টি-টোয়েন্টি দল ঘোষণা – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত বাংলাদেশ দল ঘোষণা করেছে। রোববার, ৪ জানুয়ারি এই দল ঘোষণা করা হয়।

ঘোষিত দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার লিটন দাস। সহ-অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে। দলে জায়গা পেয়েছেন তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড।

ব্যাটিং বিভাগে রয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারী। উইকেটকিপার হিসেবে দলে আছেন নুরুল হাসান সোহান। অলরাউন্ডার হিসেবে দলে রাখা হয়েছে শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে।

বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তাদের সঙ্গে আছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। স্পিন বিভাগে দলে অন্তর্ভুক্ত হয়েছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ঘোষিত এই দলে তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণ স্পষ্ট। সাম্প্রতিক আন্তর্জাতিক ও ঘরোয়া পারফরম্যান্স বিবেচনায় নিয়েই দল নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচকরা।

বাংলাদেশ দল

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

বিশ্বকাপে এবার শক্তিশালী পারফরম্যান্সের প্রত্যাশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও দেশের ক্রিকেটপ্রেমীরা।

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা
আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এ সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্যসমাপ্ত শ্রীলঙ্কা সফরের দল অপরিবর্তিত রাখা হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ই নির্বাচকদের একই দল রাখার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের স্বাদ পায় টাইগাররা। ওই সিরিজে ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই দলের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।

বিশেষ করে টপ অর্ডারে ছিল নজরকাড়া পারফরম্যান্স। দুই ওপেনার রান পেয়েছেন ধারাবাহিকভাবে, তিন নম্বরে ব্যাট করা লিটন দাসও ছিলেন ফর্মে। বোলাররাও তুলে এনেছেন নিয়মিত সাফল্য।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

বিটি/ আরকে