পিএসসি – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

৪৪তম বিসিএস: ১ হাজার ৬৮১ প্রার্থীকে নিয়োগের সুপারিশ
রিপিট ক্যাডার ইস্যুতে ঝুলে থাকা ৪৪তম বিসিএসের সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে এক হাজার ৬৮১ জন প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, রিপিট ক্যাডার হওয়ায় প্রথম দফায় সুপারিশ পাওয়াদের মধ্য থেকে ২৬০ জন বাদ দেওয়া হয়েছে। আর রিপিট ক্যাডার পাওয়া ৪৩ জনকে উচ্চতর পছন্দের ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে। এছাড়া শূন্যপদে নন-ক্যাডার থেকে মেধাক্রম অনুযায়ী ২৫৭ জনকে নতুন করে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। গত ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছিল। তাতে ৩০৩ জন প্রার্থী রিপিট ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। এ নিয়ে সমালোচনা শুরু হলে বিধি পরিবর্তনের উদ্যোগ নেয় পিএসসি।

বিটি/ আরকে

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য নির্দেশনা জারি
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রার্থীদের তাদের আসন এবং কক্ষ শনাক্ত করার জন্য পর্যাপ্ত সময় হাতে নিয়ে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার লক্ষ্যে হাজিরা তালিকায় প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড়ে বিন্যস্ত করে এবং প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষওয়ারি দৈবচয়ন ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হয়েছে। এ কারণে পরীক্ষার্থীদের আসন এবং কক্ষ চিহ্নিত করা কিছুটা সময়সাপেক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল পৌনে ১০টার পরে কোনো প্রার্থীকে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে প্রার্থীদের পরীক্ষার কক্ষে প্রবেশ করতে হবে।

বিসিএস লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এবং হলের পরিবেশ সুশৃঙ্খল রাখার জন্য, প্রার্থী এবং সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ নির্দেশাবলি যথাযথভাবে অনুসরণ করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

বিটি/আরকে

বিসিএস ভাইভা তিন ধাপে নেওয়ার পরিকল্পনা পিএসসির
এবার বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা) তিন ধাপে নেওয়ার পরিকল্পনা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের আগে জ্ঞান, দক্ষতা ও মানসিক দক্ষতার পরীক্ষা নেওয়া হবে।

পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, চাকরিপ্রার্থীদের কাছে বিসিএস পরীক্ষা আরও বেশি গ্রহণযোগ্য করতে আমরা বেশকিছু পরিকল্পনা হাতে নিয়েছি। তিন ধাপে মৌখিক পরীক্ষা নেওয়ার বিষয়টিও এ পরিকল্পনার অংশ। প্রাথমিকভাবে কিছু আলোচনা করেছি। এটা বাস্তবায়ন হলে তা সবাইকে জানানো হবে।

তিন ধাপে ভাইভা হলে, কোন ধাপের পরীক্ষায় কী যাচাই করা হবে—এমন প্রশ্নে পিএসসি চেয়ারম্যান বলেন, প্রথম ধাপে পরীক্ষক প্রার্থীর জ্ঞানের পরিধি কতটুকু সেটি যাচাই করবেন। দ্বিতীয় ধাপে প্রার্থীর সাধারণ জ্ঞান দক্ষতা যাচাই করা হবে। আর তৃতীয় ধাপে সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া হবে। এগুলো প্রাথমিক আলোচনা। এতে পরিবর্তনও আসতে পারে।

এর আগে বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে ১০০ করা হয়েছে। তাছাড়া আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করেছে সরকার।

পিএসসির আরও পরিকল্পনা রয়েছে- একবার লিখিত পাস করলে তিনবার মৌখিক পরীক্ষার সুযোগ দেওয়া, বিসিএসের সব পর্যায়ের উত্তরপত্র (খাতা) চ্যালেঞ্জের সুযোগ এবং জট কাটিয়ে দ্রুত বিসিএস শেষ করতে লিখিত পরীক্ষার খাতা দুই পরীক্ষকের বদলে এক পরীক্ষককে দিয়ে মূল্যায়ন ইত্যাদি।

বিটি/আলী

৪৭তম বিসিএসের আবেদন শুরু ২৯ ডিসেম্বর, বেড়েছে সময়
৪৭তম বিসিএসের আবেদনের সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্থগিত ঘোষণার দুদিন পর এ তারিখ ঘোষণা করলো পিএসসি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর সকল ১০টা থেকে এ বিসিএসের অনলাইন আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার আবেদন ফি ২০০ টাকা।

এর আগে গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী— ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়ে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আবেদনের যে সময়সীমা ছিল, তার চেয়ে এবার সময় বাড়ানো হয়েছে। প্রথম দফার ঘোষণা অনুযায়ী আবেদনের জন্য প্রার্থীরা ২২ দিন সময় পেতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী— আবেদনের জন্য ৩৪ দিন সময় পাচ্ছেন চাকরিপ্রার্থীরা।

পিএসসি সূত্র জানায়, আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় বিসিএসে আবেদন স্থগিত করা হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (১১ ডিসেম্বর) আবেদন ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করায় ফের আবেদনের তারিখ ঘোষণা করলো সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

এ বিসিএসে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি শূন্যপদ স্বাস্থ্য ক্যাডারে। এ ক্যাডারে সহকারী সার্জন পদে ১ হাজার ৩৩১ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

বিটি/আলী

বিসিএসে আবেদন ফি কমানোর প্রস্তাব জনপ্রশাসনে পাঠিয়েছে পিএসসি
বিসিএসের আবেদন ফি অর্ধেক করার প্রস্তাব করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (২ ডিসেম্বর) এ–সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের একটি বিশেষ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রস্তাবে বলা হয়েছে, আবেদন ফি ৭০০ টাকার অর্ধেক করা যায়। বিসিএস ফি নিয়ে নানা সময়ে আলোচনা–সমালোচনা হয়েছে। ৪৭তম বিসিএসের বিজ্ঞাপ্তি প্রকাশের পর এবারের আবেদন ফি ৭০০ টাকা দেখে সমালোচনা করছেন অনেক চাকরিপ্রার্থী। অনেকেই এত ফি নিয়ে প্রশ্ন তোলেন। সমালোচনার মুখে আবেদন ফি কমানোর ঘোষণা দেয় পিএসসি।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সঙ্গে সংগতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন ফি কমানোর কথা জানিয়েছিল পিএসসি। এখন আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে অর্ধেক করতে জনপ্রসাশন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

গত বৃহস্পতিবার বিকেলে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকারি ব্যাংকে আবেদনে কোনো আবেদন ফি নেই।

বিটি/ আরকে

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি, শূন্য পদ ৩৬৮৮
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। এতে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ২০১ জনকে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে।

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে বা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে।

বিটি/ আরকে