গুরুদাসপুর – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি
নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) মধ্যরাত আড়াইটার দিকে উপজেলার চৌদ্দমাথা এলাকায় অবস্থিত দলটির কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলেও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিকট বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে ধাওয়া করলেও দুর্বৃত্তরা দ্রুত এলাকা ত্যাগ করে। চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন জানান, এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে বুধবার বিকেল ৩টায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থল থেকে দুটি ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।