ডলার – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

মার্চে ইতিহাস সর্বোচ্চ পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে
চলতি বছর মার্চে দেশের ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। গেল মাসে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংক আজ বুধবার (১ এপ্রিল) এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যায়, মার্চে ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এর আগে ২০২৫ সালের মার্চে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসার রেকর্ডটি ছিল এক মাসে সর্বোচ্চ।

আর প্রবাসীরা ডিসেম্বরে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছিলেন ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার।

বিটি/ আরকে

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ৩০২ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব
গত ফেব্রুয়ারি মাসে দেশে প্রবাসী আয়ে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে। পাশাপাশি শীর্ষ ১০ প্রবাসী আয়ের দেশের তালিকায় রয়েছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ।

বুধবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।দেশের খবর

প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি ৪৯ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন সৌদি প্রবাসীরা। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ডলার এসেছে যুক্তরাজ্য থেকে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ৩৭ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার, মালয়েশিয়া থেকে ৩১ কোটি ৭৭ লাখ ৪০ হাজার ডলার, যুক্তরাষ্ট্র থেকে ২৭ কোটি ৬৩ লাখ ৬০ হাজার ডলার এবং ওমান থেকে ১৭ কোটি ৮০ লাখ ডলার এসেছে।

এছাড়াও ইতালি থেকে ১৬ কোটি ২ লাখ ৯০ হাজার ডলার, কুয়েত থেকে ১৪ কোটি ৮১ লাখ ২০ হাজার ডলার, সিঙ্গাপুর থেকে ১৪ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ডলার এবং কাতার থেকে ১২ কোটি ৫৮ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

খাতভিত্তিক হিসাবে দেখা যায়, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৪২ কোটি ৬০ লাখ ৮০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪৫ কোটি ২৫ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২১৫ কোটি ৬৯ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৮ লাখ ১০ হাজার ডলার।

এর আগে জানুয়ারি মাসে দেশে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স, যা ছিল দেশের ইতিহাসে এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

বিটি/ আরকে

চলতি মাসের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১.৬৫ বিলিয়ন ডলার
চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে মোট ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলার (১৬৫ কোটি ৫০ লাখ) বা প্রায় ১৯ হাজার ৮৬০ কোটি টাকা (১ ডলার ১২০ টাকা ধরে) রেমিট্যান্স এসেছে। এ হিসেবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ১১০.৩ মিলিয়ন ডলার।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৫ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ১৩১ কোটি ৫০ লাখ ডলার। ফলে বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৮ কোটি ৮০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ২২ দশমিক ১০ শতাংশ বেশি।

এর আগে জানুয়ারি মাসে দেশে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

বিটি/ আরকে

নিলামে ৪০০ কোটির বেশি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
চলতি অর্থবছরে বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে এপর্যন্ত ৪ বিলিয়ন ডলারের বেশি কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখার পাশাপাশি রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতেই বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনছে।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থবছরে এখনো পর্যন্ত ৪ দশমিক ১৫ বিলিয়ন (৪১৫ কোটি) ডলার কিনেছে। সোমবার ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ টাকা ৩০ পয়সা দরে ২১৮ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এনিয়ে ফেব্রুয়ারি মাসে ২১৮ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।”

মূলত ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের প্রবাহ বাড়ার কারণে ডলার সরবরাহ বেশি রয়েছে। এজন্য ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলার বিক্রি করছে। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা টিবিএসকে বলেন, ব্যাংকগুলো ডলার বিক্রি করতে আগ্রহী। আর বাংলাদেশ ব্যাংক কেনার মাধ্যমে রিজার্ভ বাড়াচ্ছে।

২০২৬ সালের প্রথম মাসে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৩১৭ কোটি ডলার, যা এ যাবৎকালে তৃতীয় সর্বোচ্চ। এটি ২০২৫ সালের একই মাসের চেয়ে ৪৫ দশমিক ৪১ শতাংশ বেশি। আগের বছর জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ডলার।

এর আগে ২০২৫ সালের মার্চ মাসে প্রবাসীরা সর্বোচ্চ রেমিট্যান্স পাঠান ৩২৯ কোটি ডলার। আর একই বছরের ডিসেম্বরে দ্বিতীয় সর্বোচ্চ ৩২২ কোটি ডলার রেমিট্যান্স পায় দেশ।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, মূলত রপ্তানিকারকদের সমর্থন ও রেমিট্যান্স প্রবাহ বজায় রাখার জন্য ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। ডলারের দরপতন রোধে এ কৌশল অবলম্বন করা হচ্ছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে প্রথমবারের মতো নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক। ডলার কেনার মাধ্যমে ডলারের দরের সমপরিমাণ টাকাও ব্যাংকিং চ্যানেলে প্রবেশ করেছে।

বিটি/ আরকে

চলতি মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২.৬১ বিলিয়ন ডলার
চলতি মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ২৬১ কোটি ৮০ লাখ বা প্রায় ২ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলার। এতে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে প্রায় ১০ কোটি ৪৭ লাখ ডলার।

আজ সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।পর্যটন প্যাকেজ

তিনি জানান, জানুয়ারির প্রথম ২৫ দিনে দেশে এসেছে ২৬১ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স, যেখানে গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১৬৭ কোটি ৬০ লাখ ডলার—ফলে বছরভিত্তিক হিসাবে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, শুধু ২৫ জানুয়ারি একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ১৪ কোটি ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৮ কোটি ৩০ লাখ ডলারে, যা আগের বছরের তুলনায় ২২ দশমিক ২০ শতাংশ বেশি।

এর আগে গত ডিসেম্বর মাসে দেশে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স—যা ২০২৫–২৬ অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে বিবেচিত হচ্ছে।

বিটি/ আরকে

মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২২২২ মিলিয়ন ডলার
জানুয়ারির প্রথম ২০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫৪.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ২২২ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৪৩৬ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থ বছরের জুলাই থেকে ২০ জানুয়ারি পর্যন্ত প্রবাসীরা ১৮ হাজার ৪৮৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল ১৫ হাজার ২১২ মিলিয়ন মার্কিন ডলার।

বিটি/ আরকে

আকুর বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ ২৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার বিল পরিশোধের পর দেশের গ্রস বা মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ আবারও ২৮ বিলিয়নের নিচে নেমেছে।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আকুর পেমেন্ট দেওয়ার পর রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।

জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের উদ্যোগে ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর আকু প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির সদর দপ্তর ইরানের তেহরানে অবস্থিত। ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা; এই নয়টি দেশের মধ্যে আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি করে এই সংস্থা।

বিটি/ আরকে

২০২৫ সালে কমেছে টাকার অবমূল্যায়ন, কেন্দ্রীয় ব্যাংকের নীতি ও শক্তিশালী ডলার প্রবাহে বড় ধস রোধ
সদ্যবিদায়ী ২০২৫ সালে টাকার মান ডলারের তুলনায় সামান্য হারে কমেছে। তবে ২০২৪ সালের মতো তীব্র অবমূল্যায়ন এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ও অর্থনীতিবিদরা বলছেন, কড়া মুদ্রানীতি, শক্তিশালী ডলার প্রবাহ এবং ডলারের চাহিদা কম থাকার ফলে টাকার বিপরীতে ডলারের মান স্থিতিশীল রাখা গেছে।

২০২৫ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ডলার-টাকা বিনিময় হার ছিল ১২২ টাকা, আর বছরের শেষে দাঁড়ায় ১২২ দশমিক ৩২ টাকা। এর মানে, টাকার মান কমেছে মাত্র শূণ্য দশমিক ২৭ শতাংশ। তুলনামূলকভাবে, ২০২৪ সালে টাকার মান প্রায় ৯ শতাংশ কমেছিল। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে স্থানীয় মুদ্রার মান প্রায় ৪০ শতাংশ হ্রাস পেয়েছে।

একজন শীর্ষ কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, “আমাদের নীতির লক্ষ্য ছিল মুদ্রা বাজার স্থিতিশীল রাখা এবং টাকাকে আকর্ষণীয় করে তোলা। স্থিতিশীল নীতি হার ও শৃঙ্খলাপূর্ণ লিকুইডিটি ব্যবস্থাপনা এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

কর্তৃপক্ষ আরও জানায়, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর পুঁজির দেশত্যাগ কমেছে। একাংশ ব্যবসায়ীর বিরুদ্ধে ডলার পাচারের অভিযোগে ব্যবস্থা নেওয়ার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হয়েছে এবং বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিরতা কমেছে।

এছাড়া, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ সরবরাহ পাওয়ায় দেশের ব্যালান্স অফ পেমেন্ট পরিস্থিতি আরও শক্তিশালী হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, দুর্বল অভ্যন্তরীণ চাহিদা এবং বেসরকারি খাতে ক্রেডিট সীমিত থাকার কারণে আমদানি তেমন বেড়ে ওঠেনি।

অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “যতক্ষণ বিনিয়োগ স্থবির থাকবে, বিনিময় হারের ওপর চাপ সীমিতই থাকবে। তবে আমদানি চাহিদা হঠাৎ বেড়ে গেলে বা বৈশ্বিক পণ্যের মূল্য বাড়লে টাকার স্থিতিশীলতা পরীক্ষার সম্মুখীন হবে।”

বিটি/ আরকে

তরুণদের কর্মসংস্থানে আরও ১৫০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক
বাংলাদেশের নিম্ন আয়ের তরুণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও সুযোগ বাড়াতে ১৫ কোটি ৭ লাখ ৫০ হাজার (১৫০ দশমিক ৭৫ মিলিয়ন) ডলারের অর্থ সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এতে নারী এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদেরও ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট’ (রেইজ) প্রকল্পের আওতায় এই অতিরিক্ত অর্থায়ন করা হচ্ছে। এর মাধ্যমে সারা দেশে আরও প্রায় ১ লাখ ৭৬ হাজার তরুণের জন্য কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হবে। এর আগে এই প্রকল্পের সুবিধাভোগী ছিলেন ২ লাখ ৩৩ হাজার জন।

অংশগ্রহণকারীরা দক্ষতা প্রশিক্ষণ, শিক্ষানবিশ কর্মসূচি (অ্যাপ্রেন্টিসশিপ), উদ্যোক্তা উন্নয়ন এবং মাইক্রোফাইন্যান্স বা ক্ষুদ্রঋণ সুবিধাসহ একটি সমন্বিত প্যাকেজ পাবেন। এটি তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মসংস্থান এবং ব্যবসার প্রবৃদ্ধির বাধাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে। এছাড়া নারীর ক্ষমতায়নে মানসম্মত শিশুযত্ন বা চাইল্ড কেয়ার সুবিধা এবং জলবায়ু অভিঘাত মোকাবিলায় সহনশীল জীবিকার উদ্ভাবনী পদ্ধতিও এতে অন্তর্ভুক্ত থাকবে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, ‘একটি ভালো চাকরি একজন ব্যক্তির জীবন, পরিবার এবং সমাজকে বদলে দিতে পারে। অথচ প্রতি বছর শ্রমবাজারে প্রবেশ করা অনেক বাংলাদেশি তরুণ কাজ খুঁজে পান না। এছাড়া চাকরির গুণগত মান, দক্ষতার ঘাটতি এবং অসামঞ্জস্যতার মতো চ্যালেঞ্জও রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই অতিরিক্ত অর্থায়ন নিম্ন আয়ের পরিবারের তরুণদের, বিশেষ করে নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বাজার-চাহিদা অনুযায়ী দক্ষতা, সম্পদ এবং প্রশিক্ষণের সুযোগ করে দেবে, যা তাদের উন্নত কর্মসংস্থান ও জীবিকার পথ দেখাবে।’

বিশ্বব্যাংক বলছে, এই অর্থায়ন প্রকল্পটিকে শহুরে কেন্দ্রের বাইরে গ্রামীণ জনপদে বিস্তৃত করতে সহায়তা করবে। এর ফলে সারা দেশের প্রান্তিক তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তারা এর সুফল পাবেন। নারীদের জন্য প্রশিক্ষণ ও স্টার্ট-আপ অনুদান প্রদানের মাধ্যমে মানসম্মত এবং সাশ্রয়ী ‘হোম-বেসড’ চাইল্ড কেয়ার বা শিশুযত্ন সেবার পরীক্ষামূলক কার্যক্রম চালু করা হবে।

সংস্থাটি জানায়, শিশুযত্নের চাহিদা ও জোগান—উভয় দিক বিবেচনা করে নেওয়া এসব উদ্যোগ নারীদের শ্রমশক্তির অংশগ্রহণ বাড়াবে এবং কেয়ার সেক্টরে নতুন কর্মসংস্থান তৈরি করবে। পাশাপাশি এটি শিশুদের প্রাথমিক স্বাস্থ্য ও বিকাশেও ভূমিকা রাখবে। এছাড়া নারীদের আত্মবিশ্বাস ও ক্ষমতায়ন বাড়াতে তাদের জীবনমুখী দক্ষতা বা লাইফ স্কিলস প্রশিক্ষণের আওতায় আনা হবে। এই অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে প্রশিক্ষণের পাশাপাশি চাকরি মেলার আয়োজন, নিয়োগকর্তাদের সঙ্গে প্রার্থীদের সংযোগ ঘটিয়ে দেওয়া এবং নেগোসিয়েশন বা দরকষাকষিতে সহায়তার মতো কাজগুলোও করা হবে।

বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ সোশ্যাল প্রোটেকশন ইকোনমিস্ট এবং প্রকল্পের টিম লিডার আনিকা রহমান বলেন, ‘রেইজ প্রকল্প প্রমাণ করেছে যে, লক্ষ্যভিত্তিক সহায়তা তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবনে প্রকৃত পরিবর্তন আনতে পারে। এই নতুন অর্থায়নের মাধ্যমে আমরা সফল কার্যক্রমগুলো আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে পারব, ক্ষুদ্রঋণের সুযোগ বাড়াতে পারব এবং মানসম্মত শিশুযত্নের মতো উদ্ভাবনী সমাধান আনতে পারব। এতে আরও বেশি তরুণ ও নারী তাদের সম্ভাবনা কাজে লাগিয়ে একটি টেকসই ভবিষ্যৎ গড়তে সক্ষম হবেন।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটি ইতিমধ্যে দারুণ সাফল্য দেখিয়েছে। গ্রাজুয়েট শিক্ষানবিশদের ৮০ শতাংশেরও বেশি কর্মসূচি শেষ করার তিন মাসের মধ্যে চাকরি পেয়েছেন। এছাড়া তরুণ ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় এবং ব্যবসায়িক কার্যক্রমেও উন্নতির খবর পাওয়া গেছে।

২০২১ সালে যাত্রার পর থেকে রেইজ প্রকল্প কোভিডে ক্ষতিগ্রস্ত ৫০ হাজারেরও বেশি ক্ষুদ্র উদ্যোক্তাকে রিকভারি ঋণ ও প্রশিক্ষণ সহায়তা দিয়েছে। এছাড়া আড়াই লাখের বেশি বিদেশফেরত অভিবাসীকে পুনর্বাসন সহায়তার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। ১ লাখ ২২ হাজার সুবিধাভোগীকে অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক সেবা দেওয়া হয়েছে, যার ৫৫ শতাংশই নারী। এই অতিরিক্ত অর্থায়নের ফলে রেইজ প্রকল্পে বিশ্বব্যাংকের মোট সহায়তার পরিমাণ দাঁড়াল ৩৫০ দশমিক ৭৫ মিলিয়ন ডলারে।

বিটি/ আরকে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ২৮ বিলিয়ন ডলার
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার গ্রস বা মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৮.০৪ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাবপদ্ধতি অনুযায়ী, চলতি মাসের ১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের গ্রস রিজার্ভ ছিল ২৬.৫১ বিলিয়ন ডলার। অর্থাৎ, ২০ দিনের মধ্যেই রিজার্ভ বেড়েছে দেড় বিলিয়ন।

মূলত নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার মাধ্যমে রিজার্ভ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরে এখন পর্যন্ত আড়াই বিলিয়নের বেশি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধতন কর্মকর্তা বলেন, রেমিট্যান্সের প্রবাহ বাড়ার কারণে ব্যাংকে ডলার সরবরাহ আগের চেয়ে বেড়েছে। এজন্য ডলারের দর যেন পড়ে না যায়—সেজন্য নিলামের মাধ্যমে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক।

বিটি/ আরকে