পর্যটক – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

ভারতে ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশি
দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন থাকলেও ভারতে বিদেশি পর্যটক গমনে শীর্ষ দেশের তালিকায় বাংলাদেশ এখনো দ্বিতীয় স্থানে রয়েছে। ২০২৪ সালে বাংলাদেশ থেকে প্রায় সাড়ে ১৭ লাখ মানুষ প্রতিবেশী দেশটিতে ভ্রমণ করেছেন।

সোমবার (৮ ডিসেম্বর) ভারতের অভিবাসন ব্যুরোর তথ্য উদ্ধৃত করে দেশটির কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় এ তথ্য জানায়।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে মোট ১৭ লাখ ৫০ হাজার ১৬৫ জন বাংলাদেশি ভারত ভ্রমণ করেছেন। তবে ২০২৩ সালের তুলনায় এ সংখ্যা কিছুটা কম। ২০২৩ সালে ভারতে যাওয়া বাংলাদেশির সংখ্যা ছিল ২১ লাখ ১৯ হাজার ৮২৬ জন। অবশ্য ২০২২ সালের ১২ লাখ ৭৭ হাজারের তুলনায় গত বছর পর্যটকের সংখ্যা বেশি ছিল।

তথ্য অনুযায়ী, টানা পাঁচ বছর ধরে ভারতে বিদেশি পর্যটকদের ভ্রমণের তালিকায় বাংলাদেশ দ্বিতীয় স্থান ধরে রেখেছে। ২০২৪ সালে ১৮ লাখ ৪ হাজার ৫৮৬ জন পর্যটক নিয়ে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

ভারতের রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ বিদেশি পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য হিসেবে তার অবস্থান বজায় রেখেছে। ২০২৩ সালে ২৭ লাখের বেশি এবং ২০২৪ সালে ৩১ লাখ ২৪ হাজার ৪৬২ জন বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গ ভ্রমণ করেছেন।

তবে বিদেশি পর্যটকদের আগমনের হিসেবে শীর্ষে রয়েছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র। ২০২৪ সালে রাজ্যটিতে ৩৭ লাখ ৫ হাজার ১৭০ জন বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন।

গত বছর মোট ২০৫.০৯ কোটি বিদেশী পর্যটকের কাছ থেকে ভারত মোট ২ লাখ ৯৩ হাজার ৩৩ কোটি রুপি আয় করেছে।

বিটি/ আরকে

শনিবার খুলছে সেন্টমার্টিন, দিনে গিয়ে দিনেই ফিরতে হবে পর্যটকদের
আগামী শনিবার থেকে সেন্টমার্টিনে মৌসুমের প্রথম পর্যটক ভ্রমণ শুরু হতে যাচ্ছে৷ দীর্ঘ প্রায় ৯ মাস পর সেন্টমার্টিন যাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় বেশ আনন্দিত পর্যটক ও স্থানীয়রা। সেই সাথে আশায় বুক বেঁধেছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে নভেম্বর মাসে সেন্টমার্টিন দ্বীপে দিনে গিয়ে দিনেই ফিরতে হবে পর্যটকদের। রাত যাপনের সুযোগ থাকছে না। তার পরও দ্বীপের ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসাকেন্দ্র গুছিয়ে নিচ্ছেন।

তবে স্থানীয়রা বলছেন, অপর্যাপ্ত জেটির কারণে ভোগান্তিতে পড়তে হবে পর্যটকদের। স্থানীয়রা আগে ব্যবহৃত একটি জেটি চালু করার জোর দাবি জানিয়েছেন।

জানা গেছে, পর্যটকরা দ্বীপে গিয়ে বড়জোর দুই ঘণ্টা অবস্থান করতে পারবেন। এর মধ্যে সামান্য সময় চলবে ব্যবসা-বাণিজ্য।

এই সামান্য সময়ের ব্যবসা নিয়েও আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা। জানা গেছে, ডিসেম্বর ও জানুয়ারিতে এই দ্বীপে অনধিক দুই হাজার পর্যটক রাত যাপনের সুযোগ পাবেন।

এই দ্বীপে পর্যটক পরিবহনের নৌযানগুলোকে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ছাড়াও বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। এবারও পর্যটকবাহী নৌযানগুলো কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছাড়বে। তবে এই ঘাট দিয়ে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী নৌযান ছাড়ার ক্ষেত্রে বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব বলেন, সরকারি নির্দেশনা অনুসারে, ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক জাহাজ চলাচল শুরু করা হবে। তবে কক্সবাজারের দিক থেকে জাহাজ চলাচলের পয়েন্ট বিআইডব্লিউটিএ ঘাট নির্ধারণ করা হয়েছে।

এদিকে, সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর একদিন বাকি থাকলেও দ্বীপের একমাত্র জেটির সংস্কারকাজ এখনো শেষ হয়নি। সেন্টমার্টিন জেটিটি সংস্কারের উদ্যোগ নিলেও ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, তারা খুব কম সময়ে জেটির সংস্কারকাজ শেষ করতে চেষ্টা করছে।

নির্দেশনা : পর্যটকদের মানতে হবে সরকারের ১২টি নির্দেশনা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ১২টি নির্দেশনার মধ্যে রয়েছে বিআইডব্লিউটিএ ও মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্টমার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচলের অনুমতি পাবেনা। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। সেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে। ফেব্রুয়ারিতে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি পর্যটক ভ্রমণ করতে পারবেন না। রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি নিষিদ্ধ করা হয়েছে। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা ক্রয়-বিক্রয়, সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুক ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষেধ। সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ যেকোনো মোটরচালিত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ ছাড়া নিষিদ্ধ পলিথিন বহন করা যাবে না ও একবার ব্যবহারের প্লাস্টিক যেমন, চিপসের প্যাকেট, প্লাস্টিক চামচ, স্ট্র, সাবান ও শ্যাম্পুর মিনিপ্যাক, ৫০০ ও ১০০০ মিলিলিটারের প্লাস্টিক বোতল ইত্যাদি বহন নিরুৎসাহিত করা হয়েছে। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিটি/ আরকে

এভারেস্টে তুষারঝড়ে আটকে প্রায় ১০০০ পর্যটক, চলছে উদ্ধার অভিযান
তিব্বতের পূর্বাঞ্চলে ভয়াবহ তুষারঝড়ে প্রায় এক হাজার পর্যটক মাউন্ট এভারেস্টের ক্যাম্প এলাকায় আটকা পড়েছেন। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে, রোববার পর্যন্ত শত শত মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। খবর রয়টার্স।

চীনের ন্যাশনাল ডে হলিডে উপলক্ষে এ সপ্তাহে এভারেস্টের পূর্ব দিকের কাংশুং ফেস-এর দিকে দুর্গম কর্মা উপত্যকায় শত শত মানুষ ভিড় করেছিলেন। কিন্তু অস্বাভাবিক ভারি বৃষ্টি ও তুষারপাত পুরো হিমালয় অঞ্চলে আঘাত হানলে পর্বতারোহীরা বিপাকে পড়েন।

চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানিয়েছে, রোববার পর্যন্ত অন্তত ৩৫০ জনকে নিরাপদে কিউডাং শহরে পৌঁছে দেয়া হয়েছে। আরো দুই শতাধিক ট্রেকারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা গেছে এবং তাদেরও ধাপে ধাপে উদ্ধার করা হচ্ছে।

৪,২০০ মিটার (১৩,৭৭৯ ফুট) গড় উচ্চতায় অবস্থিত এই উপত্যকায় শুক্রবার সন্ধ্যায় তুষারপাত শুরু হয়ে শনিবার সারাদিন ধরে চলে। ১৮ জনের একটি ট্রেকিং দলের সদস্য চেন গেসুয়াং কুদাং-এ পৌঁছাতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, পাহাড় প্রচণ্ড ভেজা এবং ঠাণ্ডা ছিল বলে হাইপোথার্মিয়ার ঝুঁকি এখানে গুরুতর। এ বছর আবহাওয়া স্বাভাবিক নয়। গাইড বলেছিলেন অক্টোবরে তিনি কখনোই এমন আবহাওয়ার মুখোমুখি হননি।

সিসিটিভি রিপোর্ট করেছে যে, স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত উদ্ধারকারীদের নির্দেশনা ও সহায়তায় বাকি ট্রেকাররা ধাপে ধাপে কুদাং-এ পৌঁছাবেন। রাষ্ট্রীয় মালিকানাধীন জিমু নিউজের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, এলাকাটিতে প্রবেশে বাধা সৃষ্টিকারী বরফ সরাতে সাহায্য করার জন্য শত শত স্থানীয় গ্রামবাসী এবং উদ্ধারকারী দলকে মোতায়েন করা হয়েছে।

জিমু নিউজ অনুমান করেছিল যে প্রায় ১,০০০ মানুষ আটকা পড়েছিলেন। তবে সিসিটিভির প্রতিবেদনে স্থানীয় গাইড ও সহায়তা কর্মীদের হিসাব দেয়া হয়নি। তিব্বতে অবস্থিত এভারেস্টের উত্তর দিকের ট্রেকাররাও আটকে পড়েছেন কিনা, তাও স্পষ্ট নয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এভারেস্ট অঞ্চলের সব পর্যটন টিকিট বিক্রি ও প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এদিকে তিব্বতের দক্ষিণে, নেপালে টানা বর্ষণ ও তুষারঝড়ে ভয়াবহ ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া দুর্যোগে দেশটিতে অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভারতের সীমান্তবর্তী পূর্ব ইলাম জেলায় একাধিক ভূমিধসে ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়া নয়জন নিখোঁজ এবং বজ্রপাতে আরো তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

অক্টোবর সাধারণত হিমালয়ের আকাশ থাকে পরিষ্কার। এটা পর্যটনের উপযুক্ত সময় হলেও এ বছর অস্বাভাবিক আবহাওয়া তিব্বত ও নেপালজুড়ে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে।

বিটি/ আরকে

বুধবার থেকে পর্যটকদের জন্য খুলছে কেওক্রাডং
আগামীকাল ১ অক্টোবর, বুধবার থেকে পর্যটকদের জন্য ফের খুলে দেওয়া হচ্ছে রুমা উপজেলার কেওক্রাডং পর্যটন কেন্দ্র। সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক শামীম আরা রিনির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, দেশি-বিদেশি পর্যটকদের কেওক্রাডং ভ্রমণে আর বাধা না থাকলেও কিছু শর্ত মানতে হবে। সেগুলো হলো- (ক) আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রুমা উপজেলার যেসকল পর্যটন কেন্দ্রগুলো খোলা হয়েছে সেগুলো ছাড়া অন্য কোন পর্যটন কেন্দ্রে ভ্রমণ নিষিদ্ধ, (খ) জেলা বা উপজেলা প্রশাসনের নিবন্ধিত ট্যুর গাইডদের সাথে নিয়ে ভ্রমণ করতে হবে, (গ) পর্যটন কেন্দ্রগুলোর চেকপোস্ট বা পর্যটন তথ্য সেবা কেন্দ্রে অবশ্যই ভ্রমণের তথ্য দিতে হবে, (ঘ) নির্দিষ্ট নির্দেশনা ভঙ্গ করলে সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নিকটবর্তী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে, (ঙ) এসব পর্যটন কেন্দ্রে যাতায়াতের জন্য ফিটনেস ও অনুপযোগী যানবাহন চলাচল নিষিদ্ধ এবং (চ) অযাচিত কোন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পর্যটন সংস্থার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং পুনরায় পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণ নিষিদ্ধ করতে পারবে জেলা প্রশাসন।

গত শনিবার ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১ অক্টোবর থেকে কেওক্রাডং পর্যটন কেন্দ্র খুলে দেয়ার সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

বিটি/ আরকে

সাজেক-খাগড়াছড়িতে আটকা প্রায় ৩ হাজার পর্যটক
খাগড়াছড়িতে পাহাড়ে নারী নির্যাতন বন্ধ ও জড়িতদের শাস্তির দাবিতে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। জুম্ম ছাত্র-জনতার ব্যানারে ডাকা এ কর্মসূচিতে জেলার যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।

অবরোধের কারণে সাজেকে প্রায় দুই হাজার ও খাগড়াছড়িতে আরও হাজারখানেক পর্যটক আটকা পড়েছেন। সেনাবাহিনী জানায়, আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

অবরোধকারীরা বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দিয়েছে। এতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত মঙ্গলবার এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় এ আন্দোলন শুরু হয়। বিক্ষোভে সংহতি জানিয়েছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।

বিটি/ আরকে

১ নভেম্বর পর্যটকদের জন্য খুলে দেয়া হবে সেন্টমার্টিন দ্বীপ
আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ খুলে দেয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সাংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

সচিব আরও জানান, প্রতিদিন ২ হাজার পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন। এই সুযোগ থাকবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। শুধু শেষ দুই মাস অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে রাতে সেন্টমার্টিনে থাকা যাবে।

উল্লেখ্য, দেশের সর্ব-দক্ষিণের দ্বীপ সেন্টমার্টিন। কক্সবাজার থেকে সমুদ্রপথে ৬ ঘণ্টার জাহাজযাত্রা শেষে দ্বীপটিতে পৌঁছান ভ্রমণপিপাসুরা। সাগরের স্বচ্ছ নীল জলরাশি আর দ্বীপের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ সবাই।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে সেন্টমার্টিন দ্বীপে ৯ মাস (ফেব্রুয়ারি থেকে অক্টোবর) সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ থাকবে। দ্বীপের বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এই সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর দাবি জানালেও সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি।

বিটি/ আরকে

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে জেলে ও পর্যটকদের জন্য আজ খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ পহেলা সেপ্টেম্বর থেকে জেলে, বনজীবী ও দেশি-বিদেশি পর্যটকদের জন্য খুলছে সুন্দরবনের দ্বার।

বন বিভাগের অনুমতি নিয়ে আজ থেকে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন সংশ্লিষ্টরা। ফলে বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চলে সৌন্দর্য উপভোগ করতে আসা দেশি-বিদেশি পর্যটকদের সরব উপস্থিতিতে কোলাহলপূর্ণ হয়ে উঠবে সুন্দরবন।

দীর্ঘ সময়ের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনের দ্বার খোলায় অপেক্ষার প্রহর গুনছেন পর্যটন ব্যবসায়ী ও জেলেরা। সেই লক্ষ্যে শরণখোলা উপজেলার জেলে পল্লীতে ফিরে এসেছে চিরচেনা রূপ। জেলে পল্লীতে ঠুকঠাক শব্দে নৌকা ও ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। শেষ মুহূর্তের প্রস্তুতি শেষে প্রথম দিনেই সুন্দরবনে প্রবেশের জন্য নিরলস পরিশ্রম করছেন তারা।

এদিকে, পর্যটন ব্যবসায়ীরাও তাদের ট্যুরিস্ট বোটগুলো মেরামত ও রঙ দিয়ে প্রস্তুত করে তুলেছেন। দীর্ঘ বিরতির পর তারা আশা করছেন, পর্যটকদের আগমন সুন্দরবনের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনবে।

বন বিভাগ সূত্রে জানা যায়, মৎস্য ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম হওয়ায় প্রতিবছরের মতো এবারও ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

অন্যদিকে, টানা নিষেধাজ্ঞা থাকায় বিপাকে পড়েছেন সুন্দরবনের ওপর সরাসরি নির্ভরশীল জেলেরা। বিকল্প কর্মসংস্থান না থাকায় অনেকেই পাড়ি জমিয়েছেন শহরে।

কয়রা, পাইকগাছা, দাকোপ ও শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের জেলেরা বলেন, তিন মাসের নিষেধাজ্ঞার কারণে তাদের চরম অভাব-অনটনে দিন কাটাতে হয়েছে। বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করলে জেলে পরিবারগুলোতে দারিদ্র্যতা থেকে যাবে। নিষেধাজ্ঞার সময়সীমা তিন মাস থেকে কমিয়ে দুই মাসে আনা উচিত বলে দাবি করেন তারা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, নিষেধাজ্ঞা শেষে আজ ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি পাবেন জেলে ও পর্যটকরা। এ উপলক্ষে গত ২৭ আগস্ট বুধবার সুন্দরবনের ওপর নির্ভরশীল পেশাজীবীদের নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়, যেখানে সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

বিটি/ আরকে

পর্যটকরদের জন্য টাঙ্গুয়ার হাওরে চালু হলো ভাসমান বাজার
সুনামগঞ্জের টুাঙ্গুয়ার হাওরে চালু হলো ভাসমান বাজার। পর্যটন শিল্পের বিকাশ ও স্থানীয় জনগণের অংশীদারিত্ব নিশ্চিতকরণে এই ভাসমান বাজার চালু করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে টাঙ্গুয়ার হাওরের তাহিরপুর উপজেলার গোলাবাড়ি গ্রাম সংলগ্ন রৌহা বিলে এ ভাসমান বাজারের উদ্বোধন করা হয়।

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিনহা এ বাজার উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারে নৌকায় করে নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করবেন স্থানীয়রা। হাওরপাড়ের ৮২ গ্রামের মানুষ তাদের উৎপাদিত সবজি, ফলমূল ও নিজস্ব তৈরি পণ্য বিক্রি করবেন এই বাজারে। বাজারটি প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালু থাকবে। এ বাজারের ক্রেতা হলেন হাওরে ঘুরতে আসা পর্যটকরা।

শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম’র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুনজিত কুমার চন্দ, এনডিসি মোহাম্মদ ফজলুল করিম টিপু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম জানান, ‘এ বাজারের মূল উদ্দেশ্য স্থানীয়দের বিকল্প আয়ের উৎসের সন্ধান। এখানে চিপস, প্লাস্টিক জাত পণ্যের মোড়ক ছাড়া অন্যান্য পণ্য যেমন- ফলমূল, পিঠা, সবজি ইত্যাদি বিক্রি করতে পারবেন স্থানীয়রা।’

এই্ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক কাসমির রেজা বলেন, ‘এটি একটি ভালো উদ্যোগ। বিদেশে এমন অনেক ভাসমান বাজার আছে। তবে এই বাজারের মাধ্যমে যাতে কোনোভাবেই হাওরের পরিবেশ দূষিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া বাজারে যাতে স্থানীয় উৎপাদিত পণ্য বিক্রি হয় তা নজরদারি রাখতে হবে।’

প্রসঙ্গত, টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার তিনটি উপজেলার ১২৬ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। দেশের দ্বিতীয় রামসার স্থান এই হাওর।

বিটি/ আরকে

টাঙ্গুয়ার হাওরসহ সুনামগঞ্জে পর্যটকদের মানতে হবে ১৪ নির্দেশনা
সুনামগঞ্জে জেলায় টাঙ্গুয়ার হাওরসহ জেলার পর্যটন স্পটগুলোকে ঘিরে ১৪ নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসকের ফেসবুক পেজে পর্যটকদের জন্য ১৪ নির্দেশনা দিয়ে পোস্ট দেয়া হয়েছে।

ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, জেলার তাহিরপুর ও মধ্যনগর উপজেলার ১০টি মৌজা জুড়ে ছোট বড় ১০৯টি বিলের সমন্বয়ে টাঙ্গুয়ার হাওরের অবস্থান।

হিমালয়ের পাদদেশে অবস্থিত টাঙ্গুয়ার হাওর এলাকার আয়তন প্রায় ১২ হাজার ৬৫৫.১৪ হেক্টর, যা দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলভূমি।

পরিবেশগত ঐতিহ্য ও গুরুত্বের বিষয়টি বিবেচনা করে সরকার টাঙ্গুয়ার হাওরকে আন্তর্জাতিকভাবে পরিবেশ সংকটাপন্ন বিশেষ এলাকা হিসাবে চিহ্নিত করে রামসার কনভেনশনের অধীনে রামসার এলাকা হিসাবে তালিকাভুক্ত করেছে। সংকটাপন্ন এই হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় পর্যটকদের সচেতনতা অত্যন্ত জরুরি।

এ জন্য পর্যটকদের আবশ্যক পালনীয় নির্দেশনা হচ্ছে, উচ্চ শব্দে গান-বাজনা করা বা শোনা যাবে না,হাওরের পানিতে অজৈব বা প্লাস্টিক জাতীয় পণ্য বা বর্জ্য ফেলা যাবে না, মাছ ধরা, শিকার বা পাখির ডিম সংগ্রহ করা যাবে না, পাখিদের স্বাভাবিক জীবন যাপনে কোনো ধরনের বিঘ্ন ঘটানো যাবে না, ডিটারজেন্ট, শ্যাম্পু বা রাসায়নিক ব্যবহার করা যাবে না, গাছ কাটা, গাছের ডাল ভাঙা বা বনজ সম্পদ সংগ্রহ করা যাবে না, কোনো জোন বা সংরক্ষিত এলাকায় প্রবেশ করা যাবে না। মানুষ সৃষ্ট জৈব বর্জ্য হাওরে ফেলা যাবে না।

সুনামগঞ্জের পর্যটন স্পটগুলোতে যেসব বিষয় পর্যটকদের করণীয়, জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে,লাইফ জ্যাকেট পরতে হবে, প্লাস্টিক পণ্য ব্যবহার করা যাবে না, দূর থেকে পাখি ও প্রাণী পর্যবেক্ষণ করে ফ্ল্যাশ ছাড়া ছবি তুলতে হবে, স্থানীয় গাইড ও পরিষেবা গ্রহণ করতে হবে, ক্যাম্পফায়ার বা আগুন জ্বালানো থেকে বিরত বিরত থাকাতে হবে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, পর্যটকদের প্রতি এ নির্দেশনাগুলো লিফলেট আকারে প্রতিটি নৌকায় সাটানো ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও জানান, সুনামগঞ্জ সাহেব বাড়ির ঘাটে পর্যটকদের প্রতি এ নির্দেশনা সম্বলিত সাইনবোর্ড লাগালো ব্যবস্থা করা হচ্ছে। আগামী ২/৩ দিনের মধ্যে সাইনবোর্ড লাগানো হবে। এছাড়াও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ উপজেলার পর্যটন স্পটগুলোতে সাইনবোর্ড লাগানোর নির্দেশনা দেয়া হয়েছে।

বিটি/ আরকে

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন। আজ বুধবার এক ‘এক্স’ পোস্টে তিনি এ শোক ও সমবেদনা জানান।

পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে ড. ইউনূস বলেন, কাশ্মীরের পাহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি।

গতকাল মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার জনপ্রিয় পর্যটনস্থল পাহেলগাঁওয়ে ওই হামলার ঘটনায় ২৬ জন নিহত হয়। যাদের অধিকাংশই ছিল অন্য রাজ্য থেকে আসা পর্যটক। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটাই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

প্রধানমন্ত্রী মোদি দ্বিপক্ষীয় সফরে সৌদি আরবে থাকলেও হামলার খবর পেয়ে তিনি সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তার ফেরার কথা ছিল বুধবার রাতে।

কাশ্মীরের ঘটনার খবর পেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেন নরেন্দ্র মোদিকে। তিনি ওই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

বিটি/ আরকে