গবেষণা – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

ধানের নতুন ক্ষতিকারক ব্যাকটেরিয়া শনাক্ত করলেন নোবিপ্রবি গবেষকরা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের গবেষক দলটি ধানের দানা বিবর্ণকারী রোগ সৃষ্টিকারী একটি নতুন ব্যাকটেরিয়া প্রজাতি শনাক্ত করেছেন। বাংলাদেশের গৌরবময় নামানুসারে এই ব্যাকটেরিয়াটির নামকরণ করা হয়েছে ‘Pantoea bangladeshensis NSTU24’। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্টিফিক রিপোর্টস’-এ প্রকাশিত এই গবেষণালব্ধ ফলাফল দেশের কৃষি খাত ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গবেষণাটির সূত্রপাত হয় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। সে সময় উত্তরবঙ্গের রাজশাহীর তানোর উপজেলায় ধানের দানা বিবর্ণ হওয়ার রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সেখান থেকে আক্রান্ত ধানের নমুনা সংগ্রহ করে প্রাথমিক কাজ শুরু করেন কৃষি বিভাগের শিক্ষার্থী অর্ণব গোস্বামী। পুরো বিষয়টি তত্ত্বাবধান করেন কৃষি বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেল এবং সহকারী অধ্যাপক ড. পীযূস কান্তি ঝাঁ।

গবেষণার শুরুতে স্থানীয় ধানের নমুনায় Burkholderia গোত্রীয় ব্যাকটেরিয়া থাকতে পারে বলে ধারণা করেছিলেন বিজ্ঞানীরা। কিন্তু ল্যাবরেটরিতে প্যাথোজেনিসিটি টেস্ট করার পর সাতটি কলোনি থেকে পাওয়া ব্যাকটেরিয়ার জিনগত বিশ্লেষণে দেখা যায়, এগুলো আসলে Pantoea গণের অন্তর্ভুক্ত। এই পর্যায়ে ঢাকার ডিএনএ সলিউশন লিমিটেডের গবেষক মাকসুদুর রহমান নায়েম, নোবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের এ বি জেড নাইমুর রহমান এবং প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের অংকন দত্ত পুরো প্রক্রিয়ায় কারিগরি সহায়তা প্রদান করেন। ব্যাকটেরিয়াটির সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিং (WGS) নিশ্চিত করে যে এটি বিজ্ঞানজগতের জন্য সম্পূর্ণ নতুন একটি প্রজাতি। সবশেষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. তোফাজ্জল ইসলামের নির্দেশনায় গবেষণার চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করা হয়।

আন্তর্জাতিকভাবে নতুন এই প্রজাতির স্বীকৃতি আদায় ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। আন্তর্জাতিক ব্যাকটেরিওলজিক্যাল নামকরণ বিধিমালা বা আইসিএনপি (ICNP) অনুযায়ী, নতুন প্রজাতি হিসেবে স্বীকৃত হতে হলে ব্যাকটেরিয়াটিকে বিশ্বের অন্তত দুটি স্বীকৃত কালচার কালেকশন সেন্টারে সংরক্ষণ করা বাধ্যতামূলক। দীর্ঘ প্রক্রিয়া শেষে নিউজিল্যান্ডের আইসিএমপি (ICMP) এবং বেলজিয়ামের বিসিসিএম/এলএমজি (BCCM/LMG) সেন্টারে এই ব্যাকটেরিয়াটি সংরক্ষণ করা সম্ভব হয়।

এ প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ অনুমতিপত্র (PIC, MAT ও IRCC) সংগ্রহের প্রয়োজন ছিল। এক্ষেত্রে তৎকালীন অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম এবং উপসচিব আমিরুল কায়সার গবেষকদের গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করেন। এ ছাড়াও গবেষণাপত্রটি চূড়ান্ত করতে অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান শান্ত সহায়তা করেছেন।

আর্থিক সীমাবদ্ধতার বিষয়টি ছিল এই গবেষণার অন্যতম বড় বাধা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) দুইবার প্রকল্প প্রস্তাব জমা দেওয়া সত্ত্বেও কোনো অর্থায়ন পাওয়া যায়নি। প্রতিকূলতা সত্ত্বেও নিজস্ব অর্থায়নে অর্ণব গোস্বামী গবেষণার প্রাথমিক ল্যাবরেটরি কার্যক্রম সম্পন্ন করেন। গবেষকদের মতে, এই নতুন ব্যাকটেরিয়াটির বৈশিষ্ট্য শনাক্তকরণ ভবিষ্যতে ধান গবেষণা ও রোগ প্রতিরোধী জাত উদ্ভাবনে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।

গবেষণা থেকে আবিষ্কার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী গবেষণা সামিট অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সফলভাবে ‘জেউআরএস রিসার্চ সামিট অ্যান্ড ফ্রেশারস রিসিপশন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে, যা শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

গত ৫ জুলাই শনিবার “From Curiosity to Discovery : Empowering Undergraduate Research” প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর সিনেট ভবনে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে ১৫টিরও অধিক বিশ্ববিদ্যালয়ের ১৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি (জেউআরএস) কর্তৃক আয়োজিত এই সামিটে বক্তারা গবেষণার গুরুত্ব, উচ্চশিক্ষার প্রস্তুতি এবং গবেষণা পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. এম. মাহফুজুর রহমান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য নির্ভর করে গবেষণার বিস্তার ও গভীরতার উপর। তিনি শিক্ষার্থীদের জন্য জার্নাল অ্যাক্সেস, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠা ও গ্রন্থাগার আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে কুইজ কম্পিটিশন, গবেষণা প্রস্তাব উপস্থাপন ও সর পোস্টার প্রদর্শনী ছিল প্রধান আকর্ষণ।

জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরিতে কুইজ এবং পোস্টার প্রেজেন্টেশন ও গবেষণা প্রস্তাব উপস্থাপনে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

জেউআরএস-এর সভাপতি মো. আল আমিন বিজয় এবং সাধারণ সম্পাদক হাসিবুল হাসান ইমন সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং গবেষণায় তরুণদের অংশগ্রহণের আহ্বান জানান। এই সামিট একাডেমিক এবং ইন্ডাস্ট্রির মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করেছে।

বিটি/ আরকে

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যৌথ ‘রিসার্চ সেমিনার’ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির (ডিইউআরএস) প্রায় ১০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির (জেইউআরএস) আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৩০ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের গ্যালারিতে সকাল ১০টা থেকে শুরু হয় ‘রিসার্চ সেমিনার’।

সেমিনারে সভাপতিত্ব করেন জেইউআরএস সভাপতি আল আমিন বিজয় এবং বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ও জেইউআরএস’র উপদেষ্টা মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন ডিইউআরএস সভাপতি ফাহিম হাসান মাহদি এবং বাংলাদেশ রিসার্চ সোসাইটির (বিডআরএস) পরিচালক সাইফুল্লাহ সাদেক।

দুপুরের খাবার ও নামাজ বিরতির পর আয়োজনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় “রিসার্চ স্টর্ম ওভার টি”। এ অধিবেশনে আলোচনায় উঠে আসে গবেষণার বাস্তবতা, তরুণদের অংশগ্রহণ, ও ভবিষ্যৎ সম্ভাবনা। অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

দিনব্যাপী এ আয়োজন প্রমাণ করে, গবেষণা শুধু একাডেমিক ক্ষেত্রেই নয়, সম্পর্ক, সহযোগিতা ও উদ্ভাবনের ক্ষেত্রেও একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন বিজয় বলেন, বাংলাদেশে গবেষণা বিপ্লব ঘটাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং সে লক্ষ্য নিয়েই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটিগুলো একযোগে কাজ করে যাচ্ছে।

সেমিনারে বিভিন্ন গবেষণামূলক চিন্তা ও ধারণা তুলে ধরা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সামাজিক বিজ্ঞান, জনস্বাস্থ্য, নগর পরিকল্পনা ও বিভিন্ন শাখায় চলমান গবেষণা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।