ধান চাষ – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

ঘূর্ণিঝড় আকভানে ভোলার কৃষকদের ধান ও সবজিতে দুশ্চিন্তা
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত দ্বীপ জেলা ভোলায় শনিবার (২১ নভেম্বর) পর্যন্ত অব্যাহত রয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই বৃষ্টির ফলে বিভিন্ন উপজেলার চরাঞ্চল ও নিচু এলাকার ফসলের মাঠে পানি জমে গেছে, যা পাকা ধান ঘরে তোলা নিয়ে বড় ধরণের অনিশ্চয়তা সৃষ্টি করেছে। সেই সাথে শীতকালীন সবজি এবং তরমুজের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে চাষিরা। ​আজ সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক জমিতে পাকা ধান কাটার অপেক্ষায় রয়েছে, আবার অনেক জমিতে কৃষকরা ধান কেটে মাঠেই রেখেছেন। ​কৃষকদের ভাষ্য, শীতকালীন সবজি চাষে বীজ, সার, কীটনাশক, শ্রমিক ও সেচসহ বিভিন্ন খাতে ইতোমধ্যে বড় অঙের পুঁজি বিনিয়োগ করা হয়েছে।

সদর উপজেলার রাজাপুর গ্রামের কৃষক কালু সর্দার জানান, মাঠে ধান কেটে রাখার পর টানা বৃষ্টিতে তা ভিজে গেছে। রোদ না উঠলে এসব ধান শুকানো অসম্ভব, আর পরিস্থিতি এমন থাকলে বড় ধরনের ক্ষতির শঙ্কা করছেন তিনি। স্থানীয় কৃষকদের ভাষ্য অনুযায়ী, শ্রম ও অর্থ বিনিয়োগ করে ফলানো ফসল বিক্রির মৌসুমে ক্ষেতে পানি জমে থাকায় উৎপাদন খরচ তুলে আনা এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উৎপাদন খরচ তুলতে না পারলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। ”।

সবজি চাষিরা পড়েছেন সবচেয়ে সংকটে।

কাচিয়া মাঝেরচরের কৃষক জামাল হোসেন জানান, তিন একর জমিতে লাগানো বাঁধাকপি এখন বিক্রির উপযোগী হলেও বৃষ্টির পানিতে জমি তলিয়ে যাওয়ায় গাছের ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়া আবুল হাসান কেরানী নামের আরেক চাষি জানিয়েছেন, প্রায় ১০০ কানি জমিতে তৈরি করা তরমুজের বীজতলা বৃষ্টির কারণে নষ্ট হওয়ার পথে। ফুলকপি, শিম, মুলা, টমেটো ও বেগুনের মতো সবজি ক্ষেতে পানি জমে যাওয়ায় রোগবালাই সংক্রমণের ভয় পাচ্ছেন তারা।

প্রাকৃতিক এই দুর্যোগ শুধু কৃষিতেই সীমাবদ্ধ নয়, বৃষ্টির কারণে ভোলার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও বিপর্যস্ত হয়ে পড়েছে। ইলিশার ইকবাল হাওলাদার জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় চলাচলের পাশাপাশি দিনমজুর ও খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় অনেকের দৈনিক আয়-রোজগার স্থবির হয়ে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।

এই পরিস্থিতি নিয়ে ভোলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কামরুল ইসলাম জানিয়েছেন, অধিকাংশ ধান পেকে যাওয়ায় জমিতে পানি জমে না থাকলে খুব বড় ধরনের ক্ষতির আশঙ্কা কম। তবে সবজির ক্ষেত্রে ঝুঁকি বেশি রয়েছে, কারণ গাছের গোড়ায় দীর্ঘ সময় পানি জমে থাকলে শিকড়ে পচন ও রোগবালাই ছড়াতে পারে। তিনি বৃষ্টি থামার সাথে সাথে দ্রুত জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন। বৃষ্টি ও বাতাসে হেলে পড়া ভোলার একটি ধান ক্ষেত। তাই জমিতে ধানের গোড়ার অংশে অতিরিক্ত পানি জমে না থাকলে তেমন ক্ষতির আশঙ্কা নেই।