চেংদু – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

ভারত-পাকিস্তান সংঘাতের পর ড্যাসল্টের শেয়ারে পতন, চেংদুর উত্থান
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে সীমান্ত পেরিয়ে বিমান হামলার ঘটনা ঘটে। এই সংঘাতের মধ্যেই ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) তিনটি ফরাসি রাফাল যুদ্ধবিমান পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) ভূপাতিত করার খবর ছড়িয়ে পড়লে রাফাল প্রস্তুতকারক সংস্থা ড্যাসল্ট এভিয়েশনের শেয়ারে তাৎক্ষণিক পতন দেখা যায়। অন্যদিকে, পাকিস্তানের বিমান বহরে থাকা জেএফ-১৭ এবং জে-১০ যুদ্ধবিমান প্রস্তুতকারক চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের শেয়ারের দাম আকাশ ছুঁয়েছে। এই শেয়ার বাজারের ওঠানামা স্পষ্ট করে যে, সক্রিয় যুদ্ধে বিমানের কার্যকারিতা বিনিয়োগকারীদের মানসিকতার উপর সরাসরি প্রভাব ফেলে। এই ঘটনা এপ্রিল মাসে ভারত ও ড্যাসল্ট এভিয়েশনের মধ্যে স্বাক্ষরিত ৭.৪ বিলিয়ন ডলারের চুক্তিটিকেও প্রশ্নের মুখে ফেলেছে। টেক আইয়ের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে।

ভারতের ড্যাসল্ট এভিয়েশনের সাথে চুক্তি কি পুনর্বিবেচনা করা হবে?

বর্তমানে ভারতের কাছে ৩৬টি রাফাল যুদ্ধবিমান রয়েছে এবং নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ড্যাসল্ট এভিয়েশনের কাছ থেকে আরও ২৬টি রাফাল কেনার লক্ষ্য ছিল। তিনটি রাফাল ভূপাতিত হওয়ার পর, ভারতের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে এবং রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো চিরাচরিত সরবরাহকারীদের বাইরে অন্যান্য দেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের পরিকল্পনায় এই বিমানের কার্যকারিতা পুনর্বিবেচনা করা প্রয়োজন।

ড্যাসল্ট এভিয়েশনের শেয়ারের ওঠানামা

৭ মে পর্যন্ত ড্যাসল্ট এভিয়েশনের শেয়ার ৩২০.২০ ইউরোতে লেনদেন হয়েছে। বাজার খোলার সময় শেয়ারের দাম ছিল ৩২৬.৮০ ইউরো, কিন্তু দিনের বেলায় শেয়ারের দামে অস্থিরতা দেখা যায় এবং আগের দিনের ক্লোজিং প্রাইস ৩২৪.৬০ ইউরো থেকে ৪.৪০ ইউরো (-১.৩৬%) হ্রাস পায়। এই পতন ইঙ্গিত দেয় যে, তিনটি রাফাল জেট ভূপাতিত হওয়ার খবরে বিনিয়োগকারীরা নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন।

তবে, কোম্পানিটি এখনও ২৪.৯৮ বিলিয়ন ইউরোর মার্কেট ক্যাপ ধরে রেখেছে, যা প্রমাণ করে যে বিমান শিল্পে একটি প্রধান খেলোয়াড় হিসেবে কোম্পানিটি তার অবস্থান বজায় রেখেছে। এদিকে, শেয়ারের দাম ৩৩২.২০ ইউরোতে লেনদেন হচ্ছে, যা ৫২ সপ্তাহের সর্বোচ্চ দামের কাছাকাছি এবং সর্বনিম্ন ১৬০.৯০ ইউরো থেকে অনেক উপরে, যা দীর্ঘমেয়াদী কোম্পানির শক্তিশালী পারফরম্যান্সের ইঙ্গিত দেয়।

চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের শেয়ারের উল্লম্ফন

ফরাসি বিমান কোম্পানির বিপরীতে, ভারত-পাকিস্তান বিমান হামলার পর চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের শেনজেন-লিস্টেড শেয়ারে ১৬ শতাংশ বৃদ্ধি দেখা গেছে। গত অক্টোবরের পর এটিই সর্বোচ্চ বৃদ্ধি। এই শেয়ার বৃদ্ধির কারণ হিসেবে মনে করা হচ্ছে পিএএফ কর্তৃক কোম্পানির তৈরি বিমান ব্যবহার করা। যদিও প্রতিরক্ষা

বিশ্লেষকরা সাম্প্রতিক হামলায় পিএএফ কর্তৃক ব্যবহৃত নির্দিষ্ট বিমান সম্পর্কে সন্দিহান, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) তথ্য অনুযায়ী ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে চীনের অস্ত্র রপ্তানির ৬০ শতাংশেরও বেশি পাকিস্তান গ্রহণ করেছে। তাই পিএএফ কর্তৃক চীনা অরিজিন বিমান ব্যবহারের সম্ভাবনা খুবই বেশি, যা চীনা প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারকদের প্রতি বিনিয়োগকারীদের আস্থা এনেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের সভাপতি শেঠ জোনসের মতে, “এটা নিশ্চিতভাবেই সম্ভব যে পাকিস্তান চীনা বিমান ব্যবহার করেছে।”

যেহেতু প্রতিদ্বন্দ্বী উভয় দেশই ভূপাতিত বিমানের সংখ্যা ও ধরণ সম্পর্কে কোনো নিশ্চিত খবর দেয়নি, তাই আশা করা যায় শেয়ার বাজারের এই ওঠানামা সাময়িক। ড্যাসল্ট এভিয়েশনের বিমান শিল্পে একটি শক্তিশালী বাজার ধরে রেখেছে এবং রাফাল ভূপাতিত হওয়ার খবর ভিত্তিহীন প্রমাণিত হলে কোম্পানিটি আবারও বৃদ্ধি দেখাবে। তবে, যদি আইএএফ-এর পক্ষ থেকে এর সত্যতা নিশ্চিত করা হয় অথবা উভয় দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ে এবং আরও রাফাল ভূপাতিত হয়, তাহলে ড্যাসল্ট এভিয়েশনের শেয়ারে পতন প্রত্যাশিত। একইভাবে, পিএএফ কর্তৃক চীনা বিমান ব্যবহারের খবর নিশ্চিত হলে চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের পারফরম্যান্স ড্যাসল্ট এভিয়েশনের বিপরীত দিকে চালিত হতে পারে।

বিটি/ আরকে