গণহত্যা মামলা – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

আইসিজে রায় ঘিরে রোহিঙ্গাদের প্রত্যাশা: ৯ বছরের অপেক্ষা
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর ভয়াবহ অভিযানের মুখে ভিটেমাটি, স্বজন ও শেকড় হারিয়ে জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন মাস্টার তোহা। তারেকুর রহমান, কক্সবাজার ||।

বর্তমানে তিনি কক্সবাজারের উখিয়া কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের সি-৭ ব্লকে বসবাস করছেন।

দীর্ঘ ৯ বছর ধরে তিনি নিজ মাতৃভূমিতে নিরাপদে ফিরে যাওয়ার স্বপ্ন লালন করছেন। ৯ বছরের অপেক্ষা, বিচার চান ভুক্তভোগীরা। এরপর কেটে গেছে প্রায় ৯ বছর।

শুধু তোহা নয়, তার মতো ক্যাম্পের হাজারও রোহিঙ্গার দৃষ্টি এখন নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের দিকে।

আগামী ১৯ নভেম্বর আদালত মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করবেন। নেদারল্যান্ডসের স্থানীয় সময় সকাল ১০টায় এবং বাংলাদেশ সময় দুপুর ৩টায় এই রায় সরাসরি সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে। তাদের কেউ হারিয়েছেন পরিবারের সদস্য, কেউ হারিয়েছেন ভিটা ও জীবিকার অবলম্বন।

রোহিঙ্গাদের কাছে এই রায় কেবল আইনি সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিনের নির্যাতন ও বাস্তুচ্যুতির বিরুদ্ধে ন্যায়বিচার পাওয়ার একটি বড় সুযোগ। তারা চান, মিয়ানমার যেন তাদের ওপর সংঘটিত নৃশংসতার দায় স্বীকার করে এবং আন্তর্জাতিক চাপের মুখে পড়ে দ্রুত প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করে। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস-এর নেতা ডাক্তার জুবায়ের বলেন, মিয়ানমারের জুলুম-নির্যাতন ও দেশত্যাগে বাধ্য হওয়ার ক্ষত তারা এখনো বয়ে বেড়াচ্ছেন। তিনি ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আন্তর্জাতিক আদালতের হস্তক্ষেপে যেন দ্রুত এবং নিরাপদ প্রত্যাবাসন সম্ভব হয়, সেজন্য বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে চাপ দিতে হবে। তিনি বলেন, “আন্তর্জাতিক আদালতের রায়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি দিয়েই বিষয়টি শেষ করা যাবে না। ২০১৭ সালে রাখাইনে হত্যা, ধর্ষণ, নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগসহ ব্যাপক নৃশংসতার অভিযোগ ওঠে মিয়ামারের বিরুদ্ধে। তবে, তাদের প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে। ক্যাম্পে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা অনেক শিশু-কিশোরের কাছে মাতৃভূমি মিয়ানমার এখন অনেকটাই অচেনা।

তবে মাস্টার তোহার মতো অনেক রোহিঙ্গা মনে করেন, রায় হলেই যে সব সমস্যার তাৎক্ষণিক সমাধান মিলবে, তা নয়। তিনি জোর দিয়ে বলেন, কেবল দোষীদের শাস্তি দিলেই বিষয়টি শেষ হয়ে যায় না। মিয়ানমারকে তাদের বসবাসের উপযোগী করতে হবে এবং ভবিষ্যতে যেন কোনো নির্যাতন না হয়, তার নিশ্চয়তা দিতে হবে। রোহিঙ্গাদের বড় একটি দাবি হলো নাগরিক অধিকার ও জীবনের নিরাপত্তা। বালুখালী ১৯ নম্বর ক্যাম্পের বাসিন্দা আবদুল্লাহ হাসান ও সালেহা বেগম জানান, তারা ২০১৭ সালের সেই ভয়াবহ স্মৃতির বিচার চান। একই ক্যাম্পের মাঝি শামশুল আলম বলেন, আইসিজের বিচার প্রক্রিয়ায় তারা আশাবাদী, তবে মিয়ানমারকে চাপ প্রয়োগের মাধ্যমে বিশ্বনেতাদের কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন। তিনি বলেন, “আমরা আশা করি, ন্যায় বিচার পাব। আমরা চাই, মিয়ানমারকে আমাদের বসবাসের উপযোগী করা হোক। ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের অনেকে এখনো ২০১৭ সালের সেই ভয়াবহ দিনের স্মৃতি বহন করছেন। আমি আশা করছি, গণহত্যার দায়ে মিয়ানমারকে জবাবদিহিতার আওতায় আনা হবে। আমরা দেশে ফিরে পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চাই। ”।

কুতুপালং ক্যাম্পের করিম উল্লাহ ও নূর বেগমের মতো অনেকেই মনে করেন, পূর্ণ নাগরিকত্ব ও নিরাপত্তা ছাড়া মিয়ানমারে ফিরে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তাদের দাবি, বিশেষ করে নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। ক্যাম্পের তরুণ প্রজন্মের মধ্যেও দেখা দিয়েছে ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ। লম্বাশিয়া ক্যাম্পের হেলাল উদ্দিন বলেন, তারা আর রাষ্ট্রহীন পরিচয়ে বাঁচতে চান না, বরং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই নাগরিক অধিকার ও স্থায়ী সমাধান জরুরি। বালুখালী ক্যাম্পের আবু বক্কর জানান, ক্যাম্পে পড়াশোনা ও কাজের সুযোগ না থাকায় তারা একপ্রকার অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

উল্লেখ্য যে, ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এখন পুরো বিশ্বের নজর এই রায়ের ওপর। ক্যাম্পের বাসিন্দারা এখন কেবল একটি রায়ের অপেক্ষায় নেই, বরং তারা একটি মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবনের প্রত্যাশায় দিন গুনছেন। রায় ঘিরে উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে আশায় দিন গুনছেন রোহিঙ্গারা। সঠিক বিচার পাওয়ার জন্য বাংলাদেশসহ যারা সহযোগিতা করছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ”।