বিতরণ – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার
দেশের প্রতি উপজেলায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার। আজ বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্কুলে পাটের তৈরি ব্যাগ বিতরণ কার্যক্রম সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন ।

তিনি জানান, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন মন্ত্রণালয় যথাক্রমে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই বৈঠক হয়েছে। বৈঠকে প্রতিটি উপজেলায় দুটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। একটি পরীক্ষামূলক প্রকল্প দিয়ে এই কার্যক্রম শুরু করা হবে।’

দেশীয় পাট শিল্পকে রক্ষা এবং পরিবেশকে দূষণমুক্ত করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

বৈঠকের পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের বলেন, ‘জুলাই থেকে প্রতিটি উপজেলায় দুটি করে স্কুলে এই কর্মসূচি শুরু হবে। স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন।’

তিনি বলেন, ‘প্রথম মাসে এক লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ব্যাগ ও ড্রেস দেয়া হবে। সরকারের এই কার্যক্রমে প্রথম ধাপে প্রতি উপজেলার দুটি স্কুল পাবে। পর্যায়ক্রমে সব প্রাথমিক স্কুলের শিক্ষার্থীকে এ কার্যক্রমের আওতায় আনা হবে।’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য ব্যবহারে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, ‘এর মাধ্যমে দেশীয় শিল্পকে উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সমতা ও ন্যায্যতার বার্তা পৌঁছে দেয়া হবে। ধনী-দরিদ্র বৈষম্য কমাতে এটি ভূমিকা রাখবে।’

বিটি/আরকে

শিক্ষার্থীদের বৃত্তি বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে যেসব নতুন নির্দেশনা দিলো মাউশি
শিক্ষার্থীদের বৃত্তির অর্থ দ্রুত, নির্ভুল ও নিরাপদভাবে সরাসরি ব্যাংক হিসাবে (ইএফটি) পাঠানোর প্রক্রিয়া আরও কার্যকর ও ত্রুটিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের মেধা ও সাধারণ বৃত্তির টাকা সময়মতো বিতরণ নিশ্চিত করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের তথ্য এমআইএস সফটওয়্যারে সঠিকভাবে এন্ট্রি ও সংশোধনের নির্দেশ দিয়েছে মাউশি।

সম্প্রতি অধিদফতরের একিউএইউ সেল থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তি পেয়ে সাধারণ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্যসহ সব শিক্ষার্থীর ব্যাংকসংক্রান্ত তথ্য নির্ধারিত সময়ের মধ্যে সফটওয়্যারে আপলোড করতে হবে।

নির্দেশনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সেইসব শিক্ষার্থীর তথ্য হালনাগাদে, যাদের বৃত্তির টাকা ব্যাংক সংক্রান্ত ভুলের কারণে ফেরত (‘বাউন্স’) এসেছে। এসব ত্রুটির মধ্যে রয়েছে—ব্যাংকের নাম, শাখা, রাউটিং নম্বর ভুল; যৌথ বা একক হিসাব সংক্রান্ত সমস্যা; কিংবা অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকা ইত্যাদি।

মাউশি জানিয়েছে, আগে যেসব শিক্ষার্থীর তথ্য সফটওয়্যারে যুক্ত করা হয়নি, এবার তাদের নতুনভাবে তথ্য এন্ট্রি করা যাবে, তবে নির্ধারিত নিয়ম মেনে সঠিকভাবে তথ্য হালনাগাদ করতে হবে। কারণ, ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে অনেক শিক্ষার্থী সময়মতো বৃত্তির টাকা পাচ্ছে না।

শিক্ষার্থীদের আর্থিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাউশি সতর্ক করেছে যে, তথ্য এন্ট্রি বা সংশোধনে ভুল বা অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। নির্ধারিত ৩০ নভেম্বরের সময়সীমা কঠোরভাবে মেনে বৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে।

বিটি/ আরকে