জাপান – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

জাপানে দক্ষ কর্মী পাঠাতে জোর প্রস্তুতি: ৭ দিনের মধ্যে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ
জাপানে বাংলাদেশি কর্মী প্রেরণ, দক্ষতা উন্নয়ন ও ভাষা প্রশিক্ষণ জোরদার করার লক্ষ্যে আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বাসস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের সভাকক্ষে সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি।

সভায় জানানো হয়, নবগঠিত সরকারের নির্বাচনী ইশতেহারের ২০টি কার্যক্রম সরাসরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত। জনগণের সমর্থনে ইশতেহারটি জাতীয় কর্মসূচিতে পরিণত হওয়ায় এর বাস্তবায়নে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

গত ২১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাপানে বাংলাদেশ থেকে অধিক সংখ্যক কর্মী প্রেরণের বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, ২০৪০ সালের মধ্যে জাপানে প্রায় ১ কোটি ১০ লাখ যুব কর্মীর প্রয়োজন হতে পারে। অন্যদিকে বাংলাদেশে বর্তমানে প্রায় ২.৩ মিলিয়ন অতিরিক্ত যুব শ্রমশক্তি রয়েছে। এই প্রেক্ষাপটে কীভাবে এ বিপুল যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে জাপানসহ অন্যান্য দেশে পাঠানো যায়- সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে প্রধানত অদক্ষ শ্রমিক সরবরাহকারী দেশ হিসেবে পরিচিত। এ অবস্থা থেকে বের হয়ে দক্ষ ও আধা-দক্ষ শ্রমিক রপ্তানির ওপর জোর দিতে হবে। বিশেষ করে জাপানে জনসংখ্যার বার্ধক্য ও যুবশ্রেণির ঘাটতির কারণে বিভিন্ন নির্দিষ্ট ট্রেডে জনবল প্রয়োজন হচ্ছে। সেই চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কাঠামো উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে ৩৩টি টিটিসিতে জাপানমুখী ট্রেডভিত্তিক প্রশিক্ষণ চালু ছিল। বর্তমানে জাপানের চাহিদা বিবেচনায় আরও ২০টি টিটিসি যুক্ত করে মোট ৫৩টি টিটিসিতে জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে জাপানি ভাষা শিক্ষকের ঘাটতি রয়েছে বলে সভায় উল্লেখ করা হয়। এ সংকট নিরসনে দ্রুত শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হয়।

এছাড়া দেশের প্রায় ২০০টি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র এবং জনশক্তি প্রেরণকারী এজেন্সিগুলোর সম্পৃক্ততা বাড়িয়ে কীভাবে সমন্বিতভাবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা যায়, সে বিষয়েও আলোচনা হয়। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে ভাষা ও দক্ষতা প্রশিক্ষণের পরিধি বাড়ানোর প্রস্তাবও উত্থাপিত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, জাপানের শ্রমবাজারে অন্যান্য দেশের আগেই বাংলাদেশ যেন শক্ত অবস্থান নিতে পারে, সে লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। আগামী সাত দিনের মধ্যে খসড়া কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের জন্য প্রস্তুত করা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে এবং দুই কর্মদিবস পর অগ্রগতি পর্যালোচনার জন্য পুনরায় বৈঠক অনুষ্ঠিত হবে।

এছাড়া জাপানে জনশক্তি প্রেরণ, প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডার, প্রশিক্ষক ও অংশীজনদের নিয়ে শিগগিরই একটি মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সবার মতামতের ভিত্তিতে একটি সুপারিশমালা প্রণয়ন করে তা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

সভায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্থ দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিটি/ আরকে

জাপানকে ১,০৩৯ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে বাংলাদেশ
জাপানের নতুন সংসদ বাংলাদেশ ও জাপানের মধ্যে হওয়া অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) অনুমোদনের পরপরই এটি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা অবশ্য বলেছেন, এই চুক্তির ফলে শুরুতে বাংলাদেশ প্রাথমিকভাবে বছরে প্রায় ২০ কোটি টাকা রাজস্ব হারাতে পারে। তবে এর মাধ্যমে রপ্তানি, সেবা খাত, বিনিয়োগ ও কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হবে।

আজ সোমবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জাপানের সাথে ইপিএ বিষয় তুলে ধরতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জাপানের রাজধানী টোকিওতে এই চুক্তি স্বাক্ষর হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোরি ইওয়াও চুক্তিতে স্বাক্ষর করেন। গত বছরের ২৪ মার্চ এই চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। ২১টি বিষয়ে সাত দফা আলোচনার পর এ চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি কার্যকর হওয়ার দিন থেকে বাংলাদেশ জাপানকে এক হাজার ৩৯টি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। অন্যদিকে বাংলাদেশকে ৭ হাজার ৩৭৯টি পণ্যে এই সুবিধা দিয়েছে জাপান। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের ট্যারিফ লাইনে ৭ হাজার ৪৫৮টি পণ্য রয়েছে।

বাণিজ্য সচিব বলেন, জাপানকে আরও কিছু পণ্যে বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হবে। ডাব্লিউটিওর প্রিন্সিপাল অনুযায়ী ৮০ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা দিতে হয়। তবে সেটা ৫ থেকে ১৫ বছরে দেওয়া হবে। সেটি ধাপে ধাপে দেওয়া হবে। নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে ১৮ বছর পরে এই সুবিধা দেওয়া হবে।

তিনি বলেন, পণ্যের পাশাপাশি সেবার ক্ষেত্রে বাংলাদেশের ১২০টি সেবায় জাপানে শুল্কমুক্তভাবে কাজ করতে পারবে। বাংলাদেশ জাপানের ৯৮টি সেবা উন্মুক্ত করেছে। বর্তমানে ফাইভ স্টার হোটেল ও মোবাইল ফোন সেবা এই দুটো সেক্টর উন্মুক্ত আছে। ফলে সেবা খাতে বাংলাদেশে জাপানের বিনিয়োগ আশা করা হচ্ছে।

মাহবুবুর রহমান বলেন, এই চুক্তির একটি বিশেষ দিক হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক জাপানের বাজারে সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন সুবিধা পাবে। অর্থাৎ কাপড় আমদানি করে তার থেকে পোশাক তৈরি করে মাত্র ৩০ শতাংশ ভ্যালু অ্যাডিশন করে জাপানে রপ্তানি করা যাবে।

তিনি বলেন, চুক্তি অনুমোদনের জন্য সংসদে তুলতে হয়। জাপানে ৮ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। ন্যাশনাল ডায়েট (সংসদ) শিঘ্রই কার্যকর হবে। সংসদ অনুমোদনের পরপরই চুক্তি কার্যকর হবে। তবে বাংলাদেশের দিক থেকে চুক্তি কার্যকর করা নিয়ে তাড়াহুড়ো নেই, কারণ এলডিসি হিসেবে জাপানে ইতিমধ্যে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। জাপান ২০২৯ সাল পর্যন্ত এই সুবিধা বাড়িয়ে দিয়েছে।

মাহবুবুর রহমান বলেন, ইতিমধ্যে অনেক পণ্যই বাংলাদেশে শুন্য শুল্কে প্রবেশ করছে। যেমন খাদ্য পণ্য, তুলা ও সুতায় শূন্য শুল্ক রয়েছে। মেশিনারিজে আছে ১ শতাংশ। এই শূন্য শুল্কের পণ্য ও ১ শতাংশ শুল্কের পণ্য মিলিয়ে জাপনকে এক হাজার ৩৯টি পণ্যে শূন্য শুল্ক সুবিধা দেওয়া হয়েছে। ফলে ইমিডিয়েটলি বাংলাদেশ তেমন কোনো রাজস্ব হারাচ্ছে না।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, প্রাথমিকভাবে বছরে ২০ কোটি টাকা বা তার কম রাজস্ব কমবে।

এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, এই চুক্তির ফলে অর্থনীতির উদার সম্ভাবনা তৈরি হলো। পণ্য, সেবা রপ্তানি ও বিনিয়োগ সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশিদের জাপানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হলো। এই চুক্তির প্রক্রিয়ার মধ্যেই বাংলাদেশ থেকে জাপানে মানুষ যাওয়া অনেক বেড়েছে। জাপান এখানে অনেক ল্যাংগুয়েজ ইনস্টিটিউট করবে। সেখান থেকে যারা ভাষা শিখবে, তারা দক্ষতা অনুযায়ী সহজেই জাপানে বিভিন্ন চাকরির সুযোগ পাবে।

রমজানে তেমন চ্যালেঞ্জ নেই উল্লেখ করে তিনি বলেন, বন্দরের ধর্মঘট ১৬ তারিখ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। ১২ তারিখে নির্বাচন হবে। দ্রুত পরবর্তী সরকার গঠন করা হবে। আগামী সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ধর্মঘট করা গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারে শ্রমিকরা ধর্মঘট করতে পারে। ধর্মঘট চলমান থাকলে বাজারে তার নেতিবাচক প্রভাব পড়বে। এটা অস্বীকার করার কোনো কারণ নেই। তবে রমজানের বাজার স্থিতিশীল রাখার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীরা যাতে প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারে, তার সব ধরনের সহায়তা করা হয়েছে। এবং এতো পরিমাণ আমদানি হয়েছে যে এই পরিমাণ পণ্য রাখার জন্য প্রয়োজনীয় গোডাউন দেশে নেই। যে কারণে পণ্য নিয়ে জাহাজ সমুদ্রে ভাসছে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকৃত তথ্য সংগ্রহ না করেই এক ধরনের খবর ছড়িয়ে দেওয়া হয়, অস্থিরতা সৃষ্টির জন্য। এই অস্থিরতা বিরাজ করলে অবশ্যই বাজার অস্থির হবে। আমরা মনে করি আগামী রমজান, গত রমজানের থেকেও ভালো হবে। আগামী রমজানে সকল কিছুতেই স্বস্তি থাকবে।

জাপানের সাথে ইপিএর চ্যালেঞ্জ কি জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, এলডিস উত্তরণের পরে ডাব্লিউটিও ফ্রেমওয়ার্ক অনুযায়ী বাণিজ্য উদার করতে হবে। এই বাণিজ্য উদার করার ক্ষেত্রে দেশের ব্যবসায়ীরা যদি সক্ষমতা বৃদ্ধি করতে না পারে, তাহলে অবশ্যই জাপানের সাথে করা ইপিএ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। এই চুক্তির ফলে ১৮ বছর ধরে বিভিন্ন খাতে সক্ষমতা সৃষ্টির সুযোগ পাওয়া যাবে। সর্বোপরি ভোক্তা উপকৃত হবেন।

বিটি/ আরকে

বাংলাদেশি কর্মীদের জন্য সুযোগ বাড়ছে জাপানে, যা করতে হবে
জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদা বাড়তে থাকায় সেখানে যেতে আগ্রহী সম্ভাব্য প্রবাসীদের জাপানি ভাষা ও কাজ–সম্পর্কিত দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা।

রোববার (২১ ডিসেম্বর) ঢাকার বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশি স্টুডেন্টস’ সাপোর্ট অ্যাসোসিয়েশন ইন জাপান (বিএসএসএজে) আয়োজিত ‘জাপানিজ স্পিচ কনটেস্ট অ্যান্ড জাপান গাইডলাইন সেমিনার ২০২৫’-এ এ আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাপানে বিদেশি কর্মীর ক্রমবর্ধমান চাহিদা বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করেছে; তবে সেই সুযোগকে কাজে লাগাতে হলে আগ্রহী প্রবাসীদের যথাযথ প্রস্তুতি নিতে হবে।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী বলেন, দেশটিতে বয়স্ক জনগোষ্ঠী বাড়তে থাকায় আগামী ২০৪০ সালের মধ্যে তাদের প্রায় ১ কোটি ১০ লাখ বিদেশি কর্মীর প্রয়োজন হবে। তিনি বলেন, “এই শূন্যতা কে পূরণ করবে, তা পুরোপুরি নির্ভর করবে দক্ষতার ওপর।”

নেপালের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত বলেন, বর্তমানে জাপানে প্রায় তিন লাখ নেপালি কর্মী কাজ করছেন। “যথাযথ ভাষাজ্ঞানের মাধ্যমেই তারা নিজেদের অবস্থান নিশ্চিত করেছেন। তাদের তুলনায় আমরা পিছিয়ে আছি। আমাদের ভাষা দক্ষতা, সংস্কৃতি সম্পর্কে বোঝাপড়া এবং অন্তত একটি কারিগরি দক্ষতা গড়ে তুলতে হবে,” বলেন তিনি।

একই সঙ্গে তিনি জানান, বর্তমানে অনেক জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কোটা বাড়াচ্ছে।

দিনব্যাপী এ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, নীতিনির্ধারক, কূটনীতিক, জাপান–কেন্দ্রিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

বিটি/ আরকে

জাপান শ্রমবাজারের চাহিদা মেটাতে ‘জাপান সেল’ গঠন, টিটিসি বৃদ্ধি করবে বাংলাদেশ
জাপানে ২০৪০ সালের মধ্যে সম্ভাব্য ১ কোটি ১০ লাখ জনশক্তির ঘাটতি পূরণে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে বাংলাদেশ। এ লক্ষ্যে দেশটির শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাসস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এ উপলক্ষে বৃহস্পতিবার জাপানের নাগোয়া শহরের এক মিলনায়তনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ-জাপানের জন্য দক্ষ মানবসম্পদ সমৃদ্ধ একটি অত্যন্ত সম্ভাবনাময় উৎস’ শীর্ষক সেমিনার ও পরবর্তী ম্যাচিং ইভেন্ট।

আজ শুক্রবার ঢাকায় প্রাপ্ত এক তথ্য বিবরণীতে জানানো হয়, বাংলাদেশ দূতাবাস, জাপান আন্তর্জাতিক প্রশিক্ষণার্থী ও দক্ষ কর্মী সহযোগিতা সংস্থা (জেআইটিসিও)-এর সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী স্বাগত বক্তব্যে জাপানে দক্ষ জনশক্তি পাঠাতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সেমিনারে প্রায় ২৫০টি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং জাপানি নিয়োগকারী সংস্থা অংশগ্রহণ করে।

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া তার বক্তব্যে জাপান ও বাংলাদেশের শ্রমবাজার পরিস্থিতির তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করেন। তিনি বলেন, ‘২০৪০ সালের মধ্যে জাপানে প্রায় ১ কোটি ১০ লাখ বিদেশি কর্মীর প্রয়োজন হবে, অন্যদিকে বাংলাদেশে বর্তমানে অতিরিক্ত ২ কোটি ৫০ লাখ কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। এই প্রবণতা আগামী দুই দশক পর্যন্ত অব্যাহত থাকবে। বাংলাদেশের বিপুল জনশক্তিকে কাজে লাগিয়ে জাপানের শ্রমবাজারের ঘাটতি পূরণ করা সম্ভব হবে।’

তিনি জানান, জাপানের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মী প্রস্তুত করতে বাংলাদেশে ইতোমধ্যে ৩৩টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) নির্ধারণ করা হয়েছে এবং প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হবে।

এ ছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটি ‘জাপান সেল’ গঠন করা হচ্ছে, যা জাপানি শ্রমবাজারের জন্য সমন্বয় ও যোগাযোগ কেন্দ্র হিসেবে কাজ করবে।

ড. ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশের প্রশিক্ষিত ও দক্ষ কর্মীরা ইতোমধ্যে আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম অর্জন করেছে। জাপানি ভাষা, সংস্কৃতি ও কাজের মান সম্পর্কে দক্ষতা বাড়াতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে।’

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের ও জাপানের নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে উভয় দেশই উপকৃত হবে।

জেআইটিসিও’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিগেও মাতসুতোমি সেমিনারে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা এবং জাপানের কর্মসংস্থানের সম্ভাবনা বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

অনুষ্ঠান শেষে বাংলাদেশি জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান ও জাপানি নিয়োগকারী সংস্থার মধ্যে চারটি সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষরিত হয়।

বিটি/ আরকে

ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে জাপান
জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সানায়ে তাকাইচিকে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করেছে। সংসদে প্রয়োজনীয় সমর্থন পেলে তিনি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে শিনজিরো কোইজুমিকে পরাজিত করেন ৬৪ বছর বয়সী তাকাইচি। এর আগে প্রথম দফায় পাঁচ প্রার্থীর কেউই সংখ্যাগরিষ্ঠতা পাননি।

প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য জাপানের সংসদে আগামী ১৫ অক্টোবর ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত তাকাইচি দেশের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তিনি নতুন প্রযুক্তি, অবকাঠামো, খাদ্য উৎপাদন ও অর্থনৈতিক নিরাপত্তা খাতে ব্যাপক সরকারি বিনিয়োগের মাধ্যমে আগামী এক দশকে অর্থনীতির আকার দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রাম্প আমলে হওয়া একটি বিনিয়োগ চুক্তি পুনর্বিবেচনার সম্ভাবনার কথাও জানিয়েছেন, যা সে সময় মার্কিন শুল্ক কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

তবে প্রধানমন্ত্রী হলে তাকাইচিকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে—বিশেষ করে জাপানে বয়স্ক জনগোষ্ঠীর দ্রুত বৃদ্ধি, ভূরাজনৈতিক অস্থিরতা, দুর্বল অর্থনীতি এবং অভিবাসন নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শুরুর দিকে একের পর এক নির্বাচনে হারের দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দেন শিগেরু ইশিবা। এরপর এলডিপি তাদের নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে।

বিটি/আরকে

শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়া-জাপান-যুক্তরাষ্ট্রে সুনামির আঘাত
রাশিয়ার উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির ঢেউ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আছড়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা। জীবন ও সম্পদ রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

রাশিয়ার দূরপ্রাচ্যের উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের পর এসব অঞ্চলের বাসিন্দাদের উপকূল ত্যাগ করে উঁচু স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল ১৮ কিলোমিটার।

তবে হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন জানিয়েছেন, এখন পর্যন্ত রাজ্যের কোথাও গুরুতর কোনো সুনামি ঢেউ দেখা যায়নি। তবে হালেইওয়া এলাকায় কয়েকবার পানি অস্বাভাবিকভাবে সরে যাওয়ার খবর পাওয়া গেছে, যা সাধারণত সুনামির পূর্বাভাস হতে পারে।

বড় দ্বীপের বাইরে এখনো পর্যন্ত কোনো ঢেউ অতিক্রম করেনি বলে জানিয়েছেন তিনি।

যদিও ক্ষয়ক্ষতির কোনো খবর নেই, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে বলা যাচ্ছে না। গভর্নরের ভাষায়, ‘আমরা এখনো পুরোপুরি নিরাপদ নই’, তাই সম্পূর্ণ মূল্যায়নের জন্য আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করা হবে।

তিনি আরও জানান, বিদ্যুৎ সরবরাহ আপাতত সচল রাখা হয়েছে এবং বিমান চলাচল স্বাভাবিক থাকলেও আজ রাতের জন্য মাউই দ্বীপের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

এক সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, প্রতিটি ঢেউ ৫ থেকে ১৫ মিনিট বা তার চেয়েও বেশি সময় স্থায়ী হতে পারে এবং উপকূলীয় এলাকায় ব্যাপক প্লাবন ঘটাতে পারে। ঢেউ কার্যক্রম দীর্ঘ সময় ধরে চলায় বিপদ অনেকক্ষণ ধরে অব্যাহত থাকতে পারে।

এছাড়া, আলাস্কার ইস্ট আলেউশিয়ান দ্বীপপুঞ্জ এবং প্রশান্ত মহাসাগর–সংলগ্ন উপদ্বীপীয় উপকূলে সুনামির ঢেউ রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ক্যালিফোর্নিয়া থেকে আলাসকা পর্যন্ত উপকূলজুড়ে এখনো সুনামি সতর্কতা ও পরামর্শ কার্যকর রয়েছে।

আবহাওয়া সংস্থা আরও সতর্ক করে বলেছে, ‘সুনামির ঢেউ দ্বীপগুলো ঘিরে কার্যকরভাবে ছড়িয়ে পড়ে, তাই উপকূল কোন দিকে মুখ করে আছে, সেটি গুরুত্বপূর্ণ নয়—সব দিকের তীরই ঝুঁকিতে থাকে। সুনামির সঙ্গে অস্বাভাবিক ও অত্যন্ত শক্তিশালী তীরবর্তী স্রোত দেখা দিতে পারে। এসব ঢেউ যেকোনো ধ্বংসাবশেষ তুলে নিয়ে আরও বেশি ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে। একই সময়ে জোয়ার বা উচ্চ ঢেউ থাকলে সুনামির বিপদ বহুগুণে বেড়ে যেতে পারে।’

জাপানে বাড়ছে ঢেউয়ের উচ্চতা

জাপানে সুনামি সতর্কতার মধ্যে ঢেউয়ের উচ্চতা বাড়ছে ক্রমেই। উত্তর-পূর্বাঞ্চলের কুজি বন্দরে সর্বোচ্চ ১.৩ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়েছে বলে জানিয়েছে এনএইচকে ওয়ার্ল্ড। এছাড়া নেমুরো হানাসাকিতে ঢেউয়ের উচ্চতা রেকর্ড হয়েছে ৮০ সেন্টিমিটার এবং ইশিনোমাকি বন্দরে ৭০ সেন্টিমিটার। দেশের অন্যান্য উপকূলীয় এলাকাতেও সকাল থেকে ঢেউয়ের উচ্চতা বেড়ে দাঁড়িয়েছে ৫০–৬০ সেন্টিমিটার পর্যন্ত।

জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ ৩ মিটার পর্যন্ত হতে পারে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টা সতর্কতা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

রাশিয়ার সেভেরো-কুরিলস্কে বড় ঢেউয়ে ক্ষতি, জরুরি অবস্থা জারি

রাশিয়ার সাখালিন অঞ্চলের সেভেরো-কুরিলস্ক শহরে পৌঁছেছে সুনামির চতুর্থ ঢেউ, যদিও তা আগের চেয়ে দুর্বল ছিল। শহরের মেয়র আলেকজান্ডার ওভসিয়ান্নিকভ জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতি করেছে তৃতীয় ঢেউটি। এতে শহরের বন্দর এলাকা ব্যাপক ক্ষতির মুখে পড়ে, ছোট নৌবহর সাগরে টেনে নিয়ে যায় এবং কয়েকটি জাহাজ উপকূলে ভেসে আসে।

তবে শহরটি পাহাড়ি এলাকায় অবস্থিত হওয়ায় মূল জনবসতি ঝুঁকিমুক্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। কামচাটকা উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর শহরে সুনামি সতর্কতা জারি হয় এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। সুনামি ও ভূমিকম্পের প্রভাবে ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিটি/আরকে

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান, ঢাকায় হবে প্রশিক্ষণ কেন্দ্র
ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২৯ মে) টোকিওতে ‘বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস’ শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সব কিছু করবে।’

তিনি বলেন, ‘এটা আমার জন্য সবচেয়ে রোমাঞ্চকর ও প্রেরণার দিন। এটি শুধু কাজ করার জন্য নয়, বরং জাপানকে জানারও দ্বার উন্মোচন করবে বাংলাদেশের মানুষের জন্য।’

বাসসের খবরে বলা হয়, সেমিনারে প্রধান উপদেষ্টা দুটি সমঝোতা স্মারকের সাক্ষী হন। প্রথমটি বাংলাদেশের ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি) ও কাইকম ড্রিম স্ট্রিট (কেডিএস)-এর মধ্যে, যার একটি জাপান-বাংলাদেশ যৌথ উদ্যোগ; দ্বিতীয়টি বিএমইটি ও জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস (জাপানে ৬৫টির বেশি কোম্পানির একটি ফেডারেশন) এবং জেবিবিআরএ (জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সি)-র মধ্যে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই অনুষ্ঠানটি একটি দ্বার উন্মোচনের প্রতীক।’ তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ, যার অর্ধেকই ২৭ বছরের নিচে।

তিনি বলেন, ‘সরকারের কাজ হলো তাদের জন্য দরজা খুলে দেওয়া।’

শিজুওকার কর্মপরিবেশ উন্নয়ন সমবায়ের তত্ত্বাবধায়ক সংস্থার প্রতিনিধি পরিচালক মিতসুরু মাতসুশিতা বলেন, ‘অনেক জাপানি কোম্পানি বাংলাদেশিদের বিষয়ে আগ্রহ প্রকাশ করছে এবং তিনি বিশ্বাস করেন যে এই ধারা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশি মেধাবীদের বিশাল সম্ভাবনা রয়েছে। তাদের প্রতিভা লালন করা আমাদের দায়িত্ব।’

এনবিসিসি চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা স্মরণ করেন যে প্রায় ১৪ বছর আগে অধ্যাপক ইউনূস জাপানে এসেছিলেন এবং ক্ষুদ্রঋণের মাধ্যমে নারীদের সহায়তার গল্প বলেছিলেন।

তিনি বলেন, ‘আমাদের ফেডারেশন তরুণ ও দক্ষ শ্রমিকের জন্য বাংলাদেশকে একটি সম্ভাবনাময় উৎস হিসেবে দেখছে। তারা উভয় দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।’

তিনি আরও বলেন, ‘আগামী পাঁচ বছরে আমরা এক লাখ বাংলাদেশি শ্রমিককে স্বাগত জানাতে প্রস্তুত।’

ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে জানান, বাংলাদেশে তাদের প্রতিষ্ঠিত একটি স্কুল প্রতিবছর ১৫০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়, এবং তারা এই সংখ্যা ৩০০০-এ উন্নীত করার পরিকল্পনা করছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের কারিগরি শিক্ষা গ্রহণকারীরা জাপানের চাকরির বাজারে প্রবেশ করতে পারবে।’

জাপান ইন্টারন্যাশনাল ট্রেইনি অ্যান্ড স্কিল্ড ওয়ার্কার কোঅপারেশন অর্গানাইজেশনের (জেইটিসিও) চেয়ারম্যান হিরোআকি ইয়াগি জাপানের শ্রমবাজারে বাংলাদেশিদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, বাংলাদেশে এখনও ভাষা শিক্ষকের ঘাটতি রয়েছে।

জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের (এমএইচএলডব্লিউ) প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন, ‘জাপানে জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং সে কারণে বাংলাদেশি শ্রমিকদের সহায়তা প্রয়োজন হবে।’

তিনি বলেন, ‘এটি শুধু বাংলাদেশের জন্য নয়, জাপানের জন্যও একটি আশাব্যঞ্জক দিক হতে পারে।’

স্বাগত বক্তব্যে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, ২০৪০ সালের মধ্যে জাপানে শ্রমিক সংকট এক কোটি ১০ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে। বাংলাদেশ এই সুযোগ কাজে লাগিয়ে আরও দক্ষ শ্রমিক পাঠাতে পারে

বিটি/ আরকে

জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা, বাজেট সহায়তাসহ একাধিক সমঝোতার প্রস্তুতি
আগামী ২৮ মে ভোরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরে নিক্কিই ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে সামনে রেখে ৬–৭টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাখছে দু’দেশ।

নিক্কিই ফোরাম আগামী ২৯ ও ৩০ মে ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি আগামী ৩০ মে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে করবেন দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ৩১ মে ঢাকায় ফেরত আসার কথা রয়েছে ড. ইউনূসের।

দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশিদারিত্বে রয়েছে। আসন্ন শীর্ষ পর্যায়ের বৈঠকে দুই দেশের সার্বিক বিষয়গুলো ভবিষ্যত দিক নির্দেশনা ঠিক করা হবে। বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিভিন্ন খাতভিত্তিক সহযোগিতা বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময়, রোহিঙ্গা ইস্যু, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুগুলো আলোচনায় থাকবে।

সফরকে কেন্দ্র করে বেশ কিছু সমঝোতা নিয়ে দুই দেশ কাজ করছে। এর মধ্যে বাজেট সহযোগিতা, প্রকল্পগুলোতে অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্ট (ওডিএ), বিদ্যুৎখাতে কৌশলগত সমঝোতা, নারায়নগঞ্জে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের (এসইজে) ভূমি নিয়ে সমঝোতা, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক প্রবাসী কল্যাণে সমঝোতা, বিনিয়োগ উন্নয়ন সমঝোতা এবং অথৈনিতক অংশিদারিত্ব চুক্তি (ইপিএ) নিয়ে আলোচনা চলছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে জানা গেছে, এবারের সফরে ১০০ কোটি ডলারের বাজেট সহায়তা আশা করছে ঢাকা। ২০২৩ বাংলাদেশকে সাড়ে ২২ কোটি ডলার বাজেট সহায়তা দিয়েছে জাপান। আগেরবার ঋণের সুদ হার ১ দশমিক ৬ শতাংশ, এককালীন ফ্রন্টএন্ড ফি দশমিক ১ শতাংশ ছিল। তা ঋণটি ১০ বছর গ্রেস পিরিয়ডসহ মোট ৩০ বছরে পরিশোধযোগ্য। এর আগে ২০২০ ও ২০২১ সালে জাপান সরকার বাংলাদেশকে মোট সাড়ে ৬৮ কোটি ডলারের বাজেট সহায়তার ঋণ দিয়েছিল।

বিটি/ আরকে

রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য জাপানের সাড়ে ৩ মিলিয়ন ডলারের সহায়তা
কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে জাপান সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে।

সোমবার ঢাকার জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং আইওএম বাংলাদেশ মিশনের প্রধান ল্যান্স বোনো রোববার এ সংক্রান্ত একটি চুক্তিতে সই করেছেন।

কক্সবাজার জেলা এবং নোয়াখালীর ভাসানচরের প্রায় ৫ লাখ রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠী এই প্রকল্প থেকে সহায়তা পাবেন।

এই প্রকল্পের আওতায় বাসস্থান ব্যবস্থাপনা ও উন্নয়ন, সুরক্ষা, আশ্রয়, খাদ্যবহির্ভূত পণ্য, এলপিজি বিতরণ, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধির ক্ষেত্রে সহায়তা প্রদান করা হবে।

রাষ্ট্রদূত সাইদা আশা প্রকাশ করে বলেন, জাপান সরকারের সহায়তা রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত করবে। এই সহায়তা রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠী উভয়ের স্বাভাবিক অবস্থায় ফিরে আসা, সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নত করার জন্য এই পাঁচটি ক্ষেত্র মৌলিক।

রাষ্ট্রদূত সাইদা বলেন, জাপান রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে কাজ চালিয়ে যাবে এবং আইওএম-এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতামূলক কাজ করে যাবে।

আইওএম বাংলাদেশ মিশনের প্রধান ল্যান্স বোনো বলেন, রোহিঙ্গাদের আশ্রয়ের অষ্টম বছরে এসে বাংলাদেশে চলমান রোহিঙ্গা মানবিক সংকটের ওপর আলোকপাত ম্লান হয়ে গেছে। যদিও চাহিদা এখনো অপরিসীম।

তিনি বলেন, জাপানের এই সহায়তা শরণার্থীদের জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ চাহিদা পূরণে আইওএম এবং অংশীদারদের সক্ষমতা বাড়াবে। এটি সুরক্ষা পরিষেবা, জীবিকায় সহায়তা প্রদান, জলবায়ু-সম্পর্কিত দুর্যোগ এবং অন্যান্য চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে তাদের স্থিতিস্থাপকতা জোরদার করে শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত করবে।

ল্যান্স বোনো বলেন, বাংলাদেশ সরকার এবং অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে আইওএম রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তার ক্ষেত্রে অবিচল রয়েছে।

২০১৭ সালের আগস্টে রাখাইনে সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা নিধন শুরু হওয়ার পর থেকে জাপান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহযোগিতা করে আসছে। নতুন এই তহবিলসহ আইওএম এবং জাতিসংঘের অন্যান্য সংস্থাগুলোর পাশাপাশি বাংলাদেশের এনজিওগুলোকে ২৫ কোটি মার্কিন ডলারেরও বেশি জাপান সহযোগিতা দিয়েছে।

বিটি/ আরকে

বাংলাদেশে ব্যবসা বাড়াতে চায় বেশিরভাগ জাপানি কোম্পানি
বাংলাদেশে ব্যবসা বাড়াতে চায় বেশিরভাগ জাপানি কোম্পানি। ষষ্ঠ বাংলাদেশ-জাপান পাবলিক-প্রাইভেট ইকোনমিক ডায়ালগ (পিপিইডি) এ এসব বিষয় উঠে এসেছে। জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (এমইটিআই) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এ ডায়ালগ।

বুধবার (২৩ এপ্রিল) টোকিওতে অনুষ্ঠিত সংলাপে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টার মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

জাপানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এমইটিআইয়ের ভাইস মিনিস্টার মাতসুও তাকেহিকো। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পিপিইডিতে মূলত উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদার করা, বিশেষ করে কানেক্টিভিটি, বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট (বিগ-বি), লজিস্টিকস, এনার্জি ট্রানজিশন, কৃষি এবং কর ও কাস্টমস পদ্ধতি সহজীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা এবং আরও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে গৃহীত সংস্কার কার্যক্রমের কথা তুলে ধরা হয়।

এ ছাড়া, পূর্ববর্তী সংলাপে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে সভায় তুলে ধরা হয়।

জাপানের প্রতিনিধিদল বাংলাদেশে ব্যবসার পরিবেশের উন্নয়নে তাদের বেসরকারি খাতের সন্তুষ্টির কথা প্রকাশ করে বলেন যে, বিগত এক দশকে বাংলাদেশে জাপানি কোম্পানির সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে, যা বিনিয়োগকারীদের আস্থা এবং সেখানে ব্যবসা সম্প্রসারণে তাদের আগ্রহের প্রতিফলন।

সংলাপে উভয়পক্ষ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। ২০২৫ সালের শেষ নাগাদ অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সম্পাদনের আশা প্রকাশ করে। বাংলাদেশ জাপানি বিনিয়োগ আকর্ষণে জাপানের স্টেকহোদেরল্ডার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করে।

মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়া আলোচনায় উত্থাপিত মূল চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বাংলাদেশ সরকার কাজ করে যাবে বলে আশ্বাস দেন। তিনি আরও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংস্কার ও অটোমেশন প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) স্ট্যাটাস থেকে উত্তরণের আগেই ইপিএ চূড়ান্ত করার গুরুত্ব তুলে ধরেন।

জাপানের ভাইস মিনিস্টার মাতসুও তাকেহিকো এক জরিপের কথা উল্লেখ করে বলেন, ৬০ শতাংশের বেশি জাপানি কোম্পানি বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণের কথা বিবেচনা করছে। জাপান সরকার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে সহায়তা করতে প্রস্তুত।

সংলাপে উভয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ ব্যাংক এবং এফবিসিসিআইয়ের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে জাপানের পক্ষে অন্যান্যের মধ্যে জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেসিসিআই) জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্সিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের চেয়ারম্যান, পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, বাংলাদেশে জাইকা ও জেট্রো অফিসের প্রধান এবং জাপানের বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন।