1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

ইসরায়েলে সব বিমানবন্দর ও আকাশসীমা পুরোপুরি বন্ধ ঘোষণা

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৬ জুন, ২০২৫

ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে ইসরায়েল তার দেশের সব বিমানবন্দর ও আকাশসীমা পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে। রাতে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহর লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। এরপরে এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।

রোববার (১৫ জুন) রাতে এমনটি জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আকাশসীমা এবং বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে।

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে আক্রমণ করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়িয়ে গেছে।

বিবিসির খবরে বলা হয়, জেরুজালেম এবং তেল আবিবের ওপরে রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

জেরুজালেমে সাইরেন বাজানো হয়েছে এবং মানুষকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।

তেল আবিবে ইরানের হামলায় ভবন ক্ষতিগ্রস্ত


ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে যে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। জনগণকে সুরক্ষিত এলাকায় চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ এসব হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী। এছাড়া এখন পর্যন্ত আহত ৮৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ৩০ বছর বয়সী এক নারীর অবস্থা বেশ গুরুতর বলে জানা গেছে।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT