টিউলিপ – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

টিউলিপের সঙ্গে সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান ড. ইউনূসের
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার লন্ডন সফরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। খবর বিবিসির।

আজ বৃহস্পতিবার ড. ইউনূস বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ‘আদালতের বিষয়’ এবং আমি মনে করি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) এ ব্যাপারে যথাযথভাবে কাজ করছে।

সম্প্রতি দুদক দাবি করেছে, টিউলিপ তার খালা শেখ হাসিনার শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে সুবিধা নিয়েছেন। পাশাপাশি তার মা শেখ রেহানার বিরুদ্ধে ঢাকায় ৭ হাজার ২০০ বর্গফুট জমির একটি প্লট পাওয়ারও অভিযোগ রয়েছে।

টিউলিপ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

এর আগে এক চিঠিতে ড. ইউনূসের লন্ডন সফরের সময় তার সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়েছিলেন টিউলিপ।

চিঠিতে টিউলিপ বলেছিলেন, দুদকের অভিযোগের কারণে তার বিরুদ্ধে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, তা পরিষ্কার করতে তিনি ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চান।

সফরে টিউলিপের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বিবিসিকে বলেন, ‘না, করব না। কারণ এটা একটি আইনগত প্রক্রিয়া। আমি এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চাই না। প্রক্রিয়াটি চলতে থাকুক।’

টিউলিপ সিদ্দিকের দাবি, তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই এ ধরনের অভিযোগ আনা হয়েছে এবং এই বিষয়ে এখনো তার সঙ্গে কিংবা তার আইনজীবীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কেউ যোগাযোগ করেনি।

টিউলিপির এ দাবির বিষয়ে ড. ইউনূস বলেন, ‘এটা আদালতের বিষয়। আদালতই সিদ্ধান্ত নেবেন এই মামলা চালানোর মতো যথেষ্ট তথ্য বা সাক্ষ্য প্রমাণ আছে কি না, অথবা মামলাটি খারিজ করা হবে কি না।’

টিউলিপ বাংলাদেশের কোনো অপরাধে দোষী প্রমাণিত হলে তার প্রত্যর্পণ চাওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘যদি এটি আইনি প্রক্রিয়ার অংশ হয়, তাহলে অবশ্যই।’

বিটি/ আরকে