1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

পুলিশে ৪ হাজার এসআই পদ সৃষ্টির প্রস্তাব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃষ্টির প্রস্তাব নিয়ে আলোচনা করতে বৈঠক ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।বৈদেশিক সম্পর্ক

৮ মার্চ জারি করা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর আওতায় বিভিন্ন ইউনিটে গ্রেড-১০ (নিরস্ত্র) পদে ৪ হাজার এসআই নিয়োগের বিষয়ে পুলিশ বিভাগের পাঠানো প্রস্তাবটি বৈঠকে পর্যালোচনা করা হবে।

দায়িত্ব গ্রহণের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের বিভিন্ন পর্যায়ে জনবল সংকটের বিষয়টি তুলে ধরেন এবং নতুন নিয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এই উদ্যোগকে পুলিশের জনবল ঘাটতি পূরণের অংশ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ২৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় মন্ত্রী শূন্য পদ দ্রুত পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশনাও দেন তিনি।

পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি ১৮০টি খালি পুলিশ সার্জেন্ট পদে দ্রুত নিয়োগ দেওয়ার ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে কনস্টেবল ও পুলিশ সার্জেন্ট পদে নিয়োগের জন্য ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আবেদন গ্রহণ প্রক্রিয়াও শুরু হয়েছে।

কর্মকর্তাদের মতে, অতিরিক্ত সাব-ইন্সপেক্টর নিয়োগের প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশ পুলিশের কার্যক্ষমতা বাড়বে এবং সারা দেশে আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা আরও উন্নত হবে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT