ওসমান হাদি – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম
ওসমান হাদি হত্যার মূল ২ আসামি ভারতের মেঘালয়ে পালিয়েছেন: ডিএমপি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনার মূল দুই আসামি ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, হত্যাকাণ্ডের পরপরই পূর্বপরিকল্পনা অনুযায়ী সীমান্ত পাড়ি দিয়ে তারা ভারতের মেঘালয় রাজ্যের তুরা শহরে পৌঁছান।
রোববার (২৮ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, এ ঘটনায় দেশে এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির তদন্ত শেষ পর্যায়ে আছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দেওয়া হবে।
ডিএমপি জানায়, হত্যাকাণ্ডের মূল ‘শুটার’ ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ এবং তার সহযোগী মোটরসাইকেলচালক মো. আলমগীর শেখ ঘটনার পরপরই ঢাকা ছাড়েন।
তারা প্রথমে সিএনজিচালিত অটোরিকশায় আমিনবাজার যান। সেখান থেকে মানিকগঞ্জের কালামপুর হয়ে একটি প্রাইভেটকারে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে চিহ্নিত করার আগেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হন।
সংবাদ সম্মেলনে বলা হয়, হালুয়াঘাটের মুন ফিলিং স্টেশনের আগে ফিলিপ ও সঞ্জয় নামের দুই ব্যক্তি তাদের গ্রহণ করেন। ফিলিপ তাদের সীমান্ত পার করে ভারতে পুত্তি নামের এক ব্যক্তির কাছে হস্তান্তর করেন। পুত্তি তাদের সামি নামের এক ট্যাক্সিচালকের গাড়িতে তুলে দেন। ওই চালক তাদের মেঘালয় রাজ্যের তুরা শহরে পৌঁছে দেন।
ডিএমপি আরও জানায়, মেঘালয় পুলিশের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ করে জানা গেছে, আসামিদের পালাতে সহায়তাকারী পুত্তি ও সামি সেখানে গ্রেপ্তার হয়েছেন।
ডিএমপি জানায়, হত্যাকাণ্ডের পরিকল্পনা, অস্ত্র লুকানো এবং আসামিদের পালাতে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির, মা আসিফা বেগম, স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং বান্ধবী মারিয়া আক্তার লিমা। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। সরকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার বিচার করার ঘোষণা দিয়েছে। সে লক্ষ্যেই আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হবে।
বিটি/ আরকে
বিপিএলের শুরুতেই শহীদ ওসমান হাদিকে স্মরণ
বিপিএলের ১২তম আসর শুরু হয়েছে আজ। এবারের বিপিএলটা শুরু হলো একটু ভিন্নভাবে। বিপিএলের শুরুতেই শহীদ ওসমান হাদিকে সম্মান জানানো হলো ভিন্নভাবে। শুরুর দিনে তাকে উৎসর্গ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বিপিএলের শুরুতে আজ মুখোমুখি সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সেই ম্যাচের শুরুতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হাজির ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ আরও অনেকে।
বিপিএল শুরুর ঠিক আগে ওসমান হাদি স্মরণে এক মিনিট নিরবতা পালনের আহ্বান করা হয়। ঠিক তখনই রাজশাহী তারকা মুশফিকুর রহিমকে দেখা যায় অন্যভাবে। তিনি মোনাজাত ধরে দোয়া করছিলেন তখন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা শেষে বেলুন উড়িয়ে বিপিএলের পর্দা উন্মোচন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিপিএলে আজ আছে দুই ম্যাচ। প্রথম ম্যাচের শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, এরপর গত ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার স্মরণে বিসিবি আগেও ফেসবুক পোস্টে শোকবার্তা জানিয়েছে।
হাদির খুনিকে ভারতে পালানোর ব্যবস্থা করেন এক যুবলীগ নেতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালাতে সহায়তার ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দুই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের একজন ঢাকা মহানগর উত্তর যুবলীগের এক নেতার ভগ্নিপতি আমিনুল ইসলাম।
তদন্তে উঠে এসেছে, হত্যাকাণ্ডের পর শুটার ফয়সাল করিম মাসুদ ও মোটরসাইকেল চালক আলমগীর শেখ ঢাকার বিভিন্ন এলাকা দিয়ে একাধিক যানবাহন পরিবর্তন করে রাতের মধ্যেই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে পৌঁছান। সেখান থেকে অবৈধভাবে ভারতে পালানোর ব্যবস্থা করা হয়।
এই পালানোর পুরো প্রক্রিয়ায় মূল ভূমিকা পালন করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মিরপুর ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পী। তার সহযোগী হিসেবে কাজ করেন তার ভগ্নিপতি আমিনুল ইসলাম।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, ঘটনার কিছুক্ষণ পর তাইজুল ইসলাম তার ভগ্নিপতি আমিনুলকে ফোন করে সীমান্ত এলাকায় থাকা স্থানীয় দালাল ফিলিপ স্নালের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে আমিনুল ফিলিপের কাছে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দ্রুত সীমান্ত পারাপারের ব্যবস্থা করেন। ফিলিপের মাধ্যমেই ফয়সাল ও আলমগীর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেন।
পুলিশের অভিযানে ফিলিপ স্নালের দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে মামলার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, গ্রেপ্তারকৃত আমিনুল ইসলামকে আদালতে হাজির করা হলে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিঙ্গাপুরে হচ্ছে না হাদির জানাজা, হাইকমিশনের দুঃখ প্রকাশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না। সে কারণে দুঃখ প্রকাশ করছে সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানিয়েছে হাইকমিশন।
সিঙ্গাপুর প্রবাসীদের উদ্দেশে বার্তায় উল্লেখ করা হয়, গতকাল রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওসমান হাদি ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তার জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না। এ জন্য হাইকমিশন দুঃখ প্রকাশ করছে। সিঙ্গাপুর প্রবাসী ভাইদের সিঙ্গাপুরের আইনের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানাচ্ছি। আমরা যার যার অবস্থান থেকে বিদেহী আত্মার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করি।
বিটি/ আরকে
মৃত্যুবরণ করেছেন ওসমান হাদি
কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুবরণ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত ৯.৪৫ তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বি়ভিন্ন রাজনৈতিক দল।
ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশে আনা হবে বলে জানা গেছে।
গত শুক্রবার নির্বাচনী প্রচারণা চালানোর পরে গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
সিঙ্গাপুরে ওসমান হাদির অস্ত্রোপচারের সিদ্ধান্ত
সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। পরিবারের সম্মতিতে সেখানে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ।
বৃহস্পতিবার এক বার্তায় তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। একইসঙ্গে হাদির কোনো অনাকাঙ্ক্ষিত পরিণতি হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তার অনুসারীরা।
বার্তায় বলা হয়, ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে৷ বীমা পণ্য
খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চলবে এবং প্রয়োজনে সারা দেশ অচল করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
বার্তায় আরও বলা হয়েছে, খুনি যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে, তবে ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।
বিটি/ আরকে