ভাঙচুর – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুর ও আওয়ামী লীগ কর্মীদের মহড়া
গোপালগঞ্জ সদরের পাঁচুড়িয়ায় বিএনপির কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের জেলা পরিষদ ডাকবাংলো থেকে পুলিশ লাইন্স পর্যন্ত এলাকা জুড়ে হেলমেট পরিহিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রসহ মহড়া দিতে থাকেন। এসময় শহরের বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে লঞ্চঘাট মোড়, জেলা পরিষদ ডাকবাংলো ও মাদ্রাসা মোড় এলাকায় তারা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। মাইকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানো হয়। বেলা বাড়ার সাথে সাথে বিক্ষোভকারীদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং লঞ্চঘাট এলাকায় বড় ধরনের জমায়েত দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকাটিতে বিজিবির টহল টিম কাজ করছে।

এর আগে বুধবার জেলাজুড়ে বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। কয়েকদিন ধরে চলমান এই সহিংসতায় গোপালগঞ্জে জনজীবন থমথমে হয়ে পড়েছে। শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং স্বাভাবিকের তুলনায় সড়কে মানুষের চলাচল ও যানচলাচল খুবই কম লক্ষ্য করা গেছে।