1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মাটির নিচে বাঙ্কারে নেতানিয়াহুসহ সামরিক কর্তারা

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ১৪ জুন, ২০২৫

ইসরায়েলি হামলার জবাবে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলার পরে ইসরায়েলে প্রসিডেন্টসহ শীর্ষ সামরিক কর্তারা সবাই নিরাপদ বাঙ্কারে আশ্রয় নিয়েছে। তেল আবিবসহ দেশটির বিভিন্ন শহরে সাইরেন বাজছে এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

ইসরায়েলের জনগণকে সুরক্ষিত জায়গায় যাওয়ার নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, ভবনের একাধিক ফ্ল্যাটে এখনো আগুন জ্বলছে এবং কালো ধোঁয়া বের হচ্ছে। এমনকি ভবনটির পাশে থাকা অন্য আরেকটি ভবনেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে জবাব দেওয়া শুরু হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক শ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) ভোরে ‘অপারেশন রাইজিং লায়ন’র আওতায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়ে একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীকে হত্যার দাবি করে ইসরায়েল।

Tags:

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT