বিডা – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

সাভারের চামড়া শিল্পনগরী বিসিক হতে যাচ্ছে বেপজার অধীনে
সাভারে অবস্থিত চামড়া শিল্পনগরী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) থেকে বাংলাদেশ এক্সপোর্ট জোনস অথরিটির (বেপজা) নিয়ন্ত্রণে যাচ্ছে।

কারণ হিসেবে জানা গেছে, শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) কার্যকর করা ও রপ্তানি বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ভবনে এ সংক্রান্ত কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে সাভারের চামড়া শিল্পনগরী বেপজার অধীনে নেওয়ার বিষয়ে সুপারিশ করা হবে বলে জানা গেছে।

বেজার সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মেজর জেনারেল (অব.) নজরুল ইসলাম বলেন, বেপজার হাতে গেলে শিল্পনগরীর প্রশাসনিক ব্যবস্থাপনা ও পরিচালন দক্ষতা বাড়বে। এতে রপ্তানিতে নতুন গতি আসবে।

সিইটিপি পরিচালনায় বেপজার অভিজ্ঞতা থাকায় প্রতিষ্ঠানটিকে দায়িত্ব দিলে বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান শাহীন আহমেদ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, বেপজার অধীনে গেলে ব্যবস্থাপনার উন্নয়ন হবে, চামড়া রপ্তানিও বাড়বে।

তবে বেপজার হাতে নিয়ন্ত্রণ হস্তান্তরের পথে কিছু আইনি ও আর্থিক চ্যালেঞ্জ আছে। বিসিক ও বেপজা ভিন্ন আইনে পরিচালিত হওয়ায় এ রূপান্তরে আইনি সমন্বয়ের প্রয়োজন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে সাভার শিল্পনগরীতে ১৫৫টি প্লটের মধ্যে ৫২-৫৩টি উদ্যোক্তাদের লিজ দেওয়া হয়েছে। তবে উৎপাদন ক্ষমতার মাত্র ৩০ শতাংশ ব্যবহার হচ্ছে। ৫৪৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিইটিপিও পুরোপুরি কার্যকর নয়, ফলে বর্জ্য এখনো ধলেশ্বরী নদীতে যাচ্ছে।

‘৫ মাসে প্রায় ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ’
২০২৫ সালের প্রথম পাঁচ মাসে বাংলাদেশ প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

মঙ্গলবার (২৬ আগস্ট) নগরীর বিডা অডিটোরিয়ামে বিনিয়োগ বিষয়ক সংবাদদাতাদের একটি দলের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান বিডার ব্যবসায় উন্নয়ন প্রধান নাহিয়ান রহমান রোচি।

বিনিয়োগ প্রস্তাবের প্রবাহকে একটি ইতিবাচক প্রবণতা উল্লেখ করে তিনি বলেন, জানুয়ারি থেকে মে মাসের মধ্যে প্রাপ্ত প্রস্তাবগুলোর মধ্যে প্রায় ২০ শতাংশ অগ্রসর পর্যায়ে পৌঁছেছে- যার মধ্যে রয়েছে স্বাক্ষরিত চুক্তি, জমি ইজারা নিশ্চিতকরণ এবং বরাদ্দপত্র।

রোচি বলেন, পরিসংখ্যানগুলো বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে (এসইজেড) বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধির ইঙ্গিত দেয়, যা সরকারের শিল্পায়ন অভিযানের একটি মূল স্তম্ভ হিসেবে অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের মনোযোগ কেবল বিনিয়োগের পরিমাণের ওপর নয় বরং বিনিয়োগের মান এবং স্থায়িত্বের ওপরও। যদি এই গতি অব্যাহত থাকে এবং সুবিধা প্রদান আরও সুগম হয়, তাহলে আগামী পাঁচ মাসে আরও কার্যকর ফলাফল পাওয়া যেতে পারে।

তিনি বলেন, এই প্রবণতা মহামারী-পরবর্তী পুনরুদ্ধার পর্যায়ে একটি উল্লেখযোগ্য মাইলফলক এবং স্থানীয় ও বিদেশি উভয় বিনিয়োগকারীদের কাছ থেকে নতুন করে আস্থা অর্জনের প্রতিফলন ঘটাবে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মতে, প্রস্তাবিত বিনিয়োগের প্রায় ৬০ শতাংশ বর্তমানে অনুসন্ধানমূলক বা যথাযথ পরিশ্রমের পর্যায়ে রয়েছে। এর মধ্যে রয়েছে সম্ভাব্যতা অধ্যয়ন, প্রাথমিক পর্যায়ের আলোচনা এবং প্রাথমিক প্রকল্প পরিকল্পনা।

রোচি বলেন, বিশ্বব্যাপী, বেশিরভাগ প্রস্তাব অনুসন্ধানমূলক পর্যায়ে শুরু হয় এবং সঠিক সুবিধা প্রদানের মাধ্যমে ধীরে ধীরে বাস্তবায়নের দিকে এগিয়ে যায়।

তিনি আরও বলেন, আরও ২০ শতাংশ প্রস্তাব এখন আনুষ্ঠানিক নথিভুক্তির আগে গভীরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।

কর্মকর্তারা বিশ্বাস করেন যে এই স্তরযুক্ত বিনিয়োগ পাইপলাইনটি আগামী ১২ থেকে ২৪ মাসের মধ্যে মূলধন প্রবাহের জন্য একটি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি প্রদান করে।

বিটি/ আরকে

বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করেছে বিডা
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নতুন নকশা করা ওয়েবসাইট আজ শনিবার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এই প্ল্যাটফর্মটি বাংলাদেশের বিনিয়োগ পরিকাঠামোকে আরও সুগম করতে এবং বিনিয়োগকারীদের সার্বিক অভিজ্ঞতা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিডা।

নতুন প্ল্যাটফর্মে বিডার এফডিআই হিটম্যাপে চিহ্নিত বিনিয়োগের সম্ভাবনাময় খাতগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন ওয়েবসাইটে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ সেবা, নীতিগত দিকনির্দেশনা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থার নির্ধারিত ফোকাল পয়েন্টদের হালনাগাদ তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়েবসাইট পুনর্বিন্যাসের পাশাপাশি বিডার লোগোটিও নতুনভাবে রূপায়ণ করা হয়েছে।

নতুন ওয়েবসাইট প্রসঙ্গে বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সাধারণত কোনো দেশে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সেই দেশের বিনিয়োগ সংস্থার ওয়েবসাইটে পাওয়া তথ্যের ভিত্তিতে বিনিয়োগের সম্ভাব্য খাত মূল্যায়ন ও শর্টলিস্ট করে থাকেন। তাই এই ধরনের প্ল্যাটফর্মগুলো বিনিয়োগসংক্রান্ত তথ্য প্রদান, বিনিয়োগকারীদের প্রশ্নের উত্তর দেওয়া এবং দেশের প্রতিযোগিতামূলক সুবিধাগুলো তুলে ধরার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুসংগঠিত ওয়েবসাইটই প্রাথমিকভাবে নির্ধারণ করতে পারে, কোনো বিনিয়োগকারী একটি দেশ নিয়ে আগ্রহ দেখাবেন কিনা, নাকি অন্য কোনো বিকল্প বিবেচনা করবেন। এ কারণেই বিডার নতুন ওয়েবসাইটটি ডিজাইন করা হয়েছে বিনিয়োগকারীদের যাত্রার বিভিন্ন স্তরকে বিবেচনায় রেখে। যেখানে একজন বিনিয়োগকারী সুযোগ খুঁজে দেখা থেকে শুরু করে, বাজার সম্ভাবনা মূল্যায়ন করা এবং সর্বশেষে সফল বাস্তবায়নের জন্য উপযুক্ত ইকোসিস্টেমের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন।

এ প্রসঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বিডার পুরোনো ওয়েবসাইটটি একটি সাধারণ সরকারি পোর্টালের মতো ছিল। এটি সক্রিয়ভাবে বিনিয়োগ সহায়তা দেওয়ার জন্য উপযুক্তভাবে প্রস্তুত ছিল না। নতুন প্ল্যাটফর্মটি স্পষ্টতা এবং কৌশলগত সম্পৃক্ততার ভিত্তিতে নির্মিত একটি বিনিয়োগকারী-কেন্দ্রিক সেবা মডেলের প্রতি আমাদের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই রূপান্তর এবং নতুন ওয়েবসাইট সম্পর্কে কৌশলগত বিনিয়োগকারী ও অংশীদারদের অবহিত করা হচ্ছে, যাতে তারা বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনের অঙ্গীকার সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পান। ওয়েবসাইটের ঠিকানা: https://www.bida.gov.bd/

বিটি/ আরকে

বিনিয়োগকারীদের বিশাল বহর নিয়ে ঢাকায় চীনের বাণিজ্যমন্ত্রী
ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বিশাল এক বহর নিয়ে ঢাকা সফরে এসেছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। প্রতিনিধিদলে রয়েছেন ১০০ জনের বেশি চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারী। তাদের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

শনিবার (৩১ মে) দুপুরে বিশাল এক প্রতিনিধিদল নিয়ে ঢাকায় পৌঁছান তিনি।

সফরসূচি অনুযায়ী, ঢাকায় পা রাখার পর বিকেলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেন চীনের বাণিজ্যমন্ত্রী।

আগামীকাল রোববার (১ জুন) পাঁচটি সেশনে বাংলাদেশের ব্যবসায়ী ও কর্মকর্তাদের সঙ্গে ম্যাচমেকিং বৈঠকে অংশ নেবেন ওয়াং ওয়েনতাও। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২ জুন) অনুষ্ঠিত হবে বাংলাদেশ-চীন যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিশনের বৈঠক। সেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং চীনের পক্ষে থাকবেন ওয়াং ওয়েনতাও। একইদিন গার্মেন্টস ব্যবসায়ীদের সঙ্গে চীনা উদ্যোক্তাদের আলাদা বৈঠকও হবে। এছাড়া, প্রতিনিধিদলের একটি অংশ গাজীপুরে একটি পোশাক কারখানা পরিদর্শনে যাবে।

সরকারি সূত্র জানায়, চীনা প্রতিনিধিদলের এ সফরের মূল উদ্দেশ্য যৌথ বাণিজ্য কমিশনের বৈঠকে অংশ নেওয়া। আশা করা হচ্ছে, সফরকালে কিছু বিনিয়োগ ঘোষণাও আসবে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানিয়েছে, এ সফরে আমদানি-রপ্তানির বাধা দূর ও ব্যবসা সহজ করতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। এ বিষয়ে চীন ইতোমধ্যে গত মার্চে একটি খসড়া প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়েছে।

বিডার ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে ব্যবসা শুরুর পাঁচটি প্রাথমিক সেবা
বাংলাদেশে ব্যবসা শুরু করার প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং ডিজিটাল করতে ব্যবসা শুরুর পাঁচটি সেবা (নামের ছাড়পত্র, কোম্পানি নিবন্ধন, ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট এবং ব্যাংক হিসাব খোলা) একটি আবেদন ও এককালীন ফি’র মাধ্যমে বিডা’র অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টাল থেকে পাওয়া যাবে।

এ লক্ষ্যে রোববার (২৫ মে) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর কনফারেন্স হলে বিডার সাথে ছয়টি সরকারি সংস্থার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমঝোতা স্মারকে অংশগ্রহণকারী সংস্থাগুলো হলো: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) এবং সোনালী ব্যাংক লিমিটেড।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব।

প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিশ্বের অনেক দেশেই সাত দিনের মধ্যে ব্যবসা শুরু করা যায়। আমাদেরও তেমন একটি স্বপ্ন রয়েছে। যদি ব্যবসা শুরুর প্রাথমিক সেবাগুলো বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মের আওতায় এনে সফলভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে বাংলাদেশেও অল্প সময়ের মধ্যে ব্যবসা শুরুর বাস্তবতা তৈরি করা সম্ভব হবে। যদিও এটি রাতারাতি সম্ভব নয়, এর জন্য ধাপে ধাপে সময় ও প্রস্তুতির প্রয়োজন আছে।

তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তে একক আবেদনের মাধ্যমে ব্যবসা শুরুর জন্য জরুরি পাঁচটি সেবা বিডা ওএসএস প্ল্যাটফর্মে যুক্ত করার লক্ষ্যে কাজ করছি। আমাদের লক্ষ্য হলো আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এই পাঁচটি সেবা অনলাইনে চালু করা। এর পরপরই ধাপে ধাপে অন্যান্য সেবাও এই প্ল্যাটফর্মে যুক্ত হবে।’

তিনি আরও বলেন, এই সেবা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। তারা একটি মাত্র ফর্ম পূরণ করে ব্যবসা সম্পর্কিত প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন পাবেন এবং সেই প্রক্রিয়াটি অনলাইনে ট্র্যাক করতেও পারবেন। এটি নিঃসন্দেহে একটি গেম চেঞ্জার উদ্যোগ, যা ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে ব্যবসায়িক পরিবেশকে আরও সহজ, দ্রুত ও ডিজিটাল করে তুলবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব বলেন, ‘ওয়ান প্রসেস, ওয়ান ফি’ ধারণায় ব্যবসা শুরু করার এই ডিজিটাল ও সমন্বিত সেবা পদ্ধতি দেশের বিনিয়োগ পরিবেশকে আরও কার্যকর ও বিনিয়োগবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিটি/ আরকে

কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে হবে বিদেশি বিনিয়োগকারীদের ‘মুক্ত বাণিজ্য’ অঞ্চল
চট্টগ্রামে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে বিদেশি বিনিয়োগকারীদের জন্য মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের পরিকল্পনা করছে সরকার। এজন্য বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ(বিডা) গঠন করেছে জাতীয় পর্যালোচনা কমিটি। বিনিয়োগের ভালো আশা তৈরি হলেও তা কতটুক সফল হতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে পরিকল্পনাবিদদের।

কর্ণফুলী টানেল পার হয়ে আনোয়ারার দক্ষিণে বিস্তীর্ণ এলাকা। যেখানে প্রাথমিকভাবে ৪০০ একর জায়গায় মুক্ত বাণিজ্য অঞ্চল করার উদ্যোগ নিয়েছে বিডা। বিনিয়োগ সম্ভাবনার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানেরও সুযোগ হবে এই অঞ্চলে।

সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘কেউ প্রোডাকশন করবে, করে আবার দেশের বাইরে নিয়ে চলে যাবে। এটার মাধ্যমে যেটা হবে যে তারা যাবতীয় বাংলাদেশের রেডটেপের বাইরে থাকবে আবার বাংলাদেশের লেবার ফোর্সকে ইউজও করতে পারবে। দুটো মিলিয়ে আমাদের জন্যও উইন-উইন, ওনাদের জন্যও উইন-উইন সিচ্যুয়েশন।’

এবিষয়ে সামগ্রিক পর্যালোচনায় জাতীয় কমিটি করেছে বিডা। চলতি বছরের মধ্যেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় তারা। এমন উদ্যোগকে ইতিবাচক হিসাবে দেখছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ ফ্রেইট ফরোয়াডার্স এসোসিয়েশনের সহ-সভাপতি খায়রুল আলম সুজন বলেন, ‘বিদেশি বিনিয়োগকারী যারা বাংলাদেশে বিনিয়োগ করতে চাচ্ছে বিশেষ করে ইন্ডাস্ট্রি বেইজ যারা, তাদের জন্য কিন্তু অনেক ধরনের সুবিধা এখানে থাকবে। তারা এতে আগ্রহী হবে এবং বাংলাদেশকে তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে রাখবে বলে আমার বিশ্বাস।’

সমুদ্র ও বিমান বন্দর কাছে হওয়ায় বিদেশি বিনিয়োগের ভালো আশা রয়েছে। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন, চট্টগ্রামের দীর্ঘমেয়াদি উন্নয়নকে মাথায় রেখেই হতে হবে এই পরিকল্পনা।

চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার বলেন, ‘কমফোর্টেবল লিভিংটাকে ডিসটার্ব করবে না আগামী অন্তত ১০০ বছর, তাহলে আমার কোনো আপত্তি নেই। এই পরিকল্পনা যদি করা হয়ে থাকে। আর করা যদি না হয় এখনই সমীক্ষাটি করা প্রয়োজন। এবং আমার নগর কোনদিকে প্রোপাগেট করবে, তার বৃদ্ধির সাথে সাথে, এটা বিবেচনায় রাখলে এগুলো কোনো সংকট তৈরি করবে না।’

প্রায় এক দশক আগে এই অঞ্চলে ঘোষিত চীনা অর্থনৈতিক অঞ্চল আজও আলোর মুখ দেখেনি। এমন পরিস্থিতিতে নতুন উদ্যোগ কতটা কার্যকর হবে তা নিয়ে আছে প্রশ্ন।

বিনিয়োগ পরিবেশ উন্নয়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিডার মতবিনিময়
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (১৩ মে) রাজধানীর বিডা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এ সভায় অংশগ্রহণের জন্য ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, জামায়াতে ইসলামী, এনসিপি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, এলডিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মতবিনিময় সভায় অংশ নেয়।

জানা গেছে, সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান দেশের বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত রাজনৈতিক দলের নেতারা বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে তাদের মতামত ও পরামর্শ বিডার নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে ভাগ করে নেন।

বিটি/ আরকে

লালদিয়া চরে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ: বিডা চেয়ারম্যান
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, এপিএম টার্মিনাল চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এটি ডেনমার্কের এপি মোলার-মার্স্কের একটি সহযোগী প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার লালদিয়া প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, “সম্প্রতি আমি নেদারল্যান্ডে এপিএম এর সদর দপ্তরে সফর করেছি। তারা বিভিন্ন দেশে বন্দর পরিচালনা করে।”

এটি বিশ্বের অন্যতম বৃহৎ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান বলেও জানান তিনি।

আশিক বলেন, “আমার প্রধান দায়িত্ব হল বাংলাদেশে বিনিয়োগ ও চাকরি সৃষ্টি। আমরা সবসময় বলি যে, বাংলাদেশে প্রায় ২৫ বছরের নিচে প্রায় ৫০ শতাংশ জনসংখ্যা রয়েছে।”

পৃথিবীর অন্য কোনো দেশে এমন জনসংখ্যা পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, এটি একটি অত্যাধুনিক ও পরিবেশবান্ধব বন্দর হবে এবং এতে প্রায় ৮০০ মিলিয়ন ডলার বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) আসবে।

আমাদের প্রকৃত এফডিআই বছরে ৭০০ মিলিয়ন ডলারের বেশি নয় উল্লেখ করে তিনি বলেন, তাহলে যদি আমরা এই প্রকল্পের মাধ্যমে ৮০০ মিলিয়ন ডলার এফডিআই পাই এবং এপিএম এর মতো একটি ভালো প্রতিষ্ঠান পেয়ে থাকি, তা আমাদের অর্থনীতি এবং সার্বিক আর্থিক ব্যবস্থার জন্য খুবই ভালো।

কোম্পানিটির কার্যক্রম অনেক কর্মসংস্থান তৈরি করবে বলে মন্তব্য করেন তিনি।

বিটি/ আরকে