আইপিএল – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

বাংলাদেশ না গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪০ কোটি রুপি পর্যন্ত ক্ষতির মুখে ভারত
নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ যদি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে নির্ধারিত গ্রুপ পর্বের চারটি ম্যাচ খেলতে না আসে, তাহলে ভারতের সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৪০ কোটি রুপি। এমন আশঙ্কার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ার প্রেক্ষাপটে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সম্প্রতি বাংলাদেশ দলের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের একটি স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সিদ্ধান্তের পেছনে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশনা ছিল বলেও দাবি করা হচ্ছে, যা বাংলাদেশ শিবিরে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের চারটি গ্রুপ ম্যাচ আয়োজনের কথা রয়েছে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। এসব ম্যাচে দর্শকদের ব্যাপক উপস্থিতি এবং টিকিটের উচ্চ চাহিদা প্রত্যাশিত ছিল। যদিও টিকিট বিক্রির রাজস্ব সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অধীনে, তবে ম্যাচ ঘিরে স্থানীয় স্পনসরশিপ, হসপিটালিটি সার্ভিস, কর্পোরেট বক্স এবং অন্যান্য ম্যাচ-ডে কার্যক্রম থেকে বিসিসিআইয়ের উল্লেখযোগ্য আয় হওয়ার কথা ছিল।

বাংলাদেশ যদি নিরাপত্তাজনিত কারণে ম্যাচগুলো খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে ম্যাচ স্থানান্তর বা বাতিলের সম্ভাবনা তৈরি হবে। সেক্ষেত্রে এসব আয় থেকে বঞ্চিত হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড, যা মিলিয়ে প্রায় ৪০ কোটি রুপি পর্যন্ত ক্ষতির কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে আইসিসি, বিসিসিআই কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে কূটনৈতিক ও ক্রীড়া সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে আলোচনা তীব্র হচ্ছে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশে আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ
কোনো যৌক্তিক কারণ ছাড়াই কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। আজ সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের টিভি-২ শাখার সহকারী সচিব মো. ফিরোজ খান স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব টেলিভিশন চ্যানেল ও সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রণালয়ের জারি করা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে নেওয়া এই সিদ্ধান্তের কোনো ‘যৌক্তিক কারণ’ জানা যায়নি।

চিঠিতে আরও বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ‘ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ’ করেছে। এই প্রেক্ষাপটে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সকল খেলা এবং আনুষঙ্গিক অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আদেশের অনুলিপি ইতিমধ্যে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো, ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব), আকাশ ডিটিএইচ এবং দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের আইপিএল আসর শুরু হওয়ার কথা রয়েছে আগামী ২৬ মার্চ থেকে।

বিটি/ আরকে

মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় তীব্র প্রতিবাদ ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের
উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ কলকাতা নাইট রাইডার্সকে দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ভারতের ক্রিকেট বোর্ডের এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি অবমাননাকর। ক্রীড়া উপদেষ্টা হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন, যেন পুরো বিষয়টি লিখিতভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ব্যাখ্যা করা হয়।

ড. আসিফ নজরুল বলেন, যেখানে একজন চুক্তিবদ্ধ বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে নিরাপদ নন, সেখানে বাংলাদেশের পুরো ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া নিরাপদ কিনা—সে প্রশ্ন নতুন করে দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে বিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানাতে।

তিনি আরও জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে বাংলাদেশে আইপিএল ম্যাচের সম্প্রচার বন্ধ করার বিষয়েও অনুরোধ করা হয়েছে।

স্ট্যাটাসে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।”

ড. আসিফ নজরুলের এই বক্তব্য ঘিরে দেশের ক্রীড়াঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ
বাংলাদেশের তারকা পেস বোলার মুস্তাফিজুর রহমানকে আসন্ন আইপিএলে খেলতে দেওয়া হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ বিষয়ে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কর্তৃপক্ষকে স্পষ্ট নির্দেশ দিয়েছে। ফলে মুস্তাফিজুরের পরিবর্তে অন্য কোনো ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পাচ্ছে কেকেআর।

বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা গেছে, শইকীয়া বলেন, “সাম্প্রতিক ঘটনাবলির কারণে বিসিসিআই আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি কেকেআরকে একটি নির্দেশ দিয়েছে। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেকেআর পরিবর্ত ক্রিকেটার নিতে চেয়ে আবেদন করলে বোর্ড তাদের অনুমতি দেবে।”

আগামী আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ টাকায় দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের অন্যতম সফল বোলার হিসেবে পরিচিত মুস্তাফিজ ডেথ ওভারে নিয়ন্ত্রিত ও কার্যকর বোলিংয়ের জন্য সুপরিচিত। দলের বোলিং আক্রমণ শক্তিশালী করতে এই কারণেই তাকে দলে নিয়েছিলেন কেকেআরের টিম ম্যানেজমেন্ট। তবে বিসিসিআইয়ের নির্দেশের পর শাহরুখ খানের মালিকানাধীন দলটি তাকে আর খেলাতে পারবে না।

সূত্র জানায়, বাংলাদেশে দীপু দাসের ঘটনার পর থেকেই আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে ভারতে প্রতিবাদ শুরু হয়। বিজেপি ও শিবসেনার মতো দল সরাসরি বিসিসিআই ও কেকেআরের বিরুদ্ধে অবস্থান নেয়। কেকেআর কর্ণধার শাহরুখ খানকেও লক্ষ্য করে সমালোচনা করা হয়। কংগ্রেসের কয়েকজন নেতাও মুস্তাফিজুরের আইপিএল খেলা নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি কিছু ধর্মীয় গুরুও এ বিষয়ে বক্তব্য দেন। একপর্যায়ে কেকেআর বয়কটের দাবিও ওঠে।

সব মিলিয়ে ক্রমবর্ধমান রাজনৈতিক ও সামাজিক চাপের মুখে বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আইপিএলে সবচেয়ে দামী বাংলাদেশি ক্রিকেটার এখন মুস্তাফিজুর রহমান
আইপিএল ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ মূল্যে দল পেয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে থাকা মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কেকেআর।

এর মাধ্যমে আইপিএল ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল দলবদলের রেকর্ড গড়লেন মুস্তাফিজুর রহমান। এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার এত বড় অঙ্কে আইপিএলের নিলামে দল পাননি।

মুস্তাফিজুর রহমানের নাম নিলামে আসার পরে দিল্লি ও চেন্নাই একেরপর এক বিড করতে থাকে, পরে দিল্লি আর কোনো ডাক না দিতে চাইলে কলকাতা বিড করে দ্য ফিজের জন্য। এরপরে শেষ র্পযন্ত কলকাতা ও চেন্নাই একেরপর এক বিড করে শেষে কলকাতার ঘরে ঠাই হয় মুস্তাফিজুর রহমানের।

নিলামের শুরুতেই নাম ওঠে অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার জ্যাক ফ্রেঞ্জার ম্যাকগার্কের। তবে তার প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। এবারের নিলামে প্রথম ক্রিকেটার হিসেবে দল পান অভিজ্ঞ ব্যাটার ডেভিড মিলার। তাকে ২ কোটি রুপিতে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।

নিলামের অন্যতম আকর্ষণ ছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। তাকে দলে ভেড়াতে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে তীব্র প্রতিযোগিতা হয়। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ রুপিতে গ্রিনকে দলে নেয় কলকাতা।

অভিষিক্ত অলরাউন্ডারদের সেটে গাস অ্যাটকিনসন, রাচিন রবীন্দ্র, লিয়াম লিভিংস্টোন ও উইয়ান মোল্ডার অবিক্রিত থাকেন। শ্রীলঙ্কান অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গাকে ২ কোটি রুপিতে দলে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ভেঙ্কটেশ আইয়ার ৭ কোটি রুপিতে যোগ দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে।

উইকেটকিপারদের সেটে কুইন্টন ডি কককে ১ কোটি রুপিতে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। বেন ডাকেটকে ২ কোটিতে নেয় দিল্লি ক্যাপিটালস এবং ফিন অ্যালেনকে একই মূল্যে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তবে রহমানুল্লাহ গুরবাজ, জনি বেয়ারস্ট্রো ও জেমি স্মিথ দল পাননি।

পেসারদের প্রথম সেটে বড় অঙ্কে দল পেয়েছেন শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা। লক্ষ্ণৌ, দিল্লি ও কলকাতার মধ্যে লড়াই শেষে ১৮ কোটি রুপিতে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। জ্যাকব ডাফিকে ভিত্তিমূল্য ২ কোটিতে দলে নেয় বেঙ্গালুরু। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ২ কোটি রুপিতে দলে নেয় এনরিখ নরকিয়াকে।

এদিকে ম্যাট হেনরি, স্পেন্সার জনসন, আকাশ দীপ, শিভম মাভি, জেরাল্ড কোয়েতজি ও ফজল হক ফারুকি এবারের নিলামে কোনো দল পাননি।

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ৭ বাংলাদেশি ক্রিকেটার
আসন্ন আইপিএল ২০২৬ নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন সাতজন বাংলাদেশি ক্রিকেটার, আর নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর।

তালিকায় সবচেয়ে বেশি বেজ প্রাইজ রয়েছে মুস্তাফিজুর রহমানের, তার বেজ প্রাইজ নির্ধারণ করা হয়েছে ২ কোটি রূপি। রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং শরিফুল ইসলামের বেজ প্রাইজ রাখা হয়েছে ৭৫ লাখ রূপি করে। অন্যদিকে রাকিবুল হাসানের বেজ প্রাইজ নির্ধারিত হয়েছে ৩০ লাখ রূপি।

এবারের তালিকায় নেই সাকিব আল হাসানের নাম, যা ক্রিকেট অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

নিলামের দিন বাংলাদেশের কোন ক্রিকেটার দল পাবেন—এখন সে দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

ছিটকে গেলেন মোস্তাফিজ
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে চলতি মৌসুমের শেষ ম্যাচে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। বল হাতে ৩ উইকেট নিয়েছিলেন। আলো ছড়ানোর ম্যাচেই বাম হাতের বুড়ো আঙুলে চোট পান টাইগার পেসার। তাতে পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন তিনি। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন পেসার খালেদ আহমেদ।

রোববার (২৫ মে) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে যাওয়ার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আঙুলে চোটের কারণে অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।

জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিবা মোস্তাফিজের চোট নিয়ে বলেছেন, ‘গতকাল আইপিএলে তার শেষ ম্যাচ খেলার সময় মোস্তাফিজের বাম হাতের বুড়ো আঙুলে ক্লিপ ফ্র্যাকচার হয়েছে। এই আঘাতের জন্য বিশ্রাম এবং পুনর্বাসনের প্রয়োজন। আমাদের বর্তমান মূল্যায়ন অনুসারে, আগামী দুই থেকে তিন সপ্তাহের জন্য নির্বাচনের জন্য অনুপলব্ধ থাকবেন তিনি। তার পুনরুদ্ধারের অগ্রগতি পর্যবেক্ষণ করার জন্য আমরা দুই সপ্তাহ পরে একটি ফলো-আপ মূল্যায়ন করব।’

পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২৮ মে সিরিজের প্রথম ম্যাচ গড়াবে। ৩০ ও ১ জুন গড়াবে বাকি দুটি ম্যাচ। তিনটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

৬ কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ
ভারত-পাকিস্তান সংঘাতের কারণে সাময়িক স্থগিত থাকার পর আগামী শনিবার আবার শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর। আসরের শুরুতে মেগা নিলামে অবিক্রিত থাকলেও মাঝ পথে এসে সুখবর পেয়েছেন বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান। ৬ কোটি রুপিতে তাকে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস।

বুধবার (১৪ মে) এক বিজ্ঞপ্তিতে আইপিএল কর্তৃপক্ষ মুস্তাফিজের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। আর দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের জায়গায় আসরের বাকি অংশের জন্য মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে তারা।

স্থগিতের আগে আইপিএলের চলতি আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৬ ম্যাচ খেলেছেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। তবে শনিবার থেকে শুরু হতে যাওয়া আসরের বাকি অংশে খেলবেন না বলে জানিয়েছেন তিনি। নিরাপত্তা শঙ্কায় আর ভারতেও ফিরছেন না। এতেই খুলেছে মুস্তাফিজের ভাগ্য। ৬ কোটি রুপিতে তাকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

আইপিএলের নিয়ম অনুযায়ী, এই আসরের বাকি অংশের জন্য কেনায় পরের আসরে তাকে ধরে রাখতে পারবে না ফ্র্যাঞ্চাইজিটি।

৬ কোটি রুপিতে দল পেয়ে সবচেয়ে বেশি টাকায় আইপিএলে ডাক পাওয়া বাংলাদেশী ক্রিকেটার এখন তিনি। এর আগে ২০০৯ সালে মাশরাফিকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। সে সময়ের বাংলাদেশী মুদ্রায় যা ছিল চার কোটি টাকার কাছাকাছি।

এর আগে ২০২২ ও ২০২৩ সালেও একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন বামহাতি এ পেসার। তবে গত আসরে খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। আর এখন পর্যন্ত আইপিএলের সাতটি আসরে খেলেছেন এ ক্রিকেটার। সর্বমোট ৫৭টি ম্যাচ খেলে পেয়েছেন ৬১ উইকেট।

বিটি/ আরকে

স্থগিত হয়ে যাওয়া আইপিএল কবে শুরু হতে পারে?
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে কাল। এখন প্রশ্ন, দুই দেশের সংঘাতের কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএল কবে শুরু হতে পারে?

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো বলছে, আইপিএল আবার শুরু হতে পারে ১৫ মে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। অন্যদিকে পিএসএল শুরু করতেও তোড়জোড় শুরু হয়েছে। তবে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো নির্দিষ্ট কোনো তারিখের কথা বলতে পারেনি।

বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘যুদ্ধ বন্ধ হয়েছে। এখন নতুন পরিস্থিতিতে বিসিসিআই কর্মকর্তারা এবং আইপিএল গভর্নিং কাউন্সিল রোববার (১১ মে) বিষয়টি নিয়ে আলোচনা করবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেবে। দেখা যাক টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো শেষ করার জন্য কোনটা সবচেয়ে উপযুক্ত সময় হয়।’

৮ মে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি যুদ্ধপরিস্থিতির কারণে বাতিল হয়ে যায়। এরপর এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা আসে। ১৫ মে যদি আবার আইপিএল শুরু হয়, তাহলে ঠিক এক সপ্তাহই বিরতি থাকবে।

স্থগিত হওয়ার আগে আইপিএলের অষ্টাদশ আসর থেকে ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। বাকি সাতটি দল এখনও প্লে-অফের দৌড়ে আছে। অবশ্য এর মধ্যে শীর্ষে (যথাক্রমে গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস) থাকা দলগুলোরই সম্ভাবনা বেশি।

যুদ্ধের কারণে পিএসএল হবে দুবাইতে, জায়গা পায়নি আইপিএল
পাল্টাপাল্টি হামলার কারণে গত বৃহস্পতিবার আইপিএল ও পিএসএলের একটি করে ম্যাচ স্থগিত করা হয়। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিদ্ধান্ত নেয়, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে পিএসএলের বাকি অংশ মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে স্থানান্তর করা হবে।

অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ শুক্রবার (৯ মে) জানায়, আইপিএলের চলমান আসর এক সপ্তাহের জন্য স্থগিত থাকবে।

এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠেছে — পাকিস্তান যখন দ্রুত পিএসএল নিরাপদ ভেন্যুতে সরিয়ে নিচ্ছে, ভারত কেন আইপিএল অন্য কোনো দেশে স্থানান্তর করতে পারছে না?

আসলে ভারতও আইপিএল অন্যত্র সরিয়ে নিতে চেয়েছিল। তারা আরব আমিরাতকেই উপযুক্ত ভেন্যু হিসেবে ভাবছিল। এমনকি আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে টুর্নামেন্টের বাকি ১৬টি ম্যাচ আয়োজনের অনুরোধও জানায় বিসিসিআই। তবে ইসিবি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। পাকিস্তানের ‘জিও সুপার’ জানিয়েছে, পিএসএলের বাকি ৮ ম্যাচ আয়োজনের জন্য ইসিবি আগেই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম বুক করে রেখেছে। সে কারণে একই সময়ে আইপিএলের ম্যাচ আয়োজন সম্ভব নয়।

জিও সুপারের সূত্র অনুযায়ী, বিসিসিআইয়ের অনুরোধের জবাবে ইসিবি জানায়, তারা পিএসএলের সঙ্গে করা চুক্তি অনুযায়ী দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ এবং এই প্রতিশ্রুতি থেকে সরে আসার সুযোগ নেই। ফলে একই সময়ে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের বিষয়টি বাদ পড়েছে।

অন্যদিকে, বিসিসিআই এখন আইপিএলের স্থগিত হওয়া ম্যাচগুলো সেপ্টেম্বরে আয়োজনের সম্ভাব্য সময় খুঁজছে। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই এসময় আইপিএল আয়োজন করলে সময়সূচি এবং ব্যবস্থাপনায় বড় ধরনের জটিলতা তৈরি হবে।

ফলে শেষ পর্যন্ত বিসিসিআই হয়তো দেশের মধ্যেই কোনো নিরাপদ অঙ্গরাজ্যে আইপিএলের ১৮তম আসরের বাকি অংশ আয়োজনের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

বিটি/ আরকে