বাংলাদেশ পাঠাগার আন্দোলন – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম
বই পড়ার অভ্যাস ছড়িয়ে দিতে দেশজুড়ে কাজ করবে বাংলাদেশ পাঠাগার আন্দোলন
প্রতিটি জনপদে পাঠাগার প্রতিষ্ঠা এবং প্রতিটি ঘরে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান নিয়ে যাত্রা শুরু করেছে ‘বাংলাদেশ পাঠাগার আন্দোলন’। নতুন প্রজন্মকে সত্যিকারের ইতিহাসের সঙ্গে পরিচিত করা, মননশীলতা তৈরি এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে সংগঠনটি দেশজুড়ে পাঠাগার ও পাঠচর্চা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ও প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এম আকাশ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘পাঠাগার আন্দোলনের সূচনা বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাঠাভ্যাসই সত্যিকারের ইতিহাস জানতে এবং মনন গড়তে সহায়ক হতে পারে।’
আয়োজকেরা জানান, বাংলাদেশ পাঠাগার আন্দোলন একটি দলনিরপেক্ষ, অলাভজনক ও স্বেচ্ছাসেবী গণসংগঠন। পাঠাগার প্রতিষ্ঠার পাশাপাশি সমাজের সর্বস্তরে বই পড়ার পরিবেশ তৈরি, পাঠক সৃষ্টি এবং মুক্তিযুদ্ধের চেতনায় জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করবে সংগঠনটি। ‘একটাই মন্ত্র জনগণতন্ত্র, একটাই যুক্তি শোষণমুক্তি’ স্লোগানকে সামনে রেখে তাদের এই যাত্রা শুরু হয়েছে।
প্রথম সম্মেলনে ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা বার্তা সম্পাদক অধ্যাপক এ এন রাশেদা। সাধারণ সম্পাদক হয়েছেন প্রকৌশলী রাশেদুল হাসান রিপন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ফেরদৌস আহমেদ উজ্জল।
সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আকমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক ড. নিতাই দাস, লেখক ও কলামিস্ট অধ্যাপক আবু তাহের খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় নেতা নিখিল দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের সাবেক সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল এবং বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা।
দেশের প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব শ্রেণি-পেশার মানুষকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।