ব্যাংক – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

জ্বালানি সংকট মোকাবিলায় রোববার থেকে নতুন সূচিতে চলবে ব্যাংক
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি সিদ্ধান্তের আলোকে আগামীকাল রোববার থেকে নতুন সূচিতে চলবে ব্যাংক। শনিবার এ সংক্রান্ত‌ একটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অফিস শেষ ও লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত অফিস খোলা রাখা হবে। আর লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত।

এতদিন সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত লেনদেন এবং ৬টা পর্যন্ত অফিস খোলা থাকতো। তবে উদ্ভুত পরিস্থিতিতে অফিসের সময় কমানো হয়েছে। তবে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যথারীতি চলমান থাকবে।

বিটি/ আরকে

ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
আসন্ন শবে কদর ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির সময়েও তৈরি পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১০ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, সরকারি নির্বাহী আদেশে ১৮ মার্চ বুধবার ছুটি ঘোষণা করা হলেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ এবং রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখতে ঢাকার মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্প সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো ১৮ ও ১৯ মার্চ (বুধবার ও বৃহস্পতিবার) খোলা থাকবে।

এ সময় ব্যাংকগুলোর অফিস কার্যক্রম সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। তবে গ্রাহকদের লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। যোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে।

এছাড়া সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা ও বুথগুলোকে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।

বিটি/ আরকে

সিদ্ধান্ত পরিবর্তন, মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা
ব্যাপক অসন্তোষ ও ক্ষোভের মুখে একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের আমানতের ওপর মুনাফা না দেওয়ার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, এসব ব্যাংক মুদারাবা সেভিংস ও মেয়াদি আমানত হিসাবে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৪ শতাংশ হারে অস্থায়ী (প্রভিশনাল) মুনাফা দেবে।

পৃথকভাবে পাঁচটি ব্যাংকের কাছে পাঠানো চিঠিতে ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এই সংশোধিত সিদ্ধান্ত কেবল ব্যক্তিগত আমানতকারীদের জন্য প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, মুনাফা বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এক সপ্তাহ আগে কেন্দ্রীয় ব্যাংক এসব ব্যাংককে জানিয়েছিল ২০২৪ ও ২০২৫ সালের আমানতের ওপর কোনো মুনাফা দেওয়া হবে না। এতে আমানতকারীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেন এবং কিছু শাখার ব্যাংকিং কার্যক্রমও ব্যাহত হয়।

একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলো হলো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক।

এই ব্যাংকগুলো একীভূত হয়ে নতুন রাষ্ট্রায়ত্ত সাম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ইতোমধ্যে যেসব মুনাফা বিতরণ করা হয়েছে, প্রয়োজন অনুযায়ী সেগুলো পুনর্গণনা করতে হবে এবং অতিরিক্ত বা ঘাটতি থাকলে সমন্বয় করতে হবে।

মাসিক ও দৈনিক মুনাফাভিত্তিক মুদারাবা আমানতের ক্ষেত্রে ২০২৪ ও ২০২৫ সালের জন্য মোট মুনাফা অনুমোদিত বার্ষিক ৪ শতাংশের বেশি হতে পারবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, কেন্দ্রীয় ব্যাংক শরিয়াহভিত্তিক এসব ব্যাংককে সব মুদারাবা হিসাবের মুনাফা পুনর্গণনা ও সমন্বয় শেষে তিন কার্যদিবসের মধ্যে ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টে সমন্বয় বিবরণী (রিকনসিলিয়েশন স্টেটমেন্ট) জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

বিটি/আরকে

৫ ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: অর্থ উপদেষ্টা
একীভূত হতে যাওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচ ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই ব্যাংকগুলোর সাধারণ শেয়ারহোল্ডাররা কোন প্রেক্ষাপটে শেয়ার কিনেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমানতকারীদের টাকা ফেরত ‘সিম্পল’, শেয়ারহোল্ডারদেরটা ‘জটিল’

পাঁচ ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়ায় সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, শেয়ারহোল্ডারদের বিষয়টি ‘কমপ্লিকেটেড’ বা জটিল।

তিনি বলেন, “বললেই তো হবে না, এত সহজে কিন্তু এসব জিনিসের ডিসিশন নেওয়া যায় না। আমরা যেটা বলছি ডিপোজিটররা টাকা পাবেন, এটা ভেরি সিমপল। যার টাকা জমা আছে, তিনি টাকা পাবেন। আর শেয়ারহোল্ডাররা শেয়ার কিনেছেন, কোন কনটেক্সটে কিনেছেন, মার্কেট প্রাইসে কিনেছেন, শেয়ারহোল্ডার ওয়ান্টেড টু বি ওনার। ওরা ভলান্টারি তো বোঝে।”

সাংবাদিকরা প্রশ্ন করেন, শেয়ারহোল্ডাররা ৫ আগস্টের (২০২৪) আগের ‘মুনাফা দেখানো’ আর্থিক প্রতিবেদন দেখেই শেয়ার কিনেছিলেন। ওই প্রতিবেদন যারা অডিট করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না?

জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “ব্যবস্থা তো নেওয়া হবে, সেটা দেখা হচ্ছে। যাই হোক এখন সব কথা বলা যাবে না।”

তিনি আরও বলেন, “সেটা তো আমরা দেখব। ওইটা তো এক্সামিন (পরীক্ষা-নিরীক্ষা) করছি, কোন কনটেক্সটে কিনেছে এবং দেখি কী করা যায়।”

উল্লেখ্য, সম্প্রতি এই পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য করে একটি নতুন ব্যাংকে একীভূত করার প্রক্রিয়া চলছে, যা নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বিটি/ আরকে

রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বুধবার সব ব্যাংক বন্ধ ঘোষণা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল (৩১ ডিসেম্বর) এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষে বাংলাদেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন অনুসারে বাংলাদেশ ব্যাংক আজ (৩০ ডিসেম্বর) এই নির্দেশনা জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্বাহী আদেশে ৩১ ডিসেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ওই দিন আগে থেকেই ‘ব্যাংক হলিডে’ নির্ধারিত ছিল। এর ফলে গ্রাহকদের সঙ্গে সব ধরনের ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে।

তবে, ২০২৫ সালের বার্ষিক ও অর্ধ-বার্ষিক হিসাব সমাপনী কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংকগুলো তাদের সংশ্লিষ্ট শাখা বা বিভাগ নিজস্ব বিবেচনায় খোলা রাখতে পারবে।

বিটি/ আরকে

ছুটির দিন হলেও আজ খোলা ব্যাংক
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশে ব্যাংক খোলা থাকবে। নির্বাচন কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে গত বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ব্যাংক।পোশাক শিল্প।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে জমার সুবিধার্থে শনিবার তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

এর আগে ২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষে ছুটি ছাড়াও ২৬ ও ২৭ ডিসেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। তাই টানা তিন দিনের ছুটিতে ব্যাংক বন্ধের কারণে প্রার্থীদের মনোনয়নপত্র জমার ক্ষেত্রে জটিলতার কথা তুলে ধরে শনিবার ব্যাংক খোলা রাখতে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।

বিটি/ আরকে

ব্যাংকের ঋণ অবলোপনের ১০ কার্যদিবস আগে গ্রাহককে নোটিশ দিতে হবে
ব্যাংকগুলোর মন্দমানে শ্রেণিকৃত খেলাপি ঋণ ব্যালান্স শিট থেকে বাদ দিতে হলে তা রাইট আফ বা অবলোপন করতে হয়। এখন থেকে কোনো গ্রাহকের ঋণ অবলোপন করার কমপক্ষে ১০ কর্মদিবস আগে সংশ্লিষ্ট গ্রাহককে নোটিশ দিতে হবে।

বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। এতে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এ নির্দেশনা অবিলম্বে পরিপালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের গত ১৯ অক্টোবর জারি করা সার্কুলারে গ্রাহকের ঋণ অবলোপন করার ৩০ দিন আগে গ্রাহককে জানানোর নির্দেশনা ছিল।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, ‘সময় ৩০ দিন থেকে ১০ দিনে নিয়ে আসার অন্যতম কারণ একটি কেইস সেটেল করতে দীর্ঘসময় লেগে যায়। যার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলো তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী অবলোপনকৃত ঋণ আদায়ের বিপরীতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নগদ প্রণোদনা দিতে পারবে। তবে কোনো ব্যাংকের এ সংক্রান্ত নীতিমালা না থাকলে, তা পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে প্রণয়ন করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, কোনো গ্রাহকের ঋণ একাধারে মন্দ ও ক্ষতিজনক শ্রেণিতে অবস্থান করলে, সেটি অবলোপন করার সুযোগ রয়েছে। তবে অধিকতর পুরনো ঋণগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে অবলোপন করতে হবে।

সার্কুলারে আরও বলা হয়, অবলোপন করা হলেও ঋণগ্রহীতা তাঁর ঋণের সম্পূর্ণ দায় পরিশোধ না করা পর্যন্ত যথানিয়মে খেলাপি ঋণগ্রহীতা হিসেবে চিহ্নিত থাকবেন। তাই কোনো ঋণ অবলোপন করার সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট গ্রাহককে অবহিত করার আবশ্যকতা থাকায় এ সার্কুলার জারি করা হয়েছে।

বাংলাদেশের ব্যাংকের ২০২৪ সালের আর্থিক স্থিতিশীলতার প্রতিবেদন অনুযায়ী, অবলোপনকৃত ঋণের পরিমাণ হচ্ছে ৬২ হাজার ৩০০ কোটি টাকা।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের ক্লাসিফায়েড লোন রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের মার্চ শেষে ব্যাংকখাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪.২০ লাখ কোটি টাকা। এর মধ্যে মন্দ ও ক্ষতিজনক মানের ঋণ রয়েছে ৩.৪২ লাখ কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের ৮১.৩৭ শতাংশ।

অর্থাৎ ব্যাংক খাতে বর্তমানে যে মন্দ মানের ঋণ রয়েছে, তার মধ্যে যেসব ঋণ শ্রেণিকৃত রয়েছে, সেগুলো ব্যাংক চাইলে অবলোপন করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো মন্দ শ্রেণিভুক্ত ঋণগুলো অবলোপন করতে পারবে, যদি ঐ ঋণের বিপরীতে ১০০ শতাংশ প্রভিশন রাখা থাকে।

সেক্ষেত্রে কোনো ব্যাংকের সংশ্লিষ্ট ঋণের ক্ষেত্রে প্রভিশনে ঘাটতি থাকলে তা চলতি বছরের আয় (ইনকাম একাউন্ট) থেকে সমন্বয় করে প্রভিশন তৈরি করতে হবে।

বিটি/ আরকে

স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল ‘স্টার্ট-আপ ফান্ড’ এর আওতায় স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ১৬টি ব্যাংক ও চারটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত অংশগ্রহণ চুক্তি সই করেছে ঋণ প্রদানে আগ্রহী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।

চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। এ সময় সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এসএমই বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, স্টার্ট-আপ খাতে অর্থায়ন প্রক্রিয়া জোরদার ও গতিশীল করার লক্ষ্যে চলতি বছরের ৯ জুলাই ৫০০ কোটি টাকার একটি ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ঋণ প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে একটি মাস্টার সার্কুলার জারি করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, এ তহবিলের আওতায় স্টার্ট-আপ উদ্যোক্তারা নির্ধারিত শর্ত পালন সাপেক্ষে বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সর্বোচ্চ ৪ শতাংশ সুদ বা মুনাফা হারে ২ কোটি টাকা থেকে ৮ কোটি টাকা পর্যন্ত মেয়াদি ও চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ সুবিধা নিতে পারবেন।

এছাড়া ‘স্টার্ট-আপ ফান্ড’ এর ৫২টি অংশীদার ব্যাংকের সমন্বয়ে প্রস্তাবিত ‘ইক্যুইটি বিনিয়োগ কোম্পানি’ স্থাপনে করণীয় নির্ধারণ বিষয়েও আলোচনা হয়।

বিটি/ আরকে

আমানত প্রবৃদ্ধি হ্রাসে তীব্র হচ্ছে ব্যাংকের তারল্য সংকট
সাম্প্রতিক মাসগুলোতে চলমান অর্থনৈতিক মন্দার মধ্যেই ব্যাংকগুলোর আমানতের প্রবৃদ্ধি হ্রাস পেতে থাকায় তারল্য সংকট আরও তীব্রতর হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা ও ব্যাংকাররা।

তারা জানান, আমানত প্রবাহে এই নিম্নমুখী প্রবণতার পেছনে রয়েছে উচ্চ মুদ্রাস্ফীতি, ধীরগতির অর্থনৈতিক কর্মকাণ্ড এবং কিছু ব্যাংকে আগের সরকারের সময়ে ব্যাপক ঋণ অনিয়মের ঘটনায় আমানতকারীদের মধ্যে আস্থার সংকট বৃদ্ধির মতো একাধিক কারণ।

এর ফলে ব্যাংকিং খাতের বাইরে নগদ অর্থের পরিমাণ বাড়ছে এবং ব্যাংকগুলো ক্রমেই তহবিল সংক্রান্ত দায় মেটাতে বাংলাদেশ ব্যাংকের রিপো সুবিধার ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাস শেষে দেশের ব্যাংকিং খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৩২ হাজার কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৭৭ শতাংশ প্রবৃদ্ধি।

২০২৩ সালের ডিসেম্বরেও আমানতের প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক শূণ্য ৪ শতাংশ, তবে এরপর থেকে এই হার ধারাবাহিকভাবে কমছে। ২০২৫ সালের মার্চে এটি নেমে আসে ৮ দশমিক ৫১ শতাংশে এবং এপ্রিল মাসে হয় ৮ দশমিক ২১ শতাংশ।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে আমানতের প্রবৃদ্ধি কমে যাওয়া ব্যাংক খাতের জন্য উদ্বেগজনক। “সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, ব্যাংক ব্যবস্থা থেকে আমানতের বহিঃপ্রবাহ বাড়ছে, যা তারল্য সংকটকে আরও তীব্র করছে।”

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের মে মাসে ব্যাংকিং খাতের বাইরে থাকা নগদ অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯৪ হাজার কোটি টাকা, যা এপ্রিল মাসে ছিল ২ লাখ ৭৭ হাজার কোটি।

ওই কর্মকর্তা আরও জানান, দীর্ঘমেয়াদি মেয়াদী আমানতের পরিমাণ কিছুটা বাড়লেও সুদ হারের সঙ্গে সম্পর্কিত লাভের কারণে স্বল্পমেয়াদি চাহিদাভিত্তিক আমানতের পরিমাণ কমছে।

তিনি বলেন, তথ্যানুযায়ী আমানতকারীদের ব্যাংকিং খাতে আস্থা এখনও দুর্বল এবং নতুন আমানতের প্রবাহও কম থাকায় ব্যাংক শিল্পের জন্য একটি চলমান চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসের (এফই) সঙ্গে আলাপকালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেছেন, “চলমান অর্থনৈতিক মন্দার প্রেক্ষিতে আনুষ্ঠানিক খাতে কর্মসংস্থানের সুযোগ কমে গেছে এবং প্রকৃত মজুরি বৃদ্ধিও মুদ্রাস্ফীতির তুলনায় কম।”

অভিজ্ঞ এই ব্যাংকার আরও বলেন, “এর ফলে অনেকের পক্ষে নিয়মিত খরচ মিটিয়ে সঞ্চয় করা কঠিন হয়ে পড়ছে। এটি ব্যাংকে আমানতের নিম্নপ্রবণতার অন্যতম কারণ। ”

তিনি বলেন, বিনিয়োগ খাতে স্থবিরতার মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের তহবিল সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করায় তারল্য ব্যবস্থাপনায় আরও চাপ সৃষ্টি হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ট্রেজারি প্রধান বলেন, “একাধিক ব্যাংক বর্তমানে তহবিল ব্যবস্থাপনায় চরম চাপের মুখে। এর ফলে বাংলাদেশ ব্যাংকের রেপো-সমর্থিত ঋণ গ্রহণের ওপর ব্যাংকগুলোর নির্ভরতা বেড়েই চলেছে।”

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন মাসে দেশের তফসিলি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে রেপো সুবিধার আওতায় ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। মে মাসে এই পরিমাণ ছিল ১ লাখ ৩৩ হাজার কোটি টাকা, এপ্রিল মাসে ৯৪ হাজার কোটি এবং মার্চে ছিল ৮৩ হাজার ৮০০ কোটি টাকা।

বিটি/ আরকে

৫ আগস্ট উপলক্ষে সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে
৫ আগস্ট (সোমবার) সারাদেশে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকার ঘোষিত ছুটির দিন হিসেবে নির্ধারিত হওয়ায় বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুসারে ৫ আগস্ট জাতীয় ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে। তাই অন্যান্য সরকারি অফিসের মতো দেশের সব তফসিলি ব্যাংক সেদিন বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ব্যাংকিং সেবা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেনের পরিকল্পনা সে অনুযায়ী সাজানোর অনুরোধ করা হয়েছে।

বিটি/ আরকে