ঈদের ছুটি – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
আসন্ন শবে কদর ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির সময়েও তৈরি পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১০ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, সরকারি নির্বাহী আদেশে ১৮ মার্চ বুধবার ছুটি ঘোষণা করা হলেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ এবং রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখতে ঢাকার মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্প সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো ১৮ ও ১৯ মার্চ (বুধবার ও বৃহস্পতিবার) খোলা থাকবে।

এ সময় ব্যাংকগুলোর অফিস কার্যক্রম সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। তবে গ্রাহকদের লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। যোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে।

এছাড়া সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা ও বুথগুলোকে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।

বিটি/ আরকে

টানা ১০ দিনের ছুটি শেষে খুলছে দেশের অফিস আদালত
১০ দিনের ঈদুল আজহার ছুটি শেষে আজ রবিবার খুলছে দেশের সব সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ইতিমধ্যে রাজধানীসহ নিজ নিজ কর্মএলাকায় ফিরতে শুরু করেছে দেশের মানুষ।

এর আগে গত ৪ জুন ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। সেই হিসাবে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি কাটান সরকারি চাকরিজীবীরা। গত ৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।

কয়েকদিন ধরে সদরঘাট, বাস ও রেল স্টেশনে দেখা যাচ্ছে রাজধানীতে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়। যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী দূর-দূরান্তে ঈদ উদযাপন করতে গেছেন, তাঁরা গতকাল শনিবারের মধ্যেই রাজধানীতে এসে পৌঁছেছেন। তবে রাজধানী এখনো তার পুরনো রূপে ফেরেনি।

প্রথমে ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিন ছুটি দিয়েছিল সরকার। পরে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

প্রথমবারের মতো টানা ১০ দিনের ছুটি দিতে এরই মধ্যে গত ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রেখেছিল সরকার।

ঈদের টানা ১০ দিনের ছুটির আমেজে দেশ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার (৫ জুন) থেকে টানা ১০ দিনের ঈদের ছুটি শুরু হয়েছে। মহাসড়কে গতকাল থেকেই শুরু হয়েছে ঈদযাত্রা আর পরিচিত যানজট।

গত ৬ মে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া ঈদের আগে দুই শনিবার অফিস চালু রাখারও সিদ্ধান্ত হয়। এর ফলে এবার ঈদে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা ছিল। ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি ছিল।

এদিকে, এরই মধ্যে ঈদুল আজহা উপলক্ষে বাস, লঞ্চ ও ট্রেনে ঘরমুখো মানুষ বাসায় ফিরে যাচ্ছেন। গতকাল দুপুর থেকেই বাস কাউন্টার, রেলস্টেশন, লঞ্চ ঘাটে বাড়তে শুরু করে ভিড়।

ঈদুল আজহা উপলক্ষে বুধবার (৪ জুন) থেকে শুরু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের ঈদ স্পেশাল সার্ভিস। যা চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।

ঈদের ছুটির মধ্যে যে কয়দিন খোলা ব্যাংক
ঈদের ছুটির মধ্যে আগামী ৫, ১১ ও ১২ জুন সীমিত পরিসরে  খোলা থাকবে তফসিলি ব্যাংক। শিল্প-রপ্তানি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের লেনদেনের সুবিধার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

রোববার (২৫ মে) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহা এর আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং ওই শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেনে সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ৫ জুন সরকারি ছুটির দিন সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত করবে।

৫ জুন অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

আরও বলা হয়, ঔষধ শিল্প খাতসহ আমদানি ও রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান ও গ্রাহকদের গুরুত্বপূর্ণ ও বৈদেশিক লেনদেন সম্পাদনের লক্ষ্যে ১১ জুন ও ১২ জুন সরকারি ছুটির দিন ব্যাংকের স্বীয় বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

এই দুই দিনও অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীগণ বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঈদের আগের দুই শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা
ঈদের আগের দুই শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ১১ ও ১২ জুন নিবার্হী আদেশে ছুটি থাকায় ১৭ ও ২৪ মে ঈদের আগের এই দুই শনিবার সাপ্তাহিক ছুটির দিনে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

বুধবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকার আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করেছে। ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং উল্লিখিত সাপ্তাহিক ছুটির দিন (১৭ মে ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা রয়েছে।

এমন পরিস্থিতিতে, ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে আজ ৭ মে দুপুরে ১০ দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

তাতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন বুধ ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করলো।

ঈদুল আজহায় ১০ দিন ছুটি পাচ্ছে দেশবাসী
আবারও দীর্ঘ ছুটি পাচ্ছে দেশবাসী। ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন সরকারি ছুটি থাকবে বলে জানা গেছে।

আজ (৬ মে) মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

প্রেস সচিব জানিয়েছেন, কেবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহায় ১০ দিনের ছুটি থাকবে। তবে আগামী ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে।

এছাড়া আজ সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

ঈদের ছুটি শেষে খুলেছে আর্থিক প্রতিষ্ঠানসহ সব অফিস-আদালত
পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষে আজ রোববার খুলছে অফিস-আদালত ও আর্থিক প্রতিষ্ঠান। সচিবালয় ও অন্যান্য সরকারি অফিস খোলার পাশাপাশি খুলছে ব্যাংক ও পুঁজিবাজার।

একটানা নয় দিন বন্ধ থাকার পর রোববার সকাল ১০টা থেকে আগের মতো ব্যাংকের লেনদেন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। অন্যদিকে পুঁজিবাজারের লেনদেন চলবে সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত।

এবার ঈদুল ফিতর উদযাপিত হয় ৩১ মার্চ (সোমবার)। এ বছর ঈদের আগে ও পরে মিলিয়ে পাঁচ দিন সরকারি ছুটি ছিল।

কিন্তু ঈদযাত্রার সুবিধার কথা ভেবে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। আর ৪ ও ৫ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় টানা নয় দিন ছুটি উপভোগ করতে পেরেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বিটি/ আরকে

ঈদের ছুটি কাটিয়ে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
ঈদের ছুটি শেষে রাজধানীতে গণপরিবহন স্বাভাবিকভাবে চলতে শুরু করেছে। যার মধ্যে রয়েছে মেট্রোরেল এবং বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেন। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিশেষ ঘোষণায় জানায়, ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে মেট্রোরেল শুধুমাত্র ঈদের দিন বন্ধ থাকবে। অন্যান্য দিনগুলোতে মেট্রোরেল স্বাভাবিকভাবে চলবে।

অন্যদিকে, ঈদের আগে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, ঈদের দিন সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের আগে সব ট্রেনের ডে-অফ বাতিল করা হয়েছিল, এবং ঈদের পর তা পুনরায় কার্যকর হবে।

ঢাকা রেলওয়ে স্টেশনে জানা গেছে, দিনের প্রথম ট্রেন হিসেবে পর্যটক এক্সপ্রেস ভোর ৬টা ১৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।

এদিকে, মেট্রোরেলের প্রথম ট্রিপ সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছাড়ে, এবং প্রথম ট্রেনটি মতিঝিল থেকে সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের দিকে ফিরে আসে।

বিটি/ আরকে

৯দিন ছুটির আগে ২৭ মার্চ ব্যাংকের শেষ লেনদেন
টানা ৯দিন ছুটির আগে আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ব্যাংকের শেষ লেনদেন। শেষ ব্যাংকিং লেনদেন হওয়ায় ব্যাংকগুলোয় বেশ ভিড় থাকবে বলে জানিয়েছেন ব্যাংকাররা। বিশেষ ব্যবস্থায় গার্মেন্ট এলাকাগুলোয় সীমিত সময়ের জন্য ব্যাংকগুলোর কিছু শাখা খোলা থাকবে শনিবার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

ঈদের ছুটিতে এটিএম বুথ, অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা সার্বক্ষণিকভাবে খোলা থাকবে।

ব্যাংক থেকে নগদ টাকা তোলা, ঋণের অর্থ ছাড় করা, রেমিট্যান্সের ডলার ভাঙানো, সঞ্চয়পত্র ভাঙানো, মুনাফা উত্তোলনসহ সব ধরনের ব্যাংকিং কাজ আজ করা যাবে। এজন্য ব্যাংকগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। কলমানিসহ কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়ে টাকার জোগান বাড়িয়েছে। ঈদের আগে গ্রাহকদের টাকা দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে তারল্যের জোগান দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকির কারণে বরাবরের মতো এবারও কলমানি মার্কেটে সুদের হার বেশি বাড়তে পারেনি। এখনো সুদের হার ১০ থেকে ১২ শতাংশের মধ্যে রয়েছে।

ব্যাংকগুলোয় নগদ টাকার বেশি চাহিদা থাকলেও কলমানির সুদের হার আগের মতোই স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপকরা। কারণ, ব্যাংকগুলো গ্রাহকদের নগদ টাকার চাহিদা মেটাতে আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি রেখেছে।

৯ দিনের ছুটিতে আর্থিক লেনদেন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
ঈদের ছুটির ৯ দিনে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ছুটির ওই দিনগুলোতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে, তাই গ্রাহকদের লেনদেন নির্বিঘ্ন  করতে এটিএম বুথে যথেষ্ট টাকা রাখার ব্যবস্থা করা হবে। এছাড়া পয়েন্ট অব সেলস (পিওএস), অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সার্বক্ষণিক চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদে ব্যাংকগুলোকে এটিএম, পিওএস, কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং এবং এমএফএসে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি, এটিএম বুথে সার্বক্ষণিক সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংকের কর্মকর্তাদের বুথ পরিদর্শন করতে বলা হয়েছে। গ্রাহকদের সুরক্ষার জন্য পিওএস এবং কিউআর কোডের সেবা সচল রাখা, এবং জালিয়াতি রোধে সতর্কতা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, কার্ডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখতে হবে, এবং এমএফএসে পর্যাপ্ত নগদ সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া, গ্রাহকদের হয়রানি রোধে ব্যবস্থা এবং হেল্পলাইন সহায়তা প্রদান নিশ্চিত করার কথাও বলা হয়েছে।