1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সাপের কামড় ও আরশোলার দুধ: মানবজাতির বড় বড় প্রশ্নের উত্তর দিলেন ‘ইগ নোবেল’ বিজয়ীরা কী আছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুওতে? জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যৌথ ‘রিসার্চ সেমিনার’ অনুষ্ঠিত

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৩১ মে, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির (ডিইউআরএস) প্রায় ১০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির (জেইউআরএস) আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৩০ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের গ্যালারিতে সকাল ১০টা থেকে শুরু হয় ‘রিসার্চ সেমিনার’।

সেমিনারে সভাপতিত্ব করেন জেইউআরএস সভাপতি আল আমিন বিজয় এবং বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ও জেইউআরএস’র উপদেষ্টা মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন ডিইউআরএস সভাপতি ফাহিম হাসান মাহদি এবং বাংলাদেশ রিসার্চ সোসাইটির (বিডআরএস) পরিচালক সাইফুল্লাহ সাদেক।

দুপুরের খাবার ও নামাজ বিরতির পর আয়োজনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় “রিসার্চ স্টর্ম ওভার টি”। এ অধিবেশনে আলোচনায় উঠে আসে গবেষণার বাস্তবতা, তরুণদের অংশগ্রহণ, ও ভবিষ্যৎ সম্ভাবনা। অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

দিনব্যাপী এ আয়োজন প্রমাণ করে, গবেষণা শুধু একাডেমিক ক্ষেত্রেই নয়, সম্পর্ক, সহযোগিতা ও উদ্ভাবনের ক্ষেত্রেও একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন বিজয় বলেন, বাংলাদেশে গবেষণা বিপ্লব ঘটাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং সে লক্ষ্য নিয়েই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটিগুলো একযোগে কাজ করে যাচ্ছে।

সেমিনারে বিভিন্ন গবেষণামূলক চিন্তা ও ধারণা তুলে ধরা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সামাজিক বিজ্ঞান, জনস্বাস্থ্য, নগর পরিকল্পনা ও বিভিন্ন শাখায় চলমান গবেষণা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT