বিজিএমইএ – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

পোশাক খাতে দক্ষতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তা চায় বিজিএমইএ, লজিস্টিক জটিলতা নিরসনের আশ্বাস
যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে নতুনভাবে আরোপিত অতিরিক্ত শুল্ক থেকে আনুপাতিক ছাড় পাওয়ার বিষয়ে প্রশাসনের কাছ থেকে দ্রুত প্রয়োজনীয় স্পষ্টীকরণ আনতে এবং তা বিজিএমইএকে সরবরাহ করার দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হলে বাংলাদেশের উদ্যোক্তারা বিলম্ব ছাড়াই শুল্ক সুবিধা গ্রহণের প্রস্তুতি নিতে পারবেন।

পাশাপাশি বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক কারখানাগুলোর দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া ও অপচয় হ্রাসে গবেষণা পরিচালনার জন্য প্রয়োজনীয় কারিগরি সহযোগিতায় মার্কিন তুলা রপ্তানিকারকদের প্রতি অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।

বাংলাদেশ-মার্কিন বস্ত্র ও পোশাক শিল্পে সহযোগিতা বাড়াতে মার্কিন তুলা রপ্তানিকারকদের প্রতিনিধিদল ও বিজিএমইএর বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসারে গুরুত্বারোপ করে এ দাবি জানানো হয়।

যুক্তরাষ্ট্রের তুলা রপ্তানিকারক প্রতিষ্ঠান কটন ইউএসএ এর উদ্যোগে মার্কিন তুলা রপ্তানিকারকদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মঙ্গলবার উত্তরা বিজিএমইএ কমপ্লেক্সে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।

বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, মার্কিন তুলার ব্যবহার সম্প্রসারণ, এবং বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে নবঘোষিত শুল্ক সুবিধা কাজে লাগানো।

বৈঠকে মার্কিন প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ইকম-এর লি ইন, কারগিল-এর ক্রিস্টা রিকম্যান, এলডিসি-এর ডিয়েগো লোজাদা, ওলাম এগ্রি-এর ওয়েসলি রেন্টজ, ক্যারোলিনা কটন গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন-এর ওয়েন বোসম্যান, স্ট্যাপলকটন কো-অপারেটিভ-এর ক্রিস জোন্স এবং কটন কাউন্সিল ইন্টারন্যাশনাল-এর উইল বেটেনডর্ফ ও আলী আরসালান।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএর পক্ষ থেকে আলোচনায় অংশ নেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান ও পরিচালক নাফিস-উদ-দৌলা।

আলোচনায় বাংলাদেশের পোশাক খাতে মার্কিন তুলা সরবরাহের গুরুত্ব তুলে ধরা হয়। মূল ফোকাস ছিল সম্প্রতি ঘোষিত মার্কিন নির্বাহী আদেশ, যেখানে পোশাক উৎপাদনে ন্যূনতম ২০% মার্কিন কাঁচামাল ব্যবহার করা হলে যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে নতুন আরোপিত অতিরিক্ত শুল্ক থেকে আনুপাতিক ছাড় পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

বিজিএমইএ সভাপতি বলেন, এই নতুন শুল্ক ছাড়ের সুযোগ আমাদের শিল্পখাতের জন্য এক বিশাল সম্ভাবনা এনে দিয়েছে, যা আমাদের পণ্যকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। তবে তিনি উল্লেখ করেন, এই সুবিধা বাংলাদেশের স্পিনার ও পোশাক কারখানাগুলো কোন প্রক্রিয়ার মাধ্যমে লাভ করবে, সে বিষয়ে এখনো বিজিএমইএ’র কাছে সুস্পষ্ট নির্দেশনা নেই।

বিজিএমইএ সভাপতি মার্কিন প্রতিনিধিদলকে অনুরোধ জানান, যেন তারা মার্কিন প্রশাসনের কাছ থেকে দ্রুততম সময়ের মধ্যে এ সংক্রান্ত প্রয়োজনীয় স্পষ্টীকরণ এনে বিজিএমইএকে সরবরাহ করেন। এতে বাংলাদেশের উদ্যোক্তারা বিলম্ব না করে শুল্ক সুবিধা গ্রহণের লক্ষ্যে অবিলম্বে প্রস্তুতি নিতে পারবেন।

মাহমুদ হাসান খান আরও বলেন, বর্তমানে আমদানিকৃত তুলার প্রায় ১০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আসে, যা দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। তবে এজন্য প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও সুচিন্তিত কৌশলগত পদক্ষেপ।

তিনি মত প্রকাশ করেন যে, মার্কিন তুলার উচ্চগুণগত মান ও তুলনামূলক সুবিধা নিয়ে বিশদ গবেষণা করে স্পিনার ও কারখানাগুলোকে তথ্য সরবরাহ করা হলে তারা আমদানি বাড়াতে উৎসাহিত হবেন।

মার্কিন প্রতিনিধিদল বিজিএমইএ সভাপতির এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে এ বিষয়ে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিনিধিদল বৈঠকে উল্লেখ করে যে, বাংলাদেশে তুলা রপ্তানির ক্ষেত্রে বাণিজ্যিক ডকুমেন্টেশন প্রস্তুতের কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও জটিলতা দেখা দিচ্ছে। তারা এই সমস্যা সমাধানে বিজিএমইএর সহযোগিতা কামনা করেন।

এর প্রেক্ষিতে বিজিএমইএ সভাপতি প্রতিনিধিদলকে অনুরোধ জানান নির্দিষ্ট বিষয়গুলো লিখিত আকারে বিজিএমইএ’কে অবহিত করতে। তিনি আশ্বাস দেন, বিজিএমইএ বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ে যথাযথভাবে উপস্থাপন করবে, যাতে দ্রুত এই জটিলতাগুলোর নিরসন করা যায়।

বৈঠকে কটন কাউন্সিল ইন্টারন্যাশনারের প্রতিনিধিরা বলেন, বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্প বিশ্ববাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। অন্যদিকে, মার্কিন তুলা তার টেকসই গুণাবলী, নির্ভরযোগ্যতা ও উচ্চমানের জন্য সুপরিচিত।

তারা বলেন, আমরা বিশ্বাস করি মার্কিন তুলা ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা তাদের পণ্যের মান আরও উন্নত করতে পারবে এবং মার্কিন বাজারে শুল্ক সুবিধা কাজে লাগিয়ে নিজেদের ব্যবসা সম্প্রসারিত করতে পারবে।

বৈঠকে বাংলাদেশের বাজারে মার্কিন তুলা সরবরাহ আরও সহজ ও দ্রুত করতে লজিস্টিক ও অবকাঠামো উন্নয়নের উপায় নিয়েও আলোচনা হয়। বিশেষ করে, যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি তরান্বিত করার লক্ষ্যে একটি ওয়্যারহাউজ স্থাপনের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়, যা বাস্তবায়িত হলে শিল্পের লিড টাইম কমবে।

উভয় পক্ষ নতুন শুল্কনীতি ও মার্কিন কাঁচামাল ব্যবহারের পরিমাপ পদ্ধতি সম্পর্কে স্বচ্ছতা ও ট্রেসেবিলিটি নিশ্চিত করতে যৌথভাবে কাজ করতে সম্মত হয়।

বিজিএমইএর পক্ষ থেকে বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক কারখানাগুলোর দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার জন্য মার্কিন তুলা রপ্তানিকারকদের প্রতি অনুরোধ জানানো হয়।

একই সঙ্গে বিজিএমইএ ইনোভেশন সেন্টারে মিলগুলোর উৎপাদন বৃদ্ধি ও অপচয় হ্রাসে গবেষণা পরিচালনার জন্য প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও জ্ঞান প্রদানের আহ্বান জানানো হয়। উভয় পক্ষই ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিটি/ আরকে

পোশাক খাতে প্রবৃদ্ধি অর্জনে সুইসকন্টাক্ট-বিজিএমইএ সমঝোতা স্মারক
উন্নয়ন সহযোগী সংস্থা সুইসকন্টাক্ট এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)’র মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দেশের পোশাক খাতে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে রোববার (১৫ জুন) ঢাকায় উত্তরাস্থ বিজিএমইএ কার্যালয়ে এ এমওইউ স্বাক্ষরিত হয়।

গণমাধ্যমে পাঠানো বিজিএমইএর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সমঝোতা স্মারকটি সুইসকন্টাক্ট পরিচালিত তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অধীনে সহযোগিতাকে আরো সুসংহত করবে। প্রকল্পগুলো হলো: ১) প্রগ্রেস (পোশাক খাতে দক্ষতার মাধ্যমে সবুজ প্রবৃদ্ধি), সুইডেন দূতাবাস এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) অর্থায়নে এ প্রকল্পটি পোশাক খাতে সবুজ প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করে; ২) ইনস্পায়ার (সম্পদ ব্যবহারে দক্ষতার জন্য বেসরকারি বিনিয়োগ উৎসাহিতকরণ), সুইডেন দূতাবাস কর্তৃক অর্থায়িত এ প্রকল্প পোশাক খাতে নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে; ৩) বাইটস (দক্ষতার মাধ্যমে তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি), নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে এই প্রকল্পটি পোশাক, কৃষি-প্রক্রিয়াকরণ এবং আইসিটি খাতে কারিগরি ও সফট স্কিল প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান বাড়াতে কাজ করে। এই তিনটি প্রকল্পই বাংলাদেশের পোশাক খাতের উন্নয়নে নিবেদিত এবং ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ প্রধান শিল্পাঞ্চলগুলোতে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

এতে বলা হয়, এই সমঝোতা স্মারকের মাধ্যমে নারী ও তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন, পরিবেশগত ও সামাজিক কমপ্লায়েন্স, পরিচ্ছন্ন জ্বালানি গ্রহণ এবং পোশাক খাতের কারখানা পর্যায়ে রূপান্তরকে সমর্থন করার জন্য সাসটেইনেবিলিটিকে গুরুত্ব দিয়ে কাজ করা হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সুইডেন দূতাবাস, ঢাকার অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক জ্যেষ্ঠ প্রোগ্রাম অফিসার ইকরামুল এইচ সোহেল বলেন, ‘সুইডিশ সরকার ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) এবং তৈরি পোশাক খাতে লিঙ্গ সমতাকে শক্তিশালী করার বিষয়টিকে অগ্রাধিকার দেয়। আমরা বিশ্বাস করি যে সুইসকন্টাক্ট এবং বিজিএমইএর মধ্যে এ অংশীদারত্ব কর্মী ও ব্যবসা উভয়কেই উপকৃত করে এমন অর্থপূর্ণ, দীর্ঘমেয়াদি পরিবর্তন আনয়নের মাধ্যমে এই অগ্রাধিকারগুলোকে বাস্তবে রূপদান করবে।’

বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন বলেন, ‘এই সমঝোতা স্মারক উদ্ভাবন, কর্মী বাহিনীর উন্নয়ন এবং স্থিতিশীলতার মাধ্যমে প্রতিযোগী সক্ষমতা বাড়িয়ে বাংলাদেশের পোশাক খাতকে শক্তিশালী করার প্রতি আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন। আমরা শিল্পজুড়ে টেকসই পরিবর্তন আনার জন্য সুইসকনট্যাক্টের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

সুইসকন্টাক্ট বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইশরাত ফাতেমা বলেন, ‘পোশাক খাতকে আরো স্থিতিস্থাপক, অন্তর্ভুক্তিমূলক এবং পরিবেশগতভাবে টেকসই করতে বিজিএমইএর সঙ্গে হাত মেলাতে পেরে আমরা আনন্দিত। এই অংশীদারত্ব কারখানাগুলোকে সবুজ অনুশীলন গ্রহণে সহায়তা করবে এবং শ্রমিকদের, বিশেষ করে নারীদের জন্য উন্নত জীবিকা নিশ্চিত করবে।’

তিনি বলেন, ‘এ অংশীদারত্ব একটি সবুজ, আরো অন্তর্ভুক্তিমূলক পোশাকশিল্প গড়ে তোলার দিকে একটি বড় পদক্ষেপের প্রতিনিধিত্ব করে, যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা নিশ্চিত করে এবং শিল্পকে বৈশ্বিক সাসটেইনেবিলিটি মানদণ্ড বজায় রাখতে সাহায্য করবে।’

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর নব-নির্বাচিত বোর্ডের সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান (বাবলু) এবং বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্য আসিফ আশরাফ ও আনম সাইফুদ্দিন।

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে যা বললো বিজিএমইএ
ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রায় সব পোশাক কারখানার শ্রমিকদের মে মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, তাদের সদস্যভুক্ত ২ হাজার ৯২টি কারখানার মধ্যে ৯৯.৬৭ শতাংশ কারখানায় মে মাসের বেতন এবং ৯৯.৯০ শতাংশ কারখানায় ঈদ বোনাস পরিশোধ সম্পন্ন হয়েছে।

সংগঠনটি জানায়, ২ হাজার ৮৫টি কারখানায় বেতন পরিশোধ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি সাতটি কারখানায় বেতন পরিশোধ প্রক্রিয়াধীন, আর দুটি কারখানায় বোনাস দেওয়া বাকি রয়েছে।

এর আগে, অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ঈদের আগে শ্রমিকদের বেতন ও বোনাস নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী অধিকাংশ কারখানা যথাসময়ে পরিশোধ সম্পন্ন করেছে।

পোশাক খাত দেশের অন্যতম রপ্তানিনির্ভর শিল্প। দেশের অর্থনীতিতে বড় অবদান রাখা এই খাতের কয়েক মিলিয়ন শ্রমিক বর্তমানে ঈদের ছুটি কাটানোর প্রস্তুতি নিচ্ছেন।

ডিজিপ্রড পাস ও বিজিএমইএ সমঝোতা স্মারক সই
বাংলাদেশের পোশাক শিল্পে ব্লকচেইন-সক্ষম, ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (ডিপিপি) সিস্টেম বাস্তবায়নে একটি পাইলট প্রকল্প নেয়া হচ্ছে। এই প্রকল্প শুরু করার জন্য গতকাল (১৭ মে) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), ডিজিপ্রড পাস লিঃ এবং ডিজিটাল আর্কিটেক্ট একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এর মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্প স্বচ্ছতা ও সাসটেইনেবিলিটির দিকে আরো একধাপ এগিয়ে যাবে। সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে আন্তর্জাতিক রেগুলেটরি মানের সঙ্গে সংগতি বজায় রাখতে শিল্পের অটল প্রতিশ্রুতিরও বহিঃপ্রকাশ ঘটেছে।

বিজিএমইএ এর পক্ষে প্রশাসক আনোয়ার হোসেন, ডিজিপ্রড পাস লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন সোহাগ এবং ডিজিটাল আর্কিটেক্ট অ্যান্ড টেকনোভেটিভ সলিউশনস লিমিটেড এর পক্ষে সিইও ড. ফাহিম চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

২৪ মাসের এই পাইলট প্রকল্প চলাকালে বিজিএমইএ নির্বাচিত পোশাক প্রস্তুতকারকদের প্রকল্পে সম্পৃক্ত করে ডেটা সংগ্রহ এবং পৃথক ডেটা উপাদানগুলোকে একীভূতকরণে সহায়তা প্রদান করবে। ডিজিপ্রড পাস লিঃ ডিপিপি প্ল্যাটফর্মের প্রযুক্তিগত উন্নয়ন এবং বাস্তবায়নে নেতৃত্ব দেবে, ডিজিটাল আর্কিটেক্ট স্থানীয় প্রযুক্তি অংশীদার হিসাবে পণ্যের জীবন চক্র মূল্যায়ন (এলসিএ), ডেটা সংগ্রহ, সিস্টেম ডেভলপমেন্ট, প্রশিক্ষণ এবং একীকরণের মতো পরিষেবাগুলো প্রদান করবে।

এই পাইলট প্রকল্পের লক্ষ্য হচ্ছে বাংলাদেশী পোশাকের মূল্য চেইন জুড়ে ট্রেসেবিলিটি এবং জবাবদিহিতা বাড়াতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (ডিপিপি) এর ডিজাইনিং, প্রসার এবং বাস্তবায়নের সম্ভাব্যতা মূল্যায়ন করা। ডিপিপি সিস্টেম পণ্যের জীবনচক্র, পরিবেশগত ফুটপ্রিন্ট এবং সাসটেইনেবিলিটি পারফরমেন্স সম্পর্কিত, যাচাইকৃত ডেটাগুলো বৈশ্বিক ক্রেতাদের সামনে তুলে ধরার মাধ্যমে বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের প্রতিযোগী সক্ষমতা বাড়াবে।

পাইলট প্রকল্পটির গুরুত্ব এ কারণেই যে, বাংলাদেশ থেকে পোশাক রপ্তানির একটি উল্লেখযোগ্য অংশের (প্রায় ৬০%) গন্তব্য হচ্ছে ইউরোপিয় বাজার এবং ইইউ বাংলাদেশের একক সর্ববৃহৎ পোশাক বাজার। এ কারনে ইইউ এর নিত্যনতুন বিভিন্ন মানদন্ডের কমপ্লায়েন্সগুলো প্রতিপালন করা বাংলাদেশের জন্য এখন আর ঐচ্ছিক নয়, বরং এটি অপরিহার্য।

ডিপিপি হলো ইইউ’তে টেকসই পণ্যকে আদর্শ করে তোলার জন্য ২০২৪ সালে ইউরোপিয় পার্লামেন্ট কর্তৃক গৃহীত ইকোডিজাইন ফর সাসটেইনেবল প্রোডাক্টস রেগুলেশন (ইএসপিআর) এর অধীনে একটি বাধ্যতামূলক ইলেকট্রনিক রেকর্ড। ইএসপিআর এর বাস্তবায়ন পর্যায়ক্রমে শুরু হবে ২০২৬ সালে। এই আইনটি টেক্সটাইল এবং পরিবেশের উপর অধিক প্রভাব রাখা অন্যান্য পণ্যগুলোর জন্য ইউরোপিয় ইউনিয়নের বাজারে প্রবেশ করার ক্ষেত্রে ডিজিটাল পাসপোর্ট বহন করা বাধ্যতামূলক করবে এবং পাসপোর্টে পণ্যের সাসটেইনেবিলিটি, স্থায়িত্ব এবং, পরিবেশের উপর প্রভাব রাখার তথ্যগুলো সন্নিবেশিত থাকবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ, বাংলাদেশের জন্য ইউরোপিয় ইউনিয়নের বাজার প্রবেশাধিকার ধরে রাখা এবং ভবিষ্যতে বাজার সুরক্ষিত রাখার জন্য ডিপিপি সিস্টেম গ্রহণ করা একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে কাজ করবে।

এই পাইলট প্রকল্পের মূল উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে ডিপিপি সিস্টেমের প্রযুক্তিগত এবং পরিচালনাগত কার্যকারিতা মূল্যায়ন, সাসটেইনেবিলিটি এবং রেগুলেটরি মান ধরে রাখার জন্য পোশাক উৎপাদনে স্বচ্ছতা এবং ট্রেসেবিলিটি প্রচার করা এবং সিস্টেমের সম্ভাব্যতা মূল্যায়ন করার সময় প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের প্রশিক্ষণ প্রদান প্রভৃতি।

বিটি/ আরকে

পোশাক ও বস্ত্র খাতে সহযোগিতার তালাশে বাংলাদেশ-চীন
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকায় বিজিএমইএ কমপ্লেক্সে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক আনোয়ার হোসেনের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার এবং চীন ও বাংলাদেশের মধ্যে বিশেষ করে পোশাক ও বস্ত্র খাতে আরো সহযোগিতার সুযোগ অন্বেষণের দিকে মনোনিবেশ করেন। বিজিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন আলোচনার শুরুতেই বাংলাদেশের সমৃদ্ধিশীল পোশাক শিল্পের ওপর সংক্ষিপ্ত বিবরণ প্রদান করেন। তিনি পোশাক শিল্পের বর্তমান অগ্রাধিকারগুলো বিশেষ করে, উচ্চ মূল্যের নন-কটন পোশাকে যাওয়ার মাধ্যমে রপ্তানিতে বৈচিত্র আনয়ন, পরিবেশগত সাসটেইনেবিলিটির প্রসার এবং প্রযুক্তির মানোন্নয়নের মতো প্রধান অগ্রাধিকারগুলো তুলে ধরেন। বাংলাদেশী এবং চীনা টেক্সটাইল এবং ফ্যাশন প্রতিষ্ঠানগুলোর মধ্যে জ্ঞান বিনিময়ের উপরও জোর দেন তিনি।

আনোয়ার হোসেন বাংলাদেশ থেকে চীনের বাজারে পণ্য রপ্তানিতে বৈচিত্র আনয়নের উপর গুরুত্বারোপ করে বাংলাদেশ ও চীন উভয় দেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের মধ্যে সফর বিনিময় এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা অন্বেষণে বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণকে উৎসাহিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিজিএমইএ প্রশাসক বাণিজ্য ও শিল্প সহযোগিতা নিয়ে আলোচনা করার পাশাপাশি চীনের সাথে সাবলীল ব্যবসায়িক সংযোগ স্থাপন এবং বাণিজ্য সম্প্রসারণের সুবিধার্থে বাজার সম্পর্কিত তথ্যাদি শেয়ার করে বাংলাদেশী ব্যবসায়ীদের আরো সহযোগিতা প্রদান করার জন্য চীনা রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

বিশ্ব বাজারে ম্যান-মেইড ফাইবারভিত্তিক ফেব্রিক্স, কেমিক্যালস এবং অন্যান্য কাঁচামালগুলোর অন্যতম প্রধান সরবরাহকারী হিসেবে চীনের অবস্থান তুলে ধরে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের পোশাক শিল্পের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পারে।

এসময় বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্য মিরান আলী ও শিহাবুদ্দোজা চৌধুরী উপস্থিত ছিলেন।

বিটি/ আরকে