বঙ্গোপসাগর – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

বঙ্গোপসাগরের লঘুচাপ: ভারী বৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে তামিলনাড়ু উপকূলের কাছাকাছি রয়েছে এবং এটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এই পরিস্থিতিতে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে।

আজ বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে আগামী ১২০ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মঙ্গলবার (২১ অক্টোবর) সৃষ্টি হওয়া লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের কাছাকাছি তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে এবং এটি আরও উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে।

এই লঘুচাপের কারণে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আশা করা যাচ্ছে না।

বিটি/

চলতি মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপের আশঙ্কা
চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে তিনটি পর্যন্ত লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এ সময়ে দেশের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে।

আবহাওয়া অধিদফতরের অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে। গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক বৈঠকে এ পূর্বাভাস প্রদান করা হয়।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সার্বিকভাবে অক্টোবর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ১-৩টি লঘুচাপের মধ্যে একটি ঘূর্ণিঝড় আকার নিতে পারে। মাসের প্রথম ভাগে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে বাংলাদেশ থেকে বিদায় নেবে।

এ সময় দেশে ২-৪ দিন মাঝারি থেকে তীব্র এবং ৩-৫ দিন হালকা থেকে মাঝারি মাত্রার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

তাপমাত্রা প্রসঙ্গে বলা হয়েছে, অক্টোবরজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ কমবে। তবে তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

একই সঙ্গে দেশের বড় নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। তবে ভারি বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

এছাড়া গত সেপ্টেম্বর মাসে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে, আর সিলেট বিভাগে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে।

বিটি/আরকে

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি) দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত (স্থানীয় সংকেত নম্বর ৩) জারির নির্দেশ দিয়েছে।

আজ বুধবার (১ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে জানানো হয়, “চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।”

বিশেষ আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় অবস্থানরত একটি সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এ সময় উত্তাল আবহাওয়ার আশঙ্কায় উত্তর বঙ্গোপসাগরে চলাচলরত সব মাছধরা নৌকা ও ট্রলারকে উপকূলে ফিরে আসার এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী নির্দেশনার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বিটি/ আরকে

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বজ্রসহ ভারী বর্ষণের আভাস
সারা দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানায়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ সেপ্টেম্বরের দিকে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিটি/ আরকে

১৩ আগস্টের দিকে বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, বাড়তে পারে বৃষ্টিপাত
আগামী ১৩ আগস্টের দিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এতে করে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় সারা সপ্তাহজুড়ে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এক-দু’টি স্থানে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু স্থানে মাঝারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক স্থানে, রাজশাহী ও চট্টগ্রামের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারি বর্ষণের আশঙ্কাও করা হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপ্তি আরও বাড়তে পারে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার সন্ধ্যা থেকে দেশের প্রায় সব বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, ১৩ আগস্টের দিকে বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।

বিটি/আরকে

বঙ্গোপসাগরে লঘুচাপ, জারি ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর আশপাশের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৯ জুন) আবহাওয়াবিদ আফরোজা সুলতানার স্বাক্ষরে জারি করা এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া অথবা দমকা বাতাস বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

বিটি/ আরকে

বঙ্গোপসাগরে ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ
এবছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মৎস্য নৌযানকে মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। সামুদ্রিক মৎস্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, সামুদ্রিক মৎস্য বিধিমালা-২০২৩ এর ৩(১) বিধি অনুযায়ী বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রতি বৎসর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সব প্রকার মৎস্য নৌযান কর্তৃক যেকোনো প্রকার মৎস্য ও ক্রাস্টাশিয়ান্স আহরণ নিষিদ্ধ করা হয়েছে।

এর ফলে সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণ ১২ দশমিক ৭৮ শতাংশ বৃদ্ধির রেকর্ড রয়েছে বলেও জানান উপদেষ্টা।

এর পরিপ্রেক্ষিতে, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন মৎস্য আহরণ নিষিদ্ধ করার সুপারিশ করা হলে সরকার ১৬ মার্চ প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত কার্যকর করে।

বিটি/ আরকে