ক্রেডিট কার্ড – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

ট্রাস্ট ব্যাংক-গ্রামীণফোনের কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করতে চুক্তি
ট্রাস্ট ব্যাংক এবং গ্রামীণফোন সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ট্রাস্ট ব্যাংক- জিপি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করার ঘোষণা দেওয়া হয়।

শুধুমাত্র গ্রামীণফোনের জিপি স্টার (GPSTAR) গ্রাহকদের জন্য ডিজাইনকৃত কার্ডটি গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত করবে এবং তাদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা যেমন ফ্রি জিপি ইন্টারনেট বান্ডেল, ডিসকাউন্ট ও অন্যান্য সুবিধা প্রদানে সহায়ক হবে।

সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী এবং গ্রামীণফোনের চীফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকে ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে স্বাক্ষর করেন ব্যাংকের কার্ড বিভাগের প্রধান মো. মোস্তফা মোশাররফ, এবং গ্রামীণফোনের পক্ষে স্বাক্ষর করেন পার্টনারশীপস এর প্রধান মুনিয়া গনি।

ক্রেডিট কার্ডের ব্যবহার দেশে ও বিদেশে কমে গেছে
বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার দেশে ও বিদেশে কমে গেছে। গত ফেব্রুয়ারিতে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে খরচ করা হয়েছে ২৯৭ কোটি টাকা। যার পরিমাণ আগের মাস জানুয়ারিতে ছিল ৩১৩ কোটি টাকা।সে হিসাবে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে কমেছে ১৬ কোটি টাকা বা ৫ শতাংশের বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের এই প্রতিবেদনে গত ফেব্রুয়ারির ক্রেডিট কার্ড ব্যবহার সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।

একইভাবে বিদেশেও বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ করা হয়েছে ৩৮৪ কোটি টাকা। যার পরিমাণ আগের মাস জানুয়ারিতে ছিল ৪৪৬ কোটি টাকা।সে হিসাবে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে কমেছে ৬২ কোটি টাকা বা ১৬ শতাংশ।

দেশে-বিদেশে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ইস্যু করা ক্রেডিট কার্ডের ব্যবহার সংক্রান্ত প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দেশে-বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার কমলেও ফেব্রুয়ারিতে বাংলাদেশে বসবাসকারী বা ভ্রমণে আসা বিদেশিদের ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে। জানুয়ারিতে বাংলাদেশে অবস্থানকারী বিদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছিলেন ২৫৩ কোটি টাকা। ফেব্রুয়ারিতে সেই খরচ বেড়ে দাঁড়ায় ২৬৮ কোটি টাকায়। সেই হিসাবে এক মাসের ব্যবধানে বাংলাদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বিদেশিদের খরচ বেড়েছে ১৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট কার্ড সংক্রান্ত গত কয়েক মাসের প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে। বাংলাদেশি ক্রেডিট কার্ডের সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে যুক্তরাষ্ট্রে। একইভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশিদের মধ্যে ক্রেডিট কার্ড ব্যবহারকারী সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের কার্ডধারীরা। সে হিসাবে দেশে ও বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে যুক্তরাষ্ট্রের কার্ডধারীদের।

ক্রেডিট কার্ডের লেনদেন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা
বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডের লেনদেন তথ্য নিয়মিতভাবে কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতি মাসের রিপোর্ট এখন থেকে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে জমা দিতে হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বাংলা‌দেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ থেকে এই বিশেষ নির্দেশনা জারি করেছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি লেনদেনের তথ্য অটোমেশন ও সঠিকতার সঙ্গে সংগ্রহ করে মাসিকভিত্তিতে রিপোর্ট করতে হবে। প্রতি মা‌সের রিপোর্ট পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে পাঠাতে হবে। আগামী ১ এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে বিশ্বব্যাপী লেনদেনের একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে কার্ড। বাংলাদেশে ক্রমান্বয়ে কার্ডের ব্যবহার ও চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই বর্ধিত চাহিদার বিষয়টি বিবেচনা করে কার্ড সংক্রান্ত তথ্য আরও বিস্তৃতভাবে সংগ্রহ করা হবে। এতে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যভাণ্ডার আরও সমৃদ্ধ হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, গবেষক এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন এই তথ্য ব্যবহার করে গ্রাহকদের ব্যয় সংক্রান্ত আচরণ বিশ্লেষণ করতে পারবেন। এ ছাড়া সময়োপযোগী বিভিন্ন উদ্ভাবনী পণ্য চালু এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নেও সহায়ক হবে এই তথ্য।

এ লক্ষ্যে কার্ড সেবা প্রদানকারী সব তফসিলি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে কার্ডভিত্তিক প্রতিটি লেনদেনের তথ্য অটোমেশন ও সঠিকতার সঙ্গে সংগ্রহ, সংকলন, সংরক্ষণ ও বিশ্লেষণ করতে হবে। অপারেশনাল ম্যানুয়ালে প্রদত্ত ডাটা টেমপ্লেট অনুযায়ী কার্ড সংক্রান্ত তথ্য মাসিকভিত্তিতে পোর্টালের মাধ্যমে নিয়মিতভাবে পাঠাতে হবে।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ধারা ৪৫ এবং ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩ এর ধারা ৩৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা কোথায় বেশি খচর করছে?
দেশের বাইরে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বিভিন্ন সেবা ও পণ্য কিনে চলতি বছরের অক্টোবর মাসে ৪৯৮ কোটি ৯০ লাখ টাকা খরচ করেছেন। অন্যদিকে বিদেশিরা বাংলাদেশে ১২৯ কোটি টাকার লেনদেন করেছেন ক্রেডিট কার্ডে। ক্রেডিট কার্ডে দেশে-বিদেশে লেনদেন সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন কয়েকটি দেশে। এর মধ্যে শীর্ষে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, আরব আমিরাত, যুক্তরাজ্য ও সিঙ্গাপুর। বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচের সিংহভাগই হয় এ ছয় দেশে।

আগে বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতি মাসে ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য যেতেন এবং দেশটিতে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করতেন। কিন্তু দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে আমূল পরিবর্তন এসেছে। গত সেপ্টেম্বরে থাইল্যান্ডে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছিলেন ৪২ কোটি টাকা। অক্টোবরে এ খরচ একলাফে বেড়ে দাঁড়ায় ৫৭ কোটি টাকায়। ফলে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে দ্বিতীয় স্থানে উঠে আসে দেশটি। সেপ্টেম্বরেও দ্বিতীয় অবস্থানে ছিল ভারত। অক্টোবরে ক্রেডিট কার্ডে ভারতে বাংলাদেশিদের ব্যয় তৃতীয় স্থানে চলে গেছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, আগস্টের পটপরিবর্তনের পর বাংলাদেশিদের জন্য ভ্রমণ-চিকিৎসাসহ অন্যান্য ভিসায় কড়াকড়ির আরোপ করেছে ভারত। যার কারণে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। ফলে দেশটিতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহারও কমে গেছে। এখন চিকিৎসা ও ভ্রমণের জন্য ভারতের পরিবর্তে থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে বেছে নিচ্ছেন বাংলাদেশিরা। এতে করে এসব দেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহারও বেড়েছে।

ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে আওয়ামী লীগের টানা ১৬ বছরের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। সরকার পরিবর্তনের পর থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা বন্ধ রেখেছে ভারত সরকার। ভিসা কবে চালু হবে এ বিষয়ে কোনো আশ্বাস পাওয়া যায়নি। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, এখন যাদের জরুরি প্রয়োজন, শুধু তাদের ভিসা দেওয়া হচ্ছে। কারণ, লোকবল কম। কার্যক্রম স্বাভাবিক হলে এটি (ট্যুরিস্ট ভিসা) শুরু করা সম্ভব হবে। বাংলাদেশ থেকে প্রতি বছরই সর্বোচ্চ সংখ্যক পর্যটক ভারতের কলকাতা, দিল্লি, দার্জিলিং, সিকিম, মেঘালয়, কাশ্মিরসহ বিভিন্ন প্রদেশে যেতেন।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগ দেশের ক্রেডিট কার্ড ইস্যুকারী ৪৪টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য নিয়ে প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে দেশের অভ্যন্তরে ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের এবং দেশের ভেতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে দেশে-বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। দেশের অভ্যন্তরে এক মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ১৯৭ কোটি টাকা বা প্রায় সাড়ে ৭ শতাংশ। আর বিদেশে খরচ বেড়েছে ৭৮ কোটি টাকা বা সাড়ে ১৮ শতাংশের বেশি।

গত অক্টোবরে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে খরচ করা হয়েছে ২ হাজার ৮৬৬ কোটি টাকা। গত সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ২ হাজার ৬৬৯ কোটি টাকা। আর অক্টোবরে বিশ্বের বিভিন্ন দেশে ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা খরচ করেছেন ৪৯৯ কোটি টাকা। সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ৪২১ কোটি টাকা। বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের সর্বোচ্চ ব্যবহার এখন যুক্তরাষ্ট্রে। অক্টোবরে দেশটিতে খরচ হয়েছে ৮৪ কোটি টাকা, সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ৭৭ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৭ কোটি টাকা বা সোয়া ৮ শতাংশের বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে যত অর্থ খরচ করেন, তার ২৮ শতাংশের বেশি বা প্রায় এক–তৃতীয়াংশ খরচ হয় যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে। অক্টোবরে বিদেশে খরচ হওয়া ৪৯৯ কোটি টাকার মধ্যে ১৪১ কোটি টাকায় খরচ হয়েছে এই দুই দেশে। ক্রেডিট কার্ডে খরচের দিক থেকে তৃতীয় স্থানে ছিল ভারত। দেশটিতে অক্টোবরে বাংলাদেশিরা খরচ করেছেন ৫৪ কোটি টাকা, যা আগের মাসের চেয়ে চার কোটি টাকা বেশি।

বিদেশে ক্রেডিট কার্ডে খরচের দিক থেকে থাইল্যান্ডের পর বড় প্রবৃদ্ধি হয়েছে সিঙ্গাপুরে। দেশটিতে অক্টোবরে বাংলাদেশিরা খরচ করেছেন ৪৩ কোটি টাকা, সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ৩০ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে দেশটিতে ক্রেডিট কার্ডে খরচ ১৩ কোটি টাকা বেড়েছে।

এদিকে দেশে-বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে। গত অক্টোবরে বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা ক্রেডিট কার্ডে ১২৯ কোটি টাকা খরচ করেছেন। সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ১১১ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে বিদেশিদের খরচ বেড়েছে ১৮ কোটি টাকা বা সোয়া ১৬ শতাংশ। এ দেশে বিদেশিরা ক্রেডিট কার্ডের ব্যবহার সবচেয়ে বেশি করেন নগদ অর্থ উত্তোলনে। অক্টোবরে ১২৯ কোটি টাকা খরচের মধ্যে ৪৭ কোটি টাকায় বিদেশিরা নগদে উত্তোলন করেছেন।

বিটি/ আরকে