চাল আমদানি – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

ভারত থেকে আরও ২ লাখ টন চাল আমদানির অনুমতি
বাংলাদেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে এবং মজুত বাড়াতে ভারত থেকে বেসরকারিভাবে আরও ২ লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। ঢাকার এই সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের চালকল মালিক ও রপ্তানিকারকরা। তারা বলছেন, এর ফলে পূর্ব ও দক্ষিণ ভারতের ব্যবসায়ীদের জন্য রপ্তানির নতুন সুযোগ তৈরি হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় মিল মালিকদের বরাত দিয়ে পিটিআই জানায়, বাংলাদেশ সরকার ২৩২টি বেসরকারি প্রতিষ্ঠানকে এই ২ লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে। আমদানিকারকরা আগামী ১০ মার্চ ২০২৬ পর্যন্ত এই চাল বাংলাদেশে আনতে পারবেন।

মূলত সাম্প্রতিক বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং অভ্যন্তরীণ বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাংলাদেশ মোট ৯ লাখ টন চাল আমদানির উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ৫ লাখ টন বেসরকারিভাবে এবং বাকি ৪ লাখ টন সরকারিভাবে আমদানি করা হবে। নতুন অনুমোদিত ২ লাখ টন চাল ওই পরিকল্পনারই অংশ।

ভারতীয় চাল রপ্তানি ফেডারেশনের (আইআরইএফ) সভাপতি প্রেম গার্গ পিটিআইকে বলেন, “ঐতিহ্যগতভাবে বাংলাদেশ ভারতের চালের নিয়মিত ক্রেতা। ভৌগোলিক নৈকট্য এবং প্রতিযোগিতামূলক দামের কারণে ভারতের চাল বাংলাদেশের জন্য সুবিধাজনক। এই সিদ্ধান্তের প্রাথমিক সুবিধাভোগী হবেন অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা।”

জয় বাবা বাকেশ্বর চাল মিলের পরিচালক রাহুল খৈতান বলেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে, বিশেষ করে সিদ্ধ চালের দাম অনেক বেড়ে গেছে। এ কারণেই ওখানকার সরকার নতুন করে আমদানির অনুমতি দিয়েছে। এটি ভারতীয় চালকল মালিকদের জন্য রপ্তানির বড় সুযোগ।”

ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে বর্তমানে ভারতের সাদা চালের দাম প্রতি টনে ৩৫১ থেকে ৩৬০ ডলার। অন্যদিকে পাকিস্তানের চালের দাম পড়ছে ৩৯৫ ডলার। সাশ্রয়ী দাম এবং দ্রুত পরিবহনের সুবিধার কারণে ভারত এখনো বাংলাদেশের সবচেয়ে বড় চাল আমদানির উৎস হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।

বিটি/ আরকে

বেনাপোল বন্দর দিয়ে চার মাস পর চাল আমদানি
দেশের বাজারে চালের দাম বৃদ্ধি রোধ করতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানির অনুমতি দেওয়ায় চার মাস বন্ধ থাকার পর আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। এতে করে দেশের বাজারে চালের দাম কমে আসবে বলে দাবি আমদানিকারকদের। তবে শুল্ক না কমানোয় খুব বেশি চাল আমদানি হবে না বলেও জানিয়েছেন তারা। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টা পর্যন্ত ভারতীয় ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।

বেনাপোল বন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাজি মুসা করিম অ্যান্ড সন্স-এর স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, গত মঙ্গলবার থেকে ভারতীয় ৯ ট্রাকভর্তি ৩১৫ মেট্রিক টন মোটা চাল আমদানির জন্য ভারতের পেট্রাপোল বন্দরে অপেক্ষায় ছিল। ওই চালটি আজ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। পেট্রাপোল বন্দরে আরো চালবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। বেনাপোল কাস্টমসে বিল অব এন্ট্রি জমা দিয়ে ওই চাল ছাড় করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

বেনাপোল স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন, ‘চার মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার থেকে আবারও ভারতীয় চাল আমদানি শুরু হয়েছে। বন্ধের পর শুরুর প্রথম দিনে ৯ ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আরও অনেক ট্রাক চাল ঢোকার অপেক্ষায় রয়েছে।’

বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধকেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, চলতি বছরের ১৫ এপ্রিল এ বন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি হয়। বৃহস্পতিবার থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে। এদিন ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন ভারতীয় চাল আমদানি হয়েছে। আমদানিকৃত চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত সনদ প্রদান করা হবে যাতে দ্রুত ছাড়করণ নিতে পারে।

বিটি/ আরকে

৯ মাসে চাল আমদানি ২৯০০ শতাংশের বেশি
বাংলাদেশে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে চাল আমদানি ব্যাপক হারে বেড়েছে। সরকারের পক্ষ থেকে খাদ্য মজুত বাড়ানো ও বাজার স্থিতিশীল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ দেশে অর্থনৈতিকভাবে উচ্চ মুদ্রাস্ফীতির চাপ অনুভূত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে চাল আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৪৯২.৪ মিলিয়ন ডলারে, যেখানে আগের বছর একই সময়ে তা ছিল মাত্র ১৬.৪ মিলিয়ন ডলার—অর্থাৎ ২,৯০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে এ হার ছিল ২০৫১ শতাংশ।

খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, গত বছর তিন দফা ভয়াবহ বন্যা দেশের প্রধান ধান উৎপাদনকারী অঞ্চলে বিপর্যয় সৃষ্টি করে। এর ফলে খাদ্য সংকটের ঝুঁকি এবং খুচরা বাজারে দামের অস্থিরতা রোধে সরকার বড় পরিসরে চাল আমদানি করে।

একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “বন্যাগুলো চাল উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলেছে। যাতে সরবরাহে কোনো ধাক্কা না লাগে ও ভোক্তারা সংকটে না পড়ে, সে জন্যই সরকারি খাদ্য মজুত জোরদার করা হয়েছে। তবে জানুয়ারি থেকে খুচরা বাজারে চালের দাম বাড়ছে।”

২০২৪ সালের আগস্টে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়, যা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ পূর্বাঞ্চলের ১১টি জেলাকে প্লাবিত করে। প্রায় ৫৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন এবং পাঁচ লাখেরও বেশি বাস্তুচ্যুত হন। আমন ও আগাম বোরো ধান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তবুও সরকার চলমান বোরো মৌসুমে ফসল উৎপাদন নিয়ে আশাবাদী। এ বছর বোরো ধানের উৎপাদন ২২.৬ মিলিয়ন টনে পৌঁছবে বলে আশা করা হচ্ছে, যার রোপণ মে মাসের মধ্যে শেষ হওয়ার কথা।

চাল মজুত নিশ্চিত করতে সরকার ধান ও চালের সংগ্রহ মূল্য বাড়িয়েছে। বোরো ধানের দাম ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৬ টাকা এবং চালের দাম ৪৫ টাকা থেকে ৪৯ টাকা প্রতি কেজি নির্ধারণ করা হয়েছে। সরকার ৩.৫ লাখ টন ধান ও ১৪ লাখ টন চাল সংগ্রহের পরিকল্পনা করেছে, যাতে একদিকে কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করা যায় এবং অন্যদিকে সরকারি মজুত মজবুত হয়।

সরকার সাধারণত অন্তত ১০ লাখ টন চাল মজুত রাখে, যা খোলা বাজার বিক্রি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জরুরি ত্রাণে ব্যবহৃত হয়। অর্থনীতিবিদরা মনে করেন, এবার বাম্পার বোরো ফসল হলে আন্তর্জাতিক বাজার থেকে আমদানির ওপর নির্ভরতা কমবে।

তবে তারা সতর্ক করেছেন, আমদানি বাড়িয়ে ফসল ক্ষতির প্রভাব কিছুটা কমানো গেলেও এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়েছে। একই সঙ্গে খুচরা বাজারে চালের দাম স্থায়ীভাবে বেশি থাকার পেছনে বিতরণ ব্যবস্থার অকার্যকারিতা ও মজুদদারির সম্ভাবনা রয়েছে।

বিটি/ আরকে

ভারত থেকে ১০০ টন সিদ্ধ চাল আমদানি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০০ টন সিদ্ধ চাল আমদানি করা হয়েছে। চাল আমদানি করেছে শেখ ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান।

স্থলবন্দরের ইয়ার্ডে চাল আনলোড করা হয়েছে বলে জানা গেছে। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের ইয়ার্ডে চাল নিয়ে চারটি ট্রাক প্রবেশ করে।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ চাল আমদানির তথ্য নিশ্চিত করে বলেন, গত শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরে ২৫ টন করে চারটি ট্রাক ইয়ার্ডে প্রবেশ করে।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারি কৃষি কর্মকর্তা উজ্জল হোসেন বলেন, আবারও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০০ টন সিদ্ধ চাল এসেছে। বন্দরে আসার পর এগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

এবছর ১২ জানুয়ারি এবং গতবছর ২৬ নভেম্বর ও ৮ ডিসেম্বর স্থলবন্দরটি দিয়ে ভারত থেকে পৃথকভাবে সিদ্ধ চাল আমদানি হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বলেন, ভৌগলিক অবস্থানগত দিক থেকে বাংলাবান্ধা স্থলবন্দরটি দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় পণ্য আমদানির জন্য গুরুত্বপূর্ণ।

বিটি/ আরকে