ঈদযাত্রা – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম
যমুনা সেতুর দুইপাশে বিশাল যানজট, ভোগান্তিতে নারী-শিশুসহ যাত্রীরা
ঈদের ছুটির শেষ দিনে কর্মস্থলে ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ। শনিবার (১৪ জুন) সকাল থেকেই সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এবং টাঙ্গাইল অংশের যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
সেতুর ওপর গাড়ি দুর্ঘটনা ও বিকল গাড়ির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশাসন ও স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম গোল চত্বর থেকে শুরু করে কড্ডার মোড়, ঝাঐল ওভার ব্রিজ হয়ে নলকা মোড় এবং সীমান্ত বাজার পর্যন্ত ঢাকাগামী লেনে যানবাহনের এই দীর্ঘ সারি দেখা গেছে।
এদিকে টাঙ্গাইল অংশে, শুক্রবার দিবাগত থেকে যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটারজুড়ে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। এর মধ্যে গভীর রাতে যমুনা সেতুর ওপর পিকআপ-ট্রাকের সংঘর্ষের জন্য যানবাহনের জটলা লাগে। এজন্য মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি হয়।
ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল খুলছে অফিস-আদালত। এর মধ্যেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ফলে ঈদে ফাঁকা থা
ঈদের টানা ১০ দিনের ছুটির আমেজে দেশ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার (৫ জুন) থেকে টানা ১০ দিনের ঈদের ছুটি শুরু হয়েছে। মহাসড়কে গতকাল থেকেই শুরু হয়েছে ঈদযাত্রা আর পরিচিত যানজট।
গত ৬ মে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া ঈদের আগে দুই শনিবার অফিস চালু রাখারও সিদ্ধান্ত হয়। এর ফলে এবার ঈদে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা ছিল। ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি ছিল।
এদিকে, এরই মধ্যে ঈদুল আজহা উপলক্ষে বাস, লঞ্চ ও ট্রেনে ঘরমুখো মানুষ বাসায় ফিরে যাচ্ছেন। গতকাল দুপুর থেকেই বাস কাউন্টার, রেলস্টেশন, লঞ্চ ঘাটে বাড়তে শুরু করে ভিড়।
ঈদুল আজহা উপলক্ষে বুধবার (৪ জুন) থেকে শুরু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের ঈদ স্পেশাল সার্ভিস। যা চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।
ট্রেনে ফিরতি ঈদযাত্রা : আজ বিক্রি হবে ১০ জুনের টিকিট
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরার সুবিধার্থে শুরু হয়েছে ফিরতি ঈদযাত্রার ট্রেন টিকিট বিক্রি। বাংলাদেশ রেলওয়ের বিশেষ ব্যবস্থায় শনিবার (৩১ মে) বিক্রি হবে আগামী ১০ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টায়, আর পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হচ্ছে।
ঈদ-পরবর্তী সাত দিনের (৯-১৫ জুন) ট্রেন টিকিট বিক্রি হবে ধাপে ধাপে। তারিখ অনুযায়ী বিক্রির সময়সূচি হলো- ৯ জুনের টিকিট: ৩০ মে, ১০ জুনের টিকিট: ৩১ মে, ১১ জুনের টিকিট: ১ জুন, ১২ জুনের টিকিট: ২ জুন, ১৩ জুনের টিকিট: ৩ জুন, ১৪ জুনের টিকিট: ৪ জুন ও ১৫ জুনের টিকিট: ৫ জুন।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, এই টিকিটগুলো ফেরত দেয়া যাবে না। একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট কেনার সময় অবশ্যই সহযাত্রীদের নাম দিতে হবে।
রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রাপথ নির্বিঘ্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। যাত্রীরা যেন সহজেই টিকিট সংগ্রহ করতে পারেন এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন, সে লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিটি/ আরকে
ঈদযাত্রা ও কোরবানিকে ঘিরে যেসব নিরাপত্তা পরামর্শ পুলিশের
আসন্ন ঈদুল আজহা সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা ও কোরবানি নিশ্চিতে নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। এতে ঈদের আগে ও পরে জনসাধারণকে ঘরমুখো যাত্রা ও পশুর হাটের লেনদেনে সতর্কতা মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদে যারা বাড়ি যাবেন, তারা যেন যাত্রা পরিকল্পনা আগেভাগে করে রাখেন। এতে ঘাট, টার্মিনাল ও যানবাহনে ভিড় এড়িয়ে যাত্রা করা সহজ হবে। জীবনের ঝুঁকি নিয়ে কোনোভাবেই ট্রেন, বাস, লঞ্চ বা পণ্যবাহী যানবাহনের ছাদে ভ্রমণ না করার পরামর্শ দেয়া হয়েছে।
হাইওয়েতে করিমন, নসিমন, ভটভটির মতো অবৈধ যানবাহনে যাতায়াত এড়িয়ে চলার নির্দেশনা রয়েছে। চালকদের অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে না বলার অনুরোধও করা হয়েছে। অপেশাদার, ক্লান্ত বা অসুস্থ চালক যেন গাড়ি না চালায়, সে বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে।
নৌপথে দুর্ঘটনা এড়াতে প্রতিটি নৌযানে ১০০ থেকে ১৫০ ফুট লম্বা দড়িসহ বয়া ও পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখতে বলা হয়েছে। ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহন হাইওয়েতে চালানো যাবে না বলেও সতর্ক করেছে পুলিশ।
যাত্রাপথে অপরিচিত কারো সঙ্গে শেয়ারে গাড়িতে উঠতে নিষেধ করা হয়েছে। টার্মিনাল, ঘাট, রেলস্টেশনে অপরিচিতের দেয়া খাবার বা পানীয় গ্রহণ না করার পরামর্শও রয়েছে। অজ্ঞান পার্টি ও মলম পার্টি থেকে সাবধান থাকতে বলা হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি দেখলে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।
কোরবানির পশুবাহী ট্রাক, লঞ্চ বা ট্রলারে অতিরিক্ত পশু বোঝাই না করার পরামর্শ দেয়া হয়েছে। রেললাইন সংলগ্ন বা মহাসড়কের ওপর পশুর হাট না বসানোর আহ্বান জানানো হয়েছে। হাটে নির্ধারিত হারে হাসিল পরিশোধ ও অতিরিক্ত চাঁদা দাবি করলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর পরামর্শ রয়েছে।
সীমান্তবর্তী এলাকায় চামড়াবাহী গাড়ি সন্দেহজনকভাবে সীমান্তের দিকে গেলে তা পাচারের উদ্দেশ্য কিনা—সে বিষয়ে পুলিশকে জানাতে বলা হয়েছে। পশুবাহী গাড়ির সামনে গন্তব্য লেখা ব্যানার ঝুলিয়ে রাখার নির্দেশও দেয়া হয়েছে।
পশুর হাটে অর্থ লেনদেনে ব্যাংকিং চ্যানেল ব্যবহারের পরামর্শ রয়েছে। বড় অঙ্কের নগদ অর্থ বহনের সময় পুলিশের মানি এস্কর্ট সুবিধা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। জাল টাকা ও মোবাইল ব্যাংকিং লেনদেনেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
বিটি/ আরকে
ঈদযাত্রায় ট্রেনের ৪ জুনের টিকিট মিলছে আজ
আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তপক্ষ।
রোববার (২৫ মে) আন্তঃনগর ট্রেনের ৪ জুনের টিকিট বিক্রি শুরু হয়েছে।
যাত্রীদের সুবিধার্থে এবার আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। তাই স্টেশন কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
দেশের পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
এছাড়া, ঈদের সময় ৫টি রুটে ১০টি বিশেষ ট্রেন চলবে। এই বিশেষ ট্রেনগুলো ঈদের আগে ৪ থেকে ৬ জুন এবং ঈদের পরে ৯ থেকে ১৪ জুন পর্যন্ত চলবে। ঈদের দিনও কয়েকটি বিশেষ ট্রেন চলবে বলে জানা গেছে। তবে বিশেষ ট্রেনের টিকিট শুধু স্টেশন কাউন্টারে পাওয়া যাবে, অনলাইনে নয়।
এবারের ঈদে ৪৩টি আন্তঃনগর ট্রেন চলাচল করার কথা রয়েছে। এতে প্রায় ৩৩ হাজার ৩১৫টি আসন থাকবে। এছাড়া, প্রতিটি ট্রেনের ২৫ শতাংশ আসন দাঁড়ানো টিকিট হিসেবে বরাদ্দ থাকবে, যা স্টেশন কাউন্টারে বিক্রি হবে।
রেলওয়ের ঈদ সময়সূচি অনুযায়ী, আগামী ৩১ মের টিকিট ১০ দিন আগে গত ২১ মে বিক্রি হয়েছে। ২ জুনের টিকিট ২৩ মে এবং ৩ জুনের টিকিট ২৪ মে বিক্রি হয়েছে। আজ বিক্রি হচ্ছে ৪ জুনের টিকিট এবং ৫ ও ৬ জুনের টিকিট বিক্রি হবে যথাক্রমে ২৬ ও ২৭ মে।
একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অগ্রিম কেনা টিকিট রিফান্ড বা ফেরতযোগ্য নয় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বিটি/ আরকে
ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সম্ভাব্য সময়সূচি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সম্ভাব্য সময়সূচি জানা গেছে। আগামী ২১ মে থেকে বিক্রি শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বরাবরের মতো এবারও অনলাইনে বিক্রি হবে অগ্রীম টিকিট।
সোমবার (৫ মে) রেলভবন সূত্রে বিষয়টি জানা গেছে। এ বিষয়ে রেলভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি প্রাথমিক বৈঠকও হয়েছে।
বৈঠকসূত্রে জানা গেছে, এবারও ঈদের আগে ট্রেনের ৭ দিনের টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হতে পারে। সম্ভাব্য ঈদুল আজহার দিন ধরা হয়েছে ৭ জুন। আগামী ২১ মে বিক্রি হতে পারে ৩১ মে’র ট্রেনের টিকিট। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হতে পারে ৩০ মে থেকে। ওইদিন বিক্রি হতে পারে ৮ জুনের ট্রেনের টিকিট।
আরও জানা গেছে, টিকিট প্রত্যাশীদের সুবিধার্থে এবারও পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর টিকিট দুপুর ২টায় বিক্রি শুরু হতে পারে। একজন যাত্রী সর্বোচ্চ একটি রুটে একবারই ৪টি টিকিট কিনতে পারবেন। তবে বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া এসব টিকিট ফেরত দেওয়া যাবে না।
কালোবাজারি রোধে এবারও শক্ত অবস্থানে যাচ্ছে রেলওয়েসহ স্থানীয় প্রশাসন। এছাড়া স্টেশনে প্রবেশের ক্ষেত্রেও গত ঈদের মতো বিশেষ ব্যবস্থাও থাকবে এবারের ঈদযাত্রায়।
পদ্মা সেতু ও যমুনা সেতুতে বিপুল পরিমাণ গাড়ি পারাপার
ঈদযাত্রায় ঘরমুখো হয়েছে মানুষ। আর এতে করে যমুনা সেতু ও পদ্মা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, তবে স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। একদিনে বিপুল সংখ্যক যানবাহন পারাপার হয়েছে দেশের দুই প্রধান সেতুতে।
দুই সেতু কর্তৃপক্ষের সূত্রে এ তথ্য জানা গেছে।
যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় এ সেতু দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। আর এক দিনে পদ্মা সেতু দিয়ে ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় করা হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা।
যমুনা সেতুতে বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনগত রাত ১২টা থেকে শুক্রবার (২৮ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যমুনা সেতু দিয়ে গাড়ি পারাপার হয়েছে ৪৮ হাজার ৩৩৫টি। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ৩০ হাজার ৩৯৮ ও উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে ১৭ হাজার ৯৩৭ গাড়ি চলাচল করেছে। দুই লেনের পার হওয়া এসব গাড়ির মধ্যে মোটরসাইকেল পারাপার হ‌য়ে‌ছে ৯ হাজার ১৬৩টি, ‌ছোট যানবাহন ১৭ হাজার ২৭১‌টি, গণপ‌রিবহন ১২ হাজার ৬৭৫‌টি ও ট্রাক পারাপার হয়েছে ৯ হাজার ২২৬‌টি।
গত ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ২৬ হাজার ৫৬টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এতে এ প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৩৭ লাখ ২৮ হাজার ৩০০ টাকা। জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হয়েছে ১৩ হাজার ৫৮০টি গাড়ি। এতে এ প্রান্তে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৮ লাখ ১৩ হাজার টাকা।
দুই সেতুতে যানবাহনের গতি মোটামুটি স্বাভাবিক আছে। দেশের সব পোশাক কারখানা বন্ধ হয়ে গেলে বাড়ি ফেরা মানুষের চাপ আরও একবার হতে পারে বলে ধারণা কর্তৃপক্ষের। না হলে এ পথ ব্যবহারকারীরা সামান্যতম ভোগান্তি ছাড়াই ঈদে বাড়ি যেতে পারবেন।
ঈদযাত্রায় ৯৮ শতাংশ গণপরিবহন অতিরিক্ত ভাড়া নিচ্ছে
ঈদযাত্রায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ৯৮ শতাংশ গণপরিবহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে দাবি করেছে যাত্রী কল্যাণ সমিতি। বিভিন্ন গণপরিবহনে ঈদ বকশিশের নামে ১২ দিনে ৮৩২ কোটি ৩০ লাখ টাকা আদায় হতে পারে বলেও সংগঠনটি তাদের পর্যবেক্ষণে তুলে ধরেছে।
গতকাল (২৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ পর্যবেক্ষণ তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি দেখতে গণপরিবহনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির উপকমিটির সদস্যরা ২০ মার্চ ঢাকা মহানগরীতে কাজ করেছেন। তারা সড়ক, রেল, নৌ ও আকাশপথে ঈদযাত্রা পরিস্থিতি, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীসেবার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন।
পর্যবেক্ষণ প্রতিবেদনের তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলনে বলা হয়, এবার নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় হবে ৮০ কোটি টাকা; রাজধানীতে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশায় ৬০ কোটি; বিভিন্ন ধরনের রিকশায় ১৬০ কোটি এবং প্রাইভেট কার, জিপ ও মাইক্রোবাসে ২১ কোটি টাকা। এছাড়া সদরঘাটে বিভিন্ন পারাপারে ১০০ কোটি, হিউম্যান হলারে ১৬ কোটি, বাস-মিনিবাসে ৯০ কোটি, ঢাকায় চলাচলকারী বাসে ১২ কোটি, ট্রেনের ছাদে ৮০ লাখ, রাইড শেয়ারিং মোটরসাইকেলে ২৫০ কোটি, রেলে টিকিটবিহীন যাত্রী থেকে সাড়ে ৭ কোটি এবং বিমানে ৩৫ কোটি টাকা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।
মোজাম্মেল হক বলেন, ‘এবারের ঈদযাত্রায় অর্থাৎ ২০ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় ঈদ বাজারসহ নানা প্রয়োজনে বিভিন্ন শ্রেণীর গণপরিবহনে মানুষের ২২ কোটি ৭৪ লাখ ৯০ হাজার ট্রিপ যাতায়াত হতে পারে। ঢাকা থেকে গ্রামের বাড়ি যাবে ১ কোটি ৫০ লাখ মানুষ। তাছাড়া ঈদ বাজারসহ নানা প্রয়োজনে বিভিন্ন গণপরিবহনে বাড়তি ট্রিপ সম্পন্ন হবে। এসব যাত্রীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকারের বিভিন্ন সংস্থার নানামুখী তৎপরতার মধ্যেও এবার ঈদযাত্রায় কেবল ঢাকা ছাড়তেই ৮৩২ কোটি ৩০ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে।’
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, ‘বাস-লঞ্চ ও বিভিন্ন গণপরিবহনের ভাড়া নির্ধারণে চালক, সহকারীর বেতন-ভাতা ও দুই ঈদের বোনাস প্রতিদিনের আদায়কৃত ভাড়ায় ধার্য থাকলেও দেশের কোনো পরিবহনে তা কার্যকর নেই। ফলে এবারের ঈদে ৯৮ শতাংশ গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। পরিবহন মালিকদের বাড়তি মুনাফা লুফে নেয়াসহ নানা কারণে বিভিন্ন শ্রেণীর গণপরিবহন ও ভাড়ায় চালিত প্রাইভেট পরিবহনগুলো একে অন্যের সঙ্গে পাল্লা দিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে। সড়ক ও নৌপথের পরিবহন মালিকদের নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় মনিটরিং ভিজিল্যান্স টিম থাকলেও এসব টিমে যাত্রী প্রতিনিধি না রাখায় যাত্রীর স্বার্থ কেউ দেখছে না।’
সংবাদ সম্মেলনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কিছু সুপারিশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। এর মধ্যে রয়েছে গণপরিবহনে ডিজিটাল ভাড়া আদায় চালু করা, নগদ টাকার লেনদেন বন্ধ করা, সড়ক-মহাসড়কে সিসিটিভি ক্যামেরা পদ্ধতিতে প্রসিকিউশন চালু করা এবং আইনের সুশাসন নিশ্চিত করা।
জেনে নিন বিভিন্ন রুটের ট্রেনে ঈদযাত্রার শিডিউল
ঈদ আসলেই সবার আগে মনে পড়ে ‘স্বপ্নে যাবে বাড়ি আমার…’ জিঙ্গেলটির কথা। চোখের সামনে ভেসে ওঠে যাত্রীবোঝাই ট্রেনের মাঠ-ঘাট পেরিয়ে ছুটে চলার দৃশ্য। যদিও এই সময়ে ভিড় অনেক বেড়ে যায়, তবুও যাত্রীরা ট্রেনকেই নিরাপদ ভ্রমণের মাধ্যম হিসেবে বেছে নেন। তাই টিকিট পেতে চলে প্রচণ্ড প্রতিযোগিতা। যাত্রীদের ভোগান্তি কমাতে রেল কর্তৃপক্ষ প্রায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করেছে। আজ থেকেই শুরু হচ্ছে আগাম টিকিট সংগ্রহের মাধ্যমে ঘরমুখো মানুষের ঈদযাত্রা।
যারা ১৪ মার্চ টিকিট কিনেছেন, তারা আজ থেকে ট্রেনে যাত্রা শুরু করবেন। দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী মোট ১২০টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে ঈদ উপলক্ষে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলবে।
এছাড়া, বিভিন্ন লোকাল, কমিউটার ও মেইল ট্রেনও চলাচল করবে। শিডিউল বিপর্যয় রোধে ঢাকাগামী ৯টি ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।
ঈদযাত্রার জন্য সবচেয়ে বেশি যাত্রী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা করেন। এজন্য স্টেশনে নিরাপত্তার ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে এবং টিকিট কাউন্টারসহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনী উপস্থিত রয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ ঈদযাত্রা সুষ্ঠু করতে আশা প্রকাশ করেছে, সব ট্রেন শিডিউল মেনে চলবে। ঈদে পাঁচটি বিশেষ ট্রেন চালু করা হচ্ছে, এগুলো হলো— চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল, ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল। এর পাশাপাশি ঈদ যাত্রার জন্য ৪৪টি অতিরিক্ত বগি যুক্ত করা হয়েছে।
ঈদযাত্রায় ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে, তবে ঈদের পর এসব ট্রেনের নিয়মিত বন্ধ পুনরায় কার্যকর হবে।
এই সময়ের মধ্যে ঢাকা বিমানবন্দর স্টেশনে একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, চিলাহাটি, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনগুলোর যাত্রাবিরতি থাকবে না। অন্যদিকে, সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানাবাদ, রূপসী বাংলা এক্সপ্রেস এবং নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকার শহরতলী প্ল্যাটফরম থেকে যাত্রা শুরু করবে।
টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি চলবে। এ জন্য রেলওয়ে, জিআরপি, আরএনবি, বিজিবি ও র‌্যাবের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করবেন। চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।
এবারের ঈদযাত্রায় কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন ২৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু করা হবে না।
বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে টিকিট দেওয়া হবে না। ঈদের ১০ দিন আগে এবং ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুন কার সংযোজন করা হবে না।
ঈদের ফিরতি টিকেট ৩ এপ্রিল থেকে সংগ্রহ করা যাবে। ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চ থেকে যথাক্রমে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে।
বিটি/ আরকে
ঈদে টানা ৯ দিন ছুটির সুযোগ
ঈদুল ফিতরে টানা নয় দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। মানুষের যাতায়াতের সুবিধার জন্য আগামী ৩ এপ্রিল নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করতে যাচ্ছে সরকার।
জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ৩ এপ্রিল নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব করেছে। বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রস্তাবটি পাসের জন্য উত্থাপন করা হবে।
আগামী ৩১ মার্চ রোজার ঈদ হতে পারে এমনটা হিসাব করে ২৯, ৩০ ও ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল পাঁচ দিন ঈদের সরকারি ছুটি নির্ধারণ করা আছে। এই ছুটি শুরুর আগে ২৮ মার্চ শুক্রবার শবে কদরের ছুটি। এই হিসাবে ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
ছুটি শেষে আগামী ৩ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলার কথা ছিল। ৪ ও ৫ এপ্রিল শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি।