ধান-চাল – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

আগের দামেই ধান-চাল কিনবে সরকার
চলতি বোরো মৌসুমে কেজিপ্রতি ৩৬ টাকা দরে ৫ লাখ টন ধান এবং ৪৯ টাকা দরে ১২ লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার। আজ বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এছাড়া কেজিপ্রতি ৪৮ টাকা দরে ১ লাখ টন আতপ চাল এবং ৩৬ টাকা দরে ৫০ হাজার টন গম কেনা হবে বলে জানান তিনি। গত বছরও বোরো মৌসুমে একই দামে ধান, চাল ও গম কেনা হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশে বর্তমানে পর্যাপ্ত চালের মজুত রয়েছে। সরকারি গুদামে এখন ১৭-১৮ লাখ টন চাল মজুত আছে।”

তিনি বলেন, “দেশে গমের মোট চাহিদা ৮০ লাখ টন। এর মধ্যে ৭০ থেকে ৭২ লাখ টন দেশে উৎপাদিত হয়। বাকি প্রায় ৮ লাখ টন সরকার-টু-সরকার (জি টু জি) পদ্ধতিতে আমদানি করা হয়।”

চলতি মৌসুমে সংগ্রহের লক্ষ্যমাত্রা ধান ৫ লাখ টন, সিদ্ধ চাল ১২ লাখ টন, আতপ চাল ১ লাখ টন এবং গম ৫০ হাজার টন নির্ধারণ করা হয়েছে।

এবার ধান ও গম সংগ্রহ শুরু হবে ৩ মে থেকে এবং চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে। সংগ্রহ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত। মোট ১৮ লাখ টন ধান-চাল ও ৫০ হাজার টন গম সংগ্রহ করা হবে।

সভাটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী উপস্থিত ছিলেন।

বিটি/আরকে