প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

ডিসেম্বর থেকে বিনা খরচে বিদেশে কর্মী পাঠানো শুরু: প্রবাসী কল্যাণ মন্ত্রী
আগামী ডিসেম্বর মাস থেকে বিদেশে কর্মী পাঠানোর কার্যক্রমে এক বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বিজয়ের মাস থেকেই সম্পূর্ণ বিনা খরচে কর্মী পাঠানোর নতুন এই উদ্যোগ বাস্তবায়ন শুরু হবে। প্রাথমিক পর্যায়ে দুই থেকে তিনটি ফ্লাইটের মাধ্যমে এই প্রক্রিয়া চালু করা হবে এবং পরবর্তীতে অন্যান্য চাহিদাপত্র অনুযায়ী তা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ায় কর্মী প্রেরণকারী রিক্রুটিং এজেন্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা জানান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের মিলনায়তনে মালয়েশিয়ায় কর্মী প্রেরণকারী তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

নতুন এই ব্যবস্থায় কর্মীকে বিদেশ গমনে কোনো ধরনের অর্থ ব্যয় করতে হবে না, বরং সমস্ত খরচ বহন করবে বিদেশি নিয়োগকর্তা বা তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। প্রক্রিয়াটি আরও সহজতর করতে ইতোমধ্যে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোর অনেক সার্ভিস চার্জ বাদ দেওয়া হয়েছে। এছাড়া মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি এজেন্সির পরিবর্তে দেশের সকল বৈধ রিক্রুটিং এজেন্সি যাতে সমান সুযোগ পায়, তা নিশ্চিত করতে কাজ করছে মন্ত্রণালয়। মন্ত্রী আশা প্রকাশ করেন, ডিসেম্বরের মধ্যেই এ বিষয়ে নতুন একটি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরিত হবে। পাশাপাশি সৌদি আরব ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মীদের সমস্যা সমাধানে বিশেষ সেল গঠনের কাজও চলছে।

মেডিকেল পরীক্ষার ফি নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আরিফুল হক চৌধুরী বলেন, মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার খরচ সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিলসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। রিক্রুটিং এজেন্সির মালিকদের এই ব্যবসাকে মর্যাদাপূর্ণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গুটিকয়েক ব্যক্তির অনিয়মের কারণে পুরো খাত যেন বিতর্কিত না হয়। এ সময় ব্যবসায়িক স্বার্থের পাশাপাশি কর্মীদের বিদেশে আইনকানুন সম্পর্কে সচেতন করা এবং রেমিট্যান্স বৃদ্ধিতে নজর দেওয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলোর ভূমিকা প্রধান। কোনো এজেন্সির অবহেলায় দরিদ্র মানুষ যেন ভোগান্তিতে না পড়ে, সেজন্য কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি। অনুষ্ঠানে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক এবং রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।