শেয়ারবাজার – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

রমজানে পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি
রমজান মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসিতে লেনদেন হবে নতুন সময়সূচিতে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির ম্যানেজার (প্রকাশনা ও জনসংযোগ) মোহাম্মদ শাখাওয়াত-ই-এলাহি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে ডিএসইর লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত চলবে। পোষ্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত। তবে ডিএসই অফিসিয়াল কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তবে রমজান মাস এবং ঈদুল ফিতরের ছুটির পর ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিস আগের নিয়মে চলবে। স্বাভাবিক সময়ে পুঁজিবাজারে লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

বিটি/ আরকে

ইতিবাচক রিটার্নে সাপ্তাহিক পুঁজিবাজারে সূচক বেড়েছে প্রায় ৩ শতাংশ
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ২ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে ৫১ শতাংশ। গত সপ্তাহে পুঁজিবাজারে অধিকাংশ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ১৪০ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১০০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৪ হাজার ৯৫৯ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৫০ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯১৩ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ২৯ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৯৯৬ পয়েন্ট।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৮৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০৯টির, কমেছে ৪১টির ও দর অপরিবর্তিত ছিল ৩৮টির। আর লেনদেন হয়নি ২৫টির। গত সপ্তাহে সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির শেয়ার।

ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে দৈনিক গড়ে ৫৭৫ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৩৮০ কোটি ১২ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে ৫১ দশমিক ৪৮ শতাংশ।

খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে সাধারণ বীমা খাতের শেয়ারের আধিপত্য ছিল। লেনদেনচিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৬১ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে সাধারণ বীমা খাত। ১৬ দশমিক ১৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। তৃতীয় অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল লেনদেনের ১১ দশমিক শূন্য ৮ শতাংশ। বস্ত্র খাত ৯ দশমিক ৭১ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতের দখলে ছিল মোট লেনদেনের ৭ দশমিক ৩১ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে দুটি খাত বাদে বাকি সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৯ দশমিক ১৬ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে সাধারণ বীমা খাতে। এছাড়া জীবন বীমা খাতে ৬ দশমিক ৭৬, সিমেন্ট খাতে ৫ দশমিক ১৬ এবং ভ্রমণ ও অবকাশ খাতে ৫ দশমিক শূন্য ৬ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল। অন্যদিকে গত সপ্তাহে ডিএসইতে সবচেয়ে বেশি দশমিক ৩৮ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে চামড়া প্রতিষ্ঠান খাতে। এছাড়া পাট খাতে দশমিক ১৮ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল।

দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গত সপ্তাহে ২ দশমিক ৪৪ শতাংশ বেড়ে ১৪ হাজার ২৬১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৩ হাজার ৯২২ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি সপ্তাহের ব্যবধানে ২ দশমিক ৪১ শতাংশ বেড়ে ৮ হাজার ৮৩০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৮ হাজার ৬২২ পয়েন্ট।

সিএসইতে গত সপ্তাহে ৫৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৩২ কোটি ৮২ লাখ টাকা। আলোচ্য সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৭টির, কমেছে ৭২টির আর দর অপরিবর্তিত ছিল ২৮টির।

বিটি/ আরকে

যেমন ছিল গেল সপ্তাহে দেশের পুঁজিবাজার
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১ দশমিক শূন্য ৮ শতাংশ বেড়েছে। সূচক বাড়লেও এক্সচেঞ্জটির দৈনিক গড় লেন‌দেন কমেছে ৭ শতাংশের বেশি। গত সপ্তাহে ডিএসইতে অধিকাংশ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ৫২ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৪ হাজার ৮৩১ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ২২ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৮৬০ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ৭ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ১ পয়েন্ট।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৮৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪১টির, কমেছে ১০১টির ও দর অপরিবর্তিত ছিল ৪৪টির। আর লেনদেন হয়নি ২৭টির। গত সপ্তাহে সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বীকন ফার্মাসিউটিক্যালস, সিটি ব্যাংক ও বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার।

ডিএসইতে গত সপ্তাহের চার কার্যদিবসে দৈনিক গড়ে ৩৫৮ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহের চার কার্যদিবসে যা ছিল ৩৮৭ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে ৭ দশমিক ৪১ শতাংশ।

বাজার বিশ্লেষকরা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে পরিস্থিতি কিছুটা স্পষ্ট হবে এমন প্রত্যাশা বাজারের উত্থানে ভূমিকা রেখেছে। তবে কোনো ইতিবাচক প্রণোদনা না থাকায় ঝুঁকিভীত বিনিয়োগকারীরা শেয়ার বিনিয়োগে অংশগ্রহণ কমিয়ে দেয়ায় বাজারে মাঝেমধ্যে অস্থিরতা লক্ষ করা গেছে।

খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে বস্ত্র খাতের আধিপত্য ছিল। লেনদেনচিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৩৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১১ দশমিক ৬১ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাত। তৃতীয় অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের দখলে ছিল লেনদেনের ১০ দশমিক ৭৩ শতাংশ। প্রকৌশল খাত ১০ দশমিক ৩৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর ৮ দশমিক ৭০ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার পঞ্চম অবস্থানে ছিল ব্যাংক খাত।

ডিএসইতে গত সপ্তাহে চারটি খাত বাদে বাকি সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪ দশমিক ৩৫ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে সেবা ও আবাসন খাতে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতে ৩ দশমিক ২৭ এবং কাগজ ও মুদ্রণ খাতে ২ দশমিক ৮৮ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল। গত সপ্তাহে ডিএসইতে সবচেয়ে বেশি ২ দশমিক ৫৪ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। এছাড়া সিরামিক খাতে দশমিক ৮১ ও মিউচুয়াল ফান্ড খাতে দশমিক ৫৮ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল।

দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গত সপ্তাহে দশমিক ১৩ শতাংশ বেড়ে ১৩ হাজার ৬৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৩ হাজার ৬২৪ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি সপ্তাহের ব্যবধানে দশমিক শূন্য ৭ শতাংশ বেড়ে ৮ হাজার ৪১০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৮ হাজার ৪০৪ পয়েন্ট।

সিএসইতে গত সপ্তাহে ৪৯ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ২৭ কোটি ৯০ লাখ টাকা। আলোচ্য সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১২৮টির আর দর অপরিবর্তিত ছিল ২৪টির।

বিটি/ আরকে

৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ইস্টার্ন লুব্রিক্যান্টসের
রাষ্ট্রায়ত্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসির সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে নিট মুনাফা প্রায় দ্বিগুণ বেড়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ টাকা ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৪ টাকা ৮২ পয়সায়। কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন লুব্রিক্যান্টসের পর্ষদ। এ বছরের জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৯ টাকা ৩৫ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী বছরের ৩১ জানুয়ারি ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ ডিসেম্বর।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইস্টার্ন লুব্রিক্যান্টসের ইপিএস হয়েছে ১৫ টাকা ৬৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ১৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২৫ টাকা ৩ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৯০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ইস্টার্ন লুব্রিক্যান্টসের ইপিএস হয়েছে ২৪ টাকা ৮২ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ১৯ টাকা ৮১ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯০ টাকা ৮৭ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৬০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টস। সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১৬০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ইস্টার্ন লুব্রিক্যান্টস। এর মধ্যে ১৪০ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ৪০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৩ টাকা ৪৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮৭ টাকা ৫২ পয়সায়।

১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিক্যান্টসের অনুমোদিত মূলধন ৫ কোটি ও পরিশোধিত মূলধন ১ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৫ কোটি ৯৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৫ লাখ ৮৭ হাজার ৬১৬। এর মধ্যে ৫১ শতাংশ শেয়ার রয়েছে সরকারের হাতে। এছাড়া উদ্যোক্তা পরিচালকের কাছে ১৫ দশমিক শূন্য ৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৩ দশমিক ৩৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২০ দশমিক ৬৩ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বশেষ গত বৃহস্পতিবার ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ার ২ হাজার ৪৮২ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটি ১ হাজার ২৭৫ টাকা থেকে ৩ হাজার ১৭১ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

বিটি/ আরকে

টানা দুই মাস পর শেয়ারবাজারে লেনদেনে কিছুটা গতি
টানা দুই মাস পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে কিছুটা গতি ফিরে এসেছে। গত সপ্তাহে (২৬ থেকে ৩০ অক্টোবর) লেনদেন বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। এক্সচেঞ্জটিতে ওইসময়ে সূচক কমার পাশাপাশি অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হলেও সাপ্তাহিক লেনদেন বেড়েছে প্রায় ৭ শতাংশ। তবে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন আরও প্রায় ৬ হাজার কোটি টাকা কমেছে।

সাপ্তাহিক বাজার দর চিত্রে দেখা গেছে, সদ্য সমাপ্ত সপ্তাহে ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৭টি কোম্পানির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারদর।

অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতনে গত সপ্তাহে ডিএসইর সবগুলো সূচক কমেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে ৫ হাজার ১২২ পয়েন্টে অবস্থান নিয়েছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

সূচকে পতন হওয়ার পরও ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। এক্সচেঞ্জটিতে প্রতি কার্যদিবসে গড় লেনদেন ৪৫৭ কোটি ৩৭ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতি কার্যদিবসে যা হয়েছিল ৪২৭ কোটি ৭৪ লাখ টাকা। সে হিসেবে সপ্তাহে ব্যবধানে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন বেড়েছে ২৯ কোটি ৬৩ লাখ টাকা বা ৬ দশমিক ৯৩ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে গত ৪ সেপ্টেম্বর সমাপ্ত সপ্তাহে (৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর) মোট লেনদেন হয়েছিল ৬ হাজার ৪৯১ কোটি ৭৩ লাখ টাকা, যা তার আগের সপ্তাহের ৫ হাজার ৭২৯ কোটি ৫৬ লাখ টাকার চেয়ে ১৩ দশমিক ৩০ শতাংশ বেশি। এরপর এক্সচেঞ্জটির লেনদেন পরিমাণ কমতে থাকে। পরের সপ্তাহে (৭ থেকে ১১ সেপ্টেম্বর) লেনদেন হয়েছিল ৫ হাজার ৭৪৮ কোটি ৩১ লাখ টাকা, তার পরের সপ্তাহে (১৪ থেকে ১৮ সেপ্টেম্বর) হয়েছিল ৩ হাজার ৫০৫ কোটি ৩৩ লাখ টাকা, পরের সপ্তাহে (২১ থেকে ২৫ সেপ্টেম্বর) হয়েছিল ২ হাজার ৯১৮ কোটি ৮৩ লাখ টাকা এবং শারদীয় দুর্গাপূজায় দুইদিন বন্ধ থাকা সপ্তাহে (২৮ থেকে ৩০ সেপ্টেম্বর) এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৬০ কোটি ৩২ লাখ টাকা।

এছাড়া পরের সপ্তাহের পাঁচ কার্যদিবসে (৫-৯ অক্টোবর) ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ২৮৫ কোটি ৬৪ লাখ টাকা, যা গড় হিসেবে আগের সপ্তাহের ৩ কার্যদিবসের চেয়ে কম ছিল। পরে সপ্তাহে (১২ থেকে ১৬ অক্টোবর) লেনদেন আরও কমে ২ হাজার ৬১১ কোটি ১২ লাখ টাকা হয়েছে। পরের সপ্তাহে (১৯ থেকে ২৩ অক্টোবর) লেনদেন ১৮ দশমিক শূন্য ৯ শতাংশ কমে হয়েছিল ২ হাজার ১৩৮ কোটি ৭১ লাখ টাকা। তবে সদ্য সমাপ্ত (২৬ থেকে ৩০ অক্টোবর) ডিএসইর লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১৪৮ কোটি ১৫ লাখ টাকা বা প্রায় ৭ শতাংশ বেড়ে ২ হাজার ২৮৬ কোটি ৮৬ লাখ টাকা হয়েছে।

তবে সপ্তাহে ব্যবধানে এক্সচেঞ্জটির বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৭৯৬ কোটি টাকা বা দশমিক ৮২ শতাংশ। গত বৃহস্পতিবার শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৪৭ কোটি টাকা। আগের সপ্তাহ শেষে যা ছিল ৭ লাখ ৫ হাজার ৩৪৩ কোটি টাকা।

অন্যদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে শূন্য দশমিক ৮৮ শতাংশ এবং শূন্য দশমিক ৭৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৮৬ পয়েন্টে ও ৮ হাজার ৮১৩ পয়েন্টে।

এছাড়া সিএসআই সূচকটি শূন্য দশমিক ৯৮ শতাংশ কমে ৮৯৯ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ১ দশমিক ৩৭ শতাংশ কমে ১ হাজার ৯০ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসই-৩০ সূচকটি শূন্য দশমিক ৬০ শতাংশ কমে ১২ হাজার ৬৫১ পয়েন্টে নেমেছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর।

গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৯৮ কোটি ২৪ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৬৭ কোটি ৬০ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন বেড়েছে ৩০ কোটি ৬৪ লাখ টাকা।

মাকে ৩ কোটির বেশি শেয়ার উপহার দেবেন মির্জা আব্বাসের ছেলে
ঢাকা ব্যাংক পিএলসির পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তার মা আফরোজা আব্বাসকে (ব্যাংকটির উদ্যোক্তা) ৩ কোটি ১৩ লাখ শেয়ার উপহার হিসেবে দেবেন। তিনি ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও সাবেক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে।

রোববার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে ডিএসইতে আজ ঢাকা ব্যাংকের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১১ টাকা ৬০ পয়সা। সে হিসেবে ৩ কোটি ১৩ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ৩৬ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা। ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে ৩১ অক্টোবরের মধ্যে এ শেয়ার হস্তান্তর সম্পন্ন হবে।

২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ঢাকা ব্যাংক। ব্যাংকটির মোট শেয়ারের ৪০ দশমিক ৯৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক শূন্য ৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৬ দশমিক ৯৮ শতাংশ শেয়ার রয়েছে।

বিটি/ আরকে

পুঁজিবাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে
পুঁজিবাজারে কয়েকদিন দরপতনের পর আজ কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। অনুকূল সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নের ইতিবাচক প্রত্যাশা নিয়ে বিনিয়োগকারীরা বাজারে ফিরেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসএক্স ১০.৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের দিন ছিল ৫ হাজার ৩৩৭ পয়েন্ট।

তবে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল কম, বাজারে লেনদেনের পরিমাণ প্রায় ৩ মাস পর ৫০০ কোটি টাকার নিচে নেমে গেছে। আগের দিনের ৫৪০ কোটি টাকা থেকে তা আজ ১৪.২% কমে ৪৭০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

খাতভিত্তিক লেনদেনে ওষুধ (১৪.০%) খাত সর্বোচ্চ অবস্থানে ছিল। এরপর টেক্সটাইল (১৩.৯%) এবং ব্যাংক (১০.৪%) খাতের স্থান। বেশিরভাগ খাতে শেয়ারের দাম বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। এর মধ্যে কাগজ (৩.৯%), সিরামিক (২.৭%) এবং আইটি (২.৩%) খাতের ভালো অবস্থান ছিল। তবে সেবা (-০.৫%), ব্যাংক (-০.৫%) এবং খাদ্য (-০.১%) খাতে দরপতন হয়েছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৩৩টির, ১০০টির দাম কমেছে এবং অপরিবর্তিত ছিল ৬৪টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ পতন হয়েছে। সিএসইর সিলেকটিভ ক্যাটাগরির ইনডেক্স (সিএসসিএক্স) ৩০.০ পয়েন্ট এবং অল শেয়ার প্রাইস ইনডেক্স (ক্যাসপি) ৫৩.০ পয়েন্ট কমেছে।

শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশবন্ধু পলিমারের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে ডিএসই।

জানা গেছে,দেশবন্ধু পলিমারের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য,দেশবন্ধু পলিমারের ১৮ আগস্ট শেয়ার দর ছিল ২০ টাকা ৬ পয়সায়। আর ১৪ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ২৪ টাকায়। অর্থাৎ ১৯ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৪ পয়সা বা ১৭ শতাংশ।

ওয়াল স্ট্রিট পুনরুদ্ধারের পর এশিয়ার বাজারে ঊর্ধ্বগতি
ওয়াল স্ট্রিটের উত্থানকে অনুসরণ করে বৃহস্পতিবার সকালে এশিয়ার শেয়ার বাজার বেশিরভাগই ঊর্ধ্বমুখী ছিল। হংকং থেকে এএফপি এ খবর জানায়।

বুধবার বৈশ্বিক বন্ড বিক্রি কমে যাওয়ায় ইউরোপ ও মার্কিন শেয়ারবাজারে পুনরুদ্ধার হয়। গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের শেয়ার একটি অনুকূল আদালতের রায়ের পর লাফিয়ে ওঠে।

এদিকে, ক্রমবর্ধমান সরকারি ঋণ নিয়ে উদ্বেগের কারণে স্বর্ণের দাম নতুন উচ্চতায় পৌঁছেছে।

জাপানি বন্ডের আয়ও নতুন রেকর্ড স্পর্শ করেছে।

টোকিও, সিউল, সিডনি ও তাইপেতে বৃহস্পতিবার সকালের লেনদেনে এশিয়ার প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল।

তবে সাংহাই সূচক ০.৯ শতাংশ এবং হংকংয়ের হ্যাং সেন সূচক ০.২ শতাংশ কমেছে। সাংহাইয়ে চীনের শীর্ষ সেমিকন্ডাক্টর কোম্পানি ক্যামব্রিকন—যা স্থানীয় বাজারে মার্কিন জায়ান্ট এনভিডিয়ার মূল প্রতিদ্বন্দ্বী—এর শেয়ার ৯ শতাংশের বেশি কমেছে।

মার্কিন ডলার দুর্বল হলে মুদ্রা-সামঞ্জস্যকৃত হিসাবে এশিয়ার সম্পদগুলো বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে এবং সেপ্টেম্বরে ধীর সূচনার পর আঞ্চলিক শেয়ারবাজার সক্রিয় হয়ে ওঠে।

জাপানে বিনিয়োগকারীরা বুধবার প্রতিক্রিয়া দেখিয়েছেন এই উদ্বেগে যে, প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা শিগগিরই পদত্যাগে বাধ্য হতে পারেন। কারণ তার দলের দ্বিতীয় শীর্ষ নেতা জুলাই মাসের ভয়াবহ উচ্চকক্ষ নির্বাচনের পর মঙ্গলবার পদত্যাগের প্রস্তাব দেন।

বুধবার ৩০ বছর মেয়াদি জাপানি সরকারি বন্ডের ফলন সর্বকালের সর্বোচ্চ ৩.২৯ শতাংশে পৌঁছেছে, যেখানে ২০ বছর মেয়াদি ফলন ২.৬৯ শতাংশে পৌঁছেছে— যা ১৯৯৯ সালের পর সর্বোচ্চ।

মার্কিন বিচারকের এক ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা অ্যান্টিট্রাস্ট মামলায় গুগলকে তার ক্রোম ওয়েব ব্রাউজার বিক্রি করতে বাধ্য না করার সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মনে আরও চাপ তৈরি করেছে ।

বুধবার গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ারের দাম প্রায় নয় শতাংশ বেড়েছে।

অন্যদিকে অ্যাপলের শেয়ারের দাম প্রায় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, ওপেক দেশগুলো উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত আরও শিথিল করবে বলে ধারণা করা হচ্ছে। যার ফলে আগামী মাসগুলোতে অতিরিক্ত তেল সরবরাহের প্রত্যাশা তৈরি হয়েছে।

এ কারণে বৃহস্পতিবার তেলের দাম কমেছে।

বিটি/ আরকে

লভ্যাংশ দেবে না ইসলামী ব্যাংক
২০২৪ সালের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। মঙ্গলবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও অনুমোদন করেছে পর্ষদ।

ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ১০৮ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৮৩ শতাংশ কম।

ব্যাংকটি বলেছে, মূলত আমানতের ব্যয় বৃদ্ধি এবং খেলাপি বিনিয়োগের বিপরীতে উচ্চ হারে প্রভিশন রাখার কারণে নিট মুনাফা কমেছে।

ব্যাংকটি আরও জানায়, শ্রেণিকৃত বিনিয়োগের বিপরীতে ৬৯ হাজার ৭৭০ কোটি টাকার প্রভিশন ঘাটতি রেখেই গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য তাদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিটি/ আরকে