জ্বালানি উপদেষ্টা – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন। এর আগে তিনি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন যে গত প্রায় ১৩ বছর ধরে সরকারি কর্মচারীদের দাবি ছিল একটা পে কমিশন করার। সাধারণত পাঁচ বছর পর পর এটা করার কথা। সেই পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে। এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখনো হয় নাই। অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র ১৫ দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করছি না।’

তিনি আরও বলেন, ‘একটা কমিটি গঠন করা হয়েছে, এটা পরীক্ষার জন্য। এটা সম্ভবত মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে, এদের সুপারিশ পরীক্ষা করার জন্য।’

‘কমিটি করা হয়েছে এবং কমিটি যাচাই-বাছাই করবে, কমিটিই সুপারিশ করবে,’ যোগ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে ফাওজুল বলেন, ‘পরবর্তী সরকার তো যেকোনো কিছু করতে পারে। আমরা যে রকম এই সরকার যেরকম একটা নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, পরবর্তী সরকার তো একইভাবে ক্ষমতাপ্রাপ্ত।’

পে-স্কেল বাস্তবায়ন করতে এক লাখ ছয় হাজার কোটি টাকা ব্যয় হবে, কিন্তু আয় কোত্থেকে আসবে—সে ব্যাপারে জানতে চাইলে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘যেটা আপনারা বলছেন, সেটা হচ্ছে সর্বোচ্চ ব্যয়, যদি পে কমিশনের রিপোর্ট হুবহু বাস্তবায়ন করা হয়। এটা একটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে, যদি একই সময়ে বাস্তবায়ন করা হয়।’

‘আমি অতীতে যেহেতু সরকারি কর্মচারী ছিলাম, আমরা জানি যে, এ ধরনের পে কমিশন এক ধাপে বাস্তবায়িত হয় না। এগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হয়। সুতরাং এসব প্রশ্নগুলো যে কমিটি করা হয়েছে, সে কমিটি দেখবে। আর্থিক সংস্থানের বিষয়টিও তাদের বিবেচনা রাখবে এবং এটা সম্ভবত পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে,’ যোগ করেন তিনি।

এটি পরবর্তী সরকারের জন্য চাপ হবে কি না জানতে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘এটা চাপ হবে না। আপনার একটা জিনিস বুঝতে হবে, আমরা তো একটা সীমিত সময়ের সরকার। সে জন্য আমরা কিন্তু এখন অনেক কাজ করছি যাতে আগামী সরকার উপকৃত হয়। আমি যদি জ্বালানি খাতের কথা বলি, আমরা একটা পাওয়ার এনার্জি সেক্টর মাস্টার প্ল্যান করেছি। আমরা জানি যে এটা বাস্তবায়ন করতে পারবো না, সময় নাই। কিন্তু আমি যখন আসি, তখন তো আমরা এ রকম কিছু পাই নাই। তারপর মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর প্ল্যান করেছি। সরকার শুধুমাত্র যে নিজের জন্য কাজ করে তা না, আমরা ভবিষ্যতের জন্য কাজ করেছি।’

‘এই পে কমিশনের জন্য আপনারা জানেন যে, সরকারি কর্মচারীদের মধ্যে বিক্ষোভ হয়েছিল। আমরা চাচ্ছি নতুন যে সরকার আসবে, তাদের যাত্রাপথ যাতে স্মুথ হয়। যেই আসুক না কেন,’ বলেন তিনি।

এতে জিনিসপত্রের দামে প্রভাব পড়ার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তো এটা বাস্তবায়ন করছি না। এটা পরিষ্কার। আমরা তো কোনো সিদ্ধান্ত নেই নাই। রিপোর্টটা শুধু গ্রহণ করা হয়েছে এবং সুপারিশগুলো পরীক্ষা করার জন্য একটা কমিটি শুধুমাত্র করা হয়েছে।’

বিটি/ আরকে

এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নাম আর থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (১৩ জুলাই) সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব ব্যবস্থাপনার অগ্রগতির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডকে দুটি বিভাগ করা হয়েছে। একটির নাম রাজস্ব নীতি বিভাগ এবং আরেকটির নাম রাজস্ব বাস্তবায়ন বিভাগ।’ দুইটি বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগে একটি নীতিমালা করা হবে বলেও জানান ফাওজুল কবির।

এনবিআর কর্মকর্তাদের আন্দোলন এক পর্যায়ে সরকারবিরোধী আন্দোলনে পরিণত করেছিল উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা ও রাজস্ব আদায় বাধাগ্রস্ত করাই আন্দোলনের উদ্দেশ্য ছিল। ‘এনবিআর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন। তাদের কর্ম তৎপরতার মাধ্যমেই সেই আস্থা ফিরিয়ে আনতে হবে,’ যোগ করেন জ্বালানি উপদেষ্টা।

দেশের অর্থনীতি প্রত্যাশার জায়গায় না এলেও এখন গতিশীল হয়েছে বলে দাবি করেন ফাওজুল কবির।

বিটি/ আরকে

শিল্পে উৎপাদন বৃদ্ধির জন্য গ্যাস সরবরাহ করা হবে: জ্বালানি উপদেষ্টা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশীয় গ্যাসের উৎপাদন কমার কারণে চারটি এলএনজি কার্গো আমদানির মাধ্যমে ১০০ এমএমসিএফ এবং পাওয়ার প্ল্যান্টে সরবরাহকৃত গ্যাস থেকে ১৫০ এমএমসিএফ-সহ মোট ২৫০ এমএমসিএফ গ্যাস শিল্প-কারখানার উৎপাদন বৃদ্ধির জন্য প্রদান করা হবে। তবে, শিল্পে জ্বালানি সরবরাহ করার কারণে বিদ্যুতের অতিরিক্ত চাহিদা পূরণে প্রয়োজনে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন বৃদ্ধি করা হবে।

উপদেষ্টা আজ বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে গ্যাস সরবরাহ বিষয়ে ইন্ডাস্ট্রি সেক্টরের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

উপদেষ্টা বলেন, শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে অবৈধ সংযোগ উচ্ছেদ করতে যৌথ টাস্কফোর্স গঠন করা হবে। ভোগান্তি রোধে তিতাস গ্যাস কর্তৃপক্ষ হট লাইন সেবা চালু করবে এবং গ্যাস সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রয়োজনে মাঠ পর্যায়ে কাজ করা হবে।

এসময় শিল্প মালিকদের পক্ষে ব্যবসায়ী নেতা এ কে আজাদ সাংবাদিকদের জানান, বৈঠকে সরকারের গৃহীত সিদ্ধান্তে তাঁরা সন্তুষ্ট এবং তিনি আশা করেন, আজকের বৈঠকে নেয়া পদক্ষেপগুলো শিল্পে অতি দ্রুত উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে।

এসময় সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম, ব্যবসায়ী নেতৃবৃন্দ-সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।