটি ভারতীয় রুপি হতে পারে। ফলে ম্যাচটি না হলে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির মুখে পড়বে অফিশিয়াল সম্প্রচারকারী সংস্থা।

বিটি/ আরকে

জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে বৈঠকে বসতে পাকিস্তানের লাহোরে গেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়েই আলোচনা করতে রোববার আলোচনায় বসছে পিসিবি, বিসিবি ও আইসিসি। বৈঠক শেষে আজই আমিনুল ইসলাম বুলবুলের দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ দল।

বাংলাদেশ দলের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য বলা হলেও আইসিসি জানিয়ে দেয়, বিশ্বকাপ ম্যাচ ভারতেই খেলতে হবে, বাংলাদেশ দলকে নিরাপত্তা দেয়া হবে। এমন অবস্থায় বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

বাংলাদেশ নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আহ্বান জানালেও তাতে সায় দেয়নি আইসিসি।

এদিকে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে খেলবে না বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এর ফলে বিশ্বকাপের সূচি ও আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে আইসিসির পক্ষ থেকে এখনো পুরো পরিস্থিতি নিয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

তবে ধারণা করা হচ্ছে, এই সিদ্ধান্ত ও পাল্টা সিদ্ধান্তগুলো বিশ্ব ক্রিকেট রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

বিটি/ আরকে

রাজনীতি উর্ধ্বে উঠে আসুক ক্রিকেট—একটি প্রার্থনা
পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব। এটি এমন এক শীর্ষস্থানীয় আয়োজন যা ইউরোপ, অ্যান্টিপোড (ওশেনিয়া), মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং আমেরিকা—সব প্রান্তের দলগুলোর বৈচিত্র্যকে তুলে ধরে। অতিথিদের তালিকা চূড়ান্ত হয়েছিল। ক্যাটারিংয়ের ব্যবস্থা পাকাপোক্ত ছিল। ব্যান্ড দলও বুক করা হয়েছিল।

কিন্তু হায়! যে জনপদে এই উৎসবের আসর বসার কথা, সেখানে বিশৃঙ্খলা উপচে পড়ছে। গত বছর ভারত পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকার করার প্রতিবাদে পাকিস্তান ভারতে গিয়ে খেলতে রাজি হয়নি। এরপর বাংলাদেশ ভিন্ন কিছু কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। এখন সবচেয়ে সাম্প্রতিক খবর হলো, পাকিস্তান ঘোষণা করেছে যে তারা কলম্বোতেও ভারতের বিপক্ষে তাদের গ্রুপ পর্বের ম্যাচটি খেলবে না। এগুলো আসলে রাজনৈতিক জগতের তৈরি করা টর্নেডো, যা ক্রিকেটের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এর অর্থ হলো, যখন অতিথিরা আসতে শুরু করেছেন, তখন এক ধরনের অস্বস্তি স্পষ্ট হয়ে উঠেছে। এই উত্তেজনা কাটানোর জন্য আপনার আস্ত একটি করাত (চেইনসো) প্রয়োজন হবে।

সম্ভবত, যখন ক্রিকেট আসলে শুরু হবে, তখন আমরা আমাদের মনোযোগ ভালো দিকগুলোতে সরিয়ে নিতে পারব। সেইসব বিষয় যা আমাদের দূরে সরিয়ে না দিয়ে বরং কাছে টানে। শ্রীলঙ্কায় পেসারদের জেনারেট করা সুইংয়ের মাত্রা—যেখানে ফ্লাডলাইটের নিচে বল নড়াচড়া করার প্রবণতা থাকে। রান তোলার জন্য সহায়ক ভারতীয় উইকেটের সেই খাঁটি বাউন্স। টুর্নামেন্ট যত এগোবে, জীর্ণ হতে থাকা উইকেটগুলো স্পিনারদের যেভাবে খেলায় নিয়ে আসবে।

আগামী কয়েক সপ্তাহ কীভাবে কাটবে তার একটি সংস্করণ হতে পারে ক্রিকেটপ্রেমীদের কল্পনার মতো। গ্রুপ পর্বে দিনে তিনটি করে ম্যাচ (স্ট্রিমিং যুগের জন্য সারাদিনব্যাপী টি-টোয়েন্টি দেখার উৎসব)? হ্যাঁ, অবশ্যই। প্রতি সপ্তাহে ২০০-এর বেশি খেলোয়াড় এমন একটি ফরম্যাটে অংশ নিচ্ছেন যা ক্রিকেটের দক্ষতার সবচেয়ে বড় প্রদর্শনী? আমরা কোথায় স্বাক্ষর করব (অর্থাৎ, আমরা এতে রাজি)? দুই দেশে আটটি ভেন্যু যেখানে ক্রিকেটই হচ্ছে ব্যবধানহীনভাবে সবচেয়ে প্রিয় খেলা? আর তর সইছে না।

যদি আমরা ভাগ্যবান হই, তবে এটি এমন এক টুর্নামেন্ট হবে যেখানে আমরা পুরোপুরি নিমজ্জিত হতে পারব। বেডরুমের দেয়ালে পোস্টার সেঁটে রাখার যুগ হয়তো শেষ হয়ে আসছে, কিন্তু ক্রিকেট ভক্তরা এখন মূলত ইন্টারনেট সাজায়—থ্রেডগুলোতে বিশ্লেষণে ভরিয়ে দেয়, সোশ্যাল মিডিয়া পোস্টে ম্যাচের গল্প লেখে, ভাইরাল হওয়ার আশায় ছোট ভিডিওর কৌতুক তৈরি করে এবং সেই সাথে মিলেনিয়াল ও জেন-জি প্রজন্মের চিরস্থায়ী নেশা: মিম (memes)। উদাহরণস্বরূপ, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে গ্লেন ম্যাক্সওয়েলের ২০১* রানের ইনিংস নিয়ে তৈরি এই মিমটি দেখুন এবং হাসার চেষ্টা না করে দেখুন। এমন এক মহাবিশ্ব আছে যেখানে আগামী কয়েক সপ্তাহ ক্রিকেট এই সহজ আনন্দে মেতে উঠবে, কারণ ক্রিকেট যখন তার সেরা ছন্দে থাকে, তখন এটি মানবতার সাধারণ ভাষায় কথা বলে।

মাঠে, ভারত কমবেশি সবার পছন্দের তালিকার শীর্ষে রয়েছে। এর কারণটি সহজেই বোঝা যায়: এই টুর্নামেন্টের জন্য তাদের স্কোয়াড সম্ভবত এ পর্যন্ত গঠিত সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি, যার প্রতিটি বিভাগেই অসাধারণ প্রতিভা রয়েছে এবং বছরের পর বছর বিশ্বের সবচেয়ে বড় লিগে খেলে তারা শাণিত হয়েছে। ২০২৫ সালের শুরু থেকে তারা হারের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি ম্যাচ জিতেছে।

পাকিস্তানও বেশ আত্মবিশ্বাসের সাথে এগিয়েছে, তারা ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। অবশ্যই অস্ট্রেলিয়াকে কখনো হিসাবের বাইরে রাখা যায় না—বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো ডিএনএ-র দাবিদার এখনো তাদের চেয়ে বেশি কেউ নেই। ইংল্যান্ড কি অস্ট্রেলিয়ার সেই হতাশাজনক সফরের স্মৃতি ঝেড়ে ফেলে সাদা বলের ক্রিকেটে আবারও নিজেদের আধিপত্য ফেরাতে পারবে এবং ‘ব্যাজবল’ প্রজেক্টের কিছুটা সম্মান রক্ষা করতে পারবে? নিউজিল্যান্ড কি তাদের চিরাচরিত নিয়ম মেনে টুর্নামেন্টের শেষ পর্যায়ে চমক দেখাতে পারবে?

আর বৃষ্টির প্রকোপ কতটা হবে? বিশেষ করে শ্রীলঙ্কায়, যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মৌসুমি বৃষ্টির কবলে পড়েছে। ফেব্রুয়ারি সাধারণত এই অঞ্চলে একটি শীতল মাস, যখন হিমালয় থেকে আসা বাতাস বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বয়ে যায়। এমনকি এই সাগরের নামটিও বাংলাদেশের কথা মনে করিয়ে দেয়, যাদের বিশুদ্ধ ক্রিকেটীয় বিচারে এই বিশ্বকাপে খেলার কথা ছিল, এতে কোনো সন্দেহ নেই। আগামী কয়েক সপ্তাহ যেভাবে কাটুক না কেন, তাদের অনুপস্থিতিতে বিশ্বকাপ তার কিছুটা অর্থ হারাবে। এবং সেই দেশের কোটি কোটি ক্রিকেট ভক্তকে এই অঞ্চলের এবং আইসিসি-র রাজনীতির কারণে অবজ্ঞা করা হয়েছে।

ক্রিকেটের এই মুহূর্তে তার সেরা রূপটি আবার খুঁজে পাওয়া দরকার। আমাদের প্রয়োজন এই বিশ্বকাপটি এমন সব গল্পের মাধ্যমে মুখরিত হোক যা আমরা ভালোবেসেছি—২০১২ সালের গ্যাংনাম ড্যান্স, ২০১৪ সালের ফাইনালের সেই নিখুঁত লঙ্কান ইয়র্কার, কার্লোস ব্র্যাথওয়েটের পরপর চারটি মহাকাব্যিক ছক্কা, সীমানায় সূর্যকুমার যাদবের সেই ক্যাচ, কিংবা জেমস নিশামের ২০২১ সালে দলকে ফাইনালে তোলা, যিনি ২০১৫ সালে ঘরের মাঠের ওডিআই বিশ্বকাপে দলে জায়গা পাননি।

হয়তো ক্রিকেটের কাছে হঠাৎ করে এসব প্রত্যাশা করাটা বোকামি, কিন্তু খেলার নীতিনির্ধারকরা আমাদের আর কী পথ খোলা রেখেছেন? এই বোকামির ওপর ভরসা করা ছাড়া আমাদের আর কী করার আছে? এই বিশ্বকাপটি অন্যভাবেও কাটতে পারে, যেখানে ভূ-রাজনৈতিক ফাটল আরও চওড়া এবং তীব্র হবে, যেমনটি গত বছরের এশিয়া কাপের শোচনীয় সমাপ্তির সময় হয়েছিল।

এবার পরিস্থিতি ভালো হবে—এটি কেবল আশা নয়, বরং একটি প্রার্থনা। একটি মিনতি। কারণ উৎসব শেষ হওয়ার পর এবং বাতি নিভে যাওয়ার পর ক্রিকেটের প্রতি আমাদের ভালোবাসা যেন ম্লান না হয়। দক্ষিণ এশিয়ায় আমাদের এই খেলাটি যেন আমাদের সমাজের ওপর ক্ষতিকর প্রভাব না ফেলে। কারণ এই সবকিছুর শেষে, যখন উৎসবের আমেজ মুছে যাবে এবং অতিথিরা ঘরে ফিরবেন, আমাদের কোটি কোটি মানুষকে এই ভূখণ্ডেই মিলেমিশে থাকতে হবে।

ক্রিকইনফোতে কলম্বো-ভিত্তিক পুরস্কারপ্রাপ্ত লেখক এবং সাংবাদিক অ্যান্ড্রু ফিদেল ফার্নান্দোর লেখা থেকে। অনুবাদ-রেজাউল করিম