নিউজ অ্যাপ ডেইলিহান্ট – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

ভারতীয় স্টার্টআপের সঙ্গে দেউলিয়া এআই কোম্পানির ‘ভুয়া লেনদেন’
ভারতীয় কোম্পানি ভার্স ইনোভেশনের সঙ্গে মিথ্যা লেনদেন করে আয় বাড়িয়ে দেখিয়েছে লন্ডনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্টার্টআপ বিল্ডার ডট এআই। প্রকৃত কোনো সেবা ছাড়া অর্থের আদান-প্রদান দেখিয়ে আয় বাড়িয়ে উপস্থাপন করত দেউলিয়া হয়ে যাওয়া স্টার্টআপটি। বিনিয়োগকারীদের চোখে প্রবৃদ্ধির চিত্র বাড়িয়ে তোলাই ছিল এর লক্ষ্য।

সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সোর্সের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে এই দুটি কোম্পানি একে অপরকে প্রায় সমপরিমাণ অর্থের ইনভয়েস পাঠাত—যা মূলত ‘রাউন্ড-ট্রিপিং’ নামে পরিচিত একটি প্রতারণামূলক পদ্ধতি। এই পদ্ধতিতে প্রকৃত কোনো পণ্য বা সেবা প্রদান ছাড়াই আর্থিক লেনদেন দেখিয়ে আয় বাড়িয়ে দেখানো হয়। এই চর্চার মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে বিক্রি ও প্রবৃদ্ধির চিত্র বাড়িয়ে উপস্থাপন করত বিল্ডার ডট এআই।

ব্লুমবার্গ আরও জানিয়েছে, ২০২৪ সালের বিক্রির পূর্বাভাস ৩০০ শতাংশ বাড়িয়ে উপস্থাপন করেছিল বিল্ডার ডট এআই, যা ঋণদাতাদের মধ্যে সন্দেহ সৃষ্টি করে এবং তারা অর্থ বাজেয়াপ্ত করে। মার্কিন তদন্ত সংস্থাগুলো ইতিমধ্যে প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদন, হিসাবনীতি এবং গ্রাহকের তালিকা চেয়েছে।

সূত্র বলছে, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের মতো সেবার নাম করে ভার্স থেকে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ৬ কোটি ডলারের আয় দেখিয়েছে বিল্ডার ডট এআই। আবার এর বিপরীতে ‘মার্কেটিং সেবা’র নামে ভার্স ও তার সহযোগী প্রতিষ্ঠান কোয়ার্ক মিডিয়া টেককে অর্থ পাঠিয়েছে বিল্ডার ডট এআই। নথিপত্রে দেখা যায়, ইনভয়েসের সময় ও অর্থের মাঝে ব্যবধান রেখে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হতো, তবে শেষ পর্যন্ত উভয় কোম্পানির খরচ প্রায় সমানই থাকত।

বিল্ডার ডট এআই প্রতিষ্ঠাতা সচিন দেব দুগ্গল ফেব্রুয়ারিতে প্রধান নির্বাহীর পদ ছেড়ে দেন। তাঁর পদে যোগ দেন জঙ্গল ভেঞ্চারের বিনিয়োগকারী মনপ্রীত রাতিয়া। কোম্পানির দেউলিয়া হওয়ার খবর তিনিই কর্মীদের জানিয়েছেন।

ভার্স ইনোভেশনের সহপ্রতিষ্ঠাতা উমাং বেদি অবশ্য এই অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা’ বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘আমরা এমন কোনো কোম্পানি না যে ভুয়া আয় দেখিয়ে ব্যবসা করি। আমরা যে সেবা নিই বা দিই, কেবল তার জন্যই আর্থিক লেনদেন করি।’

অন্যদিকে বিল্ডার ডট এআইয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

প্রযুক্তি জগতের আলোচিত এই স্টার্টআপটি কিছুদিন আগেই দেউলিয়া হওয়ার ঘোষণা দিয়েছে। ১ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যমানের এই কোম্পানিটি দাবি করত, তাদের এআই প্রযুক্তির মাধ্যমে কোডিং ছাড়াই অ্যাপ তৈরি করা সম্ভব।

ভার্স ইনোভেশন বর্তমানে ভারতের অন্যতম বৃহৎ কনজ্যুমার টেক স্টার্টআপ। তাদের নিউজ অ্যাপ ডেইলিহান্ট ব্যবহার করেন প্রায় ৩৫ কোটি মাসিক ব্যবহারকারী। টিকটক নিষিদ্ধ হওয়ার পর তারা ভিডিও অ্যাপ ‘জোশ’ চালু করে। ২০২২ সালে প্রতিষ্ঠানটি ৮০৫ মিলিয়ন ডলার বিনিয়োগ পায়, যার মধ্যে ছিল কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ড, গুগল ও গোল্ডম্যান স্যাকসের মতো বিনিয়োগকারীরা। এর ফলে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়ায় পাঁচ বিলিয়ন ডলার। গুগল ও গোল্ডম্যান স্যাকস অতীতে ভার্সে বিনিয়োগ করেছিল।

এদিকে বিল্ডার ডট এআই ৪৫০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ পেয়েছে ইনসাইট পার্টনার্স ও কাতার ইনভেস্টমেন্ট অথোরিটির মতো বিনিয়োগকারীদের কাছ থেকে। ২০২৩ সালে মাইক্রোসফটও বিনিয়োগ করেছিল এবং তাদের ক্লাউড ও টিমস পণ্যে বিল্ডার ডট এআইয়ের সেবা যুক্ত করার পরিকল্পনা জানিয়েছিল।