ঢাকা স্টক এক্সচেঞ্জে – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

টানা দুই মাস পর শেয়ারবাজারে লেনদেনে কিছুটা গতি
টানা দুই মাস পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে কিছুটা গতি ফিরে এসেছে। গত সপ্তাহে (২৬ থেকে ৩০ অক্টোবর) লেনদেন বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। এক্সচেঞ্জটিতে ওইসময়ে সূচক কমার পাশাপাশি অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হলেও সাপ্তাহিক লেনদেন বেড়েছে প্রায় ৭ শতাংশ। তবে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন আরও প্রায় ৬ হাজার কোটি টাকা কমেছে।

সাপ্তাহিক বাজার দর চিত্রে দেখা গেছে, সদ্য সমাপ্ত সপ্তাহে ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৭টি কোম্পানির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারদর।

অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতনে গত সপ্তাহে ডিএসইর সবগুলো সূচক কমেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে ৫ হাজার ১২২ পয়েন্টে অবস্থান নিয়েছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

সূচকে পতন হওয়ার পরও ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। এক্সচেঞ্জটিতে প্রতি কার্যদিবসে গড় লেনদেন ৪৫৭ কোটি ৩৭ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতি কার্যদিবসে যা হয়েছিল ৪২৭ কোটি ৭৪ লাখ টাকা। সে হিসেবে সপ্তাহে ব্যবধানে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন বেড়েছে ২৯ কোটি ৬৩ লাখ টাকা বা ৬ দশমিক ৯৩ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে গত ৪ সেপ্টেম্বর সমাপ্ত সপ্তাহে (৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর) মোট লেনদেন হয়েছিল ৬ হাজার ৪৯১ কোটি ৭৩ লাখ টাকা, যা তার আগের সপ্তাহের ৫ হাজার ৭২৯ কোটি ৫৬ লাখ টাকার চেয়ে ১৩ দশমিক ৩০ শতাংশ বেশি। এরপর এক্সচেঞ্জটির লেনদেন পরিমাণ কমতে থাকে। পরের সপ্তাহে (৭ থেকে ১১ সেপ্টেম্বর) লেনদেন হয়েছিল ৫ হাজার ৭৪৮ কোটি ৩১ লাখ টাকা, তার পরের সপ্তাহে (১৪ থেকে ১৮ সেপ্টেম্বর) হয়েছিল ৩ হাজার ৫০৫ কোটি ৩৩ লাখ টাকা, পরের সপ্তাহে (২১ থেকে ২৫ সেপ্টেম্বর) হয়েছিল ২ হাজার ৯১৮ কোটি ৮৩ লাখ টাকা এবং শারদীয় দুর্গাপূজায় দুইদিন বন্ধ থাকা সপ্তাহে (২৮ থেকে ৩০ সেপ্টেম্বর) এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৬০ কোটি ৩২ লাখ টাকা।

এছাড়া পরের সপ্তাহের পাঁচ কার্যদিবসে (৫-৯ অক্টোবর) ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ২৮৫ কোটি ৬৪ লাখ টাকা, যা গড় হিসেবে আগের সপ্তাহের ৩ কার্যদিবসের চেয়ে কম ছিল। পরে সপ্তাহে (১২ থেকে ১৬ অক্টোবর) লেনদেন আরও কমে ২ হাজার ৬১১ কোটি ১২ লাখ টাকা হয়েছে। পরের সপ্তাহে (১৯ থেকে ২৩ অক্টোবর) লেনদেন ১৮ দশমিক শূন্য ৯ শতাংশ কমে হয়েছিল ২ হাজার ১৩৮ কোটি ৭১ লাখ টাকা। তবে সদ্য সমাপ্ত (২৬ থেকে ৩০ অক্টোবর) ডিএসইর লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১৪৮ কোটি ১৫ লাখ টাকা বা প্রায় ৭ শতাংশ বেড়ে ২ হাজার ২৮৬ কোটি ৮৬ লাখ টাকা হয়েছে।

তবে সপ্তাহে ব্যবধানে এক্সচেঞ্জটির বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৭৯৬ কোটি টাকা বা দশমিক ৮২ শতাংশ। গত বৃহস্পতিবার শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৪৭ কোটি টাকা। আগের সপ্তাহ শেষে যা ছিল ৭ লাখ ৫ হাজার ৩৪৩ কোটি টাকা।

অন্যদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে শূন্য দশমিক ৮৮ শতাংশ এবং শূন্য দশমিক ৭৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৮৬ পয়েন্টে ও ৮ হাজার ৮১৩ পয়েন্টে।

এছাড়া সিএসআই সূচকটি শূন্য দশমিক ৯৮ শতাংশ কমে ৮৯৯ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ১ দশমিক ৩৭ শতাংশ কমে ১ হাজার ৯০ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসই-৩০ সূচকটি শূন্য দশমিক ৬০ শতাংশ কমে ১২ হাজার ৬৫১ পয়েন্টে নেমেছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর।

গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৯৮ কোটি ২৪ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৬৭ কোটি ৬০ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন বেড়েছে ৩০ কোটি ৬৪ লাখ টাকা।

৩৯৭টির মধ্যে ৩৬৫টির শেয়ারের দর কমেছে, বেড়েছে ১৬টির
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৬৫টির শেয়ারের দর কমেছে। রোববার (২২ জুন) শেয়ারবাজারে দর পতনের তালিকায় শীর্ষে অবস্থান করেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ১০ শতাংশ কমে গেছে, যা আজকের ডিএসইর দর পতনের শীর্ষ স্থান দখল করেছে।

দর পতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স, যার শেয়ার দর ৯.৫২ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে আছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, যার শেয়ার দর কমেছে ৯.৫০ শতাংশ।

এছাড়া বে লিজিং, খুলনা প্রিন্টিং, ইসলামিক ফাইন্যান্স, বাংলাদেশ ফাইন্যান্স, এএফসি এগ্রো, সিভিও পেট্রোকেমিক্যাল এবং জিএসপি ফাইন্যান্সের শেয়ার দরও উল্লেখযোগ্যভাবে কমেছে।

আর লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬টির শেয়ারের দর বেড়েছে।

দেশ গার্মেন্টসের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৮০ পয়সা বা ৪.৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা কোম্পানিটির শেয়ারকে ডিএসইর দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থানে নিয়ে গেছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রহিমা ফুড, যার শেয়ার দর বেড়েছে ৩.৭১ শতাংশ। তৃতীয় অবস্থানে আছে স্ট্যান্ডার্ড ব্যাংক, যার শেয়ার দর বেড়েছে ৩.৫৭ শতাংশ।

এছাড়া লিগ্যাসি ফুটওয়্যার, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ফাইন ফুড, প্রাইম সিমেন্ট, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসিসহ অন্যান্য কোম্পানিগুলোর শেয়ারের দরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সেই পতনেই সপ্তাহ শুরু
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ এপ্রিল) সূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে গতদিনের তুলনায় সামান্য বেড়েছে লেনদেন। কমেছে ২৪৩ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৪ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৫ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২ দশমিক ৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৭২ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৫১ কোটি ০৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৩৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১ টির, কমেছে ২৪৩ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫২ টি কোম্পানির বাজারদর।

বিটি/ আরকে