বাংলাদেশ – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম
‘জাতীয় দলের জার্সি পরা আমার স্বপ্ন ছিল’
ছোটবেলা থেকেই জাতীয় দলের জার্সি পরে মাঠে খেলার স্বপ্ন দেখেছেন সুখি ইতোফুসা। সেই স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে অভিষেকের মধ্য দিয়ে। প্রথম ম্যাচে মাঠে নামার পর নিজের পারফরম্যান্সে কিছুটা উন্নতির জায়গা দেখছেন এই ফুটবলার। ফিটনেস ও কন্ডিশন আরও উন্নত করে গোল বা অ্যাসিস্টের মাধ্যমে দলের জন্য বেশি অবদান রাখতে চান তিনি। সতীর্থদের সঙ্গে ভাষাগত কিছুটা দূরত্ব থাকলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে যোগাযোগ করছেন। পরিবার থেকে দীর্ঘ সময় দূরে থাকাকেও ক্যারিয়ারের অংশ হিসেবেই দেখছেন সুখি। জাতীয় দলের জার্সিতে অভিষেক ও নিজের অনুভূতি নিয়ে তিনি কথা বলেছেন।
প্রশ্ন: জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়েছে। নিজের পারফরম্যান্সকে কীভাবে মূল্যায়ন করবেন?
সুখি ইতোফুসা: ছোটবেলা থেকেই জাতীয় দলের জার্সি পরা এবং সেই জার্সিতে মাঠে খেলা আমার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবে পরিণত করতে পেরে আমি খুবই আনন্দিত। গতকালের ম্যাচের পারফরম্যান্সের কথা বললে, এখনও কিছু জায়গায় আমার উন্নতি করার প্রয়োজন আছে। ফিটনেস ও কন্ডিশন আরও উন্নত করতে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। পাশাপাশি গোল করা বা অ্যাসিস্টের মাধ্যমে দলের জন্য আরও বেশি অবদান রাখতে চাই।
প্রশ্ন: প্রথম ম্যাচেই লাল-সবুজ জার্সি পরে মাঠে নামবেন, এমনটা কি ভেবেছিলেন?
সুখি ইতোফুসা: আসলে আমি কখনো এভাবে ভাবিনি যে গতকালই আমার অভিষেক হয়ে যাবে। তবে দেশের হয়ে লড়াই করার জন্য আমি প্রস্তুত ছিলাম।
প্রশ্ন: আপনার সতীর্থরা জাপানি ভাষা বলতে পারেন না। তাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করেন?
সুখি ইতোফুসা: আমি জানি, তারা জাপানি ভাষা বলতে পারে না। তবে আমার সতীর্থরা ইংরেজি ভাষা কিংবা সহজ কিছু ইশারা-ইঙ্গিত ব্যবহার করে, যেগুলো আমি বুঝতে পারি। এ ছাড়া কিছু সতীর্থ সবসময় আমার খেয়াল রাখে এবং আমার সঙ্গে কথা বলে। তাই এখন মোটামুটি একটা পর্যায় পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি। সময়টা খুব উপভোগ করছি, কোনো সমস্যা হচ্ছে না।
প্রশ্ন: দীর্ঘ সময় ধরে পরিবার থেকে দূরে আছেন। তাদের মিস করেন? এবার মনে হচ্ছে সবচেয়ে বেশি সময় পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে।
সুখি ইতোফুসা: পরিবার থেকে দূরে থাকা, এটা একজন ফুটবলার হিসেবে আমার স্বপ্নেরই অংশ। একই সঙ্গে এটা আমার পরিবারেরও স্বপ্ন। পরিবার থেকে দূরে থেকে আমি যদি সফল হতে পারি, তাহলে সেটা আমার পরিবার এবং আরও অনেক মানুষের জন্য আনন্দ বয়ে আনবে। তাই আমি মনে করি, পরিবার থেকে দূরে থাকাটা কোনো সমস্যা নয়।
প্রশ্ন: বাসায় কেউ বাংলায় কথা বলেন?
সুখি ইতোফুসা: হ্যাঁ, শুধু আমার বাবা বাসায় বাংলায় কথা বলেন। বাসার বাকি সদস্যরা, অর্থাৎ আমরা জাপানি ভাষাতেই কথা বলি।
এন/আই
বাংলাদেশে বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র
জানুয়ারি মাসে বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে আমদানি বৃদ্ধির কারণে, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে ভারতকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।
যদিও বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রে চীন তার আধিপত্য বজায় রেখেছে, এই পরিবর্তনটি আমদানির পরিবর্তনশীল ধরন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ককে তুলে ধরে। যদিও বিশ্লেষকদের মতে, এই প্রবণতাটি এখনও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত নাও হতে পারে।
গ্লোবাল ইকোনমি ইনসাইটস (বৈশ্বিক অর্থনীতির অন্তর্দৃষ্টি)
ভারত ধারাবাহিকভাবে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদারের অবস্থান ধরে রেখেছে। তবে জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ভারতের চেয়ে এগিয়ে গিয়ে ভারতকে তৃতীয় স্থানে ঠেলে দিয়েছে।
এই পরিবর্তনটি বজায় থাকবে কি না তা এখনও অস্পষ্ট, কারণ যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ কাছাকাছি অবস্থানে রয়েছে।
পর্যালোচিত মাসে, বাংলাদেশের মোট বাণিজ্যের ৯.২৮ শতাংশ ছিল যুক্তরাষ্ট্রের সাথে, যেখানে ভারতের অংশ ছিল ৭.৯১ শতাংশ। অন্যদিকে, ১৭.৮২ শতাংশ বাজার হিস্যা নিয়ে শীর্ষ বাণিজ্য অংশীদারের অবস্থান ধরে রেখেছে চীন।
মূল্যমানের দিক থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মোট বাণিজ্য দাঁড়িয়েছে ১৪৬.৮৬ বিলিয়ন টাকা বা প্রায় ১.২ বিলিয়ন ডলার, যেখানে ভারতের সাথে বাণিজ্যের পরিমাণ ১২৫.০৮ বিলিয়ন টাকা বা ১.০২ বিলিয়ন ডলার। এই সময়ের মধ্যে চীনের বাণিজ্যের পরিমাণ ২৮১.৯৪ বিলিয়ন টাকা বা ২.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। (বিনিময় হার: ১.০০ মার্কিন ডলার = ১২২.৯৭ টাকা)
বাংলাদেশ মার্কেট রিপোর্ট
পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) চেয়ারম্যান জায়েদি সাত্তার সম্প্রতি ইংরেজি দৈনিক এফই-কে বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধি দেশের বাণিজ্য ভারসাম্যকে নতুন রূপ দিচ্ছে।
“আমার দৃষ্টিতে, যুক্তরাষ্ট্র থেকে আমদানি ক্রমশ বাড়ছে।” তিনি বলেন।
তিনি আরও যোগ করেন, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অন্যান্য পণ্যের ক্রমবর্ধমান ক্রয় এই প্রবণতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশেষ করে জ্বালানি ও তুলা খাতে বাংলাদেশের আমদানি আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
ড. সাত্তার ২০২৫ সালে চালু হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নতুন তুলা নীতির কথা তুলে ধরেন, যা বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পকে প্রভাবিত করতে পারে।
এই নীতির অধীনে, যেসব দেশ তাদের উৎপাদনে মার্কিন-উৎপাদিত তুলা ব্যবহার করবে, তারা মার্কিন বাজারে তৈরি পণ্য রপ্তানি করার সময় শূন্য-শুল্ক সুবিধার যোগ্য হবে।
মার্কেট আপডেট সার্ভিস
“বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র থেকে ১.০ বিলিয়ন ডলার মূল্যের তুলা আমদানি করে, তবে তারা সমমূল্যের শুল্কমুক্ত রপ্তানির সুযোগ নিশ্চিত করতে পারে।” বলেন সাত্তার।
তিনি আরও উল্লেখ করেন যে, মার্কিন তুলা যন্ত্রের সাহায্যে তোলা হয়, যা ভারত এবং পাকিস্তানের তুলার চেয়ে আলাদা, কারণ তাদের তুলা মূলত হাতে তোলা হয়।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও মাসরুর রিয়াজ বলেছেন, এই প্রবণতা বাংলাদেশের জন্য উৎসাহজনক, কারণ এটি একটি পশ্চিমা অর্থনীতির সাথে গভীরতর বাণিজ্য সম্পর্কের ইঙ্গিত দেয়।
তিনি আরও উল্লেখ করেছেন যে, এটি বাংলাদেশের আমদানির উৎসগুলোর ধীরে ধীরে বৈচিত্র্য আনার বিষয়টি প্রতিফলিত করে।
তবে, তিনি দক্ষিণ এশিয়ার অর্থনীতি, বিশেষ করে পাকিস্তান, ভারত এবং শ্রীলঙ্কা থেকে বাণিজ্য সুবিধাগুলো কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
বিটি/ আরকে
বাংলাদেশি জাহাজের নিরাপত্তা চেয়ে ইরানের সঙ্গে যোগাযোগ
উপসাগরীয় অঞ্চলের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তুরস্কে আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহর সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান। আজ সোমবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য ছয়টি দেশের মধ্যে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ইরানকে ধন্যবাদ জানাই।’
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করেন এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিষয়টি নিয়ে তারা যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছে।
বৈঠকে তারা উপসাগরীয় অঞ্চলের পরিবর্তনশীল পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।
রহমান চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি এ বিষয়ে সব পক্ষকে সংযম প্রদর্শন এবং সংলাপ ও কূটনৈতিক উপায়ে মতবিরোধ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই গঠনমূলক অবস্থানের প্রশংসা করেছেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের আশা প্রকাশ করেন।
এর আগে গত ৫ এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদির সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ‘বাংলার জয়যাত্রা’ এবং অপরিশোধিত তেলবাহী অন্য বাংলাদেশী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার অনুরোধ জানান।
রাষ্ট্রদূত ওই সময় জানিয়েছিলেন, এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যথাযথ পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে।
তিনি চলমান সংকটে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেছেন। পাশাপাশি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত।
বৈঠকে ড. খলিলুর রহমান বলেন, ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশির আজারবাইজানে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতের জন্য তিনি ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন।
বিটি/ আরকে
তেল আমদানি: বাংলাদেশকে বিকল্প পরিবহন পথের প্রস্তাব সৌদি আরামকোর
সৌদি আরবের তেল কোম্পানি সৌদি আরামকো বাংলাদেশকে ১০০,০০০ টন ক্রুড অয়েল সরবরাহের জন্য একটি বিকল্প পথের প্রস্তাব দিয়েছে। এতে বাংলাদশের তেলবাহী জাহাজ হরমুজ প্রণালীর বিপজ্জনক পথে না গিয়ে অন্য পথ ব্যবহার করতে পারবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি ) এক সিনিয়র কর্মকর্তা ইংরেজি দৈনিক দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসকে বলেন, “আরামকো পরিকল্পনা করছে রাস তানুরা বন্দর থেকে ইয়ানবু বন্দরের মধ্যে ১৫০ কিমি পাইপলাইন ব্যবহার করে ক্রুড অয়েল পরিবহন করার। এরপর এটি সংক্ষিপ্ত রেড সি থেকে বঙ্গোপসাগরের পথ ধরে বাংলাদেশে পাঠানো হবে।”
তিনি জানান, বাংলাদেশকে এই তেল পরিবহনের জন্য প্রতি ব্যারেল প্রায় শূণ্য দশমিক ৫৩ ডলার ‘হুইলিং চার্জ’ হিসেবে দিতে হবে। ১০০,০০০ টন সম্পূর্ণ ক্রুড অয়েল বহনের জন্য মোট চার্জ হবে প্রায় ৪০০,০০০ ডলার।
বিপিসি কর্মকর্তারা বলছেন, বর্তমানে রাস তানুরা বন্দর থেকে ১০০,০০০ টন ক্রুড অয়েল বাংলাদেশগামী জাহাজে তোলা হয়েছে, কিন্তু হরমুজ প্রণালী প্রতিবন্ধকতার কারণে এটি বন্দরে আটকে আছে।
বিপিসি চেয়ারম্যান মোঃ রেজানুর রহমান এ বিষয়ে বলেন, “আমরা সৌদি আরামকোর প্রস্তাব পেয়েছি, তবে এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নিইনি।”
অপরদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহ্মুদুল মালেক জানান, সাধারণত বিএসসি বিপিসি-এর জন্য ক্রুড অয়েল বহন করে থাকে। বিপিসি দুটি উৎস থেকে তেল আনে – সৌদি আরামকো ও আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি)। রাস তানুরার আটকে থাকা জাহাজও বিএসসি দ্বারা চার্টার করা হয়েছে।
বিপিসি প্রতিবছর প্রায় ১ দশমিক ৪০ মিলিয়ন টন ক্রুড অয়েল ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) পরিশোধের জন্য আমদানি করে। এর মধ্যে ৭০০,০০০ টন আরবিয়ান লাইট ক্রুড সৌদি আরামকো থেকে এবং ৭০০,০০০ টন মুরবান ক্রুড এডিএনওসি থেকে আসে।
ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি), যা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের একটি স্বায়ত্তশাসিত সংস্থা, বিপিসি-কে ক্রুড অয়েল আমদানি করার জন্য প্রায় ১ দশমিক ২০ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে।
১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ইআরএল-এর ইনস্টলড ক্ষমতা বছরে ১ দশমিক ৫০ মিলিয়ন টন। ইআরএল মূলত ০.০০৫% সালফার গ্যাসয়েল (ডিজেল), ৯২ আরওএন পেট্রোল, ৯৫ আরওএন অকটেন, এ-১ জেট ফুয়েল, সুপিরিয়র কেরোসিন, এলপিজি, ন্যাফথা এবং বিটুমেন উৎপাদন করে। বিপিসি-এর সাবসিডিয়ারি মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন কোম্পানির মাধ্যমে এগুলো বাংলাদেশের স্থানীয় বাজারে বিক্রি করা হয়।
বিটি/ আরকে
হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে বিভিন্ন কৌশলগত পদক্ষেপ জোরদার করেছে সরকার। এর অংশ হিসেবে, সরকারের অনুরোধে ইরান আশ্বস্ত করেছে যে, বাংলাদেশের জন্য তেলবাহী জাহাজগুলোকে বাধা দেওয়া হবে না।
জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ হরমুজ প্রণালি দিয়ে তেল ও এলএনজি বহনকারী জাহাজের নিরাপদ চলাচলের নিশ্চয়তা চেয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করে। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে।
এতে সম্মতি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশের আগেই তা ইরানকে জানাতে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধরত দেশটি। তাই দেশের জ্বালানি সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা কমেছে বলে জানিয়েছেন জ্বালানি খাতের কর্মকর্তারা।
সোমবার (১০ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদীর মধ্যে এক বৈঠকে এসব বিষয় আলোচনা হয়েছে বলে জ্বালানি বিভাগের একাধিক কর্মকর্তা টিবিএসকে নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট একজন কর্মকর্তা টিবিএসকে বলেন, ‘ইরান হরমুজ প্রনালী দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাই বাংলাদেশের তেলবাহী জাহাজ ছেড়ে দিতে ইরানকে প্রস্তাব দেওয়া হয়েছে। এক্ষেত্রে হরমুজ প্রণালীতে প্রবেশের আগেই বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজের তথ্য ইরানকে জানাতে বলেছেন দেশটির রাষ্ট্রদূত।’
এদিকে ২৭,০০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে একটি জাহাজ গতকাল সোমবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এবং চলতি সপ্তাহের মধ্যেই আরও ১,২০,২০৫ টন তেল নিয়ে আরও চারটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। আর এপ্রিল মাসের চাহিদা পূরণে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিকল্প উৎস থেকে সরাসরি ক্রয়ের মাধ্যমে তিন লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া শুরু করেছে।
একজন কর্মকর্তা জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় সরকার চুক্তির বাইরে সরাসরি ক্রয়ের পরিকল্পনা করছে।
স্বাভাবিক সময়ে দেশে দৈনিক ডিজেলের চাহিদা প্রায় ১২ হাজার টন। তবে বর্তমানে সরকার প্রতিদিন প্রায় ৯ হাজার টন সরবরাহ করছে। এভাবে সরবরাহ অব্যাহত থাকলে আসন্ন পাঁচটি চালানে আসা মোট ১ লাখ ৪৭ হাজার ২০৫ টন জ্বালানি দিয়ে প্রায় ১৬ দিনের জাতীয় চাহিদা পূরণ করা সম্ভব হবে।
সোমবার সকালে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক চট্টগ্রাম বন্দরে একটি জ্বালানিবাহী জাহাজ পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, সোমবার রাতেও আরও একটি জাহাজ পৌঁছানোর কথা রয়েছে।
ভারত ও চীনের সহায়তার ইঙ্গিত
চীন ও ভারত বাংলাদেশকে জ্বালানি সরবরাহে সহায়তার আগ্রহ দেখিয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশদুটির সহযোগিতা চাওয়া হয়েছে।
তিনি বলেন, ”শুধু ভারত ও চীন নয়। প্রয়োজনীয় জ্বালানির জোগান নিশ্চিত করতে আমরা বিভিন্ন দেশের কাছে সহযোগিতা চেয়েছি এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। ফলে জ্বালানি সংকট হওয়ার কোনো কারণ নেই।”
গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু এবং জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, জ্বালানি সমস্যার সমাধানে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করবে। প্রয়োজনে বাংলাদেশকে জ্বালানি সহায়তা দিতেও আগ্রহী চীন।
ভারত থেকে অতিরিক্ত ডিজেল আমদানির সুযোগ
বিপিসি এবং ভারতের রাষ্ট্রায়ত্ত নুমালিগড় রিফাইনারি লিমিটেড-এর মধ্যে বিদ্যমান চুক্তি অনুযায়ী, বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন দিয়ে বছরে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল সরবরাহ করার কথা রয়েছে। এর মধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার টনের সরবরাহ ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। তবে চাহিদার ভিত্তিতে অতিরিক্ত ৬০ হাজার টন আমদানির সুযোগ এখনও রয়েছে।
বিপিসি কর্মকর্তারা জানান, সম্ভাব্য অতিরিক্ত এই সরবরাহ মূলত মার্চের শেষ সপ্তাহ ও এপ্রিল মাসের পুরো চাহিদা মেটাতে ব্যবহার করা হতে পারে। কারণ মার্চের শুরুতে নির্ধারিত দুটি ডিজেল চালান নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছায়নি।
জ্বালানি বিভাগের যুগ্মসচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী বলেন, বেশকিছু সরবরাহকারী প্রতিষ্ঠান স্বতঃপ্রণোদিত হয়ে বাংলাদেশের কাছে তেল বিক্রির জন্য আমাদের কাছে প্রস্তাব পাঠাচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এসব প্রস্তাব পর্যালোচনা করে মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠাবে।
এ সপ্তাহে আসছে আরও চারটি ট্যাংকার
বন্দর সূত্র জানায়, সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ২০৪ টন ডিজেল নিয়ে ‘শিউ চি’ নামের একটি ট্যাংকার গতকাল চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছে। শিপিং এজেন্টরা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে আরও চারটি ডিজেলবাহী ট্যাংকার বন্দরে পৌঁছাবে।
‘লিয়ান হুয়ান হু’ নামের আরেকটি ট্যাংকার প্রায় ৩০ হাজার টন ডিজেল নিয়ে সোমবার রাতে বন্দরে পৌঁছানোর কথা ছিল। ‘এসপিটি থেমিস’ নামের আরেকটি ট্যাংকার বৃহস্পতিবার প্রায় ৩০ হাজার ৪৮৪ টন ডিজেল নিয়ে পৌঁছানোর কথা রয়েছে।
চারটি ট্যাংকারের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং-এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম টিবিএসকে বলেন, নির্ধারিত সময় অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে জাহাজগুলো বন্দরে পৌঁছাবে।
জরুরি আমদানির উদ্যোগ
সরবরাহ অনিশ্চয়তার মধ্যে সরকার বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তির বাইরে বিকল্প উৎস থেকে প্রায় তিন লাখ টন ডিজেল সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
কর্মকর্তারা জানান, দ্রুত আমদানি নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতি বা ডাইরেক্ট প্রোকিউরমেন্ট মেথড (ডিপিএম) ব্যবহার করা হবে। জরুরি ভিত্তিতে ডিজেল আমদানির জন্য উত্তর আমেরিকার কয়েকটি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।
রোববার টিবিএস-কে জ্বালানি সচিব মো. সাইফুল ইসলাম বলেন, এপ্রিল মাসে পর্যাপ্ত ডিজেল সরবরাহ নিশ্চিত করতে সরকার সব সম্ভাব্য বিকল্প খতিয়ে দেখছে।
তিনি বলেন “এপর্যন্ত মার্চ মাসে আমাদের তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি। তবে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরবরাহে অনিশ্চয়তা থাকায়, সরবরাহ শৃঙ্খলে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য ডাইরেক্ট প্রোকিউরমেন্ট মেথড (ডিপিএম) এর মাধ্যমে প্রায় তিন লাখ টন ডিজেল সংগ্রহ নিশ্চিত করতে আমরা সব সম্ভাব্য উৎস খতিয়ে দেখছি।”
বিকল্প উৎস থেকে সরবরাহ কবে নিশ্চিত হবে—এ বিষয়ে জ্বালানি সচিব বলেন, “আমরা যত দ্রুত সম্ভব সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছি।”
জরুরি ভিত্তিতে জ্বালানি কেনার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া দীর্ঘ হতে পারে—এ বিষয়টি বিবেচনায় রেখেই কর্তৃপক্ষ আগেভাগেই বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের সম্ভাবনা খতিয়ে দেখা শুরু করেছে।
“সরকারের ক্রয়সংক্রান্ত কমিটির একটি অনুমোদন প্রক্রিয়া রয়েছে, যেখানে কমিটির অনুমোদন নিতে হয়। সে কারণেই আমরা আগেভাগেই এই প্রক্রিয়া শুরু করেছি,” বলেন সাইফুল ইসলাম।
বর্তমানে বাংলাদেশ আটটি দেশ থেকে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানি করে, এগুলো হলো— মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত, ওমান ও কুয়েত।
তবে কর্মকর্তারা জানান, দেশের চাহিদার একটি উল্লেখযোগ্য অংশের পেট্রোল ও অকটেন স্থানীয়ভাবে উৎপাদিত হয়। ফলে এসব জ্বালানি পণ্যের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা কিছুটা কমে এসেছে।
আমদানিতে বিঘ্ন
৭ মার্চ প্রস্তুত করা বিপিসির এক জ্বালানি আমদানি পরিস্থিতি প্রতিবেদনে—যা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপন করা হয়েছে—জানানো হয়, মার্চ মাসে ২ লাখ ৯৩ হাজার টন ডিজেল আমদানির পরিকল্পনা ছিল। তবে প্রায় ৬০ হাজার টন ডিজেলের চালান স্থগিত বা বাতিল হওয়ায় সরবরাহ স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত ব্রিফিংয়ে বিপিসি জানায়, নিকটপ্রাচ্য ও দূরপ্রাচ্যের সরবরাহকারীদের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। যেমন ভিটল এশিয়া মার্চের জন্য নির্ধারিত একটি অকটেন চালান বাতিল করেছে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ঝুঁকির কথা উল্লেখ করে।
৭ মার্চ পর্যন্ত বিপিসির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১ লাখ ২৯ হাজার টন ডিজেল মজুত রয়েছে, যা প্রায় ১৪ দিনের চাহিদা পূরণে সক্ষম। এছাড়া ২৩ হাজার টন অকটেন রয়েছে, যা প্রায় ২৫ দিন চলবে এবং ১৫ হাজার টন পেট্রোল রয়েছে, যা প্রায় ১৫ দিনের জন্য যথেষ্ট।
এছাড়া ৬৭ হাজার টন ফার্নেস অয়েল মজুত রয়েছে, যা প্রায় ৪৯ দিন চলবে। জেট এ–১ এভিয়েশন ফুয়েলের মজুত প্রায় ৬০ হাজার টন, যা প্রায় ৪৯ দিনের চাহিদা পূরণ করতে পারে।
কৃত্রিম সংকট প্রতিরোধে সারাদেশে মোবাইল কোর্ট
জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনার জন্য দেশের সব জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ চিঠি সব জেলা প্রশাসককে পাঠানো হয়েছে।
এছাড়া, দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, বাজারে স্বাভাবিকতা বজায় রাখা এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে মনিটরিং ও কন্ট্রোল সেল গঠন করেছে বিপিসি।
চলমান বোরো মওসুমে সেচে কৃষকদের জ্বালানি সরবরাহে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সূত্র: টিবিএস
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ মিরপুরে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজেদের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে। এটি আগামী ১১ থেকে ১৫ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শুক্রবার দুই বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে। সূচি অনুযায়ী, তিনটি ম্যাচই হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে। খেলাগুলো হবে দিবা-রাত্রির এবং বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে।
বাংলাদেশ দলের বিপক্ষে খেলতে পাকিস্তান দল আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে। পরদিন একটি অনুশীলন সেশন করে ১১ মার্চ প্রথম ওয়ানডেতে তারা স্বাগতিকদের মুখোমুখি হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ মাঠে গড়াবে।
গত বছরের জুলাই থেকে এটি হবে পাকিস্তানের দ্বিতীয় বাংলাদেশ সফর। তারা সেবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছিল। ওই লড়াইয়ে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা ২-১ ব্যবধানে জয়ী হয়।
অন্যদিকে, বাংলাদেশ গত বছরের মে-জুন মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছিল। সেখানে সালমান আলী আগার নেতৃত্বাধীন দল ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে লাল-সবুজ জার্সিধারীদের।
সিরিজের সময়সূচি:
৯ মার্চ– পাকিস্তানের আগমন
১১ মার্চ– প্রথম ওয়ানডে, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, দুপুর ২টা ১৫ মিনিট
১৩ মার্চ– দ্বিতীয় ওয়ানডে, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, দুপুর ২টা ১৫ মিনিট
১৫ মার্চ– তৃতীয় ওয়ানডে, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, দুপুর ২টা ১৫ মিনিট
১৬ মার্চ– পাকিস্তানের প্রস্থান
বিটি/ আরকে
নারী এশিয়া কাপ রাইজিং স্টারস: বিশাল জয়ে ফাইনালে বাংলাদেশ
নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠেছে বাংলাদেশ ‘এ’ নারী দল। ফাহিমা খাতুনের অলরাউন্ড নৈপুণ্যে আজ পাকিস্তানকে ৫৪ রানের বিশাল ব্যবধানে হারায় টাইগ্রেসরা।
টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। ৩৯ রানেই বিদায় নেন দুই ওপেনার শামীমা সুলতানা (১৩) ও ইশমা তানজিম (১২)। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে ৮১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। তবে অধিনায়ক ফাহিমা খাতুনের অপরাজিত ৪০ রানের (৩২ বল, ৫টি চার) ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। পাকিস্তানের হাফসা খালিদ ও ওমাইমা সোহেল ২টি করে উইকেট নেন।
১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। বিশেষ করে সানজিদা আক্তার মেঘলার স্পিন জাদুতে দিশেহারা হয়ে পড়ে তারা। মাত্র ৯ রানেই ২ উইকেট হারিয়ে বসা পাকিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি। ফাহিমা খাতুন ও ফাতেমা জাহানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার।
ব্যাটিংয়ে ৪০ রান করার পর বল হাতেও ২ উইকেট শিকার করেন অধিনায়ক ফাহিমা খাতুন। তবে সবচেয়ে সফল বোলার সানজিদা আক্তার মেঘলা। ৩.৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে তিনি শিকার করেন ৩টি উইকেট। এছাড়া ফারিহা তৃষ্ণা, ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন ১টি করে উইকেট নেন।
বিটি/ আরকে
বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন কবে আর কীভাবে হবে?
নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও এরই মধ্যে শপথ নিয়েছেন। বিএনপি সরকারের যাত্রা শুরু করার পর এই সরকারের আমলে রাষ্ট্রপতি কে হবেন বা কবে হবেন তা নিয়ে নানা আলোচনা চলছে।
শেখ হাসিনা সরকারের আমলেই রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর রাষ্ট্রপতির পদত্যাগের দাবি ওঠে ছাত্র জনতার পক্ষ থেকে।
তবে, কিন্তু রাষ্ট্রপতি পদ থেকে সাহাবুদ্দিনকে অপসারণের দাবি উঠলেও এ নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল বিএনপি। শেষ পর্যন্ত তার কাছেই তারেক রহমানের নেতৃত্বে নতুন নির্বাচিত সরকার শপথ গ্রহণ করেছেন।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের আমলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দায়িত্বে আসেন। তার মেয়াদ রয়েছে ২০২৮ সালের এপ্রিল মাস পর্যন্ত। ফলে ওই পদে থাকা অবস্থায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার আইনগত সুযোগ নেই।
যে কারণে তিনি যদি পদত্যাগ না করেন কিংবা তাকে অভিশংসন না করা পর্যন্ত নতুন রাষ্ট্রপতি হিসেবে কেউ শপথ নিতে পারবেন না বলে জানাচ্ছেন সংবিধান বিশ্লেষকরা।
আইনজীবী কাজী জাহেদ ইকবাল বিবিসি বাংলাকে বলেন, এ নিয়ে সংবিধানেই বলা আছে রাষ্ট্রপতির পদ কীভাবে শূন্য হবে। সুতরাং পদ শূন্য হওয়ার পরই এই নিয়ে কার্যক্রম শুরু করবে নতুন সংসদ।
বাংলাদেশের বিদ্যমান সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা খুবই সীমিত। যে কারণে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জুলাই সনদে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু প্রস্তাবনাও আনা হয়েছে। সেসব প্রস্তাব বাস্তবায়িত হলে রাষ্ট্রপতির ক্ষমতা বেশ কিছুটা বাড়বে।
তিন কারণে শূন্য হয় রাষ্ট্রপতি পদ
বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী, একজন রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর। সর্বোচ্চ দুই বার দায়িত্ব পালন করতে পারেন তিনি।
যদিও ২০২৪ সালের অক্টোবরে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে জোরালো আন্দোলন করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। তবে শেষ পর্যন্ত তাকে অপসারণ কিংবা তার পদত্যাগের ঘটনা ঘটেনি।
তবে গত ডিসেম্বর মাসে বার্তা সংস্থা রয়টার্সকে হোয়াটসঅ্যাপে দেওয়া একটি সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের পর তিনি সরে যেতে চান। কারণ অন্তর্বর্তী সরকারের আমলে তিনি ‘অপমানিত বোধ করছেন’।
সেখানে তিনি বলেছিলেন, ‘আমি সরে যেতে চাই,আমি সরে যেতে আগ্রহী। নির্বাচন না হওয়া পর্যন্ত আমি আমার দায়িত্ব পালন করে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদে থাকায় আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি।’
বিশ্লেষকদের অনেকে ধারণা করছেন, সাহাবুদ্দিনের কাছে শপথ নেওয়া বিএনপি সরকার গঠনের পর রাষ্ট্রপতি পদে পরিবর্তন আসবে। নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে নানা আলোচনাও চলছে।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। এরপরই নতুন সংসদে নতুন স্পিকার দায়িত্ব গ্রহণ করবেন। স্পিকারের কাছে রাষ্ট্রপতি যদি পদত্যাগপত্র জমা দেন তাহলে অভিশংসনের প্রয়োজন হবে না। রাষ্ট্রপতি আগেই সরে যাওয়ার আগ্রহ প্রকাশ করায় এক্ষেত্রে জটিলতা তৈরি হবে না বলেই বিশ্লেষকরা ধারণা করছেন।
নতুন সরকার ও সংসদ সদস্যরা দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রপতির পরিবর্তনের প্রশ্নটি সামনে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন যেভাবে
বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি তার পদে প্রবেশের তারিখ থেকে পাঁচ বছর দায়িত্ব পালন করবেন। কোনো ব্যক্তি দুইবারের বেশি রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না।
সংবিধান বিশ্লেষক জাহেদ ইকবাল বিবিসি বাংলাকে বলেন, ‘শারীরিক অসুস্থতা, মানসিক কারণ কিংবা গুরুতর কোনও অসদাচরণজনিত কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হতে পারে।’
মেয়াদ শেষ, পদত্যাগ কিংবা অভিশংসনজনিত কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হলে এই নির্বাচনের আয়োজন করে থাকে নির্বাচন কমিশন।
সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যের ভোটেই নির্বাচিত হন রাষ্ট্রপতি। এক্ষেত্রে কারও বয়স ৩৫ বছরের কম ও সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য না হলে কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না।
একসময় বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় সরাসরি ভোটে রাষ্ট্রপতি হওয়ার বিধান ছিল। তবে ১৯৯১ সালে পুনরায় সংসদীয় ব্যবস্থায় ফিরে যাওয়ার পরে সেই পদ্ধতি বাতিল হয়।
বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী, এখন দেশটির রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে।
নিয়ম অনুযায়ী, বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি ‘নির্বাচনী কর্তা’ হিসেবে রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করেন। রাষ্ট্রপতি নির্বাচন করতে হলে স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে পদ শূন্য হলে মেয়াদ-সমাপ্তির তারিখের পূর্ববর্তী নব্বই হতে ষাট দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
আইনজীবী ও সংবিধান বিশ্লেষক কাজী জাহেদ ইকবাল বিবিসি বাংলাকে বলেন, ‘এক্ষেত্রে দুইজন সংসদ সদস্যের প্রয়োজন হবে। একজন থাকবেন প্রস্তাবক আরেকজন সমর্থক।’
রাষ্ট্রপতি পদে একক প্রার্থী হলে বিধান অনুযায়ী ভোটগ্রহণের প্রয়োজন পড়ে না।
তফসিল ঘোষণার পর সংসদ অধিবেশন চলাকালীন সময়ে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে, রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় সময়ে যদি অধিবেশন না থাকে, তাহলে নির্বাচন কমিশন স্পিকারের সঙ্গে আলোচনা করে প্রজ্ঞাপন জারি করে ভোটগ্রহণের কমপক্ষে সাতদিন আগে অধিবেশন আহ্বান করবে।
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যের প্রশ্ন
বাংলাদেশের বিদ্যমান সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা কতখানি তা নিয়ে বিভিন্ন সময়ে নানা প্রশ্ন সামনে এসেছে।
এক্ষেত্রে বিশ্লেষকরা মনে করেন, রাষ্ট্রপতির তেমন কোনো নির্বাহী ক্ষমতা নেই। তাই অনেকেই পদটিকে ‘আলংকারিক’ হিসেবেও আখ্যা দেন। তবে রাজনৈতিক সংকট কিংবা নির্বাচনের সময়ে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন।
গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি পদের গুরুত্ব বাড়ে। কারণ সংসদ ভেঙে দেওয়া হলে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ হিসাবে বহাল থাকেন।
সংবিধানের ৪৮ অনুচ্ছেদে রাষ্ট্রপতির দুটি ক্ষমতার কথা স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন।
প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেই রাষ্ট্রপতির কারও পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই এটা আইনে বলা আছে। কিন্তু বাংলাদেশে বিগত সময়ে এই বিষয়গুলোর খুব একটা চর্চা দেখা যায়নি বলেই মনে করেন রাজনৈতিক ও সংবিধান বিশ্লেষকরা।
রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনার পর জুলাই সনদ প্রস্তুত হয়েছে।
গণভোটের ‘হ্যাঁ’ জয়ের ফলে যে সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়নের পথ খুলেছে, তারমধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব হলো প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমার পাশাপাশি রাষ্ট্রপতির ক্ষমতা কিছু ক্ষেত্রে বাড়বে।
বিদ্যমান সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতিকে কাজ করতে হয়। তবে জুলাই সনদের প্রস্তাব বাস্তবায়িত হলে মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনার্জি রেগুলেটরি কমিশনে কারও পরামর্শ বা সুপারিশ ছাড়াই নিজ এখতিয়ারে রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারবেন।
আইনজীবী কাজী জাহেদ ইকবাল বিবিসি বাংলাকে বলেন, ‘রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো কিংবা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরির যে বিষয়গুলো জুলাই সনদে রয়েছে এটার জন্য আগে সংবিধান সংশোধন করতে হবে।’
তার মতে, সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি এখনো সময় সাপেক্ষ বিষয়। তার আগ পর্যন্ত ক্ষমতার ভারসাম্যের বিষয়টি নিশ্চিত হবে না।
সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে শুরু হবে সেটি এখনো নিশ্চিত করা হয়নি। সেই অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতি পদে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব কম বলে বিশ্লেষকরা মনে করছেন।
সূত্র: বিবিসি বাংলা
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু এবং নিরাপত্তার মতো পারস্পরিক অগ্রাধিকারের বিষয়গুলোতে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)’র এক মুখপাত্র বলেন, ‘আমরা আশা করি নতুন সরকার গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের ধারাকে আরও এগিয়ে নেবে।’অর্থনৈতিক পূর্বাভাস
মুখপাত্র আরও জানান, যুক্তরাজ্য গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত ফলাফল আসায় সন্তোষ প্রকাশ করেছে।
ব্রিটিশ সরকারের এই কর্মকর্তার মতে, ‘এটি বাংলাদেশের লক্ষ্য এবং জনগণের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
এর আগে, নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার দলকে অভিনন্দন জানায় যুক্তরাজ্য। একইসঙ্গে এক নতুন অধ্যায়ে পদার্পণ করায় বাংলাদেশের সাধারণ মানুষকেও শুভেচ্ছা জানায় তারা।
বিটি/ আরকে
ইইউতে পোশাক আমদানি বেড়েছে ২ শতাংশ, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক আমদানি বেড়েছে ২ শতাংশেরও বেশি। এ সময়ে জোটটিতে সবচেয়ে বেশি তৈরি পোশাক রফতানি করেছে চীন। এর পরে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের বছর ব্যবধানে জোটটিতে রফতানি বেড়েছে প্রায় ৬ শতাংশ।
ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, এ সময়ে জোটটিতে সবচেয়ে বেশি তৈরি পোশাক রফতানিকারী দেশ চীনের রফতানি ১ দশমিক ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে।
এর পরে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের রফতানি জোটটিতে বছর ব্যবধানে রফতানি প্রায় ৬ শতাংশ ৫ দশমিক ৯৭ বেড়ে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৪১ বিলিয়ন ডলারে। তবে ২০২৪ সালের ডিসেম্বরের তুলনায় গেল ডিসেম্বরে জোটটিতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ১২ শতাংশ ১২.০৫।
তৃতীয় স্থানে থাকা তুরস্কের ক্ষেত্রে রফতানি কমেছে ১০ দশমিক ৭৩ শতাংশ। দেশটি রফতানি করেছে ৮ দশমিক ৩৪ বিলিয়ন ডলারের তৈরি পোশাক। আর ভারতের রফতানি ৭ দশমিক ৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৫২ বিলিয়ন ডলারে।
বিটি/ আরকে