বিদেশি বিনিয়োগকারী – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

জানুয়ারি-মার্চ প্রান্তিকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে
বাংলাদেশে নিট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম তিন মাসে নিট এফডিআই দাঁড়িয়েছে ৮৬৪.৬৩ মিলিয়ন মার্কিন ডলার। যা ২০২৪ সালের একই সময়ের ৪০৩.৪৪ মিলিয়ন ডলারের তুলনায় ১১৪.৩১ শতাংশ বেশি। আন্ত-কোম্পানি ঋণ এবং শক্তিশালী ইক্যুইটি বিনিয়োগ বৃদ্ধির ফলে এ প্রবৃদ্ধি হয়েছে।

২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের তুলনায়ও নিট বিদেশি বিনিয়োগ ৭৬.৩১ শতাংশ বেশি। ওই সময়ে নিট এফডিআই ছিল ৪৯০.৪০ মিলিয়ন ডলার।

অন্যদিকে, পুনঃবিনিয়োগকৃত আয়ের হার বছরে ২৪.৩১ শতাংশ হ্রাস পাওয়া সত্ত্বেও এই তীব্র বৃদ্ধি ঘটেছে, যা ইঙ্গিত দেয় যে নতুন মূলধন বিনিয়োগ এবং ঋণ প্রবাহ বর্তমানে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহকে চালিত করছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ইক্যুইটি বিনিয়োগের প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে ৩০৪.৩৮ মিলিয়ন ডলার। যা ২০২৪ সালের একই সময়ের ১৮৮.৪৩ মিলিয়ন ডলারের চেয়ে অনেক বেশি।

একই সময়ে আন্ত-কোম্পানি ঋণের প্রবাহ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬২৬.৯৭ মিলিয়ন ডলার। যা গত বছরের ২৫৩.৮০ মিলিয়ন ডলারের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি।

তবে, পুনঃবিনিয়োগকৃত নিট আয় চলতি বছরের প্রথম প্রান্তিকে ১৯৪.৭১ মিলিয়ন ডলারে নেমে এসেছে, যা এক বছর আগে ছিল ২৫৭.২৬ মিলিয়ন ডলার।

প্রান্তিকটিতে মূলধন বহির্গমনও বেড়েছে। ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বিদেশে মূলধন বহির্গমন হয়েছে ৭১১.৫৩ মিলিয়ন ডলার। যা ২০২৪ সালের একই সময়ে ছিল ৬৫১.১৯ মিলিয়ন ডলার।

সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাড়াতে সরকারের অভিনব পরিকল্পনা
সরকার প্রণোদনা প্রদানের মাধ্যমে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বাড়াতে চায়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক ড. আহমেদ উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ এ তথ্য জানানো হয়।

বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে মতামত প্রদানের জন্য সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি এ বিষয়ে এক মাসের মধ্যে মতামত প্রদান করবে।

এ কমিটির সদস্যসচিব হলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

এছাড়া আরও রয়েছেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে হবে বিদেশি বিনিয়োগকারীদের ‘মুক্ত বাণিজ্য’ অঞ্চল
চট্টগ্রামে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে বিদেশি বিনিয়োগকারীদের জন্য মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের পরিকল্পনা করছে সরকার। এজন্য বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ(বিডা) গঠন করেছে জাতীয় পর্যালোচনা কমিটি। বিনিয়োগের ভালো আশা তৈরি হলেও তা কতটুক সফল হতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে পরিকল্পনাবিদদের।

কর্ণফুলী টানেল পার হয়ে আনোয়ারার দক্ষিণে বিস্তীর্ণ এলাকা। যেখানে প্রাথমিকভাবে ৪০০ একর জায়গায় মুক্ত বাণিজ্য অঞ্চল করার উদ্যোগ নিয়েছে বিডা। বিনিয়োগ সম্ভাবনার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানেরও সুযোগ হবে এই অঞ্চলে।

সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘কেউ প্রোডাকশন করবে, করে আবার দেশের বাইরে নিয়ে চলে যাবে। এটার মাধ্যমে যেটা হবে যে তারা যাবতীয় বাংলাদেশের রেডটেপের বাইরে থাকবে আবার বাংলাদেশের লেবার ফোর্সকে ইউজও করতে পারবে। দুটো মিলিয়ে আমাদের জন্যও উইন-উইন, ওনাদের জন্যও উইন-উইন সিচ্যুয়েশন।’

এবিষয়ে সামগ্রিক পর্যালোচনায় জাতীয় কমিটি করেছে বিডা। চলতি বছরের মধ্যেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় তারা। এমন উদ্যোগকে ইতিবাচক হিসাবে দেখছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ ফ্রেইট ফরোয়াডার্স এসোসিয়েশনের সহ-সভাপতি খায়রুল আলম সুজন বলেন, ‘বিদেশি বিনিয়োগকারী যারা বাংলাদেশে বিনিয়োগ করতে চাচ্ছে বিশেষ করে ইন্ডাস্ট্রি বেইজ যারা, তাদের জন্য কিন্তু অনেক ধরনের সুবিধা এখানে থাকবে। তারা এতে আগ্রহী হবে এবং বাংলাদেশকে তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে রাখবে বলে আমার বিশ্বাস।’

সমুদ্র ও বিমান বন্দর কাছে হওয়ায় বিদেশি বিনিয়োগের ভালো আশা রয়েছে। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন, চট্টগ্রামের দীর্ঘমেয়াদি উন্নয়নকে মাথায় রেখেই হতে হবে এই পরিকল্পনা।

চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার বলেন, ‘কমফোর্টেবল লিভিংটাকে ডিসটার্ব করবে না আগামী অন্তত ১০০ বছর, তাহলে আমার কোনো আপত্তি নেই। এই পরিকল্পনা যদি করা হয়ে থাকে। আর করা যদি না হয় এখনই সমীক্ষাটি করা প্রয়োজন। এবং আমার নগর কোনদিকে প্রোপাগেট করবে, তার বৃদ্ধির সাথে সাথে, এটা বিবেচনায় রাখলে এগুলো কোনো সংকট তৈরি করবে না।’

প্রায় এক দশক আগে এই অঞ্চলে ঘোষিত চীনা অর্থনৈতিক অঞ্চল আজও আলোর মুখ দেখেনি। এমন পরিস্থিতিতে নতুন উদ্যোগ কতটা কার্যকর হবে তা নিয়ে আছে প্রশ্ন।