ট্রেন – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

ভোটের দিন চলবে মেট্রোরেল, বাড়বে ট্রেনের সংখ্যা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রবিবার ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে আরও বলা হয়, পাশাপাশি ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ভোট চলাকালীন সময় স্বাভাবিক সময়সূচির বাইরে মেট্রো ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।

সাপ্তাহিক কর্মদিবসে রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ভোর সাড়ে ৬টায় ও শেষ ট্রেন রাত ৯টা ১ মিনিটে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়।

অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ও শেষ ট্রেন রাত ৯টা ৪১ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিটি/ আরকে

ট্রেনে ফিরতি ঈদযাত্রা : আজ বিক্রি হবে ১০ জুনের টিকিট
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরার সুবিধার্থে শুরু হয়েছে ফিরতি ঈদযাত্রার ট্রেন টিকিট বিক্রি। বাংলাদেশ রেলওয়ের বিশেষ ব্যবস্থায় শনিবার (৩১ মে) বিক্রি হবে আগামী ১০ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টায়, আর পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হচ্ছে।

ঈদ-পরবর্তী সাত দিনের (৯-১৫ জুন) ট্রেন টিকিট বিক্রি হবে ধাপে ধাপে। তারিখ অনুযায়ী বিক্রির সময়সূচি হলো- ৯ জুনের টিকিট: ৩০ মে, ১০ জুনের টিকিট: ৩১ মে, ১১ জুনের টিকিট: ১ জুন, ১২ জুনের টিকিট: ২ জুন, ১৩ জুনের টিকিট: ৩ জুন, ১৪ জুনের টিকিট: ৪ জুন ও ১৫ জুনের টিকিট: ৫ জুন।

রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, এই টিকিটগুলো ফেরত দেয়া যাবে না। একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট কেনার সময় অবশ্যই সহযাত্রীদের নাম দিতে হবে।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রাপথ নির্বিঘ্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। যাত্রীরা যেন সহজেই টিকিট সংগ্রহ করতে পারেন এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন, সে লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিটি/ আরকে

জেনে নিন বিভিন্ন রুটের ট্রেনে ঈদযাত্রার শিডিউল
ঈদ আসলেই সবার আগে মনে পড়ে ‘স্বপ্নে যাবে বাড়ি আমার…’ জিঙ্গেলটির কথা। চোখের সামনে ভেসে ওঠে যাত্রীবোঝাই ট্রেনের মাঠ-ঘাট পেরিয়ে ছুটে চলার দৃশ্য। যদিও এই সময়ে ভিড় অনেক বেড়ে যায়, তবুও যাত্রীরা ট্রেনকেই নিরাপদ ভ্রমণের মাধ্যম হিসেবে বেছে নেন। তাই টিকিট পেতে চলে প্রচণ্ড প্রতিযোগিতা। যাত্রীদের ভোগান্তি কমাতে রেল কর্তৃপক্ষ প্রায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করেছে। আজ থেকেই শুরু হচ্ছে আগাম টিকিট সংগ্রহের মাধ্যমে ঘরমুখো মানুষের ঈদযাত্রা।

যারা ১৪ মার্চ টিকিট কিনেছেন, তারা আজ থেকে ট্রেনে যাত্রা শুরু করবেন। দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী মোট ১২০টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে ঈদ উপলক্ষে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলবে।

এছাড়া, বিভিন্ন লোকাল, কমিউটার ও মেইল ট্রেনও চলাচল করবে। শিডিউল বিপর্যয় রোধে ঢাকাগামী ৯টি ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।

ঈদযাত্রার জন্য সবচেয়ে বেশি যাত্রী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা করেন। এজন্য স্টেশনে নিরাপত্তার ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে এবং টিকিট কাউন্টারসহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনী উপস্থিত রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ ঈদযাত্রা সুষ্ঠু করতে আশা প্রকাশ করেছে, সব ট্রেন শিডিউল মেনে চলবে। ঈদে পাঁচটি বিশেষ ট্রেন চালু করা হচ্ছে, এগুলো হলো— চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল, ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল। এর পাশাপাশি ঈদ যাত্রার জন্য ৪৪টি অতিরিক্ত বগি যুক্ত করা হয়েছে।

ঈদযাত্রায় ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে, তবে ঈদের পর এসব ট্রেনের নিয়মিত বন্ধ পুনরায় কার্যকর হবে।

এই সময়ের মধ্যে ঢাকা বিমানবন্দর স্টেশনে একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, চিলাহাটি, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনগুলোর যাত্রাবিরতি থাকবে না। অন্যদিকে, সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানাবাদ, রূপসী বাংলা এক্সপ্রেস এবং নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকার শহরতলী প্ল্যাটফরম থেকে যাত্রা শুরু করবে।

টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি চলবে। এ জন্য রেলওয়ে, জিআরপি, আরএনবি, বিজিবি ও র‌্যাবের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করবেন। চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

এবারের ঈদযাত্রায় কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন ২৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু করা হবে না।

বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে টিকিট দেওয়া হবে না। ঈদের ১০ দিন আগে এবং ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুন কার সংযোজন করা হবে না।

ঈদের ফিরতি টিকেট ৩ এপ্রিল থেকে সংগ্রহ করা যাবে। ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চ থেকে যথাক্রমে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে।

বিটি/ আরকে

১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার রুটে নতুন দুই জোড়া ট্রেন
অবশেষে চট্টগ্রাম-কক্সবাজার রুটের যাত্রীরা স্থায়ী আন্ত:নগর ট্রেন পেতে যাচ্ছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন দুই জোড়া আন্তঃনগর ট্রেন নিয়মিতভাবে চলাচল করবে। আজ সোমবার (২০ জানুয়ারি) ট্রেন চলাচলের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ।

পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা কামাল আখতার হোসেনের স্বাক্ষর করা অফিস আদেশ অনুযায়ী, সৈকত এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮২১) প্রতিদিন ভোর ৬টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছাড়বে এবং সকাল ৯টা ৫৫ মিনিটে কক্সবাজার পৌঁছাবে। আর প্রবাল এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮২২) কক্সবাজার থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবে। চট্টগ্রামে পৌঁছানোর পর প্রবাল এক্সপ্রেস আবার বেলা ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ছাড়বে এবং সন্ধ্যা ৭টায় কক্সবাজার পৌঁছাবে। সৈকত এক্সপ্রেস কক্সবাজার থেকে সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে রওনা দিয়ে রাত ১১টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। তবে সোমবার সাপ্তাহিক বন্ধ থাকবে এই দুই জোড়া ট্রেন।

সৈকত এক্সপ্রেস ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু স্টেশনে থামবে। অন্যদিকে, প্রবাল এক্সপ্রেস থামবে ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১ ডিসেম্বর ও ২০২৪ সালের ১ জানুয়ারি ঢাকা থেকে কক্সবাজারে দুটি বিরতিহীন আন্তঃনগর ট্রেন চালু করেছিল রেলওয়ে। তবে সেসময় চট্টগ্রামের যাত্রীদের জন্য মাত্র দুটি কোচ বরাদ্দ দেয়া হয়, যা স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি করে। ২০২৪ সালের ঈদুল ফিতরের সময় চট্টগ্রাম-কক্সবাজার রুটে অস্থায়ীভাবে একটি স্পেশাল ট্রেন চালু করা হয়। স্থানীয়দের চাপে সেটি নিয়মিত চলতে থাকলেও সেটিকে স্থায়ী করা হয়নি। অবশেষে চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্থায়ীভাবে দুই জোড়া আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নেয়া হলো।

বিটি/ আরকে