বাংলাদেশ ব্যাংক – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

ট্রেজারি বন্ডের বিপরীতে ঋণ দেওয়ার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক
দেশের বন্ড বাজারে বৃহত্তর গতিশীলতা আনার লক্ষ্যে গ্রাহকদের ট্রেজারি বন্ড জামানত হিসেবে রেখে ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকাররা বলছেন, এই সিদ্ধান্ত সরকারি সিকিউরিটিজে আরও বেশি বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে সাহায্য করতে পারে, কারণ এর ফলে তারা ঝুঁকিমুক্ত সম্পদ ধরে রাখার পাশাপাশি নগদ অর্থের (তারল্য) সুবিধাও নিতে পারবেন।

বুধবার বাংলাদেশ ব্যাংকের (বিবি) জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী, সব তফসিলি ব্যাংক এখন ট্রেজারি বন্ড জামানত হিসেবে রেখে গ্রাহকদের ওভারড্রাফট বা মেয়াদি ঋণ সুবিধা দিতে পারবে।

তবে, গ্রাহকদের কোনো ঋণ সুবিধা দেওয়ার আগে ফাইন্যান্সিয়াল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার (এফএমআই) সিস্টেমে এই সিকিউরিটিজগুলোকে প্রথমে ‘লিয়েন’ হিসেবে চিহ্নিত করতে হবে।

লিয়েন হলো এমন একটি আইনি অধিকার, যার মাধ্যমে আর্থিক বাধ্যবাধকতা পূরণ না হলে পাওনাদাররা দেনাদারের সম্পত্তি বাজেয়াপ্ত ও বিক্রি করতে পারেন।

লিয়েন করা বন্ডগুলো এখন যোগ্য জামানত হিসেবে স্বীকৃত হওয়ায় ব্যাংকগুলো ট্রেজারি বন্ডের বিপরীতে ঋণ সুবিধা দিতে আগ্রহ প্রকাশ করার পর বাংলাদেশ ব্যাংক এই সর্বশেষ পদক্ষেপটি নিল।

এই নির্দেশনার আওতায়, ব্যাংকগুলো বন্ডের অভিহিত মূল্যের ৭৫ শতাংশ পর্যন্ত অর্থায়ন করতে পারবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংকগুলোকে এটিও নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে জমে থাকা সুদসহ কোনো অবস্থাতেই বকেয়া ঋণের পরিমাণ বন্ডের অভিহিত মূল্যের চেয়ে বেশি না হয়।

এর পাশাপাশি, ঋণের মেয়াদ কোনোভাবেই জামানত হিসেবে রাখা বন্ডের মেয়াদের চেয়ে বেশি হওয়া যাবে না। সম্ভাব্য সম্পদ-দায়ের অমিল এবং পরিশোধের ঝুঁকি এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকারি সিকিউরিটিজে লিভারেজড বিনিয়োগ রোধ করার লক্ষ্যে এই প্রজ্ঞাপনে টি-বন্ড কেনার উদ্দেশ্যে ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনটির মূল উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসকে (এফই) বলেন, “সরকারি অনুমোদিত সিকিউরিটিজের চাহিদা বাড়াতেই আমরা টি-বন্ডের বিপরীতে ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার অনুমতি দিয়েছি।”দেশের খবর

তবে, জ্যেষ্ঠ ব্যাংকাররা বাংলাদেশ ব্যাংকের এই সর্বশেষ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন যে এটি দেশের বন্ড বাজারে গতিশীলতা আনতে সাহায্য করবে।

দেশের শীর্ষস্থানীয় একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের এক ঊর্ধ্বতন ট্রেজারি কর্মকর্তা পত্রিকাটিকে বলেন, “এটি একটি বাজারবান্ধব সিদ্ধান্ত যা বিনিয়োগকারীদের ঝুঁকিমুক্ত সিকিউরিটিজে তাদের তহবিল বিনিয়োগ করতে আকৃষ্ট করতে সাহায্য করবে।”

ট্রেজারি কর্মকর্তা ব্যাখ্যা করে বলেন, টি-বন্ডের বিপরীতে ঋণ নেওয়ার অনুমতি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কর্পোরেট প্রতিষ্ঠান এবং বিপুল সম্পদের অধিকারী ব্যক্তিদের দীর্ঘ সময়ের জন্য সরকারি সিকিউরিটিজ ধরে রাখতে উৎসাহিত করতে পারে। কারণ প্রয়োজন হলে তাদের কাছে এখনও তারল্য বা নগদ অর্থের সুবিধা পাওয়ার বিকল্প থাকবে।

বর্তমানে বাজারে দুই, পাঁচ, ১০, ১৫ এবং ২০ বছর মেয়াদের পাঁচটি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড লেনদেন হয়ে থাকে।

বিটি/আরকে

নিলামে ৪০০ কোটির বেশি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
চলতি অর্থবছরে বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে এপর্যন্ত ৪ বিলিয়ন ডলারের বেশি কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখার পাশাপাশি রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতেই বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনছে।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থবছরে এখনো পর্যন্ত ৪ দশমিক ১৫ বিলিয়ন (৪১৫ কোটি) ডলার কিনেছে। সোমবার ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ টাকা ৩০ পয়সা দরে ২১৮ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এনিয়ে ফেব্রুয়ারি মাসে ২১৮ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।”

মূলত ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের প্রবাহ বাড়ার কারণে ডলার সরবরাহ বেশি রয়েছে। এজন্য ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলার বিক্রি করছে। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা টিবিএসকে বলেন, ব্যাংকগুলো ডলার বিক্রি করতে আগ্রহী। আর বাংলাদেশ ব্যাংক কেনার মাধ্যমে রিজার্ভ বাড়াচ্ছে।

২০২৬ সালের প্রথম মাসে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৩১৭ কোটি ডলার, যা এ যাবৎকালে তৃতীয় সর্বোচ্চ। এটি ২০২৫ সালের একই মাসের চেয়ে ৪৫ দশমিক ৪১ শতাংশ বেশি। আগের বছর জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ডলার।

এর আগে ২০২৫ সালের মার্চ মাসে প্রবাসীরা সর্বোচ্চ রেমিট্যান্স পাঠান ৩২৯ কোটি ডলার। আর একই বছরের ডিসেম্বরে দ্বিতীয় সর্বোচ্চ ৩২২ কোটি ডলার রেমিট্যান্স পায় দেশ।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, মূলত রপ্তানিকারকদের সমর্থন ও রেমিট্যান্স প্রবাহ বজায় রাখার জন্য ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। ডলারের দরপতন রোধে এ কৌশল অবলম্বন করা হচ্ছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে প্রথমবারের মতো নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক। ডলার কেনার মাধ্যমে ডলারের দরের সমপরিমাণ টাকাও ব্যাংকিং চ্যানেলে প্রবেশ করেছে।

বিটি/ আরকে

সমস্যাগ্রস্ত ৫ ব্যাংকের টাকা উত্তোলনের খবর ‘ভুল’, যা বললো বাংলাদেশ ব্যাংক
একীভূত হওয়া সমস্যাগ্রস্ত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রকাশিত খবরকে ‘ভুল’ বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখনও কোনো সুনির্দিষ্ট তারিখ বা সময় চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সোমবার (২৯ ডিসেম্বর) থেকে মার্জারের আওতাভুক্ত ব্যাংকের আমানতকারীরা টাকা উত্তোলন করতে পারবেন— এমন খবর সঠিক নয়।

তিনি বলেন, মার্জারের আওতাভুক্ত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের চাহিদার প্রেক্ষিতে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ কার্যক্রম শুরুর বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তারিখ বা সময় চূড়ান্ত হয়নি। শিগগিরই এ সুবিধা কার্যকর করা হবে।

এর আগে গত ৫ নভেম্বর আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করে সেগুলোতে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো— এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।

পরবর্তীতে গত ৯ নভেম্বর গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের একটি বিশেষ অনলাইন সভায় এই পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে নতুন রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের জন্য প্রাথমিক লাইসেন্স দেওয়া হয়। এরপর গত ৩০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম শুরু হয়।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, বিগত সরকারের সময়ে কয়েকটি প্রভাবশালী গোষ্ঠী জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ তুলে নেয়। এর ফলে অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির চাপেই এসব ব্যাংক ধীরে ধীরে গভীর সংকটে পড়ে। সেই সংকট মোকাবিলায় পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যাংক একত্রিত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

কিভাবে, কত টাকা তুলতে পারবেন আমানতকারীরা

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, যেসব গ্রাহকের হিসাবে দুই লাখ টাকা বা এর কম আছে, স্কিম কার্যকর হওয়ার পর তারা পুরো টাকা একবারেই তুলতে পারবেন। আর যাদের হিসাবে দুই লাখ টাকার বেশি রয়েছে, তারা প্রতি তিন মাস অন্তর সর্বোচ্চ এক লাখ টাকা করে দুই বছর পর্যন্ত তুলতে পারবেন।

ব্যাংকের এমডি নিয়োগে অভিজ্ঞতার শর্ত সংশোধন করল বাংলাদেশ ব্যাংক
ব্যাংক কোম্পানিতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত নতুনভাবে নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে পূর্বের নির্দেশনা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা।

বুধবার প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, ব্যাংক কোম্পানিতে এমডি বা সিইও পদে নিয়োগের ক্ষেত্রে কমপক্ষে ২০ বছরের ব্যাংকিং অভিজ্ঞতার পাশাপাশি উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে এককভাবে বা সম্মিলিতভাবে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

তবে ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থায় চাকরির অভিজ্ঞতা থাকলে আলাদা শর্ত প্রযোজ্য হবে। সে ক্ষেত্রে প্রথম শ্রেণি বা সমমানের পদে অন্তত ২৫ বছরের অভিজ্ঞতার পাশাপাশি জাতীয় বেতন স্কেলের ২য় গ্রেডের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের প্রমাণ থাকতে হবে।

বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নং-০৫/২০২৪–এর ২(গ)(১০) ধারায় পূর্বে এমডি পদে নিয়োগের জন্য অন্যান্য শর্তের পাশাপাশি পূর্ববর্তী পদে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতার কথা বলা ছিল। নতুন নির্দেশনায় সেটি বাতিল করে সংশোধিত অভিজ্ঞতা শর্ত যুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, সংশোধিত অংশ ছাড়া পূর্বের সার্কুলারের অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

বিটি/ আরকে

খেলাপি ঋণের পুনঃতফসিল সুবিধা সম্প্রসারণ করেছে বাংলাদেশ ব্যাংক
খেলাপি ঋণগ্রহীতাদের জন্য নীতি সহায়তার পরিধি আরও সম্প্রসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত যে কোনো বিরূপমান খেলাপি ঋণ রয়েছে, তা এখন বিশেষ সুবিধার মাধ্যমে পুনঃতফসিলের সুযোগ পাবে। এটি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক কাঠামো পুনর্গঠনে নতুন প্রণোদনা হিসেবে চালু করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত খেলাপি থাকা ঋণ সর্বোচ্চ ১০ বছরের মেয়াদে পুনঃতফসিল করা যাবে, যেখানে সর্বোচ্চ দুই বছরের গ্রেস পিরিয়ড রাখা যাবে। অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যকার খেলাপি ঋণগ্রহীতারাও নতুন নীতির আওতায় পুনঃতফসিল সুবিধা উপভোগ করতে পারবেন।

অশ্রেণিকৃত মেয়াদি ঋণের ক্ষেত্রেও ছাড় বৃদ্ধি করা হয়েছে। পূর্বে পুনঃতফসিলকৃত ঋণসহ এসব ঋণ বিআরপিডি সার্কুলার নং ১৬/২০২২ অনুযায়ী নির্ধারিত মেয়াদের অতিরিক্ত আরও দুই বছর বাড়িয়ে বিশেষ পুনর্গঠন করা যাবে।

এক্সিট সুবিধার ক্ষেত্রেও নতুন শিথিলতা রাখা হয়েছে। পূর্বের নির্দেশনার মতো ডাউনপেমেন্ট নেওয়ার পাশাপাশি এক্সিট সুবিধার মেয়াদ এক বছর বৃদ্ধি পাবে। মাসিক বা ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধের নিয়ম বহাল থাকলেও বার্ষিক মোট পরিশোধের হার কমপক্ষে ঋণের ২০ শতাংশ হতে হবে। এ সময় ঋণগুলো ‘এক্সিট (এসএমএ)’ হিসেবে দেখানো হবে এবং প্রযোজ্য সাধারণ প্রভিশন সংরক্ষণ বাধ্যতামূলক থাকবে।

প্রকৃত আদায় ছাড়া আগে রাখা স্পেসিফিক প্রভিশন আয় খাতে স্থানান্তর করা যাবে না। তবে তিনটি মাসিক বা একটি ত্রৈমাসিক কিস্তি পরিশোধ ব্যর্থ হলে ঋণ পুনরায় যথাযথভাবে শ্রেণিবিন্যস্ত করতে হবে। এছাড়া সম্পূর্ণ ঋণ শোধ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের নামে নতুন ঋণ অনুমোদন বন্ধ থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা (৪৯)(১)(চ)-এর ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। দেশের সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালককে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

বিটি/ আরকে

৫টি ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক
সমস্যায় থাকা দেশের ৫ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক, এ লক্ষ্যে ব্যাংকগুলোর বোর্ড ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বোর্ড ভেঙে দেয়া ব্যাংকগুলো হলো- এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এ ৫ ব্যাংকের মধ্যে ৪টি মালিকানায় ছিল এস আলম। একটির মালিকানায় ছিল নজরুল ইসলাম মজুমদার। ওই সময়ে ব্যাংকগুলো থেকে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা সরিয়ে নেয়া হয়। ফলে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। এতে গ্রাহকের জমানো অর্থ ফেরত দিতে পারছে না। এমন পরিস্থিতিতে এসব ব্যাংকে একীভূত করার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। এতে সরকারও সম্মতি দিয়েছে।

এসএমই খাতকে অর্থনীতির মূল চালিকাশক্তি করতে বৈঠক, আসছে নতুন সংস্কার
ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে চারটি বৈঠক করেছে বিনিয়োগ সমন্বয় কমিটি। এসব বৈঠকে এসএমই উদ্যোক্তাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করে নীতিনির্ধারণ প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈদেশিক অর্ডার থেকে প্রাপ্ত অর্থের ১০ শতাংশ ব্যাংকে জমা রাখার বাধ্যবাধকতা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের নামে বছরে ন্যূনতম তিন হাজার মার্কিন ডলারের পৃথক বৈদেশিক মুদ্রা কোটা বরাদ্দের প্রস্তাবও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে এসএমই খাতের জন্য চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে উদ্যোক্তাবান্ধব নতুন আর্থিক পণ্য তৈরি, মাস্টার সার্কুলারের কার্যকারিতা মূল্যায়ন, বাণিজ্য লাইসেন্স ছাড়া পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদানের সম্ভাব্যতা যাচাই এবং গ্রাহক পর্যায়ে সুদের হার পুনর্বিবেচনা।

ইতিমধ্যে কিছু বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর মধ্যে রয়েছে অনলাইন বিক্রির অর্থ দ্রুত উদ্যোক্তাদের হিসাবে জমা দেওয়া, ডিজিটাল মানিব্যাগের মাধ্যমে অর্থপ্রাপ্তি সহজ করা, অনলাইন রপ্তানিতে বি-টু-বি ও বি-টু-সি মডেল অন্তর্ভুক্ত করা এবং ব্যাংক গ্যারান্টি ছাড়াই আগাম অর্থপ্রদানের সীমা বাড়ানো।

বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, সংস্কারের মূল লক্ষ্য হলো অর্থনীতিতে গতিশীলতা সৃষ্টি করা। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন, কিন্তু তাদের কণ্ঠ সবসময় জোরালোভাবে শোনা যায় না। তাই তাদের ব্যবসা আরও সহজ করতে সরকারকে সহায়ক ভূমিকা পালন করতে হবে।

এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে এসএমই খাত শুধু কর্মসংস্থান সৃষ্টি নয়, বরং বৈদেশিক বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

আমদানিতে বাণিজ্যিক লেনদেন আরও সহজ করলো বাংলাদেশ ব্যাংক
বাণিজ্যিক লেনদেনকে আরও সহজ করতে আমদানির বিপরীতে অগ্রিম পরিশোধের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জারি করা বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, ‘বাণিজ্যিক লেনদেনকে আরও সহজ করতে পূর্ববর্তী সীমা যথাক্রমে ২০ হাজার মার্কিন ডলার এবং ৫০ হাজার মার্কিন ডলারে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে, বাংলাদেশ ব্যাংক কোনো ধরনের পুনঃপরিশোধের গ্যারান্টি ছাড়া ১০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ পর্যন্ত অগ্রিম পরিশোধের অনুমোদন করেছিল।

এছাড়াও, রপ্তানিকারকদের রিটেনশন কোটা (ইআরকিউ) অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত অগ্রিম পরিশোধ অনুমোদিত ছিল।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, এ বিষয়ে অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

বিটি/ আরকে

ডিজিটাল ব্যাংক স্থাপনে ২ নভেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক
ডিজিটাল ব্যাংক স্থাপনে আবেদন জমা দেওয়ার সময়সীমা আগামী ২ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকারীদের চলতি বছরের ২ নভেম্বরের মধ্যে অফিস সময়ের ভেতরে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে আবেদন জমা দিতে হবে। একইসঙ্গে প্রাসঙ্গিক সব নথির সফট কপি ইমেইলের (apply.db@bb.org.bd) মাধ্যমে পাঠাতে হবে।

এর আগে, গত ২৬ আগস্ট নতুন করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদনের সময়সীমা ১-৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেধে দেয় বাংলাদেশ ব্যাংক। এসময় প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের স্পন্সর হিসেবে শেল কোম্পানি যাতে থাকতে না পারে, তা নিশ্চিত করতে নীতিমালা সংশোধন করা হয়।

সংশোধিত নীতিমালায় প্রদেয় মূলধনের শর্ত ১২৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হয়।

সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, কোনো ব্যক্তি স্পন্সর বা প্রাতিষ্ঠানিক স্পন্সরের মনোনীত প্রতিনিধির যদি একাধিক দেশের নাগরিকত্ব থাকে, তবে সব নাগরিকত্বের পূর্ণ বিবরণ এবং সংশ্লিষ্ট তথ্য প্রদান করতে হবে।

এছাড়া পূর্বে পরিত্যক্ত নাগরিকত্ব থাকলেও তা প্রকাশ করতে হবে।

সংশোধিত নীতিমালায় আরও বলা হয়েছে, ঋণখেলাপির সঙ্গে সংশ্লিষ্ট কোনো মামলার রায়াধীন প্রতিষ্ঠান, কোম্পানি বা ব্যক্তি স্পন্সর হিসেবে আবেদন করতে পারবে না। বাংলাদেশে কার্যরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও স্পন্সর হওয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসে বাংলাদেশ ব্যাংক ৫২টি আবেদনের মধ্যে থেকে দুটি প্রতিষ্ঠান—নগদ ও কড়ি ডিজিটাল ব্যাংককে ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স প্রদান করে।

নগদ ডিজিটাল ব্যাংককে সমর্থন দিয়েছিল নগদ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের একই বিনিয়োগকারীরা, আর কড়ি ডিজিটাল ব্যাংকের স্পন্সর ছিল এসিআই।

তবে ২০২৪ সালের আগস্টে দুর্নীতি ও বিতর্কিত স্পন্সরের অভিযোগে বাংলাদেশ ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স স্থগিত করে।

বিটি/ আরকে

গেটস ফাউন্ডেশনের সহায়তায় ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক গেটস ফাউন্ডেশনের সহায়তায় একটি ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির গভর্নর আহসান এইচ মনসুর।

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক গেটস ফাউন্ডেশন ও মোজালু ফাউন্ডেশনের সহযোগিতায় এবং আমাদের অভ্যন্তরীণ সক্ষমতা কাজে লাগিয়ে খুব দ্রুত সময়ের মধ্যেই একটি কার্যকর ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করতে সক্ষম হবে।’

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে ‘স্টেকহোল্ডার ডিসকাশন অন ইন্টারঅপারেবল পেমেন্ট ইন বাংলাদেশ’- শীর্ষক আলোচনার আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) ও আন্তর্জার্তিক পেমেন্ট সিস্টেমস সেবা দানকারী প্রতিষ্ঠান গেটস ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘নতুন ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম-এর মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে, যেকোনো সময় পেমেন্ট করা সম্ভব হবে। টাকা বা পণ্য ও সেবা বিনিময় করা যাবে মোবাইল অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, নন-ব্যাংক অ্যাকাউন্ট কিংবা ইনস্টিটিউশনাল অ্যাকাউন্ট থেকে সরাসরি অন্য যেকোনো অ্যাকাউন্টে।’

তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশে এর আগে এ ধরনের সিস্টেম চালুর চেষ্টা করা হলেও সফল হয়নি। তবে নতুনভাবে গেটস ফাউন্ডেশনের সহায়তায় মোজালু ফাউন্ডেশনের মাধ্যমে পুনরায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশে এ সিস্টেম টেস্ট করা হয়েছে এবং সেখানকার অভিজ্ঞতা অত্যন্ত ইতিবাচক। সেসব অভিজ্ঞতা আমাদের জন্য অনুপ্রেরণা ও শিক্ষণীয়।’

গভর্নর বলেন, ‘বর্তমানে বাংলাদেশে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ওয়ালেট ও ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু আছে। কিন্তু এগুলো এখনও ইউনিফাইড নয়।’

তিনি বলেন, ‘আমরা চাই একটি ইউনিফাইড ন্যাশনাল পেমেন্ট সিস্টেম, যার মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে অর্থ লেনদেন ইনস্ট্যান্টলি করা যাবে। এটি আমাদের ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে বিশাল ভূমিকা রাখবে।’

তিনি জানান, শুধু ক্যাশ ম্যানেজমেন্টের জন্য বাংলাদেশে প্রতিবছর প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়। এছাড়া ক্যাশ ব্যবহার করে নানা অনৈতিক ও বেআইনি কার্যক্রম হয়।

তিনি বলেন, ‘ক্যাশলেস সিস্টেম চালু হলে দুর্নীতি, ছিনতাই ও অনৈতিক লেনদেন অনেকাংশে কমে আসবে। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, রাজস্ব বৃদ্ধি পাবে এবং জননিরাপত্তাও জোরদার হবে।’

বিটি/ আরকে